বিনোদন

আচমকাই অসুস্থ অভিনেতা

আচমকাই অসুস্থ অভিনেতা

রাজ্যে সামলে উঠেছে করোনা সংক্রমণ। পরিস্থিতি একটু শিথিল হতেই শুরু হয়েছে শ্যুটিং। দীর্ঘ সময় পরে শুরু হয়েছে বিনোদন জগতের শ্যুটিং। আর এরকম মুহূর্তে শ্যুটিং চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা। অসুস্থ ‘ওগো নিরুপমা’ খ্যাত গৌরব রায়চৌধুরী। অভিনেতার অসুস্থতা এতটাই গুরুতর যে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। মুখের অসহ্য যন্ত্রনা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা। গতকাল শ্যুটিং চলাকালীন ফোঁড়ার তীব্র যন্ত্রণা শুরু হয় গৌরবের, তাই মাঝপথে শ্যুটিং ফেলে বাড়ি ফিরে যান তিনি। কিন্তু সেই ফোঁড়ার জেরেই আজ গৌরবের শারীরিক পরিস্থিতি আরও বিগড়ে যায়। আপাতত পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা। এটাই প্রথমবার নয় এর আগেও অভিনেতা অসুস্থতার কবলে পড়েছিলেন। তার কনুইয়ে বোন টিউমার…
Read More
টিকার বদলে অন্য কিছু, কেমন আছেন অভিনেত্রী তথা সাংসদ

টিকার বদলে অন্য কিছু, কেমন আছেন অভিনেত্রী তথা সাংসদ

করোনা সংক্রমণ রোধে একমাত্র উপায় টিকাকরণ। তাই টিকাকরণের ওপরেই সব চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন রাজ্য সরকার। এই পরিস্থিতিতে উঠে এল আরও এক চাঞ্চল্যকর তথ্য৷ ভুয়ো টিকা কাণ্ডে উত্তাল রাজ্য৷ খাস কলকাতায় রমমিয়ে চলছিল ভুয়ো ভ্যাকসিন কেন্দ্র। এবার করোনা টিকা নিয়ে প্রতারণার শিকার হয়েছেন স্বয়ং যাদবপুরের তৃণমূল সাংসদ তথা টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী সহ কয়েকশো মানুষ। এই খবর প্রকাশ্যে আসার পর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে। ভুয়ো টিকা কেন্দ্রে দেওয়াই হয়নি করোনার ভ্যাকসিন কোভিশিল্ড বা কোভ্যাক্সিন৷  কসবার এক ভ্যাকসিনেশন ক্যাম্পে হাজির হয়ে টিকা নিয়েছিলেন মিমি, পরবর্তীতে সাংসদের খটকা লাগায় তিনি খোঁজ-খবর নিয়ে জানতে পারেন ওই টিকা ক্যাম্প সম্পূর্ণ জাল। প্রশাসনের দ্বারস্থ হতেই তাঁরই…
Read More
অনেকটা সময় পর একদম ভিন্ন সাদে অভিনেত্রী হাজির হল রুপোলি পর্দায়

অনেকটা সময় পর একদম ভিন্ন সাদে অভিনেত্রী হাজির হল রুপোলি পর্দায়

আবারও বেশ কিছু বছর পর বিনোদন জগতে ফিরে এলেন অভিনেত্রী। রুপোলি পর্দায় একদম ভিন্ন স্বাদে দেখা গেলো অভিনেত্রীকে। কামব্যাক মুভির প্রশংসা করেছেন অনেকেই। গত সপ্তাহেই আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে ‘শেরনি’। আমিত মাসুরকার পরিচালিত এই ছবিতে এক ফরেস্ট এফিসারের চোখ দিয়ে বন্যপ্রাণ ও জঙ্গলের কাহিনি দেখিয়েছেন বিদ্যা। যে গুরুত্বপূর্ণ বার্তা ছবির মাধ্যমে নির্মাতারা তুলে ধরতে চেয়েছেন তা প্রশংসাযোগ্য। অনেকের মতে এটি ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সেরা ছবি। ভারতীয় সিনেমায় এই ধরনের গল্প নিয়ে কাজ খুব একটা হয়নি আগে। সঙ্গে সকলে প্রশংসা করেছেন বিদ্যার অভিনয়ে। পরিচালক অমিতের হাতের ছোঁয়ায় যেন প্রত্যেকটা চরিত্র জীবন্ত হয়ে উঠেছে, মত নেট-নাগরিকদের। প্রসঙ্গত, এর আগে রাজকুমার রাওয়ের সঙ্গে ‘নিউটন’ ছবিতে…
Read More
প্রাজ্ঞ দত্তের নতুন গান মাঝবয়সী ছলনা

প্রাজ্ঞ দত্তের নতুন গান মাঝবয়সী ছলনা

গায়ক ও কম্পোজার প্রাজ্ঞ দত্ত শাশ্বত রায়ের সঙ্গে কোল্যাবরেশনে তাঁর নতুন গান ‘মাঝবয়সী ছলনা’ রিলিস করলেন। প্রাজ্ঞর কণ্ঠে, গানটি একটি স্যাটারিক্যাল রোমান্টিক গান যেটি প্রত্যেক ব্যক্তির মধ্য-জীবনের সময়ের সংগ্রাম এবং উপলব্ধির কথা বলে এবং একটি আশাবাদী নোট ছড়িয়ে দেয়। মাঝবয়সী ছলনা গানটি লিখেছেন শাশ্বত রায়, কম্পোজ করেছেন প্রাজ্ঞ নিজেই এবং অ্যারেঙ্গ, মিক্স করেছেন দীপেশ চক্রবর্তী। গানটি রেকর্ড করা হয়েছে ইন্সপিরেশন স্টুডিওতে। গানটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে গান গপ্পো। শাশ্বত রায় গানটির সম্পর্কে বলেন, এই গানটার কারণ, কিছু বেঁচে থাকার অভিজ্ঞতা, ইচ্ছা, উপলব্ধি সবার সাথে ভাগ করার ইচ্ছা থেকে। হয়তো, গানটার নাম মাঝবয়সী ছলনা, কিন্তু এ উপলব্ধি, জীবনের কার কোন বাঁকের মোড়ে…
Read More
তারকা দম্পতির ব্যক্তিগত জীবনের কথায় হস্তক্ষেপ করবেনা ফোরাম

তারকা দম্পতির ব্যক্তিগত জীবনের কথায় হস্তক্ষেপ করবেনা ফোরাম

বিতর্ক তুঙ্গে। তাঁদের দাম্পত্য জীবন নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। সম্প্রতি এই গুঞ্জনে তোলপাড় হয়েছে বিনোদুনিয়া থেকে নেটমাধ্যম। ছোটপর্দার চেনা মুখ শ্রীময়ী চট্টরাজের সঙ্গে ‘প্রেম’ করছেন বিজয়ী তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক। এমনই গুঞ্জন চলছে চারদিকে। কাঞ্চন মল্লিক, পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এবং শ্রীময়ী চট্টরাজের এই ত্রিকোণ প্রেমের গল্প বর্তমানে খবরের শিরোনামে। প্রকাশ্যে পিঙ্কি-কাঞ্চনের দাম্পত্যকলহ। জল গড়িয়েছে থানা-পুলিশ অবধি। এই সমীকরণে উঠে এল আর্টিস্ট ফোরামের প্রসঙ্গ। টলি-তারকার ব্যক্তিগত জীবনের সমীকরণ-তরজা নিয়েই মুখ খুলল আর্টিস্ট ফোরাম। পিঙ্কি বন্দ্যোপাধ্যায় এবং শ্রীময়া চট্টোরাজের ব্যক্তিগত তরজায় ফোরাম কোনও হস্তক্ষেপ করবে না। সাফ জানিয়ে দিয়েছেন, আর্টিস্ট ফোরামের যুগ্ম সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়। এবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল ফোরাম।…
Read More
কাটা ছেড়া চলছে অভিনেত্রীর জীবন নিয়ে, ভুল তথ্যের দাবি বিজেপি সাংসদের

কাটা ছেড়া চলছে অভিনেত্রীর জীবন নিয়ে, ভুল তথ্যের দাবি বিজেপি সাংসদের

বিতর্কের ঝড় উঠেছে তুঙ্গে। স্বাধীনচেতা অভিনেত্রী সমাজের চোখ রাঙানিকে পরোয়া করেন না কোনওদিনই। তাই তার ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক থামার নাম নেই। একজন জন প্রতিনিধি হিসেবে অনৈতিক কাজ করছেনে নুসরত জাহান। সংসদে নিজের বিয়ে নিয়ে ভুল তথ্য দিয়েছেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। এবার নুসরাতের বিরুদ্ধে এথিকস কমিটির তদন্ত চেয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি লিখলেন উত্তরপ্রদেশের বদায়ুনের বিজেপি সাংসদ সংঙ্ঘমিত্রা মৌর্য। সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করেছেন তিনি। আর তাই বসিরহাটের সাংসদের বিরুদ্ধে এথিকস কমিটির তদন্ত হোক। এই বেআইনি কার্যকলাপ নিয়ে যেন কঠোর ব্যবস্থা নেন। প্রসঙ্গত, লোকসভার প্রোফাইলে নসরতের স্বামী হিসেবে নিখিল জৈনের নাম উল্লেখ করা রয়েছে। তবে কয়েকদিন আগে নুসরত দাবি করেন…
Read More
এবার বড় চরিত্রে আহান

এবার বড় চরিত্রে আহান

তারকা সন্তানদের রুপোলি পর্দায় পদার্পন শুরু থেকেই প্রথা হয়ে আসছে বলিউডে। এবার বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন আরও এক তারকা সন্তান। প্রথমবার বলিউডে পা রাখতে চলেছেন সুনীল শেট্টি পুত্র আহান শেট্টি। গত মার্চেই প্রকাশ্যে এসেছিল রুপোলি সফর শুরু করতে চলেছেন আহান। পরিচালক মিলন লুথারিয়ার ‘তড়প’ ছবির মাধ্যমে অভিনেতা হিসেবে অভিষেক হবে তাঁর। সবকিছু ঠিকঠাক থাকলে ২৪ শে সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা এই ছবির। সেই ছবির কাজ শেষ হওয়ার আগে ব্লকবাস্টার ফ্যাঞ্চাইসি ‘আশিকী’-র তিন নম্বর ছবির লিড হিরো হিসাবে বেছে নেওয়া হল আহান শেট্টিকে। আহানকে আশিকী ৩-র অফার দেওয়া হয়েছে, তড়প-এর শ্যুটিংয়ের ঝলক দেখেই দারুণ পছন্দ হয় প্রযোজক ভূষণ কুমারের। আহানের বয়সের কথা…
Read More
অভিযোগ নথিভুক্ত হল অভিনেতার নামে

অভিযোগ নথিভুক্ত হল অভিনেতার নামে

তাঁদের দাম্পত্য জীবন নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল বেশ কিছু দিন ধরেই। সম্প্রতি এই গুঞ্জনে তোলপাড় হয়েছে বিনোদুনিয়া থেকে নেটমাধ্যম। ছোটপর্দার চেনা মুখ শ্রীময়ী চট্টরাজের সঙ্গে ‘প্রেম’ করছেন কাঞ্চন। এ বার সরাসরি অভিনেতা তথা সদ্য বিজয়ী তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করলেন তাঁর স্ত্রী পিঙ্কি। তবে এই বিষয়ে বিধায়ক কিংবা শ্রীময়ীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পিঙ্কির অভিযোগ, তাঁকে মানসিক নির্যাতন করেছেন কাঞ্চন। মত্ত অবস্থায় গালিগালাজ করেছেন। শুধু তাই নয়, নিজের বান্ধবীকে সঙ্গে নিয়ে কাঞ্চন গাড়ি থেকে তাঁকে নামিয়ে হেনস্থা করেছেন বলেও অভিযোগ করেছেন পিঙ্কি। কাঞ্চন -পিংকির বিয়ে হয়েছে বহু বছর। পুত্রসন্তানও রয়েছে তাঁদের। কাঞ্চনের যদিও এটা দ্বিতীয় বিয়ে। তবে…
Read More
অবশেষে শিলমোহর পড়লো অভিনেত্রীর অন্তঃসত্ত্বার খবরে

অবশেষে শিলমোহর পড়লো অভিনেত্রীর অন্তঃসত্ত্বার খবরে

অবশেষে জল্পনার অবসান ঘটল। শিলমোহর পড়ল সব জল্পনায়। টলিউডে জল্পনার রোল উঠেছিলো অভিনেত্রী সন্তান সম্ভবা। বিতর্কের ঝড় উঠেছিল তুঙ্গে। এবার সেই সব জল্পনার অবসান ঘটিয়ে অভিনেত্রীর মা হওয়ার সুখবর প্রকাশ্যে আনলেন নুসরত জাহান। আগামী সেপ্টেম্বরেই মা হতে চলেছেন তারকা সাংসদ নুসরত জাহান। স্বাধীনচেতা নুসরত সমাজের চোখ রাঙানিকে পরোয়া করেন না কোনওদিনই। তাই তো নিখিলের সঙ্গে বিচ্ছেদের পরেও মা হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন অবলীলায়। অপেক্ষা আর মাস কয়েকের। প্রথমবার নিজের মা হওয়ার খবরে শিলমোহর দিলেন নায়িকা। নিজের বেবি বাম্পের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিলেন নুসরত জাহান। সব বিতর্ক ভুলে মাতৃত্বের প্রতিটা মুহূর্ত দারুণ উপভোগ করেছেন তিনি তা বেশ স্পষ্ট তার ছবিতে। যদিও…
Read More
আবারও চমক দিতে চলছে ভাইজান

আবারও চমক দিতে চলছে ভাইজান

খুশির খবর ভাইজান ভক্তদের জন্য। নতুন ধামাকা পেতে চলেছে ভাইজান ভক্তরা। বিনোদন জগতে ফের নতুন ধামাকা নিয়ে হাজির হতে চলেছেন ভাইজান। ঈদ মানেই সালমান খান এর ছবি। ২০২২ সালের দিওয়ালিতে ছবি মুক্তির কথা রয়েছে আগামী ছবি ‘ভাইজান’ - এর। প্রথমে এই ছবির নাম রাখা হয় ‘কভি ইদ কভি দিওয়ালি’ পরে আবার তা বদলে রাখা হয় ‘ভাইজান’। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পূজা হেগড়ে এবং সলমন খান। এছাড়াও ছবিতে রয়েছেন আয়ুষ শর্মা, জাহির ইকবাল, অসীম রিয়াজ। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে সলমন তাঁর পানভেল ফার্ম হাউসে ছবির কাস্টের সঙ্গে একটি ফটোশ্যুট করবেন ফারহান শামজির আসন্ন ছবির। বর্তমানে সলমন খানের হাতে রয়েছে ৬টি…
Read More
থমকে গেল নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখার পথ চলা

থমকে গেল নাট্যব্যক্তিত্ব স্বাতীলেখার পথ চলা

কয়েক আগেই একাত্তরে পা রেখেছিলেন তিনি। জন্মদিনের মাস ঘুরতে না ঘুরতেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন নাট্যব্যক্তিত্ব অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। হৃদরোগে আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কিডনির সমস্যা নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। টানা ২৫ দিন সেখানে চিকিৎসারত ছিলেন তিনি। ডায়ালিসিস চলছিল তাঁর। আজ দুপুরে সেখানেই তাঁর মৃত্যু হয়। মঞ্চ দাপিয়ে বেড়ানো সেই অভিনেত্রীর পথ চলা থমকে গেল বুধবার। না ফেরার দেশে চলে গেলেন সত্যজিৎ রায়ের ‘বিমলা’। বর্ষীয়ান অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকের ছায়া টলিপাড়ায়।  উল্লেখ্য, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেই রুপোলি পর্দায় স্বাতীলেখার পথ চলা শুরু। সত্যজিতের ‘বিমলা’ হিসেবে জনপ্রিয়তা এসেছিল ভরে ভরে। ১৯৮৪ সালে মুক্তি পায়…
Read More
উস্কানি মূলক মন্তব্য জেরা করা হল ফাটাকেষ্টকে

উস্কানি মূলক মন্তব্য জেরা করা হল ফাটাকেষ্টকে

একুশের বিধানসভা নির্বাচন কেটে গিয়েছে অনেকদিন। ফল প্রকাশও হয়ে গিয়েছে কিন্তু তার রেশ রয়ে গেছে এখনো। আজ বুধবার ৭১তম তাঁর জন্মদিনের দিনই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিনেতা সুপারস্টার। জন্মদিনের দিনই অভিনেতা মিঠুন চক্রবর্তীকে জেরা করল কলকাতা পুলিশ। মিঠুনকে ভার্চুয়াল মাধ্যমে জিজ্ঞাসাবাদ করল মানিকতলা থানার পুলিশ। সকাল ১০টার সময় ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের সময় দেওয়া হয়েছিল। একুশের বিধানসভা নির্বাচনের সময় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদ করা হল। প্রায় ৪৫ মিনিট ধরে চলে এই জিজ্ঞাসাবাদ।  বেশ কিছু প্রশ্নের উত্তর চাওয়া হয় মিঠুনের কাছে। প্রয়োজনে তদন্তের স্বার্থে ফের জেরা করা হবে বলে জানিয়েছে পুলিশ। অভিনেতার বয়ান পুরোটাই রেকর্ড করা হয়েছে। মামলার কাঁটা সরাতে আগেই…
Read More
সুশান্ত বিনা পবিত্র রিসতার দ্বিতীয় পর্ব

সুশান্ত বিনা পবিত্র রিসতার দ্বিতীয় পর্ব

এক বছর হল তার প্রথম মৃত্যু বার্ষিকী। গতবছর এমন সময় তার অস্বাভাবিক মৃত্যু ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা বিশ্ব। আজ ভক্তরা মেনে নিতে পারেনি বলিউডের জনপ্রিয় ও পরিচিত মুখ অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের চলে যাওয়াকে। এর মাঝেই খবর, সুশান্ত-অঙ্কিতা অভিনীত জনপ্রিয় টেলিভিশন শো ‘পবিত্র রিশতা’র রিবুট ভার্সন হাজির হবে টেলিভিশনের পর্দায়। সেই শো-তে অর্চনার ভূমিকায় থাকবেন অঙ্কিতা লোখান্ডে, অন্যদিকে মানবের চরিত্রে দেখা মিলবে টেলি তারকা শাহির শেখের। যদিও এই নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি জি টিভির এই শো ‘পবিত্র রিসতা’-র হাত ধরেই রাতারাতি গোটা দেশের মনের মনিকোঠায় মানব হিসাবে জায়গা করে নিয়েছিলেন সুশান্ত। সুশান্তকে দেখেই একতার (কাপুর) জহুরির চোখ বুঝে গিয়েছিল…
Read More
এগারো দিন বাদে অবশেষে ছাড়া পেল অভিনেতা

এগারো দিন বাদে অবশেষে ছাড়া পেল অভিনেতা

বারংবার চেষ্টার পর অবশেষে পাওয়া গেল বেল। অনেকবার খারিজ হওয়ার পর প্রায় এগারো দিনের মাথায় পাওয়া গেল বেল। কিছুটা স্বস্তিতে অভিনেতা পর্ল ভি পুরির পরিবার ও সহ-কর্মীরা। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে মুম্বইয়ের ভাসাই পুলিশের তরফে পার্লকে ৪ জুন গ্রেপ্তার করা হয়েছিল। এক সপ্তাহের বেশি সময় ধরে পুলিশি হেফাজতে ছিলেন অভিনেতা। আজ, ১৫ জুলাই ছিল পার্লের মামলার শুনানি। তার বিরুদ্ধে ভারতীয় দ্বণ্ডবিধির ৩৭৬ নং ধারা ও পসকো আইন অনুসারে মামলা চলছে। পার্লের বিরুদ্ধে ২০১৯ সালে ‘বেপনহা পেয়ার’ ধারাবাহিকের সেটে অভিনয়ের সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ এনেছেন নাবালিকার বাবা। ওই নাবালিকার মা আবার পার্লের সঙ্গেই কাজ করেছেন। পার্লের পাশে দাঁড়িয়েছেন তাঁর ইন্ডাস্ট্রির…
Read More