বিনোদন

পিতৃহারা হলেন সংগীত পরিচালক

পিতৃহারা হলেন সংগীত পরিচালক

মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ।করোনার জেরে বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন। চারিদিকে শুধু স্বজন হারানোর শোকের ছায়া। কেড়ে নিচ্ছে প্রিয়জনকে। বুকফাটা কান্নায় ভারী হচ্ছে বাতাস। লন্ডভন্ড হয়ে গিয়েছে মানুষের স্বাভাবিক জীবন। চারিদিকে যেন মৃত্যুপুরী। এই কঠিন পরিস্থিতিতে পিতৃহারা হলেন সংগীত পরিচালক শান্তনু মৈত্র। বাবাকে হারানোর শোকে কাতর সঙ্গীত পরিচালক। নিজেই ফেসবুকে অনুরাগীদের জানিয়েছেন এই খবর। শান্তনু মৈত্রর বাবা একজন সঙ্গীত শিল্পী ছিলেন। তাঁর সংগীতচর্চা পরবর্তীকালে শান্তনুকে গানের প্রতি আগ্রহী করে তোলে। বাঙালি পরিবারে জন্ম শান্তনুর, সংগীত পরিচালকের বাবাও ছিলেন সংগীত সাধক, তিনি দারুণ সেতার বাজাতেন। বাবার হাতেই সংগীত শিক্ষার হাতেখড়ি শান্তনুর।
Read More
মাধুরী দীক্ষিতের জন্মদিনে, জেনেনিন তার ব্যাপারে কিছু অজানা তথ্য

মাধুরী দীক্ষিতের জন্মদিনে, জেনেনিন তার ব্যাপারে কিছু অজানা তথ্য

৫৪-এ পা রাখলেন বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত নেনে (Madhuri Dixit Nene)। তবে রূপের জৌলুস দেখে তা বোঝার উপায় নেই। এখনও তিনি যেন রূপে অনন্য। তাঁর নাচ মুগ্ধ করতে পারেনি এমন সিনেদর্শক মেলা খুবই মুশকিল। এমনকি তাঁর দ্বারা অনুপ্রাণিত হয়েছেন প্রায় একটা প্রজন্মের নায়িকারা। সাজন , খল নায়ক , বেটা , পুকার , মৃত্যুদন্ড-এর মতো ছবি বলিউডে তাঁর আভাকে বজায় রেখেছে।আসুন জেনে নেওয়া যাক, জাদুকরী ওই সুন্দরীর অভিনেত্রী সম্পর্কে কিছু স্বল্প জ্ঞাত তথ্য: ১. আমাদের সকলের কাছেই মাধুরী দীক্ষিত ডান্সিং ডিভা হিসাবেই পরিচিত। কিন্তু আপনি কি জানেন, মাত্র ৯ বছর বয়সে কথক নৃত্যশিল্পী হিসাবে বৃত্তি পেয়েছিলেন তিনি? ২. ৭-৮…
Read More
প্রথম বার মহাকাশে চলচ্চিত্রের শ্যুটিং করতে চলেছে আমেরিকা ও রাশিয়া

প্রথম বার মহাকাশে চলচ্চিত্রের শ্যুটিং করতে চলেছে আমেরিকা ও রাশিয়া

মহাকাশ নিয়ে এ বার পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের শ্যুটিং হবে মহাকাশেই এই প্রথম। সেই লক্ষ্যেই মহাকাশে পাঠানো হচ্ছে রাশিয়া ও আমেরিকার দুই বিখ্যাত অভিনেতা ও অভিনেত্রীকে। তাঁদের সঙ্গে যাবেন দুই পরিচালকও। তবে আলাদা আলাদা অভিযানে অভিনেতা, অভিনেত্রী, পরিচালকদের মহাকাশে পাঠাবে আমেরিকা ও রাশিয়া। আমেরিকার মহাকাশ গবেষণা নাসা ও রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস এই খবর দিয়েছে। রসকসমস জানিয়েছে, পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রের শ্যুটিং-এর জন্য ভূপৃষ্ঠ থেকে ৩৭০ মাইল উপরে পৃথিবীর কক্ষপথে প্রদক্ষিণরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে দেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী য়ুলিয়া পেরেসলিডকে। অক্টোবরের গোড়ার দিকে। তাঁর সঙ্গী হবেন রাশিয়ার জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ক্লিম শিপেঙ্কো। নাসা-ও জানিয়েছে, পূর্ণদৈঘ্যের চলচ্চিত্রের শ্যুটিং-এর জন্য পাঠানো হচ্ছে হলিউডের…
Read More
মাতৃত্বের স্বাদ নিলেন অভিনেত্রী

মাতৃত্বের স্বাদ নিলেন অভিনেত্রী

কঠিন পরিস্তিতে এল খুশির খবর। সংসারে এখন খুশির বন্যা বইছে। নতুন জীবনে পা দিলেন অভিনেত্রী। আনুষ্ঠানিকভাবে খবর দিলেন অভিনেত্রী। পুত্র সন্তানের মা হলেন সোনালী চৌধুরী। প্রথম সন্তানের আগমনে বেজায় খুশি অভিনেত্রী। মা এবং সন্তান দুজনেই সম্পূর্ণ সুস্থ আছেন - একথা নিজেই জানিয়েছেন তিনি। দক্ষিণ কলকাতার একটি নার্সিংহোমে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন সোনালী। দুই থেকে তিন হলেন রজত-সোনালী। সোনালি চৌধুরী, ছোট পর্দায় গ্ল্যামারাস অভিনেত্রীদের মধ্যে অন্যতম। অগ্নিপরীক্ষা’, ‘জলনুপুর’, ‘ইচ্ছে নদী’, ‘মা’ এর মতন বহু ধারাবাহিকে অভিনয় করেছেন সোনালি চৌধুরী। গতবছরই তিনি জানিয়েছিলেন যে তিনি মা হতে চলেছেন। এখন সন্তানই তাঁর ধ্যানজ্ঞান বলে জানিয়েছেন অভিনেত্রী। ইতিমধ্যেই নেটিজেনরা সোনালীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে…
Read More
মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি

মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি

খুশির ঈদ মানেই পর্দায় ভাইজানের আগমন। এই ইদেও তার ব্যতিক্রম হল না। গতবছর করোনার কারণে থেমে থাকলেও এই বছর আর থেমে থাকলেন না তিনি। বৃহস্পতিবার মুক্তি পেল ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’। এবারে বড়পর্দা নয় ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেল ছবিটি। জি৫ অ্যাপে দেখতে পাওয়া যাবে ছবিটি। প্রথমদিকে ছবির প্রযোজক-অভিনেতা সলমন এবং পরিচালক প্রভু দেবা বড়পর্দাতেই মুক্তি চেয়েছিলেন রাধের। বাধ সাধলো পরিস্থিতি। তবে দেশের বাইরের যে সমস্ত স্থানে কোভিড পরিস্থিতি একটু ঠিকঠাক, সেখানে সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। ভাইজানের মহিমাতেই পরিপূর্ণ এই ছবি। এই ছবিতে নিজের ‘ওয়ান্টেড’ ভাবমূর্তিই ধরে রেখেছেন তিনি। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদক যোগ নিয়ে বিস্তর…
Read More
আবারও সাহায্যের হাত বাড়ালেন সংকটের দিনে

আবারও সাহায্যের হাত বাড়ালেন সংকটের দিনে

এর আগেও করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। সাহায্যের হাত বাড়িয়েছেন বহুবার। গতবছর লকডাউনে পরিযায়ী শ্রমিক, বাইরের দেশে আটকে থাকা পড়ুয়াদের ঘরে ফিরিয়েছিলেন। আরও একবার করোনা আবহে দূত হয়ে সাহায্যের হাত বাড়ালেন মানুষের দিকে। এক অভিনব উদ্যোগ নিলেন তৃণমূলের সাংসদ-অভিনেতা দেব। এবার তাঁর নিজের রেস্তরাঁ থেকে বিনামূল্যে করোনা আক্রান্তদের খাবার পাঠাবেন। করোনা রোগীরা খাবার অর্ডার করলেই বিনামূল্যে তাঁদের বাড়িতে পৌঁছে যাবে খাবার। নিজেই টুইট করে জানিয়েছেন অভিনেতা। আপাতত ৫০জনের খাবারের আয়োজন করা হয়েছে, চাহিদা বাড়লে এই সংখ্যা আরও বাড়ানো হবে। শরৎ ব্যানার্জি রোডে অবস্থিত ‘টলি টেলস’ রেস্তোরাঁর সামনে থেকেই পাওয়া যাবে এই খাবারের প্যাকেট। দুপুর সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত চালু…
Read More
সাধু উদ্দ্যোগ

সাধু উদ্দ্যোগ

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে সংক্রমণের সুনামি। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বেড়েছে উদ্বেগ ও। গত বছরের তুলনায় এ বছর আরও ভয়ঙ্কর রুপ নিয়েছে করোনা। শুধু দৈনিক সংক্রমন না পাশাপাশি অসুবিধা হচ্ছে আরো অনেক কিছু নিয়ে। অসুধ, টিকা, হাসপাতালে শয্যা না পাওয়া। চারিদিকে শুধু হাহাকার। দিশাহারা করোনা রোগী ও তাঁদের পরিবারেরা। এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এলেন টলিউডের বেশ কিছু চেনা মুখ। পরমব্রত চট্টোপাধ্যায়, তন্ময় ঘোষ, অনুপম রায়, পিয়া চক্রবর্তী, ঋদ্ধি সেন, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত মুখার্জীরা তৈরি করে ফেলেছেন ‘Citizen’s Response’। আপাতত পাটুলির একটি ছোটো ঘরে করোনা রোগীদের চিকিৎসা করা হবে। থাকছে অক্সিজেন-সহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা। 
Read More
চলে যাওয়ার পরেও ফিরে এলেন

চলে যাওয়ার পরেও ফিরে এলেন

চলে গিয়েছেন তিনি। অনেকগুলো মাস কেটে গেছে। কিন্তু মানুষের মনে রয়ে গিয়েছেন এখনো। আর থাকবেনও আজীবন ধরে। তাকে কখনো ভোলা যায় না। তিনি হলেন দর্শকের অত্যন্ত প্রাণের, ‘প্রিয় মানুষ’ সৌমিত্র চট্টোপাধ্যায়। চলে গিয়েও তিনি আবার ফিরতে চলেছেন মানুষের মনে। প্রয়াত প্রবাদ প্রতিম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম এবং শেষ ওয়েব সিরিজ ‘নেক্সট’ - এ ফুটে উঠবে এক রহস্যের গল্প। এবার তিনি ওয়েব দুনিয়ায়। পরিচালনার দায়িত্বে রয়েছেন সন্দীপ সরকার। রহস্যে ভরা এই সিরিজে দেখা যাবে চলচ্চিত্র জগতের তাবড় তাবড় তারকাদের। ১২ মে ওটিটি প্ল্যাটফর্ম ‘ক্লিক’এ মুক্তি পাবে এই ওয়েব সিরিজ।
Read More
ফের ছোটপর্দায় অভিনেত্রী

ফের ছোটপর্দায় অভিনেত্রী

বিয়ের পর এবার কাজে ফেরার পালা। বাস্তবের মতো পর্দাতেও পরিণতি পায় ওম ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মিমির প্রেম। গত ফেব্রুয়ারি মাসেই ওমের সঙ্গে বিয়ের পর্ব সেরে নতুন সংসার পেতেছেন। এবার স্টার জলসার ‘মহাপীঠ তারাপীঠ’-এ এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মিমি দত্তকে। বিয়ের পর থেকেই কাজে ব্যস্ত মিমি, নতুন বাংলা বছরেই স্বামীর সঙ্গে জুটি বেঁধে একটি মিউজিক ভিডিয়োতেও দেখা গিয়েছে তাঁকে। বিয়ের পর একসঙ্গে এই প্রথম কাজ তাঁদের। নবদম্পতির রসায়ন নজরকাড়া তা বলাই বাহুল্য।
Read More
অ্যামাজন প্রাইম ভিডিয়োতে নতুন শো ১৪ মে থেকে

অ্যামাজন প্রাইম ভিডিয়োতে নতুন শো ১৪ মে থেকে

অ্যামাজন প্রাইম ভিডিয়োতে প্রথম ভারতীয় সুপারন্যাচারাল ক্রাইম সিরিজ হিসেবে মুক্তি পেলো ‘দ্য লাস্ট আওয়ার’-এর অফিসিয়াল ট্রেলার। হেভি ডোজের সাসপেন্স, মিস্ট্রি  এবং অপ্রত্যাশিত ‘টুইস্টস অ্যান্ড টার্নস’-এ ভরপুর এই শো। এতে সঞ্জয় কাপুর, কর্মা তাকাপা, শাহানা গোস্বামী, শাইলী কৃষেন, রাইমা সেন, রবিন তামাং ও মন্দাকিনী গোস্বামীকে গুরুত্ত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে। অ্যামাজন প্রাইম ভিডিয়োতে ‘দ্য লাস্ট আওয়ার’-এর প্রিমিয়ার হবে ১৪ মে। অমিত কুমার ও অনুপমা মিঞ্জ্‌ সৃষ্ট, লিখিত ও প্রযোজিত ‘দ্য লাস্ট আওয়ার’-এর এক্সিকিউটিভ প্রোডিউসার অমিত কুমার এবং আকাদেমি পুরস্কারপ্রাপ্ত ও ৪ বার বিএএফটিএ পুরস্কার জয়ী আসিফ কাপাডিয়া।
Read More
বলিউডে একের পর এক আক্রান্ত

বলিউডে একের পর এক আক্রান্ত

সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। দ্বিতীয় ধাক্কায় আরও ভয়াবহ করোনা ভাইরাস। দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। রোজ রেকর্ড সংখ্যক করোনার কবলে পড়েছেন মানুষ। ফের করোনার থাবা বলিউডে। এবার করোনা আক্রান্ত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রামে নিজেই দিলেন সেই খবর। হিমাচলে নিজের বাড়িতে যাবেন বলে কোভিড পরীক্ষা করিয়েছিলেন শুক্রবার। পরের দিন সকালে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি। পজিটিভ হওয়ার খবর দেওয়ার সঙ্গে কঙ্গনা আত্মবিশ্বাসের সঙ্গে দাবি করেন, এই ভাইরাসকে ধ্বংস করবেন তিনি।
Read More
হঠাৎই অসুস্থ হল অভিনেত্রী

হঠাৎই অসুস্থ হল অভিনেত্রী

নিজের বাড়িতে হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন জনপ্রিয় বর্ষীয়ান অভিনেত্রী। বয়স হয়েছে ৮০। তাই চিকিৎসকরা কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করেছেন। জ্বর নিয়ে দক্ষিণ কলকাতার এক প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী সন্ধ্যা রায়। প্রবীণ অভিনেত্রীকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তাঁর। পঞ্চাশের দশক থেকে তাঁর অভিনয় কেরিয়ারের শুরু। সত্যজিৎ রায়ের 'অশনি সংকেত', তরুণ মজুমদারের 'ঠগিনী'-র মতো সিনেমায় তাঁর অভিনয় প্রশংসা আদায় করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি রাজনীতির আঙিনাতেও পা রেখেছিলেন সন্ধ্যা রায়। ২০১৪-তের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাঁকে মেদিনীপুর আসনে প্রার্থী করেছিল।
Read More
কিছুইতেই থামছে না অভিনেত্রীদের আক্রান্তের সংখ্যা

কিছুইতেই থামছে না অভিনেত্রীদের আক্রান্তের সংখ্যা

সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। দ্বিতীয় ধাক্কায় আরও ভয়াবহ করোনা ভাইরাস। দেশে বেড়েই চলেছে করোনার সংক্রমণ। রোজ রেকর্ড সংখ্যক করোনার কবলে পড়েছেন মানুষ। আক্রান্ত হচ্ছেন একের পর এক অভিনেতা অভিনেত্রী। এবার করোনায় আক্রান্ত অভিনেত্রী শিল্পা শেট্টির গোটা পরিবার। একমাত্র শিল্পা করোনা নেগেটিভ। প্রত্যেকেই চিকিৎসকের পরামর্শ মেনে নিভৃতবাসে রয়েছে যে যার ঘরে। করোনা আক্রান্ত তাঁর বাড়ির দুই পরিচারকও। তাঁদেরও চিকিৎসা চলছে। বলিউডে করোনার ত্রাস কমার নাম নিচ্ছে না।
Read More
করোনার করাল গ্রাসে গায়কের মা

করোনার করাল গ্রাসে গায়কের মা

দেশজুড়ে মারণ ভাইরাস করোনা ক্রমশ ভয়াল পরিস্থিতির সৃষ্টি করছে। বাড়ছে করোনার প্রকোপ। সংক্রমণের বাড়বাড়ন্ত দেশজুড়ে। একেরপর এক রেকর্ড ভেঙে ক্রমশ ঊর্ধ্বমুখী করোনা । করোনার গ্রাসের তালিকায় যুক্ত হচ্ছে একের পর এক নাম। এবার ভাইরাস থাবা বসাল জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং-এর মায়ের শরীরে। এই মুহূর্তে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর মায়ের করোনা রিপোর্ট পজিটিভ। সৃজিত মুখোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়রা সোশ্যাল মিডিয়ায় এ নেগেটিভ রক্তদাতার খোঁজ করে সাহায্যের আবেদন রেখেছেন। এই মুহূর্তে কলকাতাতেই রয়েছেন অরিজিৎ সিং। নেটমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অরিজিৎ ভক্তরা। দিন ১০ আগেই জিয়াগঞ্জে অসুস্থ হয়ে পড়েন তাঁর মা। সেইসময় স্থানীয় হাসপাতালে ভর্তি কার হয়েছিল,…
Read More