বিনোদন

আসছে ‘আশ্রম চ্যাপ্টার ২’

আসছে ‘আশ্রম চ্যাপ্টার ২’

প্রকাশ ঝা পরিচালিত ‘আশ্রম চ্যাপ্টার ২’র প্রথম ঝলকের টিজার বাবা নিরালার মুখোশের আড়ালে থাকা আসল চেহারা প্রশ্নর উসকে দিল। ববি দেওল তার ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করলেন। সলমন খানের মতো তারকা থাকা সত্ত্বেও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘রেস ৩’ ছবিটি। এরপরই নিজেকে পালটাতে শুরু করেন ববি দেওল। ওয়েব দুনিয়ায় মন দেন ধর্মেন্দ্র-পুত্র। এম এক্স প্লেয়ারের এই ক্রাইম ড্রামা সিরিজের প্রথমভাগ ‘আশ্রম’-এ দলিত-নিচু জাতের মানুষের ত্রাতা হিসেবে দেখানো হয়েছিল বাবা নিরালার চরিত্রকে। পাশাপাশি দেখানো হয়েছিল অন্য এক অন্ধকার জগত। ১১ নভেম্বর থেকে দেখা যাবে ‘আশ্রম চ্যাপ্টার ২’। নতুন চ্যাপ্টারে খুলবে নতুন রহস্যের দরজা।
Read More
মুক্তি পেল ‘লুডো’-র ট্রেলার

মুক্তি পেল ‘লুডো’-র ট্রেলার

মুক্তি পেল পরিচালক অনুরাগ বসুর 'লুডো'-র ট্রেলার। আগামী ১২ নভেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে লুডো। এই সিনেমায় দেখা যাবে, অভিষেক বচ্চন, রাজকুমার রাও, আদিত্য রয় কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, সানায়া মালহোত্রা এবং ফাতিমা সানা শেখকে। পরপর কয়েকটি চরিত্রকে একসঙ্গে সাজিয়েছেন অনুরাগ বসু। ট্রেলার মুক্তির পর তার প্রশংসা করেন ও গোটা টিম অসাধারণ কাজ করেছে বলেও মন্তব্য করেন আমির খান।
Read More
বলিউডে পা রাখতে চলেছেন আমির পুত্র জুনেইদ খান

বলিউডে পা রাখতে চলেছেন আমির পুত্র জুনেইদ খান

মুম্বই: বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ছেলে জুনেইদ খান খুব তাড়াতাড়ি পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা ও যশরাজ ফিল্মসের মাধ্যমে এন্ট্রি নিতে চলেছেন বলিউডে ৷ এই ছবি ১৮৬২ সালে জাদুনাথজি বৃজনাথজি মহারাজে কেসের উপর সত্য ঘটনা অবলম্বনে রচিত৷ তবে যাঁর বাবা বলিউডে রাজত্ব করেন তাঁকেই প্রথম ছবির জন্য রিজেক্ট করা হয়েছে৷ পরিচালক নীরজ পান্ডের প্রোডাকশনের নির্মিত ছবির অডিশনে নির্বাচিত করা হয়নি আমির পুত্রকে৷
Read More
সিদ্ধার্থ শুক্লার বিস্ফোরক মন্তব্য

সিদ্ধার্থ শুক্লার বিস্ফোরক মন্তব্য

হিন্দি টেলিভিশনে হার্টথ্রব নায়ক ও বিগ বস ১৩-র বিজেতা সিদ্ধার্থ শুক্লা সবসময় রয়েছেন চর্চার কেন্দ্রবিন্দুতে। সিনিয়র হিসাবে দু-সপ্তাহের জন্য চলতি সিজনে বিগ বসের ঘরে ফিরেছেন সিদ্ধার্থ। এই সিজনেই এক বিস্ফোরক মন্তব্য করলেন সিদ্ধান্ত। একটি টাস্ক চলাকালীন স্বীকার করে নেন ‘তুমি এইভাবে আমাকে স্পর্শ করতে পার না, বাড়িতে আমার গার্লফ্রেন্ড আছে’। চলতি সিজনেও পঞ্জাব থেকে আসা প্রতিযোগী সারা গুরপাল প্রকাশ্যে সিদ্ধার্থকে ‘জিজাজি’ বলে সম্বোধন করে চমকে দেন সকলকে। এই স্বীকারোক্তি ‘সিধনাজ’ জুটি সম্পর্ক নিয়ে জল্পনা উস্কে দিল। ‘সিধনাজ’ হল বিগ বস ১৩-র চর্চার কেন্দ্রবিন্দু 'পঞ্জাবের ক্যাটরিনা কাইফ' শেহনাজ গিল ও সিদ্ধার্থের রসায়ন।
Read More
নেহা-রোহনের ‘রোকা’

নেহা-রোহনের ‘রোকা’

এইবার সত্যি সত্যিই গাঁটছাড়া বাঁধছেন নেহা কক্কর ও রোহন প্রীত সিং। ২৪ অক্টোবরই সাত পাকে বাঁধা পড়বেন এই জুটি। গত কয়েক দিন ধরেই বি-টাউনের অলিতে-গলিতে ভেসে বেড়াচ্ছে নেহার বিয়ের খবর। মঙ্গলবার রাতে ‘রোকা’ সেরেমানির ভিডিয়ো শেয়ার করেন নেহা। একদম ট্রাডিশ্যানাল পোশাকে পাওয়া গেল নেহা-রোহন জুটিকে। এই ভিডিয়োয় পঞ্জবি ঢোল-নাগাড়ার তালে জমিয়ে নাচতে দেখা গেল নেহা-রোহন ও তাদের পরিবারকে।
Read More
ডেঙ্গি আক্রান্ত প্রিন্স-যুবিকা

ডেঙ্গি আক্রান্ত প্রিন্স-যুবিকা

করোনার পর ডেঙ্গিতে আক্রান্ত টেলিভিশনের জনপ্রিয় তারকা প্রিন্স নরুলা এবং যুবিকা চৌধুরী। সোশ্যাল সাইটে পোস্ট শেয়ার করেন বিগ বসের প্রাক্তন প্রতিযোগী। সম্প্রতি যুবিকা জানান, জেঙ্গিতে আক্রান্ত হওয়ার আগে তাঁদের উপর থাবা বসায় করোনা। কোভিডে আক্রান্ত হওয়ার পর বাড়ির মধ্যে ২১ দিন আইসোলেশনে ছিলেন তাঁরা। তবে তাঁরা দুজনেই উপসর্গবিহীন ছিলেন।
Read More
ফের শাহরুখ জাদুতে মাততে চলেছে বলিউড

ফের শাহরুখ জাদুতে মাততে চলেছে বলিউড

২০১৮-তে জিরোর পর নভেম্বর শেষে পরবর্তী ছবির শ্যুটিং শুরু করছেন শাহরুখ খান। বর্তমানে আমিরশাহিতে আছেন কিং খান। পরিচালক সিদ্ধার্থ আনন্দ ও প্রযোজক আদিত্য চোপড়ার এই ছবিতে হিরোইন দীপিকা পাড়ুকোন ও ভিলেনের ভূমিকায় দেখা যাবে জন আব্রাহামকে। সিদ্ধার্থের আগের ছবি ওয়্যারের মতো এটিও হবে অ্যাকশন প্যাকড প্রতিহিংসার ছবি। পাঠানের লুকসে দেখা যাবে তাঁকে। অবসর শেষ। 
Read More
শ্রীলঙ্কার ক্রিকেট তারকা মুরলীধরনের বায়োপিক ছাড়লেন বিজয় সেতুপতি

শ্রীলঙ্কার ক্রিকেট তারকা মুরলীধরনের বায়োপিক ছাড়লেন বিজয় সেতুপতি

মুথাইয়া মুরলীধরনের বায়োপিকে অভিনয় করবেন না বিজয় সেতুপতি, একথা টুইটারে জানানোর পরও অভিনেতার নাবালিকা কন্যাকে ধর্ষণের হুমকি দেওয়া হল সোশ্যাল মিডিয়ায়। জুলাই মাসে শ্রীলঙ্কার ক্রিকেট তারকা মুরলীকে নিয়ে ‘৮০০’ নামক ছবি কথা ছিল পরিচালক শ্রীপতির। গত ১৩ অক্টোবর পোস্টার প্রকাশ্যে আসে। এরপর থেকেই তুমুল বিক্ষোভের মুখে পড়তে হয় অভিনেতাকে। এরপর বিজয় সেতুপতিকে মুরলীধরন প্রজেক্ট থেকে বেরিয়ে আসার অনুরোধ করে চিঠি টুইট করেন। বিজয় ছাড়ার কথা ক্যাপশনে জানালেও তারপরও সোশ্যাল মিডিয়ায় তাঁর নাবালিকা কন্যা শ্রীজাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়।
Read More
চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুন্নাভাই

চিকিৎসায় সাড়া দিচ্ছেন মুন্নাভাই

স্টেজ ফোর ক্যানসারে ভুগছেন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত। কিন্তু আশার কথা হল চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। পরিবারের সূত্রে জানা গিয়েছে তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। ফুসফুসে ক্যানসারের চিকিৎসা হচ্ছে মুম্বইতেই। টেস্ট রেজাল্টও খুব ভালো হয়েছে।  হালেই একটি ইনস্টাগ্রাম ভিডিওতে মুন্নাভাই বলেছিলেন যে তিনি ক্যানসারকে হারাবেনই। আগামী মাসেই শ্যুটিং শুরু করছেন KGF: Chapter2 ছবির। সঞ্জয়ের শেষ ছবি ছিল সড়ক-২ যা বক্স অফিসে সাফল্য পায়নি।
Read More
সুশান্তের মৃত্যুর তদন্তে গ্রেফতার অভিনেতা অর্জুন রামপালের বান্ধবীর ভাই

সুশান্তের মৃত্যুর তদন্তে গ্রেফতার অভিনেতা অর্জুন রামপালের বান্ধবীর ভাই

মুম্বই- সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তের মধ্যেই মাদক ঘটনায় নাম জড়ালো অভিনেতা অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডস-এর। গ্যাব্রিয়েলার ভাই, দক্ষিণ আফ্রিকার নাগরিক অ্যাগিসিলাওসকে মাদক ঘটনায় গ্রেফতার করেছে এনসিবি। এনসিবি তরফ থেকে জানানো হয়েছে যে সুশান্তের মামলায় গ্রেফতার হওয়া মাদক পাচারকারীর সঙ্গে যোগাযোগ ছিল অ্যাগিসিলাওসের। প্রসঙ্গত গত ১৪ জুন বান্দ্রা ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। এই ঘটনায় মাদক যোগ উঠে এসেছে।
Read More
অভিনেতা বিবেক ওবেরয়ের বাড়িতে পুলিশি তল্লাশি

অভিনেতা বিবেক ওবেরয়ের বাড়িতে পুলিশি তল্লাশি

মুম্বই: বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের শ্যালকের বিরুদ্ধে মাদক-যোগের অভিযোগে অভিনেতার মুম্বইয়ের বাড়িতে তল্লাশি চালাল বেঙ্গালুরু পুলিশ। এক পুলিশ আধিকারিক বলেন, “আদিত্য আলভা পলাতক। সত্যতা যাচাই করতে চেয়েছিলাম আমরা। কর্নাটকের প্রাক্তন মন্ত্রী জীবারাজ আলভার ছেলে আদিত্য। আদিত্যর বিরুদ্ধে মাদক সরবরাহের অভিযোগ উঠেছে। তাঁর বাড়ি বেঙ্গালুরুতে। সেখানেও গত মাসে তল্লাশি চালিয়েছে তদন্তকারী দলটি। গত ৪ সেপ্টেম্বর থেকেই তাঁর হদিশ মিলছে না। এর আগেই এই মামলায় অভিনেতা রাগিনী দ্বিবেদী ও সঞ্জনা গালরানিকে গ্রেফতার করা হয়েছিল। সব মিলিয়ে এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়।
Read More
নতুন ইনিংস শুরু করলেন গায়িকা ইমন চক্রবর্তী

নতুন ইনিংস শুরু করলেন গায়িকা ইমন চক্রবর্তী

পুজোর আবহে তৃতীয়ার দিনই প্রেমিক নীলাঞ্জন ঘোষের সঙ্গে এনগেজমেন্ট পর্ব সারলেন জাতীয় পুরস্কার জয়ী গায়িকা ইমন চক্রবর্তী। এদিন ইমনের ফ্ল্যাটেই বসেছিল আংটি বদল পর্বের আসর। ইমন চক্রবর্তীর বিয়ের জল্পনা শোনা যাচ্ছিল মাসখানেক ধরেই। গানের সুরে তাল মিলিয়ে ঘর বাঁধতে চলেছেন ইমন কারণ সুরকার হিসাবে নীলাঞ্জনও টলিগঞ্জের মিউজিক ইন্ডাস্ট্রির পরিচিত মুখ। সম্প্রতি ইমনের গাওয়া একি লাবণ্যে পূর্ণ প্রাণের মিউজিক অ্যারেঞ্জমেন্টস করেছেন প্রেমিক নীলাঞ্জন। আংটি বদলের দিন গোলাপি-সাদা সিল্কের শাড়ি পরেছেন ইমন, সঙ্গে মানানসই গহনা আর চুলে জুঁইফুলের খোঁপা বাঁধা চুল। অন্যদিকে সাদা পঞ্জাবিতে দেখা মিলল নীলাঞ্জন ঘোষের। তা বলাই যায়। বাগদানের পাশাপাশি আইনি বিয়েও সেরে ফেলছেন তাঁরা। তবে সামাজিক বিয়ে হতে পারে…
Read More
বিগ বি খোঁজ নিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের

বিগ বি খোঁজ নিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ের

ভারতীয় চলচ্চিত্রের লেজেন্ড অমিতাভ বচ্চন মু্ম্বইয়ের নানাবতী হাসপাতাল থেকে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় কেমন আছেন জানতে সরাসরি ফোন করলেন কলকাতার বেলেভিউ হাসপাতালে। করোনা মুক্তির পর চেক আপের জন্য নানাবতী হাসপাতালে গিয়েছিলেন বিগ বি। সেখানেই নিজের চিকিত্সকদের কাছ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের হেলথ আপটেড জানতে চান অমিতাভ। পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সম্মান বরাবরই রয়েছে এই দুই কিংবদন্তী অভিনেতার। শেষবার ২৪তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের মঞ্চে একসঙ্গে দেখা গিয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায় ও অমিতাভ বচ্চনকে। বেলভিউ সূত্রে খবর, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শারীরিক অবস্থার আগের চেয়ে অনেকটা উন্নতি হয়েছে। রবিবার পা ঝুলিয়ে বসানো সম্ভবপর হয়েছিল সৌমিত্রবাবুকে। ফিজিওথেরাপি চলছে, আগামী কয়েকদিনে হাঁটানোর প্রয়াস…
Read More
নেহু দি বিয়া

নেহু দি বিয়া

জোর জল্পনা শুরু হয়েছে বলিউডের গায়িকাদের মধ্যে অন্যতম সেরা গায়িকা নেহা কক্করকে নিয়ে। সম্প্রতি গায়ক রোহণ প্রীত এর সাথে একটি ভিডিও আপলোড করেন যেখানে আংটি পরে বিয়ের আভাস দিয়েছেন নেহা নিজেই। সম্প্রতি গোলাপি চুড়িদারে কিছু ছবি আপলোড করলেন নেহা। আর তাতে ক্যাপশনও দিয়েছেন নেহু দি বিয়া। এবার নেহার বিয়ে নিয়ে মুখ খুললেন আদিত্য নারায়ণ। বিয়েতে হয়তো তিনি উপস্থিত থাকতে পারবেননা তিনি। কারণ বিয়েটা হচ্ছে দিল্লিতে।
Read More