03
Mar
৯০ এর দশকের বলিউডের অন্যতম একশন হিরো সুনীল শেট্টির কন্যা আথিয়ার পর এবার বলিউড সফর শুরু হচ্ছে সুনীল পুত্র আহান শেট্টির। এবার বলিউডে ডেবিউ করছেন সুনীল পুত্র। সামনে এল আহানের প্রথম ছবি, 'তড়প'-এর ফার্স্ট লুক পোস্টার। আগামী ২৪ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ফিল্ম। এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছেন সাজিদ নাদিয়াদওয়ালা। আহনের বিপরীতে এই ছবিতে দেখা মিলবে করণের স্টুডেন্ট অফ দ্য ইয়ার নায়িকা তারা সুতারিয়ার। বন্ধুপুত্রর সাফল্যে রীতিমতো ইমোশ্যানাল অক্ষয়।
