দেশ

এবার টিকাকরণ হবে বয়স্ক নাগরিকদের

এবার টিকাকরণ হবে বয়স্ক নাগরিকদের

এবার রাজ্যে ৫০ ও তার উর্দ্ধের মানুষজনকে টিকাকরণ – এর নির্দেশ কেন্দ্রের। বয়স্ক নাগরিক এবং কো–মর্বিডি থাকা মানুষকে তাঁদের টিকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে রাজ্যের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সমস্ত মুখ্যসচিবদের চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ। এই কাজ দ্রুত বাস্তবায়িত করতে হবে। ১ মার্চ থেকে টিকাকরণের ব্যবস্থা করতে হবে রাজ্যে।
Read More
নতুন উদ্যোগ ভারতের

নতুন উদ্যোগ ভারতের

ভারতের তরফ থেকে নতুন উদ্যোগ। সব ধরনের পরিস্থিতি দেখে শিক্ষা নিয়েছে ভারত। করোনা মহামারীর পর এবার পরের মহামারীর সঙ্গে মোকাবিলার জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। এবার মোবাইল হাসপাতালের সিদ্ধান্ত নিয়েছে ভারত। প্রয়োজন পড়লে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে এই মোবাইল হসপিটালকে। আপাতত এই দুটি মোবাইল হাসপাতাল রাখা হবে চেন্নাই ও নয়াদিল্লিতে। বিশেষ করে গ্রামের দিকে হাসপাতাল কম। সেখানে যাতে প্রয়োজনে চিকিৎসা পৌঁছনো যায়, তাই এই বন্দোবস্ত। এই দুটি মোবাইল হসপিটালের খরচ বহন করবে প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বচ্ছ্ব ভারত যোজনা।
Read More
কেন্দ্রীয় বাজেটের আদলে হক রাজ্য বাজেট

কেন্দ্রীয় বাজেটের আদলে হক রাজ্য বাজেট

দেশের সার্বিকভাবে উন্নতির কথা ভেবে কেন্দ্রীয় বাজেটকে সামনে রেখেই রাজ্যগুলো বাজেট তৈরি করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যগুলির সার্বিক উন্নতিতে গুরুত্ব দিতেই এই পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রাথমিক লক্ষ্যই হল উন্নয়ন। কেন্দ্রীয় বাজেটকে অনুসরণ করে রাজ্যগুলোর নিজস্ব বাজেট তৈরি করা বলেছেন প্রধানমন্ত্রী। দেশের উন্নয়নে কেন্দ্র-রাজ্য একসঙ্গে কাজ করা উচিত বলে মনে করেন নমো। করোনা মোকাবিলায় কেন্দ্র-রাজ্য হাতে হাত মিলিয়ে কাজ করেছে। যৌথভাবে কাজ করায় সাফল্য এসেছে বলে মনে করেন মোদী।
Read More
উর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ

উর্ধ্বমুখী দেশের করোনা সংক্রমণ

ফের উর্ধ্বমুখী রাজ্যের করোনা গ্রাফ। লাগাতার বাড়ছে দেশের দৈনিক সংক্রমণ। উদ্বেগ বাড়ছে নতুন করে। এক ধাক্কায় অনেকটাই বেড়েছে রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৯৩ জন। যা আগের থেকে অনেকটাই বেশি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০১ জনের। গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮১ জন। ইতিমধ্যেই দুই জেলায় জারি করা হয়েছে লকডাউন।
Read More
টিকা নিয়ে প্রাণ হারিয়েছেন কয়েকজন

টিকা নিয়ে প্রাণ হারিয়েছেন কয়েকজন

দেশ জুড়ে চলছে করোনার টিকাকরণ। কিন্তু ভ্যাকসিন আসাতেও পুরোপুরি দুশ্চিন্তা কাটেনি। প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়ার পর ৩২ জন প্রাণ হারিয়েছেন তথ্য সামনে আনল স্বাস্থ্য মন্ত্রক। গত ১৬ জানুয়ারি ভারতে শুরু হয়েছিল করোনার টিকাকরণ প্রক্রিয়া। বিষয়টা অবশ্যই তদন্ত সাপেক্ষ। গত ২৪ ঘন্টায় নতুন করে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Read More
ফের লকডাউন মহারাষ্ট্রে

ফের লকডাউন মহারাষ্ট্রে

পুরোপুরি করোনাকে এখনও নির্মূল করতে পারেনি ভারত। ফের মহারাষ্ট্রে আচমকা করোনা সংক্রমণ বেড়ে গিয়েছে কয়েকগুণ। ফলে পুণরায় লকডাউন হচ্ছে মহারাষ্ট্রে। আগামী শনিবার রাত ৮ টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত মহারাষ্ট্রের অমরাবতী জেলায় জারি থাকবে সম্পূর্ণ লকডাউন। লকডাউন কালে ধর্মীয় অনুষ্ঠানে মাত্র ৫ করে জন যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন নাভাল। এছাড়া সুইমিং পুল ও খেলাধুলা বন্ধ রাখা হবে।
Read More
পেট্রোলের দামে নাভিশ্বাস উঠেছে গাড়ি মালিকদের

পেট্রোলের দামে নাভিশ্বাস উঠেছে গাড়ি মালিকদের

পেট্রল ও ডিজেলের দাম প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। প্রতিদিন দামের নতুন নতুন রেকর্ড গড়ছে পেট্রল ও ডিজেল৷ এই বেলাগাম মূল্যবৃদ্ধি সাধারণ মানুষ ভালো চোখে দেখছে না। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে প্রতি পেট্রলের দাম ১০০ পার করে গিয়েছে। ভারতে প্রথম সেঞ্চুরি হাঁকাল পেট্রল৷ কলকাতাতেও পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি জারি রয়েছে। পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে দেশে কেন্দ্র-রাজ্য শুরু হল চাপান উতোর।  
Read More
আবার বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ

আবার বৃদ্ধি পাচ্ছে করোনার সংক্রমণ

রাজ্যে টিকাকরণ শুরু হওয়ার পর থেকে দেশে করোনার সংক্রমণকে অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সংক্রমণের দাপট কিছুটা কমলেও এখন হঠাৎ কিছুটা বৃদ্ধি পাওয়ায় আশঙ্কা বেড়েছে রাজ্যবাসীর। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৬১০ জন। বর্তমানে এই মারণ রোগে চিকিৎসাধীন ১ লক্ষ ৩৯ হাজার ৬৩৭ জন। গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণ কর্মসূচি।
Read More
বাড়ছে করোনা

বাড়ছে করোনা

দেশজুড়ে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও মহারাষ্ট্র নিয়ে চিন্তায় রয়েছে কেন্দ্র। নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে মহারাষ্ট্রে। বাড়ছে বিপদ। নতুন কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মহারাষ্ট্র সরকারের তরফে। বেশ কয়েকটি জেলায় কড়া নজরদারির ব্যবস্থা করা হবে। বিধি নিষেধ সঠিকভাবে না মেনে চললে জরিমানা দিতে হতে পারে।
Read More
ধৃত মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী

ধৃত মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী

অবশেষে পুলিশের জালে লস্কর-ই-তইবার এক মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী। গতকাল জম্মু-কাশ্মীরের সাম্বা জেলা থেকে গ্রেফতার হল লস্কর-ই-তইবার মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী জাহুর আহমেদ রাথার। ওই জঙ্গি নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার এক প্রথম সারির জঙ্গি। পুলিশের দাবি, ওই সন্ত্রাসবাদীর গত বছর কুলগামের ভেসুতে তিন বিজেপি কর্মীকে খুনের পেছনে বড়োসড়ো হাত রয়েছে।
Read More
বিপুল অনুদান পেল রাম মন্দির

বিপুল অনুদান পেল রাম মন্দির

বিপুল অনুদান পেল উত্তরপ্রদেশের অযোধ্যায় নির্মিত শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র। গত মাস থেকে শুরু হয়েছছিল দেশ জুড়ে অর্থ সংগ্রহ। জেলায় জেলায়ও চলছে অনুদান সংগ্রহের কাজ। তাৎপর্যপূর্ণ ভাবে ৩০ দিনের‌ও কম সময়ে এখনও পর্যন্ত রাম মন্দির নির্মাণের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার বেশি দান সংগ্রহ করা হয়েছে। হিন্দু ধর্মের সবচেয়ে বড় মন্দির ‘রাম মন্দির’।
Read More
অবশেষে মিটছে প্যাংগং বিবাদ বরফ গলছে ভারত-চিন সম্পর্কের

অবশেষে মিটছে প্যাংগং বিবাদ বরফ গলছে ভারত-চিন সম্পর্কের

অবশেষে মিটতে চলেছে ভারত-চিন বিবাদ। প্যাংগং হ্রদের উত্তর-দক্ষিণ বিবাদ নিয়ে যত দ্রুত সম্ভব সেনা সরাতে সহমত হয়েছে দু'দেশই। চিনের সঙ্গে কূটনৈতিক ও সামরিক স্তরে ক্রমাগত আলোচনার ফলে প্যাংগং হ্রদের দক্ষিণ উপকূলে ডিসএনগেজমেন্টে রাজি হয়েছে চিন৷ লাদাখে বিতর্কিত ফিঙ্গার ৮ থেকে সেনা সরাতে রাজি হয়েছে চিন৷ প্রক্রিয়া শেষ করতে ৪৮ ঘণ্টার মধ্যে আলোচনার টেবিলে বসবে দু’দেশের সেনা কমান্ডাররা৷ সব ধরনের সমঝোতায় সহ মত হতে হবে দু'পক্ষকে'।
Read More
এবার রেল আটকানোর আন্দোলন হবে

এবার রেল আটকানোর আন্দোলন হবে

নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। কেন্দ্রের সঙ্গে ১১ বার বৈঠকে বসেছে কৃষক সংগঠনগুলির প্রতিনিধিরা। কিন্তু কৃষকরাও এক ইঞ্চি জমি ছাড়তে রাজি হননি। কোনও সমাধানসূত্র মেলেনি। তাই আগামী ১৮ ফেব্রুয়ারি গোটা দেশজুড়ে চার ঘন্টার ‘‌রেল রোকো’‌ কর্মসূচি করবে জানাল কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা।
Read More
সিবিআই – এর পর এবার কয়লা কাণ্ডে সিআইডি

সিবিআই – এর পর এবার কয়লা কাণ্ডে সিআইডি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে কয়লা পাচার এবং গরু পাচার কাণ্ডের তদন্ত নিয়ে ব্যাপকভাবে সক্রিয় হয়েছে সিবিআই। গ্রেফতার হয়েছে একাধিক জন। সিবিআই – এর পর এবার কয়লা কেলেঙ্কারি তদন্তে নামছে সিআইডির বিশেষ দল। এছাড়াও কয়লা পাচার এবং গরু পাচার কাণ্ডের প্রধান অভিযুক্তদের স্ত্রীদের নামও রয়েছে তদন্তে। মামলাটিকে আরো বেশি শক্তিশালী করার জন্যই সিবিআই এই পদক্ষেপ গ্রহণ করেছে।
Read More