সাহিত্য

প্রাচীন ভারতে বেশ্যা ও গণিকাদের কথা(৩)

প্রাচীন ভারতে বেশ্যা ও গণিকাদের কথা(৩)

  বিম্বিসার বৈশালীর বিখ্যাত নগরনটী আম্রপালির উদাহরণে রাজগৃহে একজন চৌষট্টি কলার পারদর্শিনী সরকারি গণিকা নিযুক্ত করেছিলেন। মূলসর্বাস্তিবাদীদের বিনয় থেকে জানা যায়, আম্রপালি ছিলেন মহানাম নামক জনৈক ধনী বৈশালীবাসীর কন্যা। তিনি ছিলেন অসামান্যা রূপবতী ও গুনবতী। এই কারণে লিচ্ছবিসভা তাঁকে স্ত্রী রত্ন বলে ঘোষণা করে এবং সিদ্ধান্ত করে যে এরকম নারী কোন একজনের স্ত্রী হতে পারে না এবং এই কারণেই তাঁকে সাধারণী হতে হবে। আম্রপালি তাতে রাজি হন। তবে পাঁচটি সুবিধা লাভের শর্তে। মগধ রাজ বিম্বিসার ছিলেন আম্রপালির গুণগ্রাহী।      গৌতম বুদ্ধ বৈশালীতে পদার্পণ করলে আম্রপালি তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন ও তাঁর উপদেশাবলী শ্রবণ করেন। এরপর আম্রপালি নিজগৃহে ভোজনের জন্য সপারিষদ বুদ্ধকে…
Read More
শেষ  বিকেল

শেষ  বিকেল

সকাল থেকেই  ধুপধুপ শব্দটা শুরু হয়েছে।প্রথমে ধীরে একটানা।বেলা বাড়িতেই শব্দটা বাড়তে থাকে আরো জোর  জোরে।আজ আর বাজারে যেতে ইচ্ছা করছে না  সুমনা দেবীর।।সারাদিনের যে মেয়েটা থাকে সঙ্গে-ছন্দা-ওই যায় সঙ্গে । আজ ওকেই পাঠালেন একা।টুকটাক জিনিস।একার সংসারে আর কতটুকু বা লাগে। মেয়েরাও রাগারাগি করে রাস্তা পেরিয়ে দোকান বাজার গেলে।তবু,সকালের দিকে একবার না গেলে ভালো লাগে না।অনেক দিনের অভ্যাস তো। ওদের বাবা চলে গেছেন তা প্রায় বছর দশেক হলো। তারপর থেকে দোকান বাজার দুধ সবই সামলেছেন একা হাতে। অফিস,সংসার,ঘর বাড়ি ছেলেপুলে মানুষ সবই করেছেন.চিরকাল নিজেই।।কোনদিন একটা রান্নার  লোকও রাখেন নি।বড় মেয়ে নন্দিতার বিয়ে হয়েছে,তাও বছর পনেরো হয়ে গেল।ওর বাবা যেদিন চলে গেলেন…
Read More
বৃষ্টি হীন

বৃষ্টি হীন

ঘুম ভাঙ্গতে অভ্যাস মতোই বিছানা থেকে হাঁক মারলো শুভ্র - "বৃষ্টি! চা দিয়ে যাও।বলেই আবার চোখ বুজলো।কিছুক্ষণ হয়ে গেছে। এখনো চা এলো না দেখে, আবার ডাকতে গিয়েই থমকালো। বুক থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো।আর কোনো দিনই বৃষ্টি আসবে না। বুকের মধ্যে যতো মেঘই জমুক। কালই আদালতে কলমের এক খোঁচায় চুকে গেছে তাদের সাত বছরের সম্পর্ক। আচ্ছা কলমের কালির একটা দাগের কি এতোটাই শক্তি, যে রবারের মতো মুছে দিতে পারে জীবনের একটা অধ্যায়! ভাবতেই সকালটা যেনো এক বিষন্নতায় ভরে গেলো।বিছানার পাশে রাখা প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। ধোঁয়াটা পাক খেতে খেতে ওপরে উঠে যাচ্ছে। আর স্মৃতির দরজা খুলে যাচ্ছে।…
Read More
প্রাচীন ভারতে বেশ্যা ও গণিকাদের কথা (২)

প্রাচীন ভারতে বেশ্যা ও গণিকাদের কথা (২)

এই চৌষট্টি কলা বলতে যে তালিকা পাওয়া যায় তার অন্তর্ভুক্ত ছিল সঙ্গীত ও নৃত্য, তার সংগে অভিনয়, বিনা প্রস্তুতিতে মুখে মুখে কবিতা রচনা, এছাড়া সময় নিয়ে প্রস্তুত হয়ে কবিতা রচনা, ফুল দিয়ে ঘর সাজানো, মালা গাঁথা, সুগন্ধি দ্রব্য ও প্রসাদনের সামগ্রী প্রস্তুত করা, রন্ধন বিদ্যা, পোষাক-পরিচ্ছদ তৈরি করতে পারা, সূচী শিল্প, ডাকিনীবিদ্যা, ইন্দ্রজাল ও হস্ত কৌশল, ধাঁধা তৈরি করার ক্ষমতা,এমন     বাক্য রচনা, যা উচ্চারণ করতে গেলে আটকে যাবার বা গুলিয়ে যাবার সম্ভাবনা, অসিচালনা, লাঠি খেলা, ধনুর্বিদ্যা, ব্যায়াম কৌশল, ছুতোরের কাজ, স্থাপত্যবিদ্যা, তর্কশাস্ত্র, রসায়ন ও খনিজতত্ত্ব, উদ্যান রচনা, মোরগের লড়াই, তিতির পাখির লড়াই, ও ভেড়ার লড়াই শেখানো, টিয়া ও ময়নাকে কথা…
Read More
আমার আমি

আমার আমি

জানে শুধু এ শহর আর আমার ব্যর্থতাআজও আমি বহন করি মেকি সুখের নিঃস্বতা। বিষাদের আল্পনায় আর ভ্রান্ত জল্পনায় ছেয়ে গেছে হৃদয়পুর,মনপাড়ার কার্ণিসে ভাসে তেতো ওষুধের মতো তিক্ত সূর। বাসি বিছানায় লেপ্টে থাকা সেই দুর্বোধ্য রাতের কাহিনী,না চাইতেও ভেসে ওঠে, মৃত জোনাকির অবয়বখানি। নিঃশব্দে জমতে থাকা চিঠির বোঝা আজ বড্ড ভারী,স্মৃতির অতলে তোমার দীর্ঘশ্বাসে দেখো আজো ডুবে মরি। অন্ধ মোহে তুমি দেখোনি সেদিন ঠোঁটের কুন্ঠাহীন অস্থিরতা,জোনাকির গানে মুগ্ধ তুমিও লক্ষ্য করোনি আমার মৌনতা। আজ মেঘের গায়ে মেঘ জমেছে নীরবতায় বাড়ছে বিষন্নতা,ভালোবাসা মরেনি তবুও, তুমি আজও আমার অন্দরের কবিতা। ঘাসফুলের মতো তারাদের ভিড়ে হারিয়ে গেছি আমিও,দৃষ্টির অগোচরে বিষন্ন অপেক্ষারা অপেক্ষারত আজও। থমকে…
Read More
প্রাচীন ভারতে বেশ্যা ও গণিকাদের কথা (পর্ব- ১)

প্রাচীন ভারতে বেশ্যা ও গণিকাদের কথা (পর্ব- ১)

আমার এই প্রবন্ধের শুরুতে যে কথা ব'লে নিতে হ'তো সেটা বলা হয় নি। তবে হয়নি ব'লে না বলা কথা তো বাদ দিয়ে রাখা যায় না, তাই বিলম্বে হলেও বলছি। আমার ফেসবুক বন্ধুরা হয়তো ভাবতে পারেন লেখার মত অনেক বিষয় আছে তবে লেখক বেশ্যাদের নিয়ে পড়লেন কেন ? বিশেষ করে একটি অশ্লীল বিষয়কে নিয়ে! আমি বলব, আমার সব ফেসবুক বন্ধুরা না জানলেও অনেক বন্ধু আছেন যাঁদের সঙ্গে আমার ১০/২০ বছর বা তারও আগে থেকেই বন্ধুত্ব হয়েছে এবং এঁদের বেশির ভাগই আমার সাহিত্যিক বন্ধু। আমার এই সব বন্ধুরা আমার নাটক, গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং প্রবন্ধের সংঙ্গে পরিচিত। এঁরা জানেন, আমি আমার…
Read More
আলোকিত স্মৃতি

আলোকিত স্মৃতি

সেই আশ্চর্য আলো আমাকে ভালো বেসেছিল…ফিকে বা পান্‌সে নয়…স্পষ্ট আলো…স্পষ্ট ভালোবাসা…কুয়াশার মত ঘিরে ছিল আমাকে চারপাশে…স্মৃতি উস্কে দিল ছবিটা…ওর রাত জাগা পাখির মত ডাক আমার রাতের অন্ধকারের মত  জীবনকে বাঙ্ময় করে তুলেছিল… আমার বুক ভরা দিঘিতে এখনো  কিন্তু  ও ভেসে চলেছে আলু থালু চুল নিয়ে… অন্য কোথাও নয়….স্মৃতিতে… ......... নির্মাল্য ঘোষ
Read More
সৌদামিনী

সৌদামিনী

গল্পটি একশো বছরেরও আগের ঘটনা অবলম্বন করে লেখা। সৌদামিনী সবে সিঁথির সিঁদুর হারিয়ে বিধবা হয়েছে। কিবা বয়স তার কুড়ি বছর হবে। তার স্বামী মুরালিনাথ যক্ষ্মায় আক্রান্ত হয়ে ভুগে ভুগে শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। কবিরাজ, বদ্যির ওষুধ বিফলে গেল। সৌদামিনীর কপাল তো সারা জীবনের জন্য পুড়ল। এই কাঁচা বয়সে বিধবা হওয়ার যে কি জ্বালা। একে তো আমিষ খাবারের তার পাঠ চুকল। একাদশীতে পুরো নির্জলা উপোষ থাকতে হয়। তৃষ্ণায় গলা শুকিয়ে আসে। তবুও এক ফোঁটা জল খাওয়ার তার হুকুম নেই। একবার সৌদামিনী  একাদশীর দিন তৃষ্ণার চোটে জল খেতে গিয়েছিল। তখন শাশুড়ী মা তেড়ে এসে তার হাতের জলের ঘটিটা নিয়ে ছুঁড়ে ফেলে…
Read More
সব গল্পের নাম হয়না

সব গল্পের নাম হয়না

১. "আমার দেশ আমার গর্ব।" এমন একটা উক্তি সব জায়গায় সচরাচর দেখা যায়, আবার এটি শুধু উক্তিই নয় অনেকে এটা মনে প্রাণে মানেন। আমাদের দেশ ভারতবর্ষ, যেখানে সবাই ভাই ভাই, যেখানে অনেক মানুষ বিদেশ থেকে আসেন শুধুমাত্র এখানকার মানুষদের দেখতে। আমাদের দেশের অনেক মানুষ এই কথাটি খুব বেশি পরিমাণে মেনে থাকেন আবার অনেকে শুধুমাত্র স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের দিন লোক দেখানোর জন্য মেনে থাকেন। কথাটা তেতো হলেও সত্য, ওই যে তেতো সবসময় সত্য হয় তেমনই। ঠিক তেমনই বিদেশ থেকে শুধুমাত্র ভারতবর্ষের মানুষকে দেখতে আসেন অনেকে তার কারণ অনেকেই জানেন না কিন্তু। তার আসল কারণ হলো আমাদের দেশের মানুষের ব্যাবহার,…
Read More
ফেরারী মন

ফেরারী মন

রাধিকাপুর এক্সপ্রেসে কোলকাতা থেকে রায়গঞ্জ ফিরছি। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে " অন্তহীন " ছবির 'ফেরারী মন ' গানটি শুনলাম।দারুন গান। ফেসবুকে গানটি শেয়ার করে দিলাম। সাথে সাথেই হঠাৎই এক পুরোনো বন্ধুর ফোন।বলছে "তুমি কি এবার 'মন' নিয়ে গবেষণা শুরু করেছ নাকি?" হাসলাম। ভাবলাম একবার বলি ' মন' নিয়ে গবেষণা তো অনন্ত, অসীম। এ তো শুধু আমার নয়! 'মনে'-র বিস্তার তো দিগন্ত জুড়ে । 'মন' নিয়ে সবাই আমরা গোচরে অগোচরে কতই না গবেষণা করে চলেছি । কতরকম Experiment ! তাই মনের রকমারি দিকগুলো নিয়ে আলোচনা করা যেতেই পারে। একটা প্রশ্ন মাঝে মাঝেই মাথায় উঁকি দেয় । 'মন' কে কি বাগে রাখা যায়…
Read More
বাবা ও বাহারি উল

বাবা ও বাহারি উল

বড় বড় বাহারি বোতাম বসানো খোলাবুকটা,হয়ত দেখবে না কেউ কেউ আর ডেকে গান শোনাবে না বা বাহারি সাপের গল্প… সমস্ত ঘাস, সব দৃশ্য যেভাবে সাজানো থেকে গেছে সিনেমায় সেভাবে কখনোই  সাজানো থাকবে না আমার ঘরটা, সুপুরি গাছের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে একটা রাস্তা… এই সমস্ত কালো হয়ে আসা রঙে কারো চলে যাওয়া যেন কখনো মনে না পড়ে আসলে,  আমাদের ভেতর বিশ্বাসের  সম্পর্কটুকুও নষ্ট হয়ে গেছে  তুমি, তুমি, তোমার জন্য  বুকের ভেতর যে গভীর দিঘি টা থাকে তাতে নিজের মুখের ছায়াটাও অনেক অস্পষ্ট হয়ে এসেছে… চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে আর কাটাছেঁড়া বাবার পায়ের ফোঁটা ফোঁটা রক্তে ভিজে আসছে গজ সাদা…
Read More
মহাবীর মহারথী মহান  দাতা কর্ণ

মহাবীর মহারথী মহান  দাতা কর্ণ

মহাভারতে অন্যতম আকর্ষণীয় ও বর্ণময় চরিত্র হইলেন মহাবীর কর্ণ । পান্ডু পত্নী কুন্তী কুমারী থাকা কালীন কর্ণ জন্মগ্রহণ করেন । কুমারী কুন্তী দৈব প্রদত্ত একটি মন্ত্র প্রাপ্ত হন । সেই মন্ত্রের দ্বারা উনি বহু দেবতাকে আহ্বান করিতে পারিবেন । কুমারী কুন্তী ওই মন্ত্রের শক্তি পরীক্ষা করিবার উদ্দেশ্যে একদিন নির্জনে নদী তীরে সূর্যদেবকে আহ্বান করিলেন । সূর্যদেব সেই আমন্ত্রণে কুমারী কুন্তীর কর্নে প্রবেশ করিলেন  ও কুন্তী গর্ভবতী হইলেন । তৎপরে কবচ কুণ্ডলসহ একটি সুদর্শন পুত্র ভূমিষ্ট  হইল । কর্ণ হইতে ভূমিষ্ট হইবার হেতু তার নাম হয় কর্ণ । কুন্তীর পুত্র হইবার কারণে কর্ণের আর এক নাম কৌন্তেয় ।  কুমারী থাকা কালীন…
Read More
ভালোবাসার জাদু কাঠি

ভালোবাসার জাদু কাঠি

ভালোবাসার জাদু কাঠি আমার কাছে নেই যতবার প্রেমিক হতে চেয়েছি,ততবার হারতে দেখেছি নিজেকে। প্রেমিক হবার সামর্থ নেই আমার, তার জন্য হয়তো আলাদা কোনো কোর্স করতে হয়।আসলে তোমায় ভালোবাসতে গিয়ে আর সেসব নিয়ে ভাবাই হয়নি। হঠাৎ চোখের কোণে একবিন্দু জল, আর সেই জলে ফুটে উঠেছে তোমার প্রতিবিম্ব । তোমার  সিঁথিতে লাল সিঁদুর ....................আকাশ রায়
Read More
ধন্যবাদ

ধন্যবাদ

-"ভাইজান ,রোজা রেখেছেন!"-"নাহ্ ,আমার তো রোজা নেই তবে একাদশী আজ, সারাদিন ফলমূল খেয়ে কাটাচ্ছি"-"ওহ্ ,আমি ভাবলাম আপনি মুসলমান।তাহলে ইফতারিটা একসঙ্গে করতাম আর কি!"-" সমস্যা কী! আপনি বসুন ইফতারি করতে আমি আছি এখানে "-"এ কেমন কথা, আপনি কিছু খেতে পারবেন না, অন্তত ফল খান একটা!"-"দিন! তাহলে আপেলটা দিন,দুটো দিন প্রবলেম না থাকলে"-"আহা ভাইজান , আপনি সবকয়টা খায়েন,আমি আনছি আরও। আজান দিয়ে আসছি,ওয়েট করুন " ফ্ল্যাটের ছাদে দাঁড়িয়ে ছিলাম। তৌফিক যে কখন এসেছে বুঝতেই পারিনি। ছেলেটা বড্ড ভালো।যখন দেশে এতটা সমস্যা হচ্ছে তখন ওরমতো মানুষদের দেখি, কী পরিমাণ ছুটে চলেছে। মানুষের জন্য। সিগারেট ধরালাম।এই শহরে আসার পর থেকে অজস্র মানুষের সাথে পরিচয়…
Read More