বিদেশ

৬০% এরও কম কার্যকারিতা চীনা প্রতিষেধকের

৬০% এরও কম কার্যকারিতা চীনা প্রতিষেধকের

ফেল করল চীনা প্রতিষেধক। চীনা প্রতিষেধকটির সাধারণ কার্যকারিতা ৬০% এরও কম। চীনের সিনোভ্যাক বায়োটেক সংস্থা করোনাভ্যাক নামের ওই সম্ভাব্য প্রতিষেধকটি তৈরি করেছে। চীনা প্রতিষেধকের আস্থা রাখতে পারছে না ব্রাজিলবাসীও‌। ব্রাজিল প্রেসিডেন্টের একমাত্র ভরসা হয়ে উঠেছে ভারত। তিনি জরুরি ভিত্তিতে ২০ লাখ টিকার ডোজ চেয়েছেন।
Read More
ট্রাম্পকে ইমপিচ করায় সায় নেই

ট্রাম্পকে ইমপিচ করায় সায় নেই

বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করায় সায় নেই ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের। বিশেষ অধিকার ব্যবহার করে হাউস স্পিকারকে জানানো হয়েছে একথা। মার্কিন ক্যাপিটলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের পর মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্টের দল রিপাবলিকানের কমপক্ষে তিন সদস্যও ইমপিচমেন্টের দাবি তুলেছেন। নিয়ম মেনেই ক্ষমতা হস্তান্তর করা হবে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে।
Read More
কারফিউ চলছে ওয়াশিংটনে

কারফিউ চলছে ওয়াশিংটনে

আমেরিকার গণতন্ত্রের ইতিহাসে ‘কালো দিন’ বলে উল্লেখ করা হল ৬ জানুয়ারিকে। মার্কিন পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থনকারী রিপাবলিকান দলের কিছু সদস্য ক্যাপিটল হিলে ঢুকে গুলি চালায়। হামলার ঘটনায় এখন পর্যন্ত ৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার জেরে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে চলছে কারফিউ। গোটা শহরকে ঘিরে রেখেছে ন্যাশনাল গার্ড। রাজপথ শান্ত। আগামী ২০ জনুয়ারি নিয়ম মেনে হোয়াইট হাউজ ছাড়বেন ডোনাল্ড ট্রাম্প।
Read More
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রবেশের অনুমতি দিল চিন সরকার

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রবেশের অনুমতি দিল চিন সরকার

চীনের উহানে গত বছরের ডিসেম্বরে প্রথম করোনা সংক্রমণ শনাক্ত হয়। করোনা সংক্রমণ এর উৎস অনুসন্ধানে চিনের উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিদলের সফরের প্রস্তুতি পুরোদমে চলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাসের উৎসের বিষয়টি তদন্ত করতে চীন আশ্বাস দিয়েছে যে তারা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের দেশে প্রবেশের অনুমতি দেবে। চলতি সপ্তাহের প্রথম দিকে  বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১০ সদস্যের দলকে উহানে সফরের অনুমতি দিল চিন সরকার।
Read More
১৫ বছরের জেলের সাজা লাখভির বিরুদ্ধে

১৫ বছরের জেলের সাজা লাখভির বিরুদ্ধে

মুম্বাইয়ে ২০০৮ সালের সিরিজ বোমা হামলার মূল পরিকল্পনাকারী ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন লস্কর-ই-তৈয়বার অন্যতম শীর্ষ জঙ্গিনেতা জাকিউর রহমান লাখভিকে ১৫ বছরের কারাদণ্ডের সাজা দিল পাকিস্তানের আদালত। এই সাজা দেয় পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত। লাখভির বিরুদ্ধে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে মামলা রুজু হয়। জাতিসংঘের তালিকাভুক্ত সন্ত্রাসী লাখভিকে ২০০৮ এর ৭ ডিসেম্বর পাকিস্তানশাসিত কাশ্মীরের মুজাফফরবাদে প্রথম গ্রেফতার করা হয়।
Read More
মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

জৈশ-ই-মহম্মদের প্রধান, ভারতে একাধিক জঙ্গি হামলার মূল মাথা মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাকিস্তান সরকার। জারি করল পাকিস্তানের এক সন্ত্রাস বিরোধী আদালত। সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া ও আর্থিক দুর্নীতির অভিযোগে ২০১৮ সালের জুন মাসে ধূসর তালিকাভুক্ত করা হয় পাকিস্তানকে। ধূসর তালিকা থেকে মুক্ত হওয়ার জন্য কঠোর পদক্ষেপ নিতেই হবে পাকিস্তানকে। দেশের জঙ্গিনেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে একটি অর্থনৈতিক টাস্ট ফোর্স গঠন করেছে পাক সরকার। এই কমিটির সুপারিশেই মাসুদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পাক সরকার।
Read More
মার্কিন গণতন্ত্রের উপর হামলায় মৃত ৪

মার্কিন গণতন্ত্রের উপর হামলায় মৃত ৪

বাইডেনের বিজয় মেনে নিতে প্রস্তুত নন ট্রাম্পের সমর্থকরা। বুধবার ট্রাম্পের সমর্থকরা জোর করে পার্লামেন্ট ক্যাপিটালে প্রবেশ করেছিলেন। এই ঘটনায় দেশজুড়ে ট্রাম্পের অপসারণের দাবিও উঠছে। যাতে ৪ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০ জানুয়ারি ট্রাম্পের মেয়াদ শেষ হচ্ছে। মার্কিন গণতন্ত্রের উপর এই হামলা প্রথমবারের মতো দেখল আমেরিকা।
Read More
হার স্বীকার করেলেন ট্রাম্প

হার স্বীকার করেলেন ট্রাম্প

জো বাইডেন আর কমলা হ্যারিসের জয়ে শিলমোহর লাগাল আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার নিজের হার স্বীকার করে ক্ষমতা হস্তান্তরের কথা বলেন। নিজের হার স্বীকার করে ডোনাল্ড ট্রাম্প বলেন যে, ২০ জানুয়ারি বাইডেনকে ক্ষমতা হস্তান্তর করে দেওয়া হবে। আগামী ২০ জানুয়ারি বাইডেন দেশের ৪৬ তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। এই প্রথমবার হার স্বীকার করেছেন ট্রাম্প।
Read More
২৫ শতাংশ দর্শক টেস্ট দেখতে পারবেন সিডনিতে

২৫ শতাংশ দর্শক টেস্ট দেখতে পারবেন সিডনিতে

করোনাভাইরাস-জনিত মামলার বৃদ্ধির কারণে সিডনিতে আয়োজিত গাভাসকর বর্ডার ট্রফির তৃতীয় টেস্ট হবে যে মাঠে হবে তাতে ৫০ শতাংশ দর্শকদের বদলে ২৫ শতাংশ দর্শকদের দেখতে দেওয়া হবে জানিয়ে দিল ক্রিকেট অস্ট্রেলিয়া। করোনাভাইরাস বৃদ্ধির কারণে কমিয়ে দেওয়া হয়েছে। ৭ জানুয়ারি থেকে শুরু হবে টেস্ট। ক্রিসমাসের আগে সিডনিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Read More
ভ্যাকসিন নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কোনো কারণ নেই

ভ্যাকসিন নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তার কোনো কারণ নেই

প্রথম ধাপেই ভ্যাকসিন পাবে, কোনো বাধার সম্মুখীন হবে না বাংলাদেশ। এ কথা জানিয়েছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভ্যাকসিন নিয়ে কথা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে। চুক্তিও হয়েছে ভারতের সঙ্গে বাংলাদেশের। বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও এই কথা পুরোপুরি সমর্থন করেছেন।
Read More
ফের লকডাউন শুরু ইংল্যান্ডে

ফের লকডাউন শুরু ইংল্যান্ডে

দ্রুত ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাসের নতুন রূপ। ক্রমেই বাড়ছে সংক্রমণ। তাই ইংল্যান্ডে আবারও কঠোর লকডাউন আরোপ করা হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত চলবে এই লকডাউন। ফেব্রুয়ারি পর্যন্ত  স্কুল কলেজ বন্ধ থাকবে। করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের কারণে এই ধরনের কঠোর বিধি নিষেধ আরোপিত হয়েছে বলে জানিয়েছেন জনসন।
Read More
কোভিড -১৯ এবার  মহাদেশ অ্যান্টার্কটিকায় পৌঁছেছে

কোভিড -১৯ এবার মহাদেশ অ্যান্টার্কটিকায় পৌঁছেছে

চিলি কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে আন্টার্কটিকার দুটি সামরিক ঘাঁটিতে বা মহাদেশে যাওয়া নৌবাহিনীর একটি জাহাজে 58 জন লোক নতুন করোনভাইরাসটির জন্য ইতিবাচক পরীক্ষা করেছিল। মহামারীটি অবশেষে পৃথিবীর প্রতিটি মহাদেশে পৌঁছেছে এখনও পর্যন্ত অ্যান্টার্কটিকার উপস্থিতি সহ অন্য কোনও দেশ প্রকাশ্যে অন্য আক্রমণের খবর দেয়নি। চিলির সেনাবাহিনী সোমবার ঘোষণা করেছে যে জেনারেল বার্নার্ডো ও'হিগগিনস রিকেলমে অ্যান্টার্কটিক বেসের 36 জন ইতিবাচক পরীক্ষা করেছেন এবং মঙ্গলবার চিলির বায়োবাইও অঞ্চলের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, চিলির নৌবাহিনীর সার্জেন্ট আলদিয়ার সরবরাহ জাহাজে যাত্রীদের মধ্যে জড়িত 21 জন সংক্রমণ রয়েছে। লাস এস্ট্রেলাস গ্রামে আরও একটি মামলার খবর পাওয়া গেছে, যেখানে লেফটেন্যান্ট রডল্ফো মার্শ মার্টিন এয়ার ফোর্স বেসে কর্মরত বেসামরিক কর্মীরা…
Read More
নতুন চেহারা নিচ্ছে করোনা ভাইরাস

নতুন চেহারা নিচ্ছে করোনা ভাইরাস

নতুন করোনা ভাইরাস আতংকের সৃষ্টি করেছে ব্রিটেনে। জিনগত পরিবর্তন হয়ে ভাইরাসটি নতুন চেহারা ধারণ করেছে। এই ভাইরাস অনেক বেশি শক্তিশালী বলে অনুমান বৈজ্ঞানিকদের। এই ভাইরাস এখনও পর্যন্ত লন্ডনের ৬০টি অঞ্চলে ১১০০ মানুষের শরীরে থাবা বসিয়েছে। এই আশঙ্কায় ফের বন্ধ হয়ে গিয়েছে ব্রিটেন-সহ অনেক দেশের বর্ডার। বাতিল হয়েছে লন্ডনগামী সমস্ত উড়ান। আজ মঙ্গলবার থেকেই ভারত-ব্রিটেন বিমান পরিষেবাও বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকেই ফের লকডাউন ঘোষণা করা হয়েছে ইংল্যান্ডে।
Read More
জাপানের উদ্বেগ দিন দিন বাড়ছে

জাপানের উদ্বেগ দিন দিন বাড়ছে

চিনকে চাপে রাখতে ইতিহাসে এই প্রথম একসঙ্গে সামরিক ও নৌ মহড়ায় অংশ নিচ্ছে আমেরিকা, ফ্রান্স ও জাপান। দক্ষিণ চিন সাগরের মতো পূর্ব চিন সাগরেও ক্রমশ আধিপত্য বিস্তার করছে ড্রাগন। এই বিষয়ে মুখ খুলেছেন ফ্রান্সের নৌ সেনার প্রধান অ্যাডমিরাল পিয়ের ভানদিয়ের। জাপানের একটি অচেনা দ্বীপে ওই যৌথ মহড়া হবে। পূর্ব চিন সাগরে জাপান নিয়ন্ত্রিত দ্বীপে সামরিক ও নৌ মহড়া চালাবে তিনটি দেশ। জাপান নিয়ন্ত্রিত ওই দ্বীপাঞ্চলকে চীন নিজেদের ভূখণ্ড বলে দাবি করে।
Read More