বিনোদন

রাজনীতিতে রজনীর আবির্ভাব

রাজনীতিতে রজনীর আবির্ভাব

একুশের মহারণে তামিলনাড়ু বিধানসভা ভোটের মঞ্চে অবতীর্ণ হচ্ছেন ৬৯ বছরের দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। জল্পনা চলছিল বেশ কয়েক দশক ধরেই। আগামী জানুয়ারিতে তিনি নিজের রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন। তার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে ৩১ ডিসেম্বর। তামিলনাড়ুতে পরিবর্তনের সময় এসেছে দাবি করেন ‘থালাইভা’। নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তিনি।
Read More
বিয়ের পিঁড়িতে অদিত্য নারায়ণ

বিয়ের পিঁড়িতে অদিত্য নারায়ণ

সমস্ত কোভিড বিধি মেনে সাত পাকে বাঁধা পড়লেন গায়ক উদিত নারায়ণ পুত্র গায়ক অদিত্য নারায়ণ এবং শ্বেতা আগরওয়াল। ১১ বছরের পুরোনো বান্ধবী শ্বেতাকে বিয়ে করলেন আদিত্য। আদিত্য নারায়ণের বিয়ের অনুষ্ঠানের একাধিক ছবি এবং ভিডিয়ো ভাইরাল হতে দেখা যায়। এবার সামনে এলো তাঁর রিসেপশনের ভিডিও। পয়লা ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন নব দম্পতি। ৫০ জনের উপস্থিতিতে পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই দুই হাত এক হয়। 
Read More
অবশেষে জামিন পেলেন শৌভিক চক্রবর্তী

অবশেষে জামিন পেলেন শৌভিক চক্রবর্তী

প্রায় তিনমাস পর জামিন মঞ্জুর হল মাদক কাণ্ডে জড়িত রিয়া চক্রবর্তীর ভাই শৌভি চক্রবর্তীর। এর আগে একাধিকবার জামিনের আবেদন করা হলেও প্রত্যেকবারই তা নাকোচ হয়ে যায়। এনসিবির তরফে অভিযোগ উঠে যে সুশান্তকে মাদক লেনদেনে মদত দিতেন রিয়া চক্রবর্তী ও তার ভাই শৌভিক চক্রবর্তী। গত ৪ই সেপ্টেম্বর মাদক কাণ্ডে শৌভিককে গ্রেফতার করে এনসিবি। অনেকেই প্রতিবাদ জানিয়েছেন শৌভিকের জামিনের।  
Read More
রাজনীতিতে যোগ ঊর্মিলা মাতণ্ডকর

রাজনীতিতে যোগ ঊর্মিলা মাতণ্ডকর

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উপস্থিতিতে এ বার শিব সেনায় যোগ দিতে চলেছেন অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। রাজ্যপালের কোটায় ঊর্মিলাকে পরিষদীয় দলে অন্তর্ভুক্ত করার জন্য মহারাষ্ট্রের রাজ্যপাল বিএস কোশিয়ারির কাছে অভিনেত্রীর নামও পাঠানো হয়েছে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুম্বই উত্তর কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটে লড়েছিলেন ঊর্মিলা মাতণ্ডকর।
Read More
করোনা পজিটিভ সানি দেওল

করোনা পজিটিভ সানি দেওল

করোনাভাইরাসে আক্রান্ত হলেন বলিউডের অন্যতম সেরা অভিনেতা এবং বিজেপির সাংসদ সানি দেওল। অভিনেতা নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানান। বর্তমানে বাড়িতেই আছেন চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী। বর্তমানে সানি রয়েছেন হিমালয়ের দেশে। সম্প্রতি মুম্বাই আসার কথা ছিল অভিনেতার। পাশাপাশি সাম্প্রতিককালে তাঁর কাছাকাছি যাঁরা এসেছিলেন তাঁদেরও আইসোলেশনে থাকার জন্য অনুরোধ করেছেন এই পঞ্জাবের গুরুদাসপুরের এই বিজেপি সাংসদ।
Read More
জুটি বাঁধালেন ‘সাইকো সাইয়া’-র মিউজিক কম্পোজার

জুটি বাঁধালেন ‘সাইকো সাইয়া’-র মিউজিক কম্পোজার

অবশেষে পাঁচ বছরের সম্পর্ক পরিনতি পেল। সমস্ত কোভিড বিধি মেনে বিয়ে করলেন মিউজিক কম্পোজা সচেত টন্ডন ও পরম্পরা ঠাকুর। পাঁচ বছর আগে ২০১৫ সালে ভয়েস অফ ইন্ডিয়ার রিয়্যালিটি শো-এর অডিশনে গিয়ে পরিচয় হয় তাঁদের। সংগীত জগতেও একসঙ্গে পথ চলা শুরু হয় তাঁদের। শাহো- ছবিতে ‘সাইকো সাইয়া’, কবির সিং-এ 'বেখায়ালি', পতি পত্নী আর বো-তে ‘দিলবারা’ এরম বলিউডে একাধিক গান যৌথ কম্পোজ করেছেন তাঁরা।
Read More
রোমান-সুস্মিতার প্রেম কাহিনির সূত্রপাত ইনস্টাগ্রামে

রোমান-সুস্মিতার প্রেম কাহিনির সূত্রপাত ইনস্টাগ্রামে

চলতি বছরের শুরুতেই পাঁচ বছর পর অভিনয়ের দুনিয়ায় কামব্যাক করেছেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ও নায়িকা সুস্মিতা সেন। ডিজনি প্লাস হটস্টারের ওয়েব সিরিজ ‘আর্য’তে দেখা মিলেছে এই বঙ্গ তনয়ার। সব সময়ই নিজের সিদ্ধান্ত নিয়ে অকপট থেকেছেন সুস্মিতা। ১৫ বছরের ছোট বয়ফ্রেন্ড রোমান শালের সঙ্গে লিভ ইন সম্পর্ক কোনদিন গোপন রাখেননি সুস্মিতা সেন। ২০১৮ সাল থেকে প্রেম সম্পর্কে আবদ্ধ এই জুটি। দুই মেয়ে রেনে ও আলিশা এবং বয়ফ্রেন্ড রোমানকে নিয়ে সুখী গৃহকোণ সুস্মিতার।
Read More
হাসপাতালে ভর্তি অভিনেতা রাহুল রায়

হাসপাতালে ভর্তি অভিনেতা রাহুল রায়

কার্গিলে ‘এলএসি: লিভ দ্য ব্যাটল’ নামের একটি ছবির শুটিং করছিলেন অভিনেতা রাহুল রায় যা নিতিন কুমার গুপ্ত পরিচালনা করছেন। কার্গিলে অতিরিক্ত ঠাণ্ডার কারণে শুটিং-এর সময়ই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হলেন রাহুল রায়। অত্যাধিক ঠাণ্ডার কারণে তার মস্তিষ্কে আচমকাই রক্তক্ষরণ শুরু হয়। বর্তমানে মুম্বইয়ের নানাবতী হাসপাতালের আইসিইউ-তে ভর্তি রয়েছেন অভিনেতা।   উল্লেখ্য, ১৯৯০ সালে মহেশ ভাট পরিচালিত ‘আশিকি’ ছবিতে অভিনয়ের মধ্যে দিয়ে রাহুল নিজের অভিনয় জীবন শুরু করেন। ২০০৫ সালে বিগ বস-এর প্রথম সিজনের প্রতিযোগী ছিলেন রাহুল রায়। ১৯৯০ এর দশকে “জুনুন” এবং “ফির তেরি কাহানী যাদ আইয়ে” এর মতো ছবিতে তিনি চলচ্চিত্র নির্মাতার সাথে কাজ শুরু করেছিলেন। সকলেই তার দ্রুত আরোগ্য…
Read More
শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ওয়াজিদ খানের স্ত্রী কমলরুখ খানের

শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগ ওয়াজিদ খানের স্ত্রী কমলরুখ খানের

প্রয়াত সংগীত পরিচালক ওয়াজিদ খানের স্ত্রী কমলরুখ খানের অভিযোগ স্বামীর মৃত্যুর পর ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে শ্বশুরবাড়ির তরফে চাপ দেওয়া হয়েছে। ইনস্টাগ্রামে একটি নোট প্রকাশ করে মুখ খুলেছেন কমলরুখ। জানিয়েছেন, তিনি পার্সি এবং ওয়াজিদ মুসলিম ছিলেন। সেজন্য বিশেষ বিবাহ আইনের আওতায় বিয়ে করেছিলেন তাঁরা। সর্বধর্মের প্রতি শ্রদ্ধা থাকলেও ধর্মান্তকরণে একেবারেই রাজি ছিলেন না বলে জানিয়েছেন কমলরুখ। হৃদরোগে আক্রান্ত হয়ে গত মে'তে মৃত্যু হয়েছিল ওয়াজিদের।
Read More
২৫ ডিসেম্বর মুক্তি পাবে কুলি নম্বর ১

২৫ ডিসেম্বর মুক্তি পাবে কুলি নম্বর ১

শনিবার মুক্তি পেল ডেভিড ধওয়ানের পরিচালনায় বরুণ ধওয়ান ও সারা আলি খান অভিনীত কুলি নম্বর ওয়ানের ট্রেলার। বরুণ,সারা, পরেশ রাওয়াল ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন জনি লিভার, রাজপাল যাদব এবং জাভেদ জাফরি। নব্বইয়ের দশকে তৈরি গোবিন্দা ও করিশ্মা কাপুর অভিনীত সুপারহিট কমেডি ছবি কুলি নম্বর ১-এর রিমেক এই ছবি। ২৫ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তি পাচ্ছে কুলি নম্বর ১।
Read More
বিগ বসের ‘ফিনালে’ আগামী সপ্তাহে

বিগ বসের ‘ফিনালে’ আগামী সপ্তাহে

দেশের সবচেয়ে চর্চিত রিয়ালিটি শো বিগ বসের সিজন ১৪-র 'ফিনালে' অনুষ্ঠিত হবে আগামী সপ্তাহেই। ঘোষণা আসে হোস্ট সলমনের তরফ থেকে। এই ঘোষণা শুনে বাকরুদ্ধ হয়ে পড়ে সকলেই। সলমনের বক্তব্যের ভিতরে রহস্য রয়েছে স্পষ্ট। অক্টোবর মাসে শুরু হয়েছে বিগ বসের চার নম্বর সিজন। গত বছর বিগ বসের জনপ্রিয়তা এতটাই তীব্র ছিল যে শোয়ের মেয়াদ একমাস বাড়িয়ে দিয়েছিল চ্যানেল কর্তৃপক্ষ। এই সিজনে বিগ বসের টিআরপি রেটিং খুবই নীচের তলায়।
Read More
বিয়ে সেরেছেন সানা খান

বিয়ে সেরেছেন সানা খান

‘ধর্মের টানে’ গতমাসেই গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়েছিলেন এই প্রাক্তন বিগ বস প্রতিযোগি সানা খান। এবার চুপিসাড়ে বিয়ে সেরেছেন গুজরাতের মৌলানা মুফতি অনসের সঙ্গে। বিয়ের পর নানা ছবি পোস্ট করে রীতিমতো চর্চায় রয়েছেন সানা খান। তাঁর বিনোদন জগত ছাড়ার ঘোষণায় যেমন অনেকেই অবাক হয়েছিলেন, একইভাবে শুক্রবার তাঁর বিয়ের খবরেও অনেকেই অবাক হয়েছেন।
Read More
গাঁটছাড়া বাঁধলেন অনির্বাণ-মধুরিমা

গাঁটছাড়া বাঁধলেন অনির্বাণ-মধুরিমা

বিয়ে করলেন টলিউডের অন্যতম হ্যান্ডসাম নায়ক অনির্বাণ ভট্টাচার্য। নাট্যদুনিয়ার বন্ধু মধুরিমা গোস্বামীর সঙ্গে সই-সাবুদ করে বিয়ের পর্ব সারলেন অভিনেতা। টলিগঞ্জের মোস্ট এলিজেবল ব্যাচেলারের তালিকা থেকে আজ পাকাপাকিভাবে বাদ পড় ল অনিবার্ণের নাম। আগামিকাল, ২৭ নভেম্বর বিয়ের অনুষ্ঠানের জায়গাতেই রিসেপশনের আয়োজন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে খুব ঘটা করে কোনও অনুষ্ঠান করছেন না অনির্বাণ, কারণ অতিথি সংখ্যা সীমিত রাখতে হবে। একদম ঘরোয়া আয়োজনে দুই পরিবার ও কাছের বন্ধুদের উপস্থিতিতেই বিয়ের পর্ব সারলেন অনির্বাণ।
Read More
প্রকাশ্যে এল কম্যান্ডোর ফার্স্ট লুক

প্রকাশ্যে এল কম্যান্ডোর ফার্স্ট লুক

করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই দেব শেষ করে ফেললেন কমান্ডোর শ্যুটিংয়ের বাকি কাজ। এই ছবিতে একদম রাফ অ্যান্ড টাফ লুকে পাওয়া যাবে দেবকে। কলকাতার শেডিউল শেষ করে এবার বাংলাদেশ যাচ্ছে দেব। নতুন বছরটা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে দেবের। কাকতালীয়ভাবে আজ মুম্বই হামলার বর্ষপূর্তি আর আজই প্রকাশ্যে আনলেন কম্যান্ডোর ফার্স্ট লুক।
Read More