বিনোদন

নতুন জার্নির জন্য প্রস্তুত শ্রাবন্তী

নতুন জার্নির জন্য প্রস্তুত শ্রাবন্তী

টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর দাম্পত্য জীবন টালমাটাল, এমনই গুঞ্জন টলিগঞ্জে। সব কিছু ভুলে নতুন করে প্রস্তুত শ্রাবন্তী। এখন আর শুধু টলিউড অভিনেত্রী নয়, শ্রাবন্তীর আরও একটা পরিচয় রয়েছে। প্রথমবার নিজের চেষ্টায় তাঁর জিমখানার সঙ্গে অনুরাগীদের পরিচয় করিয়ে দিয়েছিলেন শ্রাবন্তী। রবিবারই মধ্যমগ্রামের এক মলে অনুষ্ঠিত হল শ্রাবন্তীর খোলা জিম 'দ্য ফিটনেস এম্পায়ার'-এর। আপতত স্টার জলসার গেম শো সুপারস্টার পরিবারের সঞ্চালিকা হিসাবে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে।
Read More
ক্ষমা চাইলেকশন কার্ডি বি

ক্ষমা চাইলেকশন কার্ডি বি

বিতর্কে র‌্যাপার কার্ডি বি। বিখ্যাত জুতো প্রস্তুতকারক সংস্থা ‘‌রিবক’‌ সম্প্রতি বাজারে এনেছে নিজেদের নতুন স্নিকার্সের কালেকশন। সেই কালেকশনেরই বিজ্ঞাপন করেন কার্ডি বি। এরপর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সমালোচনায় মুখর হন নেটিজেনরা। বিজ্ঞাপন করতে গিয়ে মা দুর্গার মতো দাঁড়িয়ে হাতে জুতো নিয়ে ছবি তোলেন কার্ডি বি। শেষে বিতর্কের মুখে পড়ে কার্ডি বি ক্ষমাও চান।
Read More
মাত্র ৫০ টাকায় পিভিআর, আইনক্স, সিনেপলিস-এ সিনেমা দেখার সুযোগ

মাত্র ৫০ টাকায় পিভিআর, আইনক্স, সিনেপলিস-এ সিনেমা দেখার সুযোগ

সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমণের কালে সিনেমা হলের ক্ষেত্রেও বড় প্রভাব পড়েছে৷ সিনেমা হল খোলার অনুমতির পরেও সিনেমা হলে ফাঁকা ও ধুধু করছে৷ ওটিটি প্ল্যাটফর্মে বিভিন্ন ছবি মুক্তির জন্য সিনেমা হল ফাঁকাই থাকছে৷ এই কারণে দর্শকদের সিনেমা হল মুখী করতে বড় পদক্ষেপ নিল যশরাজ ফিল্মস৷ যশরাজ ফিল্মসের ফিল্মসের পক্ষ থেকে পিভিআর, আইনক্স, সিনেপলিস-সহ বিভিন্ন প্রেক্ষাগৃহে বহু চর্চিত তথা জনপ্রিয় ছবি দীপাবলিতে বিনামূল্যে দেখানোর অনুমতি দিয়েছে৷ একগুচ্ছ ছবি বড় পর্দায় দেখতে গেলে দিতে হবে মাত্র ৫০ টাকা এর সব থেকে বড় সুবিধা দর্শকদের হবে৷ সমস্ত ছবি ১২ থেকে ১৯ নভেম্বরের মধ্যে দেখানো হবে৷ দর্শকেরা সিনেমা হল নিয়ে যাওয়ার জন্যই এই প্রয়াস৷
Read More
সুনীল গ্রোভরের সানফ্লাওয়ার আসছে

সুনীল গ্রোভরের সানফ্লাওয়ার আসছে

টেলিভিশন কমেডির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি করেছেন কমেডিয়ান ও অভিনেতা সুনীল গ্রোভর। এবার সময় এসেছে সবার সামনে নিজের দক্ষতা প্রকাশ করার। কমেডির পর এবার ওয়েব সিরিজে অভিনয় করতে চলেছেন সুনীল। সুনীলের পরবর্তী ওয়েব সিরিজের নাম সানফ্লাওয়ার। সানফ্লাওয়ারের মুখ্যচরিত্রে রয়েছেন সুনীল। কমেডি আর ক্রাইমের মিশেলে তৈরি হয়েছে গল্পটি। পরিচালক বিকাশ বহলের এই ওয়েব সিরিজ ২০২১ এর এপ্রিল মাসে আসছে।
Read More
বাবার পরিচয় ছাড়াই কাজ শুরু সোনম কাপুরের

বাবার পরিচয় ছাড়াই কাজ শুরু সোনম কাপুরের

বাবার পরিচয় ছাড়াই বলিউডে কাজ পেয়েছিলেন অনিল কাপুরের মেয়ে সোনম কাপুর। সঞ্জয়লীলা বনশালি যখন সোনমকে দেখেছিলেন, তিনি জানতেনই না যে, সোনমের বাবা কে? সিলেকশনের পর বনশালি জানতে পারেন সোনম অনিল কাপুরের মেয়ে। বলিউডে ১৩ বছর কাটিয়ে ফেললেন সোনম কাপুর। সোনম কাপুর ও রনবির কাপুরের প্রথম ছবি সাওরিয়া। এই ছবিতেই এই দুই জুটিকে প্রথম দেখেছিল দর্শক।
Read More
হতাশ করল ‘লক্ষ্মী’

হতাশ করল ‘লক্ষ্মী’

৯ নভেম্বর সোমবার ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেলপরিচালক রাঘব লরেন্সে ও অভিনেতা অক্ষয় কুমারের হরর কমেডি লক্ষ্মী। ছবিতে অক্ষয় কুমার ছাড়াও রয়েছেন কিয়ারা আডবানি এবং শরদ কেলকার। ছবির যৌথ প্রযোজকের ভূমিকায় রয়েছেন খোদ খিলাড়ি কুমার। তামিল হরর কমেডি ‘মুনি ২ : কাঞ্চনা’ ছবির হিন্দি রিমেক এই ছবি। অক্ষয় দাবি করেছিলেন এটা তাঁর তিন দশকের ফিল্মি কেরিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র। দিওয়ালিতে ধামাকার আশা করেছিলেন দর্শকরা হল নিরাশ অনেকখানি। আশা জাগিয়েও হতাশ করল এই ছবি, দাবি নেট নাগরিকদের। আইএমডিবি-তে এই ছবির রেটিং দশের মধ্যে মাত্র ২.৫। হাজার হাজার দর্শক এই ছবিকে ১-এর বেশি নম্বর দেননি। অনেকের মতেই লক্ষ্মী দেখা মানে-…
Read More
নবনির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অভিনন্দন শেখ হাসিনার

নবনির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে অভিনন্দন শেখ হাসিনার

মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে এক বার্তায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিস। তিনি প্রথম অশ্বেতকায় এশীয় মহিলা যিনি ভাইস প্রেসিডেন্ট পদে আসছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল সংখ্যার প্রবাসী বাংলাদেশি ভোট দিয়েছেন। আগামী বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে বাইডেনের। তার আগে আর কোনো নারী দেশটিতে ভাইস প্রেসিডেন্টের পদ অলংকৃত করেননি। শুধু তাই নয়, কৃষ্ণাঙ্গ ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবেও প্রথম ভাইস প্রেসিডেন্ট হবেন কমলা।
Read More
এনসিবি-র তল্লাশি অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে

এনসিবি-র তল্লাশি অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো যে তদন্ত শুরু করেছে, তাতে একের পর এক জড়িয়েছে বলিউডের তারকাদের নাম। বলিউডের ড্রাগ মামলায় অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে হানা দিল এনসিবি। বাড়ির চত্বরে তল্লাশি চালাচ্ছে এনসিবি। গত মাসে অর্জুনের গার্লফ্রেন্ড গ্যাব্রিয়েলা ডেমেত্রিয়েদসের ভাই আজিসিয়ালস দেমেত্রিয়েদসকে গ্রেফতার করে এনসিবি।
Read More
গ্রেফতার হলেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সইদ

গ্রেফতার হলেন প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সইদ

বলিউডের সঙ্গে মাদকযোগ নিয়ে গত কয়েকমাসে কম তর্ক বিতর্ক হয়নি। মাদক সংক্রান্ত মামলায় একাধিকবার একাধিক বলিউড তারকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এনসিবি-এর তরফ থেকে। ফের একবার মাদকের সঙ্গে বলিউডের যোগসূত্র মিলল। মাদক মামলায় রবিবার সকাল থেকে মুম্বইয়ের একাধিক জায়গায় তল্লাশি চালান নার্কোটিকস কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা। এনসিবির -র হাতে ধৃত বলিউডের প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার স্ত্রী শাবানা সইদ। ফিরোজ নাদিয়াদওয়ালাকেও সমন পাঠিয়েছে এনসিবি। তাদের মেডিক্যাল পরীক্ষা-নীরিক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ফিরোজ ও শাবানার জুহুর বাড়ি থেকে উদ্ধার করা হয় ১০ গ্রাম মারিজুয়ানা। এই মামলায় এখনও পর্যন্ত শাবানা-সহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে এনসিবি। শাবানার বয়ান রেকর্ডের পর তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা…
Read More
সোহম-শ্রাবন্তীর প্রথম ওয়েব সিরিজ

সোহম-শ্রাবন্তীর প্রথম ওয়েব সিরিজ

বর্তমানে শ্রাবন্তীর তৃতীয় বিয়ে ভাঙন নিয়েই পড়েছে শোরগোল নেট দুনিয়ায়। ব্যক্তিগত জীবনে যতই ঝড় ঝাপটা আসুক না কেন, নিজের পেশাগত জীবনের সঙ্গে যে তিনি একেবারেই আপোস করতে রাজী নন, তা বোঝা গেল তার নতুন ওয়েব সিরিজের খবর থেকে। থ্রিলারে ভরা এই মুক্তি পাবে আগামী বছরই ওয়েব সিরিজ হইচই প্ল্যাটফর্মে। ইতিমধ্যেই, শ্রাবন্তী একটি নতুন ওয়েব সিরিজে অভিনয়ের কাজ শুরু করে দিয়েছেন। এই ওয়েব সিরিজে তার বিপরীতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে। নতুন এই সিরিজেও সোহম-শ্রাবন্তীর রসায়ন দর্শকদের মন জয় করবে বলে আশা রেখেছেন পরিচালক। প্রথমে এই সিরিজের নাম দেওয়া হয় ‘ইন্টিউশন’ কিন্তু পরে নাম বদলে করা হয় ‘দুজনে’।
Read More
বড় পর্দায় আসতে চলেছে অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য

বড় পর্দায় আসতে চলেছে অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য

কলকাতা: ছোট পর্দা থেকে ওয়েবের দুনিয়ায় আসতে চলেছেন সফল নায়িকা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। ইন্ডাস্ট্রিতে তাঁর শুরুটা হয়েছিল অনেক ছোটবেলায়। এ বার যাত্রা শুরু বড় পর্দায়। এবার তিনি থ্রিলারে। ছবিতে ঋতাভরীর বোনের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। পরব্রত চট্টোপাধ্যায়ের প্রডাকশন হাউসের ব্যানারে জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় আগামী বছর শুরুর দিকেই হয়তো প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি। নায়িকা জানালেন, এরকম কাজ তাঁর এই প্রথম।
Read More
নেটিজেনদের তীব্র রোষের মুখে সানন্দা ম্যাগাজিন

নেটিজেনদের তীব্র রোষের মুখে সানন্দা ম্যাগাজিন

৩০শে অক্টোবর প্রকাশিত হল সানন্দা ম্যাগাজিনের সংখ্যা। জনপ্রিয় ম্যাগাজিন সানন্দার কভার পেজে উঠে এসেছে মৃত সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তীর ছবি। কয়েকদিন আগে ‘সানন্দা’ ম্যাগাজিনের ফেসবুক পেজ থেকে কভার পেজের ছবিটি শেয়ার করা হয়। তার ছবি সামনে আসতেই নেটিজেনদের তীব্র রোষের মুখে পড়ে ওই ম্যাগাজিন। জনতার আদালতে রিয়া এখনও ভিলেন। অন্যদিকে, মাদকযোগ মামলায় রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করা হলেও আপাতত শর্তসাপেক্ষ জামিনে জেলের বাইরেই আছেন তিনি।
Read More
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ফেলুদা ফেরত

ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে ফেলুদা ফেরত

মে মাসে সত্যজিত রায়ের ১০০তম জন্মবার্ষিকীতে ফেলুদা ভক্তদের জন্য বিশেষ উপহার হিসাবে ফেলুদা ফেরতের টাইটেল ট্রাক মুক্তি পেয়েছে। এবার পালা ট্রেলারের। অবশেষে ওটিটি প্ল্যাটফর্মে হাজির হতে চলেছেন বাঙালির প্রিয় গোয়েন্দা প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা। পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্মে পরিচালকের সৃজিতের প্রথম কাজ। ওটিটি প্ল্যাটফর্ম আড্ডা টাইমসে মুক্তি পাবে মোট ১২ পর্বে এই সিরিজ। আগামী ১৬ নভেম্বর মুক্তি পাবে ফেলুদা ফেরতের ট্রেলার। 
Read More
মিলিন্দ সোমনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল গোয়া পুলিশ

মিলিন্দ সোমনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল গোয়া পুলিশ

এফআইআর দায়ের হল ৫৫ বছরের অভিনেতা ও মডেল মিলিন্দ সোমনের বিরুদ্ধে। ৫৫তম জন্মদিনে গোয়ার বিচে নগ্ন হয়ে দৌড়ানোর জন্য মিলিন্দের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে গোয়া পুলিশ। নিজের নগ্ন দৌড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন তিনি। সোমনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারার পাশাপাশি আরও কয়েকটি তথ্যপ্রযুক্তি আইনের অনুচ্ছেদ যুক্ত করা হয়েছে। এখনও পর্যন্ত মিলিন্দের তরফে এফআইআরের প্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Read More