18
Aug
ক্রমাগত বেড়ে চলেছে ভারত চীনের দ্বন্ধ। চিনা আগ্রাসনের পাল্টা জবাব দিতে এবার লাদাখ সীমান্তে শক্তিবৃদ্ধি করল ভারতীয় সেনা। জানা যাচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর লাদাখের প্যাংগং হ্রদে নতুন একটি ভেসেল মোতায়েন করা হয়েছে ভারতীয় সেনার পক্ষ থেকে। যুদ্ধাস্ত্রের আধুনিকীকরণ এবং সেই সঙ্গে লাল ফৌজের উপর চাপ সৃষ্টি করতেই প্যাংগং হ্রদ অঞ্চলে সেনার এই শক্তিবৃদ্ধি, এমনটাই মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে প্যাংগং হ্রদে বহাল থাকবে 'ল্যান্ডিং ক্রাফট অ্যাসল্ট' নামে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরী ওই ভেসেলটি। উল্লেখ্য যুদ্ধাস্ত্রের আধুনিকীকরণে বড় পদক্ষেপ নিয়েছে ভারত। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সেনার হাতে তুলে দিয়েছেন এফ ইনসাস নামের উন্নত প্রযুক্তির অস্ত্র। এছাড়াও সেনা সূত্রে খবর, হাতের রাইফেল থেকে মাথার…
