দেশ

দিল্লির বুকে তাণ্ডবের জেরে মামলা রুজু করল দিল্লি পুলিশ

দিল্লির বুকে তাণ্ডবের জেরে মামলা রুজু করল দিল্লি পুলিশ

প্রজাতন্ত্র দিবসে দিল্লির বুকে বিক্ষুব্ধ কৃষকদের ট্রাক্টর ব়্যালির হিংসাত্মক ঘটনার জেরে অন্তত ৩৩টি এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে ৯টির তদন্ত করবে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পুলিশর দাবি অনুযায়ী, সেদিনের হিংসার ঘটনা পূর্ব-পরিকল্পিত ছিল। তাণ্ডবের জেরে যাঁরা এতদিন কৃষকদের পাশে ছিলেন, তাঁরাও দূরে সরে যাচ্ছেন। নানা মহলের সমালোচনার মুখে পড়েন কৃষকরা। ঐতিহাসিক সৌধে হামলা চালানোর মামলা রুজু হয়েছে।
Read More
বাজেট পেশ – এর কথা জানালেন প্রধানমন্ত্রী

বাজেট পেশ – এর কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীর প্রত্যাশা মাথায় রেখে আজ, সোমবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের প্রথম পেপারলেস বাজেট। দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, বাজেটে কৃষকদের উপার্জন যাতে আরও বাড়ে, সেদিকেই লক্ষ্য রাখা হয়ছে। এই বাজেটে কৃষকদের উপার্জন বাড়ানোর ক্ষেত্রেই মূলত আরও বেশি করে ফোকাস করা হয়েছে।
Read More
এই প্রথম পেপারলেস বাজেট হবে ভারতে

এই প্রথম পেপারলেস বাজেট হবে ভারতে

করোনায় দেশের অর্থনীতির ক্ষতির খতিয়ান কিছুটা হলেও পাওয়া যাবে এবারের বাজেট ২০২১-এ। রাষ্ট্র পরিচালনার অর্থনৈতিক রূপরেখা তৈরি করতে বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার কোভিডের কারণে এবারের বাজেট 'পেপারলেস' হবে। করোনা আবহের পর এই প্রথম বাজেট পেশ দেশে। কোন দিকে কতটা ব্যয়, কর ছাড় থেকে একগুচ্ছ আশা নিয়ে এই বাজেটে লক্ষ্য রাখছে দেশের মহল।
Read More
কমল করোনা সংক্রমণ

কমল করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ নিয়ে ফের স্বস্তির খবর শোনাল স্বাস্থ্যমন্ত্রক। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। চিকিৎসা সহায়তায় বহু মানুষ সুস্থও হয়ে উঠছেন। গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১৪ হাজার ৮০৮ জন। দীর্ঘদিন বাদে দেশে অ্যাকটিভ কেস নেমেছে ১ লক্ষ ৭০ হাজারের নিচে নেমে এসেছে।
Read More
তদন্ত শুরু দিল্লি বিস্ফোরণ ঘটনায়

তদন্ত শুরু দিল্লি বিস্ফোরণ ঘটনায়

২৯ জানুয়ারি বিকেলে রাজধানী দিল্লিতে ইজরায়েলী দূতাবাসের সামনে বিস্ফোরণ ঘটে। শনিবার সকালে বিস্ফোরণস্থলে এসেছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের একটি দল। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। ঘটনস্থলে ফরেনসিক তদন্তের পর উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। দুই সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে পুলিশ। হয়েছে। এই বিস্ফোরণ আসলে বড় কোন নাশকতার ট্রেলার মাত্র বলেই মনে করছেন তদন্তকারীরা। ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও রাজধানীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
Read More
অনড় কৃষক নেতারা

অনড় কৃষক নেতারা

কেন্দ্রের নয়া কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত কৃষক আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঙ্কার দিলেন কৃষক নেতারা। অনড় নেতাদের হুঁশিয়ারি। গাজিপুর আন্দোলন স্থল থেকে তাঁরা এক পা-ও কোথাও নড়বেন বলে জানিয়ে দিয়েছেন। নিজেদের বাড়িতে ফিরবেন না তাঁরা। গাজিপুরে কৃষকদের অবস্থান বিক্ষোভ চলবে বলে পরিষ্কার জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাইত।
Read More
বিকট শব্দ জাতীয় রাজধানী দিল্লিতে

বিকট শব্দ জাতীয় রাজধানী দিল্লিতে

শুক্রবার ভয়াবহ বিস্ফোরণ ঘটে দিল্লি শহরে। তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। বিস্ফোরণস্থল থেকে মাত্র ২-৩ কিমি দূরে সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দমকলের ছয়টিটি ইঞ্জিন। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ও আধা সেনা জওয়ান। সমগ্র এলাকা ঘিরে রাখা হয়েছে। বিস্ফোরণস্থলের আশপাশের রাস্তায় গাড়ি চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হননি বলে প্রাথমিক খবরে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ মনে করছে যে আইইডি বিস্ফোরণ ঘটানো হয়েছে। সমগ্র বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এমন পরিস্থিতির সাধারণ কার্যপ্রণালী মেনে দিল্লি বিমানবন্দর-সহ বিভিন্ন এলাকা, গুরুত্বপূর্ণ জায়গা এবং সরকারি ভবনে সতর্কতা জারি করা হয়েছে।
Read More
আরও তীব্র আন্দোলনকারীদের আন্দোলন

আরও তীব্র আন্দোলনকারীদের আন্দোলন

দিল্লিতে অশান্তির পর গত রাতে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় গাজিপুর। গাজিয়াবাদে নামানো হয়েছে ৪ কোম্পানি ব়্যাফ, পুলিশ বাহিনী, জল কামান। এর পরেও নয়া কৃষি আইন প্রত্যাহার না করা পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে বলে হুঙ্কার দেন কৃষক নেতারা। গাজিপুরের আশাপাশের এলাকা থেকে আন্দোলনকারীদের সমর্থনে জমায়েত বাড়তে থাকে। চণ্ডীগড় জাতীয় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। পরিস্থিতির বেগতিক দেখে গাজিপুর সীমান্তে ব্যবস্থা নেওয়ার আদেশের অপেক্ষায় থাকা পুলিশ বাহিনী পিছু হটতে শুরু করে।
Read More
শুরু বাজেট অধিবেশন

শুরু বাজেট অধিবেশন

করোনা আবহে আজ সংসদে শুরু হচ্ছে বাজেট অধিবেশন৷ এবারের বাজেটের বিশেষত্ব হল ভারতের ইতিহাসে এই প্রথম বাজেট কাগজে ছাপা হবে না৷ ‘ইউনিয়ম মোবাইল বাজেট অ্যাপ’ উদ্বোধন করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ হিন্দি এবং ইংরেজি, দুটি ভাষাতেই পাওয়া যাবে এই অ্যাপটি৷ বাজেট পেশ করার পরপরই বাজেট সংক্রান্ত সমস্ত নথি ‘ইউনিয়ম মোবাইল বাজেট অ্যাপ’ - এ আপলোড করে দেওয়া হবে। বাজেট সংক্রান্ত মোট ১৪টি নথি এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষের জন্য উপলব্ধ করবে কেন্দ্রীয় সরকার। ১ ফেব্রুয়ারি সাধারণ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।
Read More
উদ্বেগ বাড়ল আবার

উদ্বেগ বাড়ল আবার

এ যেন ছন্দপতন। নতুন করে উদ্বেগ বাড়াল শুক্রবারের পরিসংখ্যান। ভারতেবাড়ছে করোনার সংক্রমণ।একধাক্কায় কয়েক হাজার বেড়ে গেল দেশের দৈনিক করোনা সংক্রমণ। সংক্রমণের বৃদ্ধি নিয়ে উদ্বেগ দেশ বাড়ল মৃতের সংখ্যাও। শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড- ১৯ বাসা বেঁধেছে ১৮ হাজার ৮৫৫ জনের দেহে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৬৩ জনের। আরও বেশি করে করোনা পরীক্ষার উপর জোর দিচ্ছে সরকার।
Read More
গাজিপুরে জারি ১৪৪ ধারা

গাজিপুরে জারি ১৪৪ ধারা

দিল্লিতে অশান্তির পর গত রাতে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় গাজিপুর। কোমর বাঁধে নেমেছে প্রশাসন জারি করা হয় ১৪৪ ধারা। বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার পাশাপাশি জল সরবরাহও বন্ধ করে দেওয়া হয় গাজিপুরে। ১ হাজারেরও বেশি পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। গাজিয়াবাদে নামানো হয়েছে ৪ কোম্পানি ব়্যাফ, পুলিশ বাহিনী, জল কামান।কৃষকদের যে সংঠনটি সবচেয়ে প্রভাবশালী সেই ভারতীয় কিষাণ ইউনিয়নও আন্দোলন প্রত্যাহার করা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছিল।
Read More
ফের অনশনে আন্না

ফের অনশনে আন্না

নতুন তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষি আন্দোলন নিয়ে উত্তপ্ত গোটা দেশ৷ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে এবার কৃষকদের সমর্থনে এগিয়ে এলেন ৮৪ বছরের সমাজকর্মী আন্না হাজারে৷ জানুয়ারির শেষে কৃষকদের জন্য ফের একবার অনশনে বসতে চলেছেন আন্না৷ আন্না তাঁর সমর্থকদের এই আন্দোলনে যোগ দেওয়া আর্জি জানিয়েছেন৷
Read More
নতুন সাইবার সুরক্ষা নীতি আসছে

নতুন সাইবার সুরক্ষা নীতি আসছে

গত ছ’বছরে সব ক্ষেত্রেই দেশের অগ্রগতি দেখা গেছে। এবার কর্মক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে বড়োসড়ো পরিবর্তন নিয়ে এল মোদি সরকার। ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহারের ফলে দেশের পক্ষে একটি শক্তিশালী ইন্টিগ্রেটেড সাইবার সিকিউরিটি সিস্টেম থাকা খুব জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই নতুন ‘সাইবার সুরক্ষা নীতি’র নীলনকশা শীঘ্রই আসবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।  
Read More
ফেব্রুয়ারির সংসদ ভবন অভিযান বাতিল

ফেব্রুয়ারির সংসদ ভবন অভিযান বাতিল

লালকেল্লায় প্রজাতন্ত্র দিবসেই কৃষক আন্দোলনে ছন্দপতন ঘটেছে। প্রতিবাদী কৃষকের হিংস্র আচরণের সাক্ষী হয়েছে দেশ। এহেন পরিস্থিতিতে ফেব্রুয়ারির ১ তারিখে পূর্বপরিকল্পিত সংসদ অভিযান বাতিল করল কৃষক সংগঠনগুলি। ইতিমধ্যে কৃষকদের বিক্ষোভ থেকে সরে গিয়েছে রাষ্ট্রীয় কিষান মজদুর সংগঠন ও ভারতীয় কিষান ইউনিয়ন (ভানু) নামের দুই ইউনিয়ন। তবে প্রতিবাদ চলবে। জানুয়ারির ৩০ তারিখ দেশজুড়ে জনসভা ও অনশন হবে।
Read More