বিদেশ

হাতবদলের আগেই, দুই বাংলাদেশী যুবতিকে উদ্ধার করল নিউ জলপাইগুড়ি রেলওয়ে পুলিশ

হাতবদলের আগেই, দুই বাংলাদেশী যুবতিকে উদ্ধার করল নিউ জলপাইগুড়ি রেলওয়ে পুলিশ

শনিবার কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস থেকে তিন সন্দেহভাজনকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি রেলওয়ে পুলিশ। রেল পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ি, রেগুলার রুটিং চেকিং এ ধৃতদের আটক করা হয়েছে। ধৃতদের চলাফেরায়, সন্দেহ হয় পুলিশের। জিজ্ঞাসাবাদ করতেই, কান্নায় ভেঙে পরে দুই যুবতি। জাহিরুল ইসলাম, রিকিয়া ও আজিদা নামক তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। অসমের বদরপুর থেকে কোলকাতা শিয়ালদহের উদ্দেশ্যে যাওয়ার পথেই, আটক করা হয়। ধৃত জাহিরুল অসমের বাসিন্দা পরিচয় দেয়। বাংলাদেশ কক্সবাজারের ঐ দুই যুবতির সাথে সোস্যাল সাইটের পরিচয় হয়েছে বলে জানায় সে। কোলকাতার এক হাতে তুলে দেওয়ার পরিকল্পনা ছিল তার। বিনময়ে মোটা টাকা রফা হলেও, বেশ কিছু অগ্রিম টাকা পায় জাহিরুল।…
Read More
চিনের তৈরি টিকা করোনা রুখতে সক্ষম, দাবি আমেরিকার বিজ্ঞান জার্নালের

চিনের তৈরি টিকা করোনা রুখতে সক্ষম, দাবি আমেরিকার বিজ্ঞান জার্নালের

আমেরিকার ডাক্তারি গবেষণা পত্রিকা ‘জামা’ (জার্নাল অব দ্য আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন)-য় প্রকাশিত হয়েছে, সিনোফার্মের তৈরি দুই চিনা টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট। তাতেই দাবি করা হয়েছে যে ওই দুই টিকাই করোনা রুখতে সক্ষম। দু‌ই চিনা টিকার একটির নাম ‘ডব্লুআইভি০৪’। অন্যটির নাম ‘এইচবি০২’। গত বুধবার প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে, দুই চিনা টিকা করোনা রুখতে যথাক্রমে ৭২.৮ শতাংশ এবং ৭৮.১ শতাংশ কার্যকর। পূর্ণাঙ্গ রিপোর্ট সামনে আসার আগেই হাঙ্গারি, সার্বিয়া, সেশেলস, পেরু-সহ বিভিন্ন দেশে ওই দুই টিকা রপ্তানি করেছে চিন। তার মধ্যে সেশেলস এবং চিলিতে বহু মানুষকে ওই টিকা দেওয়ার পরেও নতুন করে সংক্রমণ ধরা পড়ায় টিকার কার্যকারিতা এবং নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছিল…
Read More
মেহুল চোক্সীকে এখনই প্রত্যর্পণ করা যাবে না: বলেছে ডোমিনিকার আদালত

মেহুল চোক্সীকে এখনই প্রত্যর্পণ করা যাবে না: বলেছে ডোমিনিকার আদালত

পিএনবি প্রতারণায় অভিযুক্ত মেহুল চোক্সীকে এখনই প্রত্যর্পণ করা যাবে না বলে জানিয়ে দিল ডোমিনিকার আদালত। শুধু তাই নয়, তাঁকে আইনি সহায়তা নেওয়ারও অনুমতি দেওয়া হয়েছে। ফলে মেহুলের প্রত্যর্পণের বিষয়টি নিয়ে পরিস্থিতি আরও জটিল হল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। গত ২৩ মে অ্যান্টিগা থেকে আচমকাই নিখোঁজ হয়ে যান মেহুল। তাঁর খোঁজ চালাচ্ছিল অ্যান্টিগা প্রশাসন। চাওয়া হয়েছিল ইন্টারপোলের সাহায্যও। মনে করা হচ্ছিল কিউবাতে পালিয়ে গিয়েছেন মেহুল। কিন্তু তাঁকে বুধবার ডোমিনিকা থেকে গ্রেফতার করা হয়। অ্যান্টিগা সরকার মেহুলকে সরাসরি ভারতের হাতে তুলে দেওয়ার কথা বলে ডোমিনিকাকে। তবে বিষয়টি ডোমিনিকা আদালতে পৌঁছেছে। সেখানে মেহুলের আইনজীবী বলেছেন, তাঁর মক্কেল আর ভারতের নাগরিক নন, ফলে তাঁকে…
Read More
ভারতে টিকা আনতে নিয়মকানুন শিথিল করার আবেদন ফাইজারের

ভারতে টিকা আনতে নিয়মকানুন শিথিল করার আবেদন ফাইজারের

করোনাভাইরাসের নয়া প্রজাতি (বি.১.৬১৭) ভারতে অতিমারির দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ি বলে মত বিশেষজ্ঞদের। করোনাভাইরাসের এই প্রজাতির বিরুদ্ধে ‘দারুণ কার্যকর’ ফাইজারের তৈরি কোভিড টিকা। আমেরিকার ওষুধ প্রস্তুতকারক সংস্থা এ কথা সম্প্রতি জানিয়েছে কেন্দ্রীয় সরকারকে। তবে ভারতে টিকা আনতে কিছু নিয়মকানুন শিথিল করা হোক, এমনটাই চান সংস্থার কর্তারা। সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুসারে, আমেরিকান সংস্থা ফাইজার কেন্দ্রকে জানিয়েছে, ১২ বছরের ঊর্ধ্বে সবাইকে দেওয়ার জন্য তাঁদের তৈরি টিকা উপযুক্ত। এই টিকা ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রায় এক মাস সংরক্ষণ করা যাবে বলেও জানিয়েছে ওই সংস্থা। জুলাই থেকে অক্টোবরের মধ্যে ৫ কোটি টিকা ভারতে দেওয়ার জন্য কথা চালাচ্ছে ফাইজার। তবে এর জন্য…
Read More
অবশেষে গ্রেফতার হলেন পলাতক হীরে ব্যবসায়ী

অবশেষে গ্রেফতার হলেন পলাতক হীরে ব্যবসায়ী

দীর্ঘদিন ধরেই বিভিন্ন জায়গায় চলছিল খোঁজ। কিছুদিন আগে অ্যান্টিগা ও বারবুডা থেকে বেপাত্তা হয়ে গিয়েছিল ২০১৮ সালে ভারত থেকে পলাতক ব্যবসায়ী মেহুল চোকসি। অবশেষে পুলিশের জালে পলাতক হীরে ব্য়বসায়ী মেহুল চোকসি। পিএনবি কেলেঙ্কারি কাণ্ডে অন্যতম মূল অভিযুক্ত নীরব মোদীর মামা মেহুল। এবার তার সন্ধান পাওয়া গেল ডোমিনিকায়। ডোমিনিকা ক্যারিবিয়া সাগরের একটি ছোট দ্বীপ দেশ। কিউবা পালানোর পথে ডোমিনিকা থেকে সেখানকার স্থানীয় পুলিশ তাকে গ্রেফতার করেছে। আপাতত অ্যান্টিগা অথরিটির হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে ডোমিনিকা পুলিশের তরফে। গত ২৩ মে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আর্থিক প্রতারণায় অভিযুক্ত হীরে ব্য়বসায়ী রহস্যজনকভাবে অ্যান্টিগা থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। চলছিল নজরদারি। জানা গিয়েছে, পুলিশের…
Read More
করোনা মহামারীর উৎস খোঁজার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট

করোনা মহামারীর উৎস খোঁজার নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট

গত বছর থেকে করোনা মহামারীর প্রকোপে কাঁপছে গোটা বিশ্ব। গত বছর থেকে চলতি বছর পর্যন্ত কয়েক লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে এই মারণ মহামারীর প্রকোপে। এখনও থামেনি এর মৃত্যুলীলা। কোথায় এর উৎস, যার জেরে নাজেহাল গোটা বিশ্ব। এবার এ বিষয়টি তদন্ত করে দেখার জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। বন্যপ্রাণ থেকে উদ্ভুত হয়েছিল নোভেল করোনা ভাইরাস নাকি পরিকল্পনা মাফিক চিনের গবেষণাগারে তৈরি করা হয়েছে এই সংক্রামক ভাইরাসটি এ নিয়ে ৯০ দিনের মধ্যে রিপোর্ট তলব করলেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু কেউই সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, যে কোথা থেকে এলো এই ভাইরাস। লক্ষ লক্ষ মানুষের প্রাণঘাতী এই ভাইরাসের উৎস খুঁজতে মার্কিন…
Read More
হোয়াটসঅ্যাপের মামলার পাল্টা জবাব কেন্দ্রের: গোপনীয়তা না রাখার নির্দেশ

হোয়াটসঅ্যাপের মামলার পাল্টা জবাব কেন্দ্রের: গোপনীয়তা না রাখার নির্দেশ

কেন্দ্রের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে হোয়াটসঅ্যাপ। নাগরিকদের কোনও মৌলিক অধিকারই চূড়ান্ত নয় বলে এ বার মন্তব্য করল কেন্দ্রীয় সরকার। সংবিধানে লিপিবদ্ধ নাগরিকদের গোপনীয়তা রক্ষার অধিকারের উল্লেখ করেছে হোয়াটসঅ্যাপ। কিন্তু তাদের দাবি খারিজ করে কেন্দ্র জানাল, সব অধিকারের উপরই নিয়ন্ত্রণ থাকা জরুরি। বুধবার থেকে দেশে কেন্দ্রের ডিজিটাল নজরদারি বিধি চালু হয়েছে, যার আওতায় নেটমাধ্যমে প্রকাশিত যাবতীয় লেখালেখি এবং ভিডিয়োর উৎস কেন্দ্রকে জানাতে বাধ্য থাকবে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো সংস্থাগুলি। মূলত সরকার বিরোধী সমালোচনায় রাশ টানতেই কেন্দ্র এমন পদক্ষেপ করছে বলে অভিযোগ বিরোধীদের। বেশ কিছু সংস্থা ইতিমধ্যেই সেই বিধিনিয়ম কার্যকর করতে নেমে পড়লেও এ নিয়ে মঙ্গলবার দিল্লি হাইকোর্টে গিয়েছে হোয়াটসঅ্যাপ। কিন্তু হোয়াটসঅ্যাপের…
Read More
বিমানকে জরুরি অবতরণ করিয়ে সাংবাদিককে গ্রেফতার বেলারুশে

বিমানকে জরুরি অবতরণ করিয়ে সাংবাদিককে গ্রেফতার বেলারুশে

রোমান প্রোটাশেভিচকে যাচ্ছিলেন গ্রিসের অ্যাথেন্স থেকে লিথুয়েনিয়ার ভিলিনিয়াসে কিন্তু মাঝপথে সেই বিমানকে জরুরি অবতরণ করায় বেলারুশ সরকার। সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত তিনি। রাজধানী মিনস্কের বিমানবন্দরেই গ্রেফতার করা হয় রোমান প্রোটাশেভিচকে। ২৬ বছরের এই সাংবাদিককে এ ভাবে গ্রেফতার করায় বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। কাঠগড়ায় প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার লুকাশেঙ্কোর সরকার। যুদ্ধবিমান দিয়ে যাত্রিবাহী ওই বিমানকে এ ভাবে জরুরি অবতরণ করানোয় বেলারুশের বিরুদ্ধে আন্তর্জাতিক উড়ান সংক্রান্ত কঠোর আইন আনার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। বেলারুশ সরকার অবশ্য এক বিবৃতিতে জানিয়েছে, তাদের কাছে খবর ছিল যে ওই বিমানে বোমা রাখা আছে। তল্লাশির জন্যই বিমানটিকে নামানো হয়। কিন্তু লুকাশেঙ্কো সরকারের এই বক্তব্যকে আদৌ আমল দিতে…
Read More
মায়ানমারে আটক মার্কিন সাংবাদিক

মায়ানমারে আটক মার্কিন সাংবাদিক

মায়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছেন হাজার হাজার গণতন্ত্রকামী মানুষ। পালটা, বিক্ষোভ দমনে আরও হিংস্র হয়ে উঠেছে সেনাবাহিনী। গণতন্ত্রের আওয়াজ দমাতে বদ্ধপরিকর জুন্টা। সংবাদমাধ্যমের উপর নেমে আসছে খাঁড়া। এই পরিস্থিতিতে এবার এক মার্কিন সাংবাদিককে আটক করার ঘটনা প্রকাশ্যে এসেছে। সূত্রের খবর, সোমবার ইয়াঙ্গন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় মার্কিন সাংবাদিক ড্যানি ফেনস্টারকে। পাহাড়ি দেশটির ‘ফ্রন্টিয়ার মায়ানমার’ নামের একটি ইংরেজি দৈনিকের ম্যানেজিং এডিটর পদে কর্মরত ছিলেন তিনি। সংবাদপত্রটির তরফে এই বিষয়ে এক বিবৃতি জারি করে বলা হয়েছে যে, “আমরা জানি না ড্যানিকে কেন আটক করা হয়েছে। আমরা কিছুতেই তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারছি না। তাঁর নিরাপত্তা নিয়ে আমরা…
Read More
পিএনবি কেলেঙ্কারির অন্যতম মূল অভিযুক পলাতক

পিএনবি কেলেঙ্কারির অন্যতম মূল অভিযুক পলাতক

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে আর্থিক প্রতারণার ঘটনায় রহস্যজনকভাবে নিখোঁজ হীরে ব্যবসায়ী। পিএনবি কেলেঙ্কারির বহু কোটি টাকার হাইপ্রোফাইল জালিয়াতি মামলায় অন্য়তম অভিযুক্ত হীরে ব্যবসায়ী নীরব মোদীর মামা মেহুল চোকসি ফের পলাতক। বর্তমান আস্তানা অ্যান্টিগা এন্ড বারবুডার বাড়ি থেকে আচমকা উধাও। ২০১৮ সালের জানুয়ারি থেকে সেখানেই থাকতেন পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩,৫০০ কোটি টাকার ঋণ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত। নিখোঁজ হওয়ার খবর স্বীকার করেছেন আর্থিক জালিয়াতিতে অভিযুক্ত চোকসির আইনজীবী বিজয় আগরওয়ালও। অ্যান্টিগা পুলিশ বিষয়টি তদন্ত করছে। পুলিশের দাবি, গত রবিবার চোকসিকে নিজের গাড়িতে দেখা গিয়েছিল। তারপর থেকে তাঁর আর খোঁজ মিলছে না। তবে তল্লাশি চালিয়ে চোকসির গাড়ি উদ্ধার করা হয়েছে। পিএনবি দুর্নীতি মামলায় অভিযুক্ত…
Read More
চিনের পার্বত্য অঞ্চলে ঝড়ের মধ্যে পড়ে মারা গেলেন ২১ জন ম্যারাথন প্রতিযোগী

চিনের পার্বত্য অঞ্চলে ঝড়ের মধ্যে পড়ে মারা গেলেন ২১ জন ম্যারাথন প্রতিযোগী

ম্যারাথন দৌড়ের পথের একটি অংশ গিয়েছিল গানসু প্রদেশের বাইয়িন শহরের কাছে ইয়েলো রিভার স্টোন অরণ্যের মধ্যে দিয়ে। মঙ্গোলিয়ার সীমান্তবর্তী গানসু বন্যা ও ধসে বহু বার ক্ষতিগ্রস্ত হয়েছে। বাইয়িন শহর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গত কাল ইয়োলো রিভার স্টোন অরণ্যে হঠাৎই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পড়েন প্রতিযোগীরা। আচমকা শিলাবৃষ্টি শুরু হয়। নেমে যায় তাপমাত্রা। কয়েক জন প্রতিযোগীর কাছ থেকে সাহায্য চেয়ে বার্তা পেয়ে ম্যারাথনের আয়োজক সংস্থা উদ্ধারকারী দল পাঠায়। সেই দলের সদস্যেরা ১৮ জন প্রতিযোগীকে উদ্ধার করেন। দুপুর দু’টো নাগাদ ম্যারাথন বন্ধ করে দেওয়া হয়। পরে সরকারের তরফে জানানো হয়, ২০ জন প্রতিযোগী মারা গিয়েছেন। এক জন নিখোঁজ। আজ চিনা সরকারি সংবাদমাধ্যম…
Read More
বিশ্বের বিভিন্ন দেশ করোনায় মৃত্যুর তথ্য গরমিল করেছে: দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিশ্বের বিভিন্ন দেশ করোনায় মৃত্যুর তথ্য গরমিল করেছে: দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, অনেক দেশ করোনায় মৃতের তথ্য গোপন করেছে আর সেই কারনেই সংখ্যাটা কম দেখাচ্ছে। বিশ্ব জুড়ে প্রায় ৮০ লক্ষ মানুষের মৃত্যু হয়ে থাকতে পারে বলে দাবি করছে তারা। বার্ষিক ‘ওয়ার্ল্ড হেলথ স্ট্যাটিসটিক্স রিপোর্ট’ প্রকাশ করতে গিয়ে হু-র তরফে এই কথা জানানো হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ২০২০ সালে বিশ্ব জুড়ে করোনায় ১৮ লক্ষ মানুষের মৃত্যুর কথা জানা গিয়েছে। কিন্তু আসলে অন্তত ৩০ লক্ষ মানুষ মারা গিয়েছেন। অর্থাৎ ১২ লক্ষ মৃত্যু গোপন করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, ‘বিশ্বের বিভিন্ন দেশ করোনার সঙ্গে যুক্ত মৃত্যুর ক্ষেত্রে হিসাবে গরমিল করেছে। ফলে এই মুহূর্তে আমাদের কাছে যে তথ্য রয়েছে…
Read More
বৈজ্ঞানিক গবেষণার দাবি, দ্বিতীয় ডোজ বিলম্বিত হলে অ্যান্টিবডি তৈরি হবে ৩০০% বেশি

বৈজ্ঞানিক গবেষণার দাবি, দ্বিতীয় ডোজ বিলম্বিত হলে অ্যান্টিবডি তৈরি হবে ৩০০% বেশি

কোভিডের প্রথম ও দ্বিতীয় টিকা নেওয়ার সময়ের মধ্যে ব্যবধান বাড়িয়েছে বিশ্বের অনেক কয়েকটি দেশ। একটি বৈজ্ঞানিক গবেষণায় দাবি করা হচ্ছে, প্রথম এবং দ্বিতীয় টিকার মধ্যে সময় ব্যবধান বাড়লে বাড়ে অ্যান্টিবডি। ওই গবেষণায় দাবি করা হয়েছে, দ্বিতীয় টিকা দেওয়ার ক্ষেত্রে দেরি শরীরের প্রতিরক্ষামূলক শক্তি বাড়বে। ওই গবেষণায় দেখা গিয়েছে, দ্বিতীয় টিকা দেরিতে নিলে অ্যান্ডিবডির পরিমাণ ২০% থেকে ৩০০% বেশি থাকে। আমেরিকার বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটারি এবং ইয়েল বিশ্ববিদ্যালয়ের তরফে এই গবেষণা করা হয়েছে। গবেষণাপত্রটি এখনও ‘পিয়ার রিভিউ’-এর পর্যায়ে রয়েছে। করোনা টিকা কোভিশিল্ডের ক্ষেত্রে সম্প্রতি দ্বিতীয় ডোজ নেওয়ার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার। প্রাথমিক ভাবে প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন…
Read More
অরুণাচল প্রদেশ সীমান্ত লাগোয়া এলাকায় হাইওয়ের নির্মাণকাজ শেষ করল চিন

অরুণাচল প্রদেশ সীমান্ত লাগোয়া এলাকায় হাইওয়ের নির্মাণকাজ শেষ করল চিন

৩১০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করে, তিব্বতে ব্রহ্মপুত্র গিরিখাতের মধ্যে দিয়ে একটি হাইওয়ের নির্মাণকাজ শেষ করল চিন। এই অরুণাচল প্রদেশ সীমান্ত লাগোয়া এলাকায়, বাঁধ তৈরিরও পরিকল্পনা রয়েছে তাদের। ৬ হাজার ৯ মিটার গভীরতার বিশ্বের অন্যতম গভীর গিরিখাত হিসাবে পরিচিত ইয়ারলুং জাংবো গ্র্যান্ড ক্যানিয়নের মধ্য দিয়ে গেছে হাইওয়েটি। ব্রহ্মপুত্র নদী তিব্বতে ইয়ারলুং জাংবো নামে পরিচিত। চিনের সংবাদমাধ্যমগুলির খবর অনুযায়ী, এই হাইওয়ে নির্মাণে সময় লেগেছে ৭ বছর। নির্মাণকাজ গত শনিবার শেষ হয়েছে। শনিবার সকালে ২,১১৪ মিটার টানেল খনন করা হয়। হাইওয়ের মোট দূরত্ব ৬৭.২২ কিলোমিটার। বাইবুং কাউন্টি থেকে শুরু হয়ে এই হাইওয়েটি ভারতীয় সীমান্তে অবস্থিত মেডোগ কাউন্ডির বিষিং গ্রামের কাছে এসে শেষ…
Read More