দেশ

ট্র্যাক্টর মিছিল ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা

ট্র্যাক্টর মিছিল ঘিরে চূড়ান্ত বিশৃঙ্খলা

প্রজাতন্ত্র দিবসে রণক্ষেত্র দিল্লি| কৃষকদের ট্যাক্টর সমাবেশ ঘিরে পরিস্থিতি ক্রমে অশান্ত হয়ে ওঠ। তৈরি হয় চূড়ান্ত বিশৃঙ্খলা। আন্দোলনকারীরা ৩০০ ব্যারিকেড ভেঙেছেন। এই ঘটনায় ৮৬ জন পুলিশ কর্মী আহত হয়েছেন। লালকেল্লা, আইটিও, তিলকমার্গে আহতের সংখ্যা ৭৭। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রজাতন্ত্র দিবসের দিনের হিংসার এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।
Read More
সুখবর ভোট দাতাদের জন্য

সুখবর ভোট দাতাদের জন্য

নাগরিকদের জন্য সুখবর নিয়ে এল নির্বাচন কমিশন। এবার থেকে ভোটার কার্ড না থাকলেও ভোটদানের সুযোগ মিলবে। এবার আসতে চলেছে ডিজিট্যাল ভোটার আইডি কার্ড বা ই-এপিক কার্ড। প্রতিটি ই-এপিক কার্ডে থাকবে একটি করে আলাদা আলাদা সুরক্ষিত কিউআর কোড, সিরিয়াল নম্বর, ভোটদাতার ছবি, পার্ট নম্বর সহ একাধিক তথ্য। মোবাইল বা কম্পিউটারে খুব সহজেই পিডিএফ ফর্মেটে ডাউনলোড করা যাবে এই ডিজিট্যাল ভোটার কার্ডটি। রেজিস্টা মোবাইল নম্বর থেকে ডাউনলোড করতে পারবেন এই ডিজিটাল এপিক কার্ড। দেশকে ডিজিট্যাল করার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Read More
বেড়েছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা

বেড়েছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা

সামান্য বেড়েছে দেশে দৈনিক করোনা সংক্রমণ। বুধবার ফের দেশের দৈনিক আক্রান্তের সংখ্যাটা বেশ খানিকটা বেড়ে গেল। বুধবার সকালে রাজ্য স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১২ হাজার ৬৮৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। তবে দীর্ঘ দিন পর মৃতের সংখ্যা নেমে যাওয়ায় কিছুটা স্বস্তিতে স্বাস্থ্য দফতর। বেশ কিছুদিন ধরেই আক্রান্তের সংখ্যায় এই ধরনের ওঠানামা চলছে। দৈনিক আক্রান্ত ও দৈনিক সুস্থতার মধ্যে ব্যবধান ক্রমেই কমে আসছে। গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১৩ হাজার ৩২০ জন। বাড়ল সুস্থতার হার। যা স্বস্তি জোগাচ্ছে স্বাস্থ্য দফতরের কর্তাদের।
Read More
দিল্লিতে বন্ধ ইন্টারনেট পরিষেবা – গোটা শহর এ চলছে নজরদারি

দিল্লিতে বন্ধ ইন্টারনেট পরিষেবা – গোটা শহর এ চলছে নজরদারি

গতকাল অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের ট্রাক্টর র‌্যালিকে কেন্দ্র করে রাজধানীতে এক রণক্ষেত্রের রূপ নিয়েছিল চলতি কৃষক আন্দোলন। রেডফোর্ট এ শুরু হয় কৃষক - পুলিশের সংঘর্ষ, চলে পাথর এবং কাদাঁন গ্যাস ছোড়া। দিল্লির রাস্তায় কৃষক-পুলিসে কার্যত রণক্ষেত্রের পর ১৫ টি মামলা রজু করা হয়েছে। অশান্তির আঁচ যাতে না ছড়িয়ে পড়ে তাই সিঙ্ঘু, টিকরি, গাজিপুর-সহ দিল্লির ৫টি সীমানায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ট্রাক্টর উল্টে এক কৃষকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । জখম ৮৬ জন পুলিশকর্মী। সম্পত্তি নষ্টের অভিযোগও উঠেছে। কার্যত শান্তিপূর্ণ বিক্ষোভ শেষপর্যন্ত হাঙ্গামার আকার নিয়েছিল রাজধানীর রাস্তায়। অবশেষে  রাতে লাল কেল্লা থেকে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয় পুলিস। পাশাপাশি Tractor Rally বন্ধের…
Read More
প্রজাতন্ত্র দিবসে রাজধানীর রাজপথ চাষীদের তাণ্ডব

প্রজাতন্ত্র দিবসে রাজধানীর রাজপথ চাষীদের তাণ্ডব

প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ধুন্ধুমার। দিল্লির একাধিক জায়গায় পুলিশ-কৃষক খণ্ডযুদ্ধের ঘটনা ঘটেছে। পুলিশ ব্যারিকেড ভেঙে লাল কেল্লায় ঢুকছে বিক্ষোভরত প্রতিবাদীরা। বিক্ষোভরত চাষীদের হাতে প্রহৃত হয় দিল্লি পুলিশ। কার্যত অসহায় হয়ে আত্মসমর্পণ করল পুলিশ। এই পরিস্থিতিতে দিল্লির একাংশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার নির্দেশ দিল সরকার। সাময়িকভাবে সিঙ্ঘু, গাজীপুর, টিকরি, মুকারবা চক, নাঙ্গলই ও সংগগ্ন অঞ্চলে ইন্টারনেট বন্ধ করার কথা বলা হয়েছে। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে দিল্লি মেট্রোর বেশ কয়েকটি স্টেশনও।
Read More
ভ্যাকসিন বিতর্কে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার

ভ্যাকসিন বিতর্কে কড়া পদক্ষেপ নিচ্ছে সরকার

ইতিমধ্যেই ভ্যাকসিনকে কেন্দ্র করে বেশকিছু বিতর্কের সৃষ্টি হয়েছে। নেটদুনিয়ায় ভ্যাকসিন নিয়ে গুজব ছড়িয়েছে। এবার এই নিয়ে কড়া শাস্তির ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার। রাজ্যগুলিকে আলাদা করে চিঠি পাঠানো হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। গুজবের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। প্রতিটি রাজ্যের মুখ্যসচিবদের চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, টিকার বিষয়ে শারীরিক অসুস্থতা সংক্রান্ত গুজব যারা ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। ভ্যাকসিন সংক্রান্ত ব্যাপারে ভুল খবর না ছড়িয়ে ফেলতে পারে তার জন্য পদক্ষেপ নিচ্ছে সরকার।
Read More
এবছর প্রজাতন্ত্র দিবসে প্রথমবার অংশ নিয়েছিল ‘রাফাল’

এবছর প্রজাতন্ত্র দিবসে প্রথমবার অংশ নিয়েছিল ‘রাফাল’

দেশজুড়ে পালিত হয়েছে ৭২তম প্রজাতন্ত্র দিবস। তবে বিশ্বব্যাপী মহামারীর কারণে এই বছর প্রজাতন্ত্র দিবসের ঘটা অনেকটাই কম ছিল। সমস্ত রকম অনুষ্ঠান‌ই ছোটখাটো করে আয়োজন করা হয়েছিল। তবে এ বছর সম্পূর্ণ নতুন এক প্রদর্শনী জনসমক্ষে এলো। এবারের প্রজাতন্ত্র দিবসের মূল আকর্ষণ ছিল সদ্য আমদানি করা ফাইটার জেট ‘রাফাল’। এই প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেডের অনুষ্ঠানে ‘স্কাই-ফ্লাই’ প্যারেডে অংশ নিয়েছিল রাফাল যুদ্ধবিমান। তার গগনভেদী আওয়াজে চমকে উঠলো দিল্লির আকাশ।
Read More
প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

২৬ জানুয়ারি আজ ৭২ তম প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানান দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ‘‘দেশের সমস্ত মানুষকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা, জয় হিন্দ।” প্রথা অনুযায়ী ন্যাশানাল ওয়ার মিউজিয়ামে শহিদ জওয়ানদেরও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ করোনা বিধি মেনেই পালিত হচ্ছে দেশের ৭২ তম প্রজাতন্ত্র দিবস। রাজধানী দিল্লিকে নিরাপত্তা দিতে প্রায় ৬ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে।
Read More
লাদাখ সীমান্তে গণতন্ত্র দিবস পালন

লাদাখ সীমান্তে গণতন্ত্র দিবস পালন

আজ ৭২তম গণতন্ত্র দিবস। গোটা দেশের নানান প্রান্তে উত্তোলিত হচ্ছে তিরঙ্গা পতাকা। আজ লাদাখের উঁচু পর্বতের শৃঙ্গে মোতায়েন ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্সের জওয়ানরা গণতন্ত্র দিবস পালন করলেন। লাদাখ সীমান্তে মাইনাস ২৫-৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝেই দুর্গম স্থান ও ১৭ হাজার ফুট উচ্চতায় থাকা বরফ জমে যাওয়া ঝিলের উপর তিরঙ্গা পতাকা নিয়ে মার্চ করেন ITBP-এর জওয়ানরা। গণতন্ত্র দিবস পালন করলেন ITBP-এর জওয়ানরা। ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারদিক।
Read More
প্রজাতন্ত্র দিবসে রণক্ষেত্র সিংঘু সীমান্ত

প্রজাতন্ত্র দিবসে রণক্ষেত্র সিংঘু সীমান্ত

দেশজুড়েপালিতহচ্ছে৭২তমসাধারণতন্ত্রদিবস।আজ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ট্র্যাক্টর ব়্যালি করবেন কৃষকরা। কথা ছিল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের পর শুরু হবে কৃষকদের ট্র্যাক্টর মিছিল। কিন্তু সকাল থেকেই দিল্লির দিকে অভিযান শুরু করলেন কৃষকদের একাংশ। সিংঘু এবং তিকরি সীমানায় পুলিশ ব্যারিকেড ভাঙে আন্দোলনরত কৃষকরা। বাঁধে বিপত্তি। কৃষকদের ট্র্যাক্টর ব়্যালি ঘিরে ছড়াল উত্তেজনা। মিছিল আটকানোর একটি চেষ্টা শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার। আন্দোলনরত কৃষকরা দিল্লি ঢোকার চেষ্টা করলে তাঁদের আটকাতে কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে আর লাঠি চালাতে বাধ্য হয়েছে পুলিশ।
Read More
উত্তেজনা ছড়াল কৃষকদের ট্র্যাক্টর ব়্যালি ঘিরে

উত্তেজনা ছড়াল কৃষকদের ট্র্যাক্টর ব়্যালি ঘিরে

দেশজুড়েপালিতহচ্ছে৭২তমসাধারণতন্ত্রদিবস।আজ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে ট্র্যাক্টর ব়্যালি করবেন কৃষকরা। কথা ছিল প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের পর শুরু হবে কৃষকদের ট্র্যাক্টর মিছিল।কিন্তু সকাল থেকেই দিল্লির দিকে অভিযান শুরু করলেন কৃষকদের একাংশ। সিংঘু এবং তিকরি সীমানায় পুলিশ ব্যারিকেড ভাঙে আন্দোলনরত কৃষকরা। কৃষকদের ট্র্যাক্টর ব়্যালি ঘিরে ছড়াল উত্তেজনা। মিছিল আটকানোর একটি চেষ্টা শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার।
Read More
স্বস্তির খবর

স্বস্তির খবর

ভারতের প্রথম করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছিল গত বছরের জানুয়ারিতে। এরপর এক বছর সময় কেটে গিয়েছে। এক বছরর পর মঙ্গলবার একলাফে অনেকখানি কমল দৈনিক করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিন সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৯ হাজার ১০২ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ১১৭ জনের।
Read More
সুখবর ক্রিকেট মহলে

সুখবর ক্রিকেট মহলে

আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার টেস্ট সিরিজ। শুরু হবে আগামী ৫ ফেব্রুয়ারি থেকে। কোভিড -১৯ মহামারীর পর ভারতে প্রথমবারের জন্য আন্তর্জাতিক ক্রিকেট শুরু হতে চলেছে। উচ্ছ্বসিত ক্রিকেট মহল। তাই সিরিজের আগেই সমর্থকদের জন্য রয়েছে সুখবর। সব কিছু ঠিকঠাক থাকলে, বিসিসিআই এই টেস্ট সিরিজে স্টেডিয়ামে ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমোদন দিতে পারে।
Read More
আজ পালিত হচ্ছে অন্যরকম প্রজাতন্ত্র দিবস

আজ পালিত হচ্ছে অন্যরকম প্রজাতন্ত্র দিবস

আজ দেশজুড়ে কড়া নিরাপত্তায় পালিত হচ্ছে ৭২ তম প্রজাতন্ত্র দিবস। তবে ইতিহাসে প্রথমবার, প্রায় ফাঁকা দর্শকাসন রাজপথের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। কোভিড প্রোটোকল মেনে এক অন্যরকম প্রজাতন্ত্র দিবস উদযাপনের সাক্ষী থাকবে রাজধানী নয়াদিল্লি। গতবছর দর্শকের সংখ্যা যেখানে ছিল ১.২৫ লক্ষ, সেটা এবার কমিয়ে করা হয়েছে ২৫ হাজার। করোনার জন্য এবছর প্রজানত্র দিবসের মুখ্য় অতিথি হিসাবে ভারতে আসতে পারেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
Read More