বিদেশ

ভ্যাকসিন নিলেন অ্যান্তোনিও গুতেরেস

ভ্যাকসিন নিলেন অ্যান্তোনিও গুতেরেস

করোনা ভাইরাসের টিকা নিলেন ৭১ বছর বয়সি রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। নিউইয়র্ক সিটি পাবলিক স্কুল টিকা গ্রহণ করেন। ভারতের করোনা ভ্যাকসিন তৈরির ক্ষমতা এখন সারা বিশ্বের সেরা সম্পদ। এমনটাই মনে করেন রাষ্ট্রসংঘের মহাসচিব। তিনি বলেন, ” মানুষের জীবন বাঁচানোর ওষুধগুলি সারা বিশ্বে সমানভাবে বিতরণ করা উচিত বলে আমি মনে করি।‘’
Read More
চলতি বছরে মিলতে পারে নোভ্যাক্স

চলতি বছরে মিলতে পারে নোভ্যাক্স

ব্রিটেনে এক বড় পরিসরে ট্রায়াল চলছিল নোভ্যাক্স করোনার টিকা নিয়ে। ব্রিটেনে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের পরে দেখা গিয়েছে নতুন স্ট্রেইন প্রতিরোধে ৮৯.৪ শতাংশ কার্যকর তাদের টিকা। প্রায় ১৫ হাজার মানুষকে প্রয়োগ করা হয়েছে এই টিকা। অনুমোদন মিললে চলতি বছরের মাঝামাঝি সময়ে এই টিকা প্রয়োগ শুরু করবে ব্রিটেন।
Read More
ইস্তফা দিলেন ইটালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে

ইস্তফা দিলেন ইটালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে

করোনার ধাক্কায় দেশের অর্থনীতির অবস্থা তলানিতে। এরকম এক পরিস্থিতিতে পদ থেকে ইস্তফা দিলেন ইটালির প্রধানমন্ত্রী গিউসেপ্পে কন্তে। সেনেটে সংখ্যাগরিষ্ঠতা হারানোর কারণেই সরে দাঁড়াতে হল তাঁকে। কয়েক সপ্তাহ ধরেই রাজনৈতিক অস্থিরতা ছিল। করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি অর্থনৈতিক মন্দার ধাক্কাতেই সেনেটে কোণঠাসা হয়ে পড়েছিলেন কন্তে। এখনও করোনার ধাক্কায় দৈনিক মৃত্যু চারশোর বেশি সেদেশে।
Read More
একাধিক পদক্ষেপ রদ করলেন আমেরিকার প্রেসিডেন্ট

একাধিক পদক্ষেপ রদ করলেন আমেরিকার প্রেসিডেন্ট

২০ জানুয়ারি আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন জো বাইডেন৷ শপথ নেওয়ার পর কয়েকটি নথিতে সই করেন তিনি৷ পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের একাধিক কর্মসূচি বাতিল করার নির্দেশ দিয়েছেন বাইডেন৷ সবার আগে করোনা অতিমারি সংক্রান্ত কর্মসূচি বাতিলের নির্দেশ দিলেন৷ প্রতিটি ব্যক্তিকে মহামারিটির সময় বাধ্যতামূলকভাবে মুখোশ পরতে হবে। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে ট্রাম্পের যে সংঘাত চলছিল এতদিন তারও অবসান করতে চান বাইডেন৷ দেশের ভেঙে পড়া অর্থনীতির হাল ফেরানোই হবে তাঁর সর্বোচ্চ অগ্রাধিকার৷ ৭টি মুসলিম দেশ― ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া এবং ইয়েমেন থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা অপসারণ করা হয়েছে। বাইডেন মেক্সিকো সীমান্তের ফান্ডিং নিষিদ্ধও করেছেন।
Read More
করোনার টিকা পাঠানোর জন্য মোদীকে ধন্যবাদ ব্রাজিলের প্রেসিডেন্ট – এর

করোনার টিকা পাঠানোর জন্য মোদীকে ধন্যবাদ ব্রাজিলের প্রেসিডেন্ট – এর

ভারতের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তৈরি করোনা ভাইরাস ভ্যাকসিন কোভ্যাক্সিন ব্রাজিলে টিকা পাঠানোর জন্য উচ্ছ্বসিত ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। ব্রাজিলের প্রেসিডেন্ট সেই ভ্যাকসিনকে রামায়ণের 'সঞ্জীবনী বুটির' সঙ্গে তুলনা করে ধন্যবাদ জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিশ্বব্যাপী প্রতিকূলতা অতিক্রম করার জন্য দুর্দান্ত বন্ধুকে পাশে পাওয়ায় ব্রাজিল গর্ববোধ করছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ব্রাজিলের পাশে দাঁড়াতে পেরে ভারত ধন্য বোধ করছে বলে জানালেন প্রধানমন্ত্রীও। উল্লেখ্য, কেবল ব্রাজিল নয়, মরক্কোকেও ভ্যাকসিন দিয়েছে ভারত। দুই দেশকেই আপাতত ২০ লক্ষ করে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।
Read More
ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার হবে

ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার হবে

তুমুল লড়াই আর অনেক তিক্ততার পর শুরু হল ৪৬তম প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমল। নয়া আমলের দ্বিতীয় দিনেই ভারতের প্রতি বন্ধুত্বের বার্তা দিল বাইডেন প্রশাসন। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের সময় আগামিদিনে ভারতের প্রতি দীর্ঘকালীন, দ্বিপাক্ষিক এবং সফল সম্পর্ক রাখতে চান বাইডেন প্রশাসন এই বার্তাই দিলেন তিনি। ২০১৩ সালের জুলাইয়ে শেষবার এদেশে পা রেখেছিলেন নয়া মার্কিন প্রেসিডেন্ট। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সুসম্পর্কের প্রসঙ্গে জেন স্যাকি মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের উল্লেখও করেন। ইতিমধ্যে প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণের পর বাইডেনকে ‘উষ্ণতম অভ্যর্থনা’ জানিয়েছেন মোদী। কমলা হ্যারিসকেও আলাদা করে অভিনন্দন জানান নরেন্দ্র মোদী।
Read More
বাংলাদেশে পৌঁছালো করোনার টিকা

বাংলাদেশে পৌঁছালো করোনার টিকা

আজ সকালেই ঢাকায় এসে পৌঁছেছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও ভারতের সেরাম ইনস্টিটিউট এর যৌথ প্রচেষ্টায় প্রস্তুত করোনা টিকা। ২০ লাখ করোনার টিকা উপহার হিসেবে পৌঁছে দিল ভারত। এবার বাংলাদেশে শুরু হবে করোনা টিকা করন। চলতি মাসের ২৭ বা ২৮ তারিখ থেকে করোনার টিকা করন শুরু হতে পারে।
Read More
বিদায় জানালেন ট্রাম্প

বিদায় জানালেন ট্রাম্প

আমেরিকার মসনদে অবশেষে অবসান হল ট্রাম্প - এর রাজত্বের। হোয়াইট হাউস ছাড়লেন সস্ত্রীক ট্রাম্প। প্রেসিডেন্টের বিমান এয়ারফোর্স ওয়ানে চড়ে তিনি ফ্লোরিডা যাবেন। তবে এবার সেই পরিবর্তন খুব একটা শান্তিপূর্ণ হয়নি। সিংহাসনে বসবেন নতুন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। নিশ্ছিদ্র নিরাপত্তারমধ্যে দিয়ে আজ বুধবার মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে চলেছেন জো বাইডেন। ২৫ হাজার সেনা রয়েছে নিরাপত্তার খাতিরে।
Read More
নতুন প্রজাতির করোনার জন্য নতুন ভ্যাকসিন

নতুন প্রজাতির করোনার জন্য নতুন ভ্যাকসিন

করোনা ভাইরাসের নতুন প্রজাতি চরিত্র বদলেছে। নতুন করোনা ভাইরাস আরও বেশি শক্তিশালী এবং আরও বেশি সংক্রামক। ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের করোনা নতুন স্ট্রেনকে মোকাবিলা করতে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার করোনার ভ্যাকসিনের জন্য সে টিম কাজ করছিল তাঁরাই প্রাথমিকভাবে নতুন ভার্সনের ভ্যাকসিন প্রস্তুত করছেন।
Read More
৬.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ, মৃত অন্তত ৫০

৬.২ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ, মৃত অন্তত ৫০

ভয়াবহ ভূমিকম্পে ফের ইন্দোনেশিয়া কেঁপে ওঠে বৃহস্পতিবার রাতে। শক্তিশালী ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। ৬.২ তীব্রতার ভূমিকম্পে ভেঙে পড়েছে বহু ঘর-বাড়ি, ভেঙে পড়েছে একটি হাসপাতাল ও হোটেল। এই ভূমিকম্পে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে জানিয়েছে বিপর্যয় মোকাবিলা এজেন্সি। আহত শতাধিক। মাঝ রাতে ভূমিকম্প হওয়ায় বেশির ভাগ মানুষ ঘুমে আচ্ছন্ন ছিল। রাতের অন্ধকারে আতঙ্কিত মানুষ ঘরের বাইরে বেরিয়ে আসেন প্রাণ বাঁচিয়ে । ঠিক কয়েক বছর আগে ইন্দোনেশিয়ায় এমনই ভূমিকম্প হয়েছিল, তার সাথে সুনামি। সেই সময় মৃত্যু হয়েছিল প্রায় ২হাজার মানুষের।এখনও পর্যন্ত যা খবর পাওয়া গেছে তাতে জানা যায়, মামুজ শহরে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখানে প্রায় ৩০জন মারা…
Read More
বিপর্যয় ইন্দোনেশিয়ায়

বিপর্যয় ইন্দোনেশিয়ায়

বৃহস্পতিবার সন্ধ্যায় ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়া। ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়। বৃহস্পতিবার রাতে কম্পনের মাত্রা ছিল ৫.৯ ম্যাগনিটিউড। কমপক্ষে ১০ জন মৃত এই বিপর্যয়ে। গুরুতর আহত প্রায় হাজার মানুষ। বিধ্বস্ত পরিস্থিতি ইন্দোনেশিয়ার সুলাওয়েসি আইল্যান্ডে। সাত সেকেন্ড স্থায়ী ছিল কম্পন। যদিও এখনই সুনামির আশঙ্কা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।
Read More
৬০% এরও কম কার্যকারিতা চীনা প্রতিষেধকের

৬০% এরও কম কার্যকারিতা চীনা প্রতিষেধকের

ফেল করল চীনা প্রতিষেধক। চীনা প্রতিষেধকটির সাধারণ কার্যকারিতা ৬০% এরও কম। চীনের সিনোভ্যাক বায়োটেক সংস্থা করোনাভ্যাক নামের ওই সম্ভাব্য প্রতিষেধকটি তৈরি করেছে। চীনা প্রতিষেধকের আস্থা রাখতে পারছে না ব্রাজিলবাসীও‌। ব্রাজিল প্রেসিডেন্টের একমাত্র ভরসা হয়ে উঠেছে ভারত। তিনি জরুরি ভিত্তিতে ২০ লাখ টিকার ডোজ চেয়েছেন।
Read More
ট্রাম্পকে ইমপিচ করায় সায় নেই

ট্রাম্পকে ইমপিচ করায় সায় নেই

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করায় সায় নেই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের। বিশেষ অধিকার ব্যবহার করে হাউস স্পিকারকে জানানো হয়েছে একথা। মার্কিন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের দল রিপাবলিকানের কমপক্ষে তিন সদস্যও ইমপিচমেন্টের দাবি তুলেছেন। নিয়ম মেনেই ক্ষমতা হস্তান্তর করা হবে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে।
Read More
কারফিউ চলছে ওয়াশিংটনে

কারফিউ চলছে ওয়াশিংটনে

আমেরিকার গণতন্ত্রের ইতিহাসে ‘কালো দিন’ বলে উল্লেখ করা হল ৬ জানুয়ারিকে। মার্কিন পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী রিপাবলিকান দলের কিছু সদস্য ক্যাপিটল হিলে ঢুকে গুলি চালায়। হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে চলছে কারফিউ। গোটা শহরকে ঘিরে রেখেছে ন্যাশনাল গার্ড। রাজপথ শান্ত। আগামী ২০ জনুয়ারি নিয়ম মেনে হোয়াইট হাউজ ছাড়বেন ডোনাল্ড ট্রাম্প।
Read More