03
Oct
পাকা রাস্তাটা রেললাইনে ওঠার আগেই আর একটা কাঁচা রাস্তা এসে তাকে ভেদ করে সোজা উত্তর দিকে তোর্সা নদীতে গিয়ে ঠেকল। এক সময় এই কাঁচা রাস্তাটাই ছিল শহরে ঢোকার প্রধান সড়ক। পাকা রাস্তা থেকে নেমে তোর্সা নদীর দিকে যেতে হাতের ডান ধারে রমজানের মাংসের দোকান। দোকান মানে হাত চারেক একটা বাঁশ পোতা। আর ফুট চারেক গোলাই দেড় ফুট লম্বা একটি শাল কাঠের ডুম, একটি বালতি, ছোট-বড় দুটো দা, একটি চাকু, হাত চারেক একটি পলিথিনের টুকরো আর একটি ইট। বৃহস্পতিবার বাদে সোম থেকে রবি এই ছয় দিনের কোন দিনই বন্ধ থাকে না রমজানের দোকান। বিক্রিও বেশ ভালো। সকাল ছ'টা থেকে বেলা এগারোটা-বারোটার…
