21
Jul
দিল্লির মসনদে এখন প্রধান লক্ষ্য রাজ্যের শাসক শিবিরের। পাখির চোখ করে রেখেছে দিল্লির ওপরে। চলতি মাসেই দিল্লি যাওয়ার কথা রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। চলতি মাসের ২৫ তারিখ মমতার রাজধানী যাওয়ার কথা রয়েছে। ঘুঁটি সাজাবেন বাংলার নেত্রী। কিন্তু তার আগেই দিল্লি পৌঁছাতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্ভবত আজ ২১ জুলাই শহিদ দিবস কর্মসূচি সেরেই, ২২ তারিখ রাজধানীতে পৌঁছে যাবেন অভিষেক। ২০২৪ সালের লোকসভা নির্বাচন নিয়ে কিছু নেতানেত্রীর সঙ্গে কথা বলবেন। তাঁর এই আ গমন বেশ তাৎপর্যপূর্ণ। আগামী ২৫ জুলাই দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নবান্নের বৈঠক থেকে নিজেও সে কথা জানিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, জেতার পর একবারও দিল্লি যাইনি৷ তাই যাচ্ছি৷…
