বিদেশ

বিশ্ব সেবিকা দিবস: ক্রিমিয়ার যুদ্ধ বা কোরোনা মহামারী, সব সময় পাশে থেকেছেন যারা

বিশ্ব সেবিকা দিবস: ক্রিমিয়ার যুদ্ধ বা কোরোনা মহামারী, সব সময় পাশে থেকেছেন যারা

‘বিশ্ব সেবিকা দিবস’ ( International Nurses Day) । প্রতিবছর ১২ মে এই দিনটি বিশ্বের প্রতিটা প্রান্তের সেবিকাদের জন্য উৎসর্গ করা হয়। যারা নিজেদের জীবন বাজি রেখে যেভাবে প্রতি মুহুর্তে অসুস্থ রোগীদের শুশ্রূষা করে তাঁদের সুস্থ করে তোলেন তা সবাইকে জানাতেই প্রতিবছর ১২ মে নার্সদের উদ্দেশ্যে বিশেষ এই দিনটি উদযাপিত করা হয়। একজন ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে চিকিৎসা ব্যবস্থায় ডাক্তারদের মতো এই নার্সদের অবদান কোনও অংশে কম নয়। বিশেষ করে বর্তমান এই বৈশ্বিক করোনা পরিস্থিতিতে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন আমজনতা। চিকিৎসকদের মতোই দিনরাত এককরে দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের কোভিড হাসপাতালে মুখ বুজে কাজ করে চলেছেন তাঁরা। অতিমারীর ছোবল থেকে মানুষের…
Read More
সতর্ক বার্তা হু – এর

সতর্ক বার্তা হু – এর

করোনার তাণ্ডবে নাজেহাল দেশ। তীব্র আতঙ্ক ক্রমে ছেয়ে ফেলছে গোটা দেশকে। চারিদিকে হাহাকার। করোনার ‘বেঙ্গল স্ট্রেনে’র দাপটে রাজ্যে লাগামহীন মহমারীর সংক্রমণ। করোনার এই ভারতীয় স্ট্রেনকে উদ্বেগজনক হিসাবে তকমা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু। প্রাপ্ত তথ্যে দেখা যাচ্ছে ভারতে শনাক্ত হওয়া বি.১.৬১৭ ভ্যারিয়েন্টটির সংক্রমণ ছড়ানোর ক্ষমতা বেশি। অত্যন্ত চিন্তার বিষয় ভারতীয় স্ট্রেন। ভারতেই প্রথম এই স্ট্রেনের প্রাদুর্ভাব হয় বলে একে ভারতীয় স্ট্রেন বলা হচ্ছে। তবে এখনই এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ক্ষমতা নিয়ে সিদ্ধান্ত আসতে পারছেন না গবেষকরা। ভারত-সহ অন্য আরও দেশে এই সংক্রান্ত গবেষণা চলছে। যেখানে যেখানে এই ভ্যারিয়েন্ট হানা দিয়েছে সেখানকান নমুনা পরীক্ষা করা হচ্ছে। হবে। এর আগে যুক্তরাজ্য, দক্ষিণ…
Read More
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বের একাধিক মহাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমছে বলেই জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। করোনায় মৃত্যুর সংখ্যাও কমছে বলে দাবি করেছে তারা। আর সেই জন্য বিশ্ব জুড়ে করোনা পরিস্থিতি ধীরে গতিতে স্থিতিশীল অবস্থায় আসছে বলেই দাবি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানম বলেন, ‘‘করোনা সংক্রমণ সব চেয়ে বেশি ছড়িয়েছিল আমেরিকা ও ইউরোপ— এই দুই মহাদেশে। কিন্তু সেখানে সংক্রমণ ও তার ফলে হওয়া মৃত্যু, দুইই কমছে। শুধু এই দুই মহাদেশ নয়, আরও অনেক জায়গাতেই ভাইরাসের প্রভাব কমতে দেখা যাচ্ছে। এর থেকেই বোঝা যাচ্ছে এই অতিমারি এ বার ধীরে ধীরে স্থিতিশীল অবস্থায় আসতে শুরু করেছে।’’ যদিও…
Read More
১২ থেকে ১৫ বছর বয়সিদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিল আমেরিকা

১২ থেকে ১৫ বছর বয়সিদের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিল আমেরিকা

১২ থেকে ১৫ বছর বয়সিদের দেওয়া যাবে ফাইজার এবং বায়োএনটেকের তৈরি কোভিড টিকা। সোমবার আমেরিকার ফু়ড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এ কথা জানিয়েছে। কমবয়সিদের টিকা দেওয়ার ছাড়পত্রের ব্যাপারে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে জরুরিকালীন ভিত্তিতে ব্যবহারের জন্য ১৬ বছরের বেশি বয়সিদের জন্যই ফাইজারের তৈরি টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছিল এফডিএ। এ বার আমেরিকায় কম বয়সিদেরও দেওয়া হবে এই টিকা। এ নিয়ে এফডিএ-র সেন্টার ফর বায়োলজিক্স ইভ্যালুয়েশন অ্যান্ড রিসার্চের ডিরেক্টর পিটার মার্কস বলেছেন, ‘‘কমবয়সিদের টিকা দেওয়ার অনুমোদন গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’’ কোভিড অতিমারি শেষ করতে এই পদক্ষেপের গুরুত্বের কথা মনে করিয়েছেন তিনি। এফডিএ জানিয়েছে, গত বছর ১ মার্চ থেকে ২০২১…
Read More
চিনা রকেট ভেঙ্গে পড়ল ভারত মহাসাগরে

চিনা রকেট ভেঙ্গে পড়ল ভারত মহাসাগরে

চিনা দ্রব্যের এমনিতেই বিশ্বজুড়ে বদনাম। যদিও চিনা দ্রব্যের দাম কম বলে একটা সুনামও রয়েছে। তবে চিনা দ্রব্য একেবারেই টেকসই নয়। আর সেটা আরও একবার প্রমাণ হল। মহাকাশেও টিকল না চিনের বানানো রকেট। আছড়ে পড়ল পৃথিবীর উপর। চিনা রকেট Long March 5B আছড়ে পড়ল ভারত মহাসাগরে। আপাতত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। গত সপ্তাহেই লঞ্চ হয়েছিল এই চিন রকেট। তার পরই সেটির ভেঙে পড়ার খবর পাওয়া যায়। জানা গিয়েছিল, যে কোনও সময় পৃথিবীতে আছড়ে পড়তে পারে সেই রকেটের একটি বড় অংশ। তবে বিজ্ঞানীদের ভয় ছিল, রকেটের সেই বিশাল অংশ যদি লোকালয়ে আছড়ে পড়ে তা হলে বড়সড় ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকবে। তবে শেষমেশ সেটি…
Read More
পলিসি না মানলে গ্রাহকদের অ্যাকাউন্ট ডিলিট করার সিদ্ধান্ত খারিজ করলো হোয়াটসঅ্যাপ

পলিসি না মানলে গ্রাহকদের অ্যাকাউন্ট ডিলিট করার সিদ্ধান্ত খারিজ করলো হোয়াটসঅ্যাপ

চলতি বছরের শুরু থেকেই হোয়াটসঅ্যাপ Privacy Policy নিয়ে তীব্র বিতর্ক দেখা গিয়েছিল। এই ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপের তরফে জানানো হয়েছিল যে, ইউজারেরা ডেডলাইন পর্যন্ত Privacy Policy না মানলে, তাঁদের অ্যাকাউন্ট ডিলিট করা হবে। ৮ ফেব্রয়ারি, ২০২১ ডেডলাইন বেঁধে দেওয়া হয়। আর তারপরই বিস্তর জলঘোলা শুরু হয়ে যায়। বহু মানুষ হোয়াটসঅ্যাপ ছেড়ে চলে আসেন প্রতিযোগী Signal ও Telegram-এর মতো অ্যাপে। সেই চাপের মুখেই পরিবর্তিত প্রাইভেসি পলিসি অ্যাক্সেপ্ট্যান্সের ডেডলাইন পিছিয়ে ১৫ মে, ২০২১ করে দেওয়া হয় হোয়াটসঅ্যাপ-এর তরফে। গতকাল আবার এই Privacy Policy নিয়ে সুর নরম করেছে হোয়াটসঅ্যাপ। কোম্পানির তরফে শুক্রবার ঘোষণা করা হয়েছে যে, আপডেটেড প্রাইভেসি পলিসি স্বীকার করে নেওয়ার যে ডেডলাইন…
Read More
ইজ়রায়েলে সরকার গঠনের দায়িত্ব দাওয়া হল বিরোধী নেতাকে

ইজ়রায়েলে সরকার গঠনের দায়িত্ব দাওয়া হল বিরোধী নেতাকে

জোট সরকার গঠনের দায়িত্ব তাঁর হাতে দিয়েছিলেন ইজ়রায়েলের প্রেসিডেন্ট। কিন্তু গত কালই স্পষ্ট হয়ে গিয়েছিল, এ বারের মতো সরকার গঠনে ব্যর্থ দেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই পরিস্থিতিতে আজ বিরোধী নেতা ইয়ের লাপিডের হাতে নতুন সুযোগ তুলে দিলেন ইজ়রায়েলের প্রেসিডেন্ট রিউভেন রিভলিন। নেতানিয়াহুর মতোই জোট সরকার গড়তে ২৮ দিন সময় দেওয়া হয়েছে ৫৭ বছরের প্রাক্তন টিভি অ্যাঙ্কর লাপিডকে। কারণ, নেতানিয়াহুর ‘লিকুড পার্টি’র পরে লাপিডের দলই পার্লামেন্টে সবচেয়ে বেশি আসন পেয়েছে। ১২০ আসনের ইজ়রায়েলি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে ৬১টি আসন পেতে হত নেতানিয়াহুর দল ‘লিকুড পার্টি’কে। কিন্তু গত মার্চের ভোটে ৩০টি আসন পেয়েছে নেতানিয়াহুর দল। আজ সকালে নিজের বাসভবনে লাপিড…
Read More
কার্ল মার্কস ২০৩ তম জন্মদিন: প্রেমের চিঠিতে বান্ধবী জেনিকে কী লিখেছিলেন মার্কস?

কার্ল মার্কস ২০৩ তম জন্মদিন: প্রেমের চিঠিতে বান্ধবী জেনিকে কী লিখেছিলেন মার্কস?

কার্ল মার্কস জন্মগ্রহণ করেছিলেন ১৮ মে ১৮৮১ সালে, জার্মানের ট্রায়ার শহরে, যা প্রুশিয়ায় অবস্থিত। সাধারণত, তাঁর নাম উঠে আসার সাথে সাথে একজন রোগী, গুরুতর দার্শনিক, লেখক এবং চিন্তাবিদদের মনের ভাবটি উঠে আসে। মার্কসেরও তাঁর মানসিক দিক ছিল। সে তার বান্ধবী জেনির প্রেমে পড়ে যায়। পরে তাকেও বিয়ে করেছিলেন। তিনি একজন সত্যিকারের কমরেড পাশাপাশি অত্যন্ত সংবেদনশীল প্রেমিক, স্বামী, পিতা এবং বন্ধু ছিলেন। তাঁর জীবন খুব উত্থান-পতনে পূর্ণ ছিল। তা সত্ত্বেও, তাঁর হৃদয় মনুষ্যত্ব এবং প্রতিটি মানুষের সম্পর্কের প্রতি ভালবাসায় পূর্ণ ছিল। স্ত্রীর মৃত্যুর মাত্র দুই বছর পরে মৃত্যু এটি তাঁর লেখা চিঠিগুলি থেকেও জানা যায়। তিনি বান্ধবী জেনি ছাড়া বাঁচতে পারেন…
Read More
ছুটে আসছে পৃথিবীর দিকে চিনা রকেটের ভাঙা অংশ

ছুটে আসছে পৃথিবীর দিকে চিনা রকেটের ভাঙা অংশ

একেবারেই অনিয়ন্ত্রিত গতিতে পৃথিবীর দিক ছুটে আসছে চিনের বৃহত্তম রকেটের ১০০ ফুট লম্বা মূল অভ্যন্তরীণ অংশ(‘কোর’)-টি। তা দিন কয়েকের মধ্যে পৃথিবীর যে কোনও প্রান্তে ভেঙে পড়তে পারে। ফের বায়ুমণ্ডলে ঢুকে (‘রি-এন্ট্রি’) পড়ার পর। মহাকাশ গবেষণা সংক্রান্ত নিউজপোর্টাল ‘স্পেসনি‌উজ’ এই খবর দিয়েছে। চিনের বানানো এই বৃহত্তম রকেটটির নাম- ‘লং মার্চ ৫বি রকেট’। মহাকাশে খুব গুরুত্বপূর্ণ অভিযানের জন্যই এই শক্তিশালী রকেট বানিয়েছে চিনা মহাকাশ গবেষণা সংস্থা। পৃথিবীর কক্ষপথে নিজের দেশের একটি মহাকাশ স্টেশন বানাতে চলেছে চিন। প্রকল্পের নাম- ‘তিয়ানহে মহাকাশ স্টেশন’। তা উৎক্ষেপণের জন্য কিছু দিন ধরেই প্রস্তুতি নিচ্ছে চিন। ওই মহাকাশ স্টেশনের একটি ‘মডিউল’ (অংশ) পরীক্ষামূলক ভাবে পৃথিবীর কক্ষপথে পাঠাতে গত…
Read More
জলের তলে মহাদেশেরঃ সত্য না  শ্রুতি?

জলের তলে মহাদেশেরঃ সত্য না শ্রুতি?

৩৭৫ বছর লেগে গেল, অষ্টম মহাদেশের সন্ধান পেতে। তবে রহস্য এখনও অনেক! জানা যাচ্ছে, ১৬৪২ সালে, অ্যাবেল তাসমান নামের এক অভিজ্ঞ ডাচ নাবিক এই লুকোনো মহাদেশের খোঁজ পান। অত্যন্ত আত্মবিশ্বাসী এই মানুষটি ন্যায়-বিচারের প্রতি এতটাই আস্থা রাখতেন যে একবার মদ্যপ অবস্থায় নিজের কর্মচারীদের শাস্তি দেওয়ার জন্য ফাঁসি দেওয়ার উদ্যোগ নেন। অ্যাবেল মনে করতেন, নিউ জিল্যান্ডের দক্ষিণ হাম্পশ্যায়ারে এক বিপুল প্রদেশ লুপ্ত আছে। দুনিয়ার এই অংশটির কথা তখনও বাইরের মানুষের কাছে অজানা। টেরা ওস্ট্রালিস নামের এই জায়গার উল্লেখ পাওয়া যায় প্রাচীন রোমের ইতিহাসে। অ্যাবেল তাসমান এই তথ্য জেনেই তাঁর দু’টি ছোট জাহাজ নিয়ে জাকার্তা থেকে যাত্রা শুরু করেন। পশ্চিম উপকূল ধরে…
Read More
‘শূন্য’ সংখ্যাটির ইতিহাস ভারত না কম্বোডিয়া ?

‘শূন্য’ সংখ্যাটির ইতিহাস ভারত না কম্বোডিয়া ?

ছোটখাটো একটা গোল। পাতি বাংলায় যাকে বলে ‘শূন্য’। পরীক্ষার খাতায় নম্বরটা খুব একটা সুখকর না হলেও বেতনের অঙ্ক থেকে যদি একটা শূন্য কেটে নিই, কেমন লাগবে বলুন তো? ভাবছেন নিশ্চয়ই, এ আবার কেমন হেঁয়ালি! না মশাই, একেবারেই হেঁয়ালি নয়। শূন্য বিষয়টা আদতে যতই কম ওজনদার হোক, অঙ্কশাস্ত্রে তার ওজন যে কতটা, তা ভালোই বোঝেন গণিতজ্ঞরা। আর তাই তো ‘শূন্য’ সৃষ্টির ইতিহাস নিয়ে এত কৌতূহল! ঠিক সেই কৌতূহলই প্রতি বছর বেশ কিছু গণিত আর ইতিহাস পিপাসুকে টেনে নিয়ে যায় গোয়ালিয়রের চতুর্ভুজ মন্দিরে! আবার সব ঘেঁটে গেল তো? মনে মনে নিশ্চয়ই ভাবছেন, শূন্যের গল্পে আচমকা মন্দির এসে গেল কোথা থেকে? এ তো…
Read More

পরিচালক ও সাংবাদিক সুরঞ্জন দে লকডাউনে তৈরি করেছেন স্বল্পদৈর্ঘ্যর ছবি ‘আনলাকি শার্ট’ ও ‘ফাঁদ’

পরিচালক সুরঞ্জন দে লকডাউনে তৈরি করেছেন দুটি স্বল্পদৈর্ঘ্যর ছবি। প্রথমটি প্রদীপ আচার্যের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ নিয়ে  ছবি 'আনলাকি শার্ট'। অতিমারির কারণে সারা পৃথিবী জুড়ে যে অর্থনৈতিক মন্দা ও নৈরাশ্য তৈরি হয়েছে, তাই প্রতিফলিত হবে এই ছবির মাধ্যমে। এটি মূলত একটি ভালোবাসার গল্প। লকডাউনে দুই প্রেমিক-প্রেমিকার রোজই টেলিফোনে কথা হত। তর্ক, বিতর্ক ও ভালোবাসা সবই ছিল। আনলক পর্বে প্রেমিকা চাইল প্রেমিকের সঙ্গে জরুরি দেখা করতে। সাক্ষাৎপর্বে প্রেমিকের পরনে ছিল সেই শার্ট। আর এই শার্ট নিয়েই ছবির ক্লাইম্যাক্স। অভিনয়ে সুপর্ণা কুমার, ঋদ্ধিবান বন্দ্যোপাধ্যায়, ড. ভানু ভূষণ খাটুয়া, তুহিন শঙ্কর পাল, নীলিমেশ ঘোষ দস্তিদার, কঙ্ক ঘোষ দস্তিদার, আশিস ঘোষ এবং পরিচালক সুরঞ্জন…
Read More
অবশেসে ছাড় পেল আরও এক টিকা

অবশেসে ছাড় পেল আরও এক টিকা

মারণ ভাইরাস মোকাবিলায় হিমশিম খাচ্ছে গোটা দেশ। তীব্র আতঙ্ক ক্রমে ছেয়ে ফেলছে গোটা দেশকে। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। টিকাকরণে জোর দিচ্ছে সবাই। এই পরিস্থিতিতে বিশ্বের যে কোনও দেশে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য কোভিড টিকার তালিকায় আমেরিকার সংস্থার তৈরি মডার্নার টিকাকেও অন্তর্ভুক্ত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই নিয়ে বিশ্বের মোট ৫টি কোভিড টিকাকে জরুরি ব্যবহারের তালিকাভুক্ত করল হু। এই টিকাকে বিশ্বের সব দেশেই জরুরি ব্যবহারের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৯৪.১ শতাংশ কার্যকারিতা মডার্না-র কোভিড টিকার।
Read More
বার্ড ফ্লু এবার মানব শরীরে

বার্ড ফ্লু এবার মানব শরীরে

প্রতিদিন ভয়ঙ্কর হয়ে উঠেছে পরিস্থিতি৷ সুনামির মতো আছড়ে পড়েছে কোভিডের দ্বিতীয় ঢেউ। এই মুহূর্তে দেশজুড়ে যা করোনা পরিস্থিতি, তাতে ভয়ঙ্কর, উদ্বেগজনক ইত্যাদি কোনও বিশেষণই যথেষ্ট নয়। এই পরিস্থিতিতে করোনার ভয়াবহতার সাথে জুড়ছে নতুন আতঙ্ক বার্ড ফ্লু। চিন্তার বিষয়, শুধু মুরগি বা পাখিদের মধ্যেই এই ভাইরাসের সংক্রমণ সীমাবদ্ধ নয়, আমেরিকায় পোলট্রি ফার্মে কর্মরত বেশ কয়েকজনে শরীরে থাবা বসায় বার্ড ফ্লু - এর স্ট্রেন। এটির নাম Avian Flu-র H5N8, যা অত্যন্ত ভয়াবহ। এই নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা।
Read More