বিনোদন

খারিজ হল সোনু সুদের আবেদন

খারিজ হল সোনু সুদের আবেদন

অভিনেতা সোনু সুদের আবেদন খারিজ করে দিল বম্বে হাই কোর্ট। বড় ধাক্কা খেলেন তিনি। বাড়িতে অবৈধ নির্মাণ নিয়ে বিএমসির জারি করা নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন সোনু সুদ। সেই আবেদন এবং অন্তর্বতীকালীন রেহাইয়ের আর্জি খারিজ করে দিয়েছে আদালত। অবৈধ নির্মাণের অভিযোগ এনে জানুয়ারির শুরুতেই সোনু সুদের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জমা দেয় বৃহন্মুম্বই পুরসভা। বিএমসির দাবি জুহুতে অবস্থিত ছয় তলার শক্তি সাগর আবাসনকে কোনওরকম অনুমতি না নিয়েই হোটেলে রূপান্তরিত করে ফেলেছেন সোনু সুদ। গত বছরের অক্টোবরে বিএমসি নোটিশ জারি করে। এরপর বিএমসির নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সোনু সুদ।
Read More
মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী প্রতিভাবান শিল্পী সুশান্তে সিং রাজপুতের

মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী প্রতিভাবান শিল্পী সুশান্তে সিং রাজপুতের

বেঁচে থাকলে আজ ৩৫-এ পা দিতেন সুশান্ত সিং রাজপুত। মাত্র ৩৪ বছরেই ইতি হয় বলিউডের এই প্রতিভাবান শিল্পীর উজ্জ্বল কেরিয়ার। পাটনার ছেলে সুশান্ত ২০০৮ সালে স্টার প্লাসের ধারাবাহিক কিস দেশ মে হ্যায় মেরা দিলের সঙ্গে অভিনয় শুরু করেন। সুশান্তের কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল একতা কাপুরের এই ধারাবাহি পবিত্র রিসতা। প্রথমবার লিড রোলে দর্শক তাকে দেখেছে। ডেব্যিউ ছবি ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত কাই পো ছে। আর পিছনে ফিরতে হয়নি সুশান্তকে। সুশান্তের কেরিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট নিঃসন্দেহে ২০১৬ সালে মুক্তি পাওয়া এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি। ‘শুদ্ধ দেশি রোম্যান্স’, ‘পিকে’-র পরে দিবাকর বন্দ্যোপাধ্যায় ধুতি পরিয়ে বাঙালি ডিটেকটিভ ব্যোমকেশ বক্সীরূপে হাজির করলেন…
Read More
গাঁটছড়া বাঁধলেন নীল-পৃথা

গাঁটছড়া বাঁধলেন নীল-পৃথা

২০২১ - এ বিয়ের হিড়িক টলিউডে। বিয়ে সেরে নিলেন বাংলা টেলিভিশন জগতের দুই ব্যাপক জনপ্রিয় মুখ নীল চট্টোপাধ্যায় ও পৃথা চন্দ। করোনা আবহে একদম বাঙালি রীতিনীতি মেনে বিয়ের পর্ব সারলেন নীল-পৃথা। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলন অভিনেত্রী অনন্যা চট্টোপাধ্যায়, প্রিয়ম, শুভজিৎ প্রমুখ। সৌদামীনির সংসারে অভিনয় করছেন নীল। ত্রিনয়ণী, নেতাজি সহ একাধিক ধারাবাহিকে কাজ করেছেন নীল। 
Read More
দেশে যোগ্য মর্যাদা পাননি সৌমিত্র চট্টোপাধ্যায়

দেশে যোগ্য মর্যাদা পাননি সৌমিত্র চট্টোপাধ্যায়

যোগ্য সম্মান মেলেনি ভারতের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় - এর। শুধু বর্তমান প্রজন্ম নয়, আগামী আরও কয়েকটি প্রজন্মের অভিনেতাদের কাছে তিনি অনুপ্রেরণা। এখন স্মৃতিই সম্পদ। অনমনীয় এক ব্যক্তিত্বের ব্যক্তি তিনি। জীবনে কখনও আপস করতে শেখেননি তিনি। তাই দৃঢ় কন্ঠে পদ্মশ্রী এবং জাতীয় পুরস্কারের মতো সম্মাননায় হেলায় ফিরিয়ে দিয়েছিলেন তিনি। ১৯৭০ সালে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন ভারত সরকারের পক্ষ থেকে তাঁকে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু অভিনেতা সেটিকে প্রত্যাখ্যান করেন।
Read More
‘তাণ্ডব’ – এর দৃশ্য বদল

‘তাণ্ডব’ – এর দৃশ্য বদল

সম্প্রতি, অ্যামাজন প্রাইমেমুক্তি পেয়েছে সইফ আলি খান অভিনীত ‘তাণ্ডব’ ওয়েব সিরিজ। ছবি ঘিরে ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ তুলেছেন নেটনাগরিকের একাংশ। রিল লাইফের তাণ্ডব নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে রিয়াল লাইফেও তাণ্ডব শুরু যায়। সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর টুইট করে জানিয়ে দিলেন, যে দৃশ্য নিয়ে এত নিন্দা ও সমালোচনা, তা বদলে দেওয়া হবে।
Read More
গাঁটছড়া বাঁধছেন নীল ও তৃণা

গাঁটছড়া বাঁধছেন নীল ও তৃণা

বিয়ের খবর টলিপাড়ায়। দীর্ঘ সম্পর্কের পর ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধতে চলেছেন বাংলা টেলিভিশন জগতের ভীষণ জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য - তৃণা সাহা। নীল-তৃণার সম্পর্কের বয়স ১০ বছর। অভিনয় জগতে আসার পরও টিকিয়ে রেখেছেন তাঁরা। আগামী ৪ঠা ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়ছেন টেলি পাড়ার এই লাভ বার্ড। তোড়জোড় চরমে। শহরের সিটি ক্লাবে বসবে জমকালো বিয়ের আসর। রিসেপশনের ব্যবস্থা থাকছে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-র দিন। 
Read More
প্রয়াত অভিনেতা সৌমিত্রকে শ্রদ্ধা জানাতে ‘অভিযান’এর মুক্তি

প্রয়াত অভিনেতা সৌমিত্রকে শ্রদ্ধা জানাতে ‘অভিযান’এর মুক্তি

মৃত্যুর পর আজ প্রথম জন্মবার্ষিকী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। অভিনেতার মৃত্যু হয় না থেকে যায় তাঁর কাজ, তাঁর শিল্প। অভিনয় জগতের কিংবদন্তি তিনি। পর্দায় বিভিন্ন চরিত্রে গল্প ফুটিয়ে তুলতে দেখা গেছে তাঁকে। এই শেষ। আর নতুন করে বড় পর্দায় দেখতে পাওয়া যাবে না সৌমিত্রকে। মৃত্যুর পর আজই মুক্তি পাচ্ছে অভিনেতার বায়োপিক ‘অভিযান’। মুক্তি পেল সেই বায়োপিকের টিজার। প্রয়াত বর্ষীয়ান অভিনেতাকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপনে মুক্তি পেল ছবির টিজার। বায়োপিকের পরিচালনায় রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিতে অভিনেতার কম বয়সের চরিত্রে অভিনয় করছেন যীশু সেনগুপ্ত। বেশি বয়সের চরিত্রে অভিনয় করেছেন খোদ কিংবদন্তি অভিনেতা।
Read More
করোনা পজিটিভ লিলি চক্রবর্তী

করোনা পজিটিভ লিলি চক্রবর্তী

কলকাতা: ফের করোনার থাবা টলিউডে। করোনায় আক্রান্ত প্রবীণ অভিনেত্রী লিলি চক্রবর্তী। চিকিৎসকদের পরামর্শ মতো বিধি-নিষেধ মেনে নিজের বাড়িতেই সেলফ হোম-কোয়ারেন্টাইনে রয়েছেন অভিনেত্রী। বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল। এই মুহূর্তে বৃদ্ধাশ্রম টু ধারাবাহিকের শুটিং করছিলেন লিলি চক্রবর্তী। সত্তোরোর্ধ লিলি চক্রবর্তীর বয়স দুশ্চিন্তায় ফেলেছে ঘনিষ্ঠ মহলকে।
Read More
শিলিগুড়ি থানায়  অভিযোগ দায়ের সায়নী ঘোষের বিরুদ্ধে

শিলিগুড়ি থানায় অভিযোগ দায়ের সায়নী ঘোষের বিরুদ্ধে

শিলিগুড়ি কমিশনারের থানায় রবিবার দিন একটি লিখিত অভিযোগ দায়ের করা হল বাংলা চলচ্চিত্রে জগতের অভিনেত্রী সায়নী ঘোষের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযোগটি দায়ের করেছেন রিঙ্কু নামে এক আইনজীবী। অভিযোগটি হলো ২০১৫ সালে ১'ই ফ্রেবুয়ারী নিজের ব্যাক্তিগত টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেন তিনি, যে পোস্টটা ধর্মের আবেগকে আঘাত করা হয়েছে এমনি অভিযোগ করা করা হয়েছে।বেশ কিছু দিন পোস্টটি চাপা পড়ে গেলেও সোশ্যাল মিডিয়ায় আবার ভাইরাল হয়েছে। এইদিকে আরও একটি অভিযোগ দায়ের করেছেন রাজ্যে বিজেপি নেতা তথাগত রায় কলকাতা রবিন্দ সরোবর পুলিশ স্টেশনে । কিন্ত, এই পোস্টটির বিষয়ে সায়নী ঘোষ জানান তিনি নিজের টুইটার পোস্টটির সম্পর্কে ঠিকঠাক ভাবে অবগত ছিলেন না। তিনি…
Read More
‘তাণ্ডব’ নিয়ে বিতর্ক

‘তাণ্ডব’ নিয়ে বিতর্ক

১৫ জানুয়ারি অ্যামাজন প্রাইম-এ মুক্তি পেয়েছে আলি আব্বাস জাফর পরিচালিত ‘তাণ্ডব’ ওয়েব সিরিজ। মুক্তির পরই অভিযোগ উঠেছে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে এই ছবিতে। তাই সিরিজের বিরুদ্ধে অভিযোগ ওঠর জন্য অ্যামাজন প্রাইম-এর কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। হিন্দু ধর্মে আঘাত করার জন্য সইফ আলি খান এবং অভিনেতা জিসান আয়ুবকে ক্ষমা চাওয়ার দাবিও তুলেছেন।
Read More
রাম মন্দির নির্মাণের জন্য অনুদান দিলেন রাষ্ট্রপতি

রাম মন্দির নির্মাণের জন্য অনুদান দিলেন রাষ্ট্রপতি

বিদেশি অর্থ বা বিদেশি অনুদানের প্রয়োজন নেই। রাম মন্দির তৈরি হবে দেশের মানুষের টাকা দিয়েই। তাই দেশজুড়ে রামমন্দিরের জন্য অনুদান সংগ্রহ শুরু করল রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট। রামমন্দি ট্রাস্টকে ৫ লক্ষ ১ টাকা অনুদান দিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ১ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন অনুদান হিসাবে। শ্রী রাম মন্দির নিধি সমর্পণ প্রচার অভিযান শুরু করা হবে বলে জানানো হয়েছে। এই অভিযান চলবে ১৫ই জানুয়ারি থেকে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত। সারা দেশের রাম ভক্তদের থেকে অর্থ সংগ্রহ করে তিল তিল করে তৈরি করা হবে রাম মন্দির। ৫ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন রাজ্যের হিন্দু পরিবারের কাছে এই…
Read More
ফের বড় পর্দায় দেখা মিলবে পরিণীতি চোপড়ার

ফের বড় পর্দায় দেখা মিলবে পরিণীতি চোপড়ার

মুক্তি পেয়েছে পরিণীতি চোপড়া অভিণীত বাঙালী পরিচালক ঋভু দাশগুপ্তের ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’-এর টিজার।  হলিউড-এর বিখ্যাত ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’এর অফিশিয়্যাল রিমেক এই ছবিটি। ২০১৫ সালে প্রকাশিত পওলা হকিন্সের বিখ্যাত উপন্যাস দ্য গার্ল অন দ্য ট্রেন অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। ছবিতে পরিণীতি ছাড়াও অভিনয় করছেন অদিতি রাও হায়দারি, কীর্তি কুলহারি, অবিনাশ তিওয়ারি প্রমুখ। থ্রিলার ঘরানার এই সিনেমা আগামী ২৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে নেটফ্লিক্সে। পরিণীতির প্রশংসায় পঞ্চমুখ ফ্যানেরা। দর্শক ও অনুরাগীরা ছবিটি দেখার জন্য মুকিয়ে রয়েছেন।
Read More
আহত শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়

আহত শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়

পথে দুর্ঘটনার কবলে বাংলা ধারাবাহিকের জনপ্রিয় শিশুশিল্পী অদ্রিজা মুখোপাধ্যায়। গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। কালনার সুপারস্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অদ্রিজা। গাড়িতে অভিনেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন মৌমিতা মুখোপাধ্যায়, ইঙ্গিত মুখোপাধ্যায়, প্রযুক্তি দে, গৌরাঙ্গ দে, রিতা দে। ‘মহাপীঠ তারাপীঠ’, ‘বালিকা বধূ’-সহ বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা যায় শিশুশিল্পী অদ্রিজাকে।
Read More
গরিব পরিবারের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করতে স্মার্টফোন দেওয়ার ভাবনা সোনু সুদের

গরিব পরিবারের ছাত্রছাত্রীদের অনলাইন ক্লাস করতে স্মার্টফোন দেওয়ার ভাবনা সোনু সুদের

কোভিড পরিস্থিতিতে বিদ্যালয় গুলিতে অনলাইন ক্লাস শুরু হতেই বেকায়দায় পড়েছে দিন আনা দিন খাওয়া গরিব মানুষ গুলির। করোনা পরিস্থিতিতে এমন ঘটনাও সামনে এসেছে স্মার্টফোনের অভাবে নিজের একান্ত সম্বল মূল্যবান কিছু বিক্রি করে দিয়েছে। অনলাইন ক্লাস করতে না পেরে আত্মহত্যার খবরও অনেক খবরের পাতা জুড়ে দেখা গেছে। এবার সেইসমস্ত অসহায় পরিবারের ছাত্রদের ট্যাব বা স্মার্টফোন কেনার ব্যবস্থার জন্য এগিয়ে আসছে রিয়াল হিরো সোনু সুদ। কোভিড প্রেক্ষাপটে ইতিমধ্যে তাঁর সহযোগিতার লম্বাহাতের ছবি দেখেছে ভারতবাসী। সেই বিষয়ে ইতিমধ্যেই ইনস্টাগ্রামে 'নেক্সট  মিশন' লিখে একটি পোস্ট করেন সোনু। এরপর সেই স্টেটাসের পরিপ্রেক্ষিতে আইএএনএসের প্রশ্নোত্তরে সোনু জানান, লকডাউনের সময় অনলাইন শিক্ষা চালু করা হয়েছে যাতে পড়ুয়ারা…
Read More