বিনোদন

বলিউডে একের পর এক আক্রান্ত

বলিউডে একের পর এক আক্রান্ত

সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। দ্বিতীয় ধাক্কায় আরও ভয়াবহ করোনা ভাইরাস। দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। রোজ রেকর্ড সংখ্যক করোনার কবলে পড়েছেন মানুষ। ফের করোনার থাবা বলিউডে। এবার করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রামে নিজেই দিলেন সেই খবর। হিমাচলে নিজের বাড়িতে যাবেন বলে কোভিড পরীক্ষা করিয়েছিলেন শুক্রবার। পরের দিন সকালে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। পজিটিভ হওয়ার খবর দেওয়ার সঙ্গে কঙ্গনা আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, এই ভাইরাসকে ধ্বংস করবেন তিনি।
Read More
হঠাৎই অসুস্থ হল অভিনেত্রী

হঠাৎই অসুস্থ হল অভিনেত্রী

নিজের বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী। বয়স হয়েছে ৮০। তাই চিকিৎসকরা কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করেছেন। জ্বর নিয়ে দক্ষিণ কলকাতার এক প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী সন্ধ্যা রায়। প্রবীণ অভিনেত্রীকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। পঞ্চাশের দশক থেকে তাঁর অভিনয় কেরিয়ারের শুরু। সত্যজিৎ রায়ের 'অশনি সংকেত', তরুণ মজুমদারের 'ঠগিনী'-র মতো সিনেমায় তাঁর অভিনয় প্রশংসা আদায় করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি রাজনীতির আঙিনাতেও পা রেখেছিলেন সন্ধ্যা রায়। ২০১৪-তের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাঁকে মেদিনীপুর আসনে প্রার্থী করেছিল।
Read More
কিছুইতেই থামছে না অভিনেত্রীদের আক্রান্তের সংখ্যা

কিছুইতেই থামছে না অভিনেত্রীদের আক্রান্তের সংখ্যা

সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। দ্বিতীয় ধাক্কায় আরও ভয়াবহ করোনা ভাইরাস। দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। রোজ রেকর্ড সংখ্যক করোনার কবলে পড়েছেন মানুষ। আক্রান্ত হচ্ছেন একের পর এক অভিনেতা অভিনেত্রী। এবার করোনায় আক্রান্ত অভিনেত্রী শিল্পা শেট্টির গোটা পরিবার। একমাত্র শিল্পা করোনা নেগেটিভ। প্রত্যেকেই চিকিৎসকের পরামর্শ মেনে নিভৃতবাসে রয়েছে যে যার ঘরে। করোনা আক্রান্ত তাঁর বাড়ির দুই পরিচারকও। তাঁদেরও চিকিৎসা চলছে। বলিউডে করোনার ত্রাস কমার নাম নিচ্ছে না।
Read More
করোনার করাল গ্রাসে গায়কের মা

করোনার করাল গ্রাসে গায়কের মা

দেশজুড়ে মারণ ভাইরাস করোনা ক্রমশ ভয়াল পরিস্থিতির সৃষ্টি করছে। বাড়ছে করোনার প্রকোপ। সংক্রমণের বাড়বাড়ন্ত দেশজুড়ে। একেরপর এক রেকর্ড ভেঙে ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা । করোনার গ্রাসের তালিকায় যুক্ত হচ্ছে একের পর এক নাম। এবার ভাইরাস থাবা বসাল জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-এর মায়ের শরীরে। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর মায়ের করোনা রিপোর্ট পজিটিভ। সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়রা সোশ্যাল মিডিয়ায় এ নেগেটিভ রক্তদাতার খোঁজ করে সাহায্যের আবেদন রেখেছেন। এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন অরিজিৎ সিং। নেটমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অরিজিৎ ভক্তরা। দিন ১০ আগেই জিয়াগঞ্জে অসুস্থ হয়ে পড়েন তাঁর মা। সেইসময় স্থানীয় হাসপাতালে ভর্তি কার হয়েছিল,…
Read More
‘রাধে’র নতুন গানটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন সলমন খান

‘রাধে’র নতুন গানটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন সলমন খান

বুধবার ‘রাধে’র নতুন গানটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন সলমন খান। আর তার ক্যাপশনে ‘স্টে সেফ’ হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, “কেটে যাবে এই সময় আর ঈশ্বর মানুষের পাশে সবসময় রয়েছেন। ঘৃণা ত্যাগ করুন। রাধে রাধে রাধে।” ইদে মুক্তি পাবে ‘রাধে’। ছবিতে সলমনের বিপরীতে নায়িকা হিসেবে রয়েছেন দিশা পাটানি। গানেও দিশার উপস্থিতি রয়েছে। এছাড়া প্রভু দেবা সিনেমায় রয়েছেন জ্যাকি শ্রফ, সুধাংশু পাণ্ডে, গৌতম গুলাটি, দর্শন জারিওয়ালা। একটি গানে পারফর্ম করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। টাইটেল ট্র্যাকটির কথা ও সুর লিখেছেন সাজিদ-ওয়াজিদ জুটির সাজিদ খান। উল্লেখ্য, গত বছরের ৩১ মে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন ওয়াজিদ খান। করোনার উপসর্গ ছিল তাঁর শরীরে। ২০২০ সালের ১ জুন…
Read More
আক্রান্ত হচ্ছেন একের পর এক

আক্রান্ত হচ্ছেন একের পর এক

সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। দ্বিতীয় ধাক্কায় আরও ভয়াবহ করোনা ভাইরাস। দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। রোজ রেকর্ড সংখ্যক করোনার কবলে পড়েছেন মানুষ। আক্রান্ত হচ্ছেন একের পর এক অভিনেতা অভিনেত্রী। এবার করোনায় আক্রান্ত দীপিকা পাডুকোন। কেবল দীপিকা নন, করোনা আক্রান্ত তাঁর গোটা পরিবার। বাবা প্রকাশ পাডুকোন কোভিড আক্রান্ত হয়ে ইতিমধ্যেই ভর্তি হয়েছেন বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন গোটা পরিবার।
Read More
অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল ‘তুফান’ সিনেমার মুক্তি

অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল ‘তুফান’ সিনেমার মুক্তি

মারণ ভাইরাসের সঙ্গে লড়ছে গোটা দেশ। এমন পরিস্থিতিতেই অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল ফারহান আখতার অভিনীত ‘তুফান’ (Toofaan) সিনেমার মুক্তি।২১ মে আমাজন প্রাইম ভিডিওয় (Amazon Prime Video) মুক্তি পাওয়ার কথা ছিল ‘তুফান’ ছবির। ছবিতে বক্সারের চরিত্রে অভিনয় করেছেন ফারহান আখতার (Farhan Akhtar)। পরিচালনায় রাকেশ ওমপ্রকাশ মেহরা (Rakeysh Omprakash Mehra)। সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করে ছবির মুক্তি পিছানোর কথা জানিয়েছেন ফারহান। বিবৃতির বক্তব্যে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতি খুবই যন্ত্রণার। সেই কারণেই এক্সেল এন্টারটেইনমেন্ট এবং ROMP পিকচার্সের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য ‘তুফান’ ছবির মুক্তি পিছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অতিমারীর সঙ্গে মোকাবিলা বেশি প্রয়োজন। পরিস্থিতিতে একটু ঠিক হলে তবে…
Read More
পা রাখলেন নতুন দুনিয়ায়

পা রাখলেন নতুন দুনিয়ায়

এবার নতুন দুনিয়ায় পা রাখতে চলেছেন কঙ্গনা রানাওয়াত। শেষপর্যন্ত 'ডিজিট্যাল স্পেস'-এ প্রযোজক হিসেবে পা রাখতে চলেছেন অভিনেত্রী। এবার ওয়েব দুনিয়ায়র তালিকায় যোগ হলো কঙ্গনার নাম। এই তারকা-অভিনেত্রী প্রযোজিত ওই ছবির নাম 'টিকু ওয়েডস শেরু।' কঙ্গনার প্রোডাকশন হাউজ 'মণিকর্ণিকা ফিল্মস' রয়েছে এই ছবি প্রযোজনার দায়িত্বে। নিজের প্রযোজনা সংস্থার নতুন লোগোও নেটমাধ্যমে পোস্ট করলেন অভিনেত্রী। সঙ্গে জানান, তাঁর প্রযোজনা সংস্থা একধারে নতুন প্রতিভাদের সুযোগ দেওয়ার পাশাপাশি নতুন ধরণের গল্প ও চিত্রনাট্য নির্ভর ছবি তৈরি করবেন।
Read More
আক্রান্ত আরও এক

আক্রান্ত আরও এক

সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। দ্বিতীয় ধাক্কায় আরও ভয়াবহ করোনা ভাইরাস। দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। রোজ রেকর্ড সংখ্যক করোনার কবলে পড়েছেন মানুষ। এবার করোনায় আক্রান্ত অভিনেতা অনিরুদ্ধ দাভে। অতি সংকটজনক পরিস্থিতি দাভে-র। আইসিইউ-তে রয়েছেন মাত্র ৩৪ বছর বয়সী এই অভিনেতা। অনিরুদ্ধ হিন্দি টেলিভিশনের পরিচিত মুখ অনিরুদ্ধ, কাজ করেছেন পাটিয়ালা বেবস, লকডাউন কি লাভ স্টোরি-র মতো সিরিয়ালে। টেলিভিশনের পাশাপাশি বেশ কিছু হিন্দি ছবিতেও অভিনয় করেছেন অনিরুদ্ধ দাভে। অক্ষয় কুমারের আসন্ন ছবি বেল বেটম-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অনিরুদ্ধকে।
Read More

পরিচালক ও সাংবাদিক সুরঞ্জন দে লকডাউনে তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্যর ছবি ‘আনলাকি শার্ট’ ও ‘ফাঁদ’

পরিচালক সুরঞ্জন দে লকডাউনে তৈরি করেছেন দুটি স্বল্পদৈর্ঘ্যর ছবি। প্রথমটি প্রদীপ আচার্যের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ নিয়ে  ছবি 'আনলাকি শার্ট'। অতিমারির কারণে সারা পৃথিবী জুড়ে যে অর্থনৈতিক মন্দা ও নৈরাশ্য তৈরি হয়েছে, তাই প্রতিফলিত হবে এই ছবির মাধ্যমে। এটি মূলত একটি ভালোবাসার গল্প। লকডাউনে দুই প্রেমিক-প্রেমিকার রোজই টেলিফোনে কথা হত। তর্ক, বিতর্ক ও ভালোবাসা সবই ছিল। আনলক পর্বে প্রেমিকা চাইল প্রেমিকের সঙ্গে জরুরি দেখা করতে। সাক্ষাৎপর্বে প্রেমিকের পরনে ছিল সেই শার্ট। আর এই শার্ট নিয়েই ছবির ক্লাইম্যাক্স। অভিনয়ে সুপর্ণা কুমার, ঋদ্ধিবান বন্দ্যোপাধ্যায়, ড. ভানু ভূষণ খাটুয়া, তুহিন শঙ্কর পাল, নীলিমেশ ঘোষ দস্তিদার, কঙ্ক ঘোষ দস্তিদার, আশিস ঘোষ এবং পরিচালক সুরঞ্জন…
Read More
সত্যি এরম সাহায্য কে করে

সত্যি এরম সাহায্য কে করে

ক্রমশই বাড়ছে করোনা আতঙ্ক। কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। হুহু করে সংক্রমণ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হারও৷ এই পরিস্থিতিতে বেশকিছু রাজ্যের হাসপাতালে বেড সহ অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। আর এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। এদের মধ্যে বড় ভূমিকায় রয়েছেন'বলিউডের মসিহা'। দেশের নানান প্রান্তে দুঃস্থ ও অভাবী মানুষদের অকাতরে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু, এককথায় তা অবিশ্বাস্য। এবার ফের একবার ত্রাতার ভূমিকায় এগিয়ে এলেন তিনি। সম্প্রতি,ছোটপর্দার জনপ্রিয় শো 'ড্যান্স দিওয়ানে'-র মঞ্চে অতিথি বিচারক হিসেবে হাজির হয়েছিলেন এই অভিনেতা। শো – এর উদয় সিং নামের এক প্রতিযোগীর পুরো গ্রামের মানুষদের রেশনের দায়িত্ব নিলেন তিনি। সোনুর এই পদক্ষেপে আরও…
Read More
ফের কেড়ে নিল আরেক জনপ্রিয় অভিনেতার প্রাণ

ফের কেড়ে নিল আরেক জনপ্রিয় অভিনেতার প্রাণ

রোজই নয়া গতিতে বেড়েই চলেছে করোনা। ঝড় যেন থামছেই না করোনার। নয়া রেকর্ড তৈরি করেছে করোনা ভাইরাস৷ বহু প্রাণ গিয়েছে। এরইমাঝে করোনার দ্বিতীয় ঢেউ পিছু ছাড়েনি তারকাদেরও। ফের কেড়ে নিল এক প্রাণ। এবার করোনা সংক্রমণের কারণে আজ সকালেই মৃত্যু হল হিন্দি সিনেমা ও সিরিয়ালের অতি পরিচিত মুখ ছিলেন বিক্রমজৎ কনওয়ারপাল। ভর্তি ছিলেন মুম্বইয়ের এক হাসপাতালে। ৫৫ বছর বয়সী এই অভিনেতা বহু চলচ্চিত্র এবং টেলিভিশন সিরিয়ালে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন। ‘স্পেশ্যাল ওপিএস’, ‘ইল্লিগাল জাস্টিস’, ‘আউট অফ অর্ডার’-এর মতো সিরিজে কাজ করেছিলেন তিনি। অবসরপ্রাপ্ত সেনা অফিসার ছিলেন তিনি।
Read More
করোনার করাল ছায়া কাপুর পরিবারে

করোনার করাল ছায়া কাপুর পরিবারে

টলিউড-বলিউডে একের পর এক করোনা আক্রান্তের খবর মিলেই চলেছে। এবার করোনায় আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর। কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভরতি আছেন অভিনেতা। শ্বাসকষ্ট জনিত সমস্যায় ভুগছেন তিনি। ৭৪ বছর বয়সি অভিনেতার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই উদ্বিগ্ন ঘনিষ্ঠ এবং অনুরাগীরা। প্রসঙ্গত, রণধীর কাপুরোর বাড়ির ৫ পরিচারকেরও করোনা রিপোর্ট পজিটিভ। ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘সুপার নানি’তে তাঁকে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল। গত এক বছরে নিজের দুই ছোট ভাই ঋষি কাপুর এবং রাজীব কাপুরকে হারিয়েছেন রণধীর। ঘটনাচক্রে আজ অর্থাৎ ৩০ এপ্রিল ঋষি কাপুরের প্রথম মৃত্যুবার্ষিকী। ক্যানসারে আক্রান্ত ছিলেন ঋষি কাপুর।
Read More
শোকের খবর

শোকের খবর

শোকের ছায়া তামিল ইন্ডাস্ট্রিতে। প্রয়াত হলেন মাত্র ৫৪ বছরের জনপ্রিয় তামিল পরিচালক ও চিত্রগ্রাহক কেভি আনন্দ। হার্ট অ্যাটাকের কারণে নিজের বাসভবনেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে শোক জ্ঞাপন।  ডেবিউ ছবি ‘থেনমাভিন কোমবাথ’-এর জন্য সেরা চিত্রগ্রাহক হিসেবে ফিল্মফেয়ার পেয়েছিলেন কেভি আনন্দ। ২০০৫ সালে ‘কানা কান্দেন’ দিয়ে পরিচালনায় হাতেখড়ি। 
Read More