07
Sep
এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। করোনাভাইরাসের উৎস্থল হলো চিন। এখনও করোনা গ্রাসে রয়েছে চিন এবং তারই মধ্যে ভয়ানক ভূমিকম্প হয়েছে সেখানে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, মৃত্যু হয়েছে ৪৬ জনের। জানা গিয়েছে, সিচুয়ান প্রদেশের কাংডিংয়ে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। তার তীব্রতা এতটাই ছিল যে প্রায় ৪০ কিলোমিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু চিনের কোভিড বিধির কারণে অনেকেই বাড়ি থেকে বের হতে পারেননি! প্রশ্নের মুখে পড়েছে দেশের প্রশাসনিক ভূমিকা। কার্যত যে জায়গায় এই কম্পন হয়েছে সেখানে করোনার কারণে লকডাউন চলছে। তাই বিধি অনুযায়ী সেখানকার মানুষের বেরনো নিষেধ বাড়ি থেকে। আর…
