বিনোদন

বেস্ট ফ্রেন্ড সুহানা-অনন্যা

বেস্ট ফ্রেন্ড সুহানা-অনন্যা

সোশ্যাল মিডিয়ায় হামেশাই উঠে আসে ‘ইয়ারানা’ জুটি চানকি পাণ্ডে কন্যা অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও শাহরুখ খান কন্যা সুহানা খান। একে অপরের BFF (বেস্ট ফ্রেন্ড ফরএভার)। স্কুলজীবন থেকেই অভিনয়ের শখ রয়েছে সুহানা-অনন্যার। অনন্যা করণ জোহরের ছবি  ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ পার্ট ২ দিয়ে গ্ল্যামার দুনিয়ায় পা রাখলেও সুহানা পড়াশোনা শেষ না করে বলিউডে পা রাখতে পারবেন না, কড়া নির্দেশ রয়েছে শাহরুখের। চলতি বছরে অনন্যা আরও দুটি ছবিতে অভিনয় করে ফেলেছেন- পতি পত্নী অউর ওহ এবং খালি-পিলি।
Read More
৮ বছরের সম্পর্ক রীতেশ-জেনেলিয়ার

৮ বছরের সম্পর্ক রীতেশ-জেনেলিয়ার

বলিউডের অন্যতম কিউট এবং আদর্শ দম্পতি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া দেশমুখ। সম্প্রতি রীতেশ-জেনেলিয়া একসঙ্গে কপিল শর্মার শোয়ে হাজির হয়েছিলেন। এই শো'তেই এক রহস্য ফাঁস করেন রীতেশ। সুদীর্ঘ ৮ বছরের এই সম্পর্ক চড়াই-উতরাইও এসেছে। এমনকি রীতেশের সঙ্গে সম্পর্ক ভেঙে পর্যন্ত দিয়েছিলেন জেনেলিয়া। রীতেশ-জেনেলিয়ার প্রেম সম্পর্ক তো দু-দশক পুরোনো। ২০০২ সালে হায়দরাবাদে তুঝে মেরি কসম ছবির শ্যুটিংয়ে গিয়ে তাঁদের প্রথম দেখা। ১০ বছর প্রেম করবার পর ২০১২ সালের ৩রা ফেব্রুয়ারি বিয়ের পর্ব সেরে ফেলন তাঁরা। রীতেশকে শেষ দেখা গিয়েছে টাইগার শ্রফের বাগি ৩-তে। তাঁর আগামী ছবি বচ্চন পাণ্ডের অপেক্ষায় রয়েছে।
Read More
মুক্তির অপেক্ষায় ‘দুর্গাবতী’

মুক্তির অপেক্ষায় ‘দুর্গাবতী’

অভিনেত্রী ভূমি পেদনেকরের বলিউডে সফল অভিনেতা হওয়ার কাজটা সফল ছিল না। স্বপ্নপূরণ করতে বিরাট সমস্যার মুখে পড়তে হয়েছিল ‘দম লাগাগে হাঁইসা’ খ্যাত এই অভিনেত্রীকে। অভিনয়ের স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল ভূমিকে। এই অভিনয়ের স্কুলে ভর্তি হতেই ১৩ লক্ষ টাকার লোন নিয়েছিলেন তিনি। সেখান থেকে তাঁকে তাড়িয়ে দেওয়ায় মুশকিলে পড়েন ভূমি। এই ধার শোধ করতেই চাকরির খোঁজ শুরু করে যশ রাজ ফিল্মসের সহকারী কাস্টিং ডিরেক্টর হিসাবে যোগ দেন তিনি। অবশেষে সাহস করে ক্যামেরার সামনে অডিশন দিতেই কেল্লাফতে। শুরু হল পথ চলা। আর পিছনে ফিরে তাকাতে হয়নি ভূমিকে। ১১ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইমে মুক্তির অপেক্ষায় রয়েছেন ভূমির ‘দুর্গাবতী’। এই ছবিতে প্রথমবার…
Read More
ছেলের মন্তব্য নিয়ে চাইলেন কুমার শানু

ছেলের মন্তব্য নিয়ে চাইলেন কুমার শানু

বিগ বস সিজন ১৪-র আসরে অযাচিত বিতর্কে নাম জড়িয়েছে কুমার শানু পুত্র জান কুমার শানুর। কালার্স চ্যানেলের এক রিয়ালিটি শোয়ের মঞ্চে তিনি বলেন- ‘মরাঠি ভাষা আমার বিরক্তিকর লাগে’। এই মন্তব্যে শিবসেনার ক্ষোভের মুখে পড়তে হয় জান ও গোটা বিগ বস টিমকে। এই মন্তব্যের সমালোচনায় এবার সরব হলেন খোদ কুমার শানু। হিন্দিতে শানু বলেন- 'মরাঠি ভাষা বা মুম্বা দেবীকে অপমানের কথা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। ৪১ বছরের আমার গোটা কেরিয়ার তৈরি করেছে মুম্বই ও মহারাষ্ট্র। আমার ছেলে জান খুব ভুল একটা কথা বলছে। ২৭ বছর হল ছেলে আমর সঙ্গে থাকেন না। আমি জানি না ওর মা কীভাবে ওর লালন-পালন করেছে'।
Read More
‘লক্ষ্মী বম্ব’ থেকে ‘লক্ষ্মী’

‘লক্ষ্মী বম্ব’ থেকে ‘লক্ষ্মী’

শুরু থেকেই বিতর্ক অক্ষয় কুমারের ছবি লক্ষ্মী বম্বের নাম নিয়ে। তামিল হরর কমেডি ‘মুনি ২: কাঞ্চনা’ ছবির হিন্দি রিমেক পরিচালক রাঘব লরেন্সের এই ছবি। অক্ষয় ছাড়াও কিয়ারা আদবানি, তুষার কাপুর, শরদ কেলকার, অশ্বিনী কালসিকারকেও দেখা যাবে লক্ষ্মীতে। এই ছবি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়েছে করনি সেনা সহ বেশকিছু হিন্দু সংগঠন। নাম পালটানো নিয়ে বৃহত্তর আন্দোলনের হুমকিও দিয়েছিল করনি সেনা। ছবির প্রযোজকদের আইনি নোটিশ পাঠানোয় চাপের মুখে পড়ে অবশেষে নতিস্বীকার করে নিল নির্মাতারা।   সহ প্রযোজক অক্ষয় কুমার ও তুষার কাপুরের আলোচনায় লক্ষ্মী থেকে বাদ পড়ল বম্ব, শুধু লক্ষ্মী নামেই মুক্তি পাবে এই ছবি। লক্ষ্মীতে প্রথমবার রূপান্তরকামী হিসাবে পর্দায় হাজির হবেন…
Read More
করিশ্মা প্রকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের

করিশ্মা প্রকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের

দীপিকা পাড়ুকোনের ম্যানেজার করিশ্মা প্রকাশের বাড়ি থেকে মাদক উদ্ধার হওয়ায় তার বিরুদ্ধে মামলা রুজু করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ব্যক্তিগত ব্যবহারযোগ্য মাদকের আওতায় NDPS আইনের ২৭ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে করিশ্মা প্রকাশের বিরুদ্ধে। দীপিকার ম্যানেজারের বাড়িতে গত ২৭ অক্টোবর হানা দেয় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। ১.৭ গ্রাম হাশিশ ও তিনটে সিবিডি ওয়েলের শিশি উদ্ধার করেছেন তদন্তকারীরা। এই মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ১ বছরের সাজা হয়।
Read More
এবার করোনার থাবা মিস ইন্ডিয়া প্রতিযোগিতাতেও

এবার করোনার থাবা মিস ইন্ডিয়া প্রতিযোগিতাতেও

করোনার দাপটে এবছর সবকিছুই যেন এলোমেলো। করোনা মহামারীর বর্তমান পরিস্থিতির কারণে এবার ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতাও ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই অডিশন অনলাইনে শুরু হয়েছে এই প্রতিযোগিতার জন্য। যাঁরা অনলাইন অডিশনে নির্বাচিত হবেন, তাঁরা মুম্বই যাওয়ার সুযোগ পাবেন। প্রতিযোগীদের গ্রুম করবেন প্রক্তন মিস ইন্ডিয়া তথা অভিনেত্রী নেহা ধুপিয়া। ফাইনাল হবে আগামী বছর অর্থাৎ ২০২১-এর ফেব্রুয়ারি মাসে।
Read More
নেটফ্লিক্সে আসছে ‘দ্য হোয়াইট টাইগার’

নেটফ্লিক্সে আসছে ‘দ্য হোয়াইট টাইগার’

২০২১-এর জানুয়ারিতে নেটফ্লিক্সে স্ট্রিমিং শুরু হবে ‘দ্য হোয়াইট টাইগার’ এর। অরবিন্দ আদিগার লেখা একই নামের বই অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। এই ছবিরি পরিচালনার দায়িত্বে রয়েছেন ইরানীয় পরিচালক রামিন বাহরানি। এই ছবিতেই প্রথমবার একসঙ্গে কাজ করছেন কোটিপতি ব্যবসায়ী রাজকুমার রাও - তার স্ত্রী পিঙ্কি প্রিয়াঙ্কা চোপড়া। ২০০৮ সালে ম্যান বুকার প্রাইজ বিজেতা তথা নিউ ইয়র্ক টাইমসের বেস্ট সেলার বই ‘দ্য হোয়াইট টাইগার’।
Read More
‘লাভ হোস্টেল’ আসছে শাহরুখ খানের প্রযোজনায়

‘লাভ হোস্টেল’ আসছে শাহরুখ খানের প্রযোজনায়

পরিচালনায় গুরগাঁও খ্যাত পরিচালক শঙ্কর রমন ও শাহরুখ খানের প্রযোজনা সংস্থা রেড চিলিস ঘোষণা করল নতুন ছবি ‘লাভ হোস্টেল’। উত্তর ভারতের প্রেক্ষাপটে তৈরি হয়েছে এই ছবি রক্তেমাখা প্রেমকাহিনির গল্প বলবে। রেড চিলিস এন্টারটেনমেন্টের সঙ্গে যৌথভাবে এই ছবির প্রযোজনা করছে দৃশ্যম ফিল্মস। এই ছবিতে লিড রোলে থাকছেন বিক্রান্ত মেসি, সানিয়া মালহোত্রা এবং ববি দেওল।
Read More
করোনার প্রভাব পড়ল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

করোনার প্রভাব পড়ল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

করোনা পরিস্থিতির জেরে কিছুটা বিবর্ণভাবেই কেটেছে দুর্গা পুজো। এই পরিস্থিতিতে বাঙালির সাধের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব করলে কোনওভাবেই যোগ দিতে পারতেন না বিদেশে ডেলিগেটরা। এই পরিস্থিতিতে মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের জানুয়ারি মাসে উৎসবের নতুন দিন ধার্য করা হয়েছে। ছবি উৎসব কমিটির সভাপতি রাজ চক্রবর্তীও দ্বিধায় ছিলেন উৎসব নিয়ে। সব দিক ভেবে অবশেষে কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার টুইটারে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। ২০২১ সালের শুরুতেই, ৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে কিফ। ৫ নভেম্বর থেকে উৎসব শুরু হওয়ার কথা…
Read More
শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে শীঘ্রই দেখা যাবে টলিউডে

শুভশ্রীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়কে শীঘ্রই দেখা যাবে টলিউডে

টলিউডে পা রাখতে চলেছেন টলিগঞ্জের প্রথম সারির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। এক দশকেরও বেশি সময় ধরে টলিউডে নিজের জায়গা ধরে রেখেছেন শুভশ্রী। এবার বোনের পথে হেঁটে রুপোলি পর্দায় অভিনয়ের দুনিয়ায় পা রাখলেন দিদি। দেবশ্রীর ডেব্যিউ প্রোজেক্টের ঘোষণা হয়ে গেল বুধবার। আগামী বছর সত্যজিতের জন্মশতবর্ষ। সত্যজিত্ রায়কে শ্রদ্ধার্ঘ জানাতে তৈরি হচ্ছে ‘আবার কাঞ্চানজঙ্ঘা’। পরিচালক রাজর্ষি দে'র এই ছবিতে অভিনয় করেছেন দেবশ্রী। আবার কাঞ্চনজঙ্ঘাতে মূলত গৃহবধূর লুকেই পাওযা গেল শুভশ্রীর দিদিকে। ছবির কাস্টে থাকছে একাধিক চমক।
Read More
নোরা ফতেহির সঙ্গে নাম জড়িয়েছে টেরেন্স

নোরা ফতেহির সঙ্গে নাম জড়িয়েছে টেরেন্স

মুম্বই: বলিউডে নাচের ডান্স ক্যুইন নোরা ফতেহি। সম্প্রতি নোরার সঙ্গে নাম জড়িয়েছে টেরেন্স ল্যুইসের। সম্প্রতি বেশ জনপ্রিয় নাচের একটি রিয়েলিটি শোতে জাজের আসনে দেখা যায় বিচারক নোরা এবং টেরেন্সও। এবার এই মঞ্চেই নোরাকে প্রেম নিবেদন করলেন টেরেন্স। উপস্থিত বিচারকদের মুখও হা হয়ে যায় এই কাণ্ড দেখে। তবে কি সত্যিই নোরাকে ভালোবাসেন টেরেন্স। তুমুল চর্চা শুরু হয় এই ভিডিও নিয়ে। অনেকেই বলেছেন, তাঁদের জুটি বেশ পছন্দের।
Read More
অভিনেত্রী কাজল আগরওয়ালের জীবনে নতুন বসন্ত

অভিনেত্রী কাজল আগরওয়ালের জীবনে নতুন বসন্ত

অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন চলেছেন অভিনেত্রী কাজল আগরওয়াল। উদ্যোগপতি ব্যবসায়ী এবং ইন্টিরিয়র ডিজাইনার গৌতম কিচলুর সঙ্গে পথ চলার অঙ্গীকার করলেন কাজল। টুইট করে নিজেই ভাগ করে নিলেন খুশি খবর। তামিল, তেলেগু ও হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়ালের বিয়ের গুঞ্জন গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছিল। তিনি লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, আগামী ৩০ অক্টোবর মুম্বইতে একটি ছোট ঘরোয়া অনুষ্ঠানে আমি গৌতম কিচলুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। আমাকে এত বছর ধরে ভালবাসার জন্য ধন্যবাদ। নতুন জীবন শুরু করতে আপানাদের আশীর্বাদ প্রয়োজন।” পাশাপাশি অভিনেত্রী জানিয়েছেন, নতুন অধ্যায় শুরু করলেও অভিনয় চালিয়ে যাবেন একই সঙ্গে। আগামিকাল, শুক্রবার, ৩০ অক্টোবর মুম্বইয়ে বিয়ের…
Read More
অবস্থার অবনতি প্রবাদপ্রতীম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

অবস্থার অবনতি প্রবাদপ্রতীম অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের

অতি সংকটজনক বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। পাশাপাশি কমেছিল তাঁর প্লেটলেটের সংখ্যা। সোমবার থেকে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে অভিনেতার দুটি কিডনি কাজ না করায় বুধবার ডায়ালিসিস শুরু করবার সিদ্ধান্ত নেয় অভিনেতার মেডিক্যাল টিম।   ৮৫ বছর বয়সী এই অভিনেতার ইউরিয়া ও ক্রিয়েটিনিনের মাত্রার পরিমাণ খুব বেড়ে গিয়েছে। জানা গিয়েছে সেকেন্ডারি নিউমোনিয়াতেও ভুগছেন তিনি। ৫০ শতাংশ ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে। হাসপাতালের বিছানায় রীতিমতো ফাইট করে যাচ্ছেন ‘ফেলুদা’, এমনটাই জানিয়েছেন চিকিৎসক অরিন্দম কর। সারা বাংলা তাঁর আরোগ্য কামনা করছে।
Read More