দেশ

চাপ বাড়াচ্ছে সরকার

চাপ বাড়াচ্ছে সরকার

৬৮ দিনে পরল কৃষক আন্দোলন। কৃষকদের একটাই দাবি নয়া তিন কৃষি আইন পুরোপুরি বাতিল করতে হবে। এই আন্দোলন অন্তত অক্টোবর পর্যন্ত চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে কৃষকরা। তবে আন্দোলনকে আটকানোর চেষ্টা করছে সরকার। সিংঘু, তিকরি ও গাজিপুর সীমানা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছিল দিল্লি পুলিশ। কংক্রিটের ব্যারিকেড, তার উপরে কাঁটাতারের বেড়া ও রাস্তায় পেরেক পুঁতেছে দিল্লি পুলিশ। সঙ্গে ইন্টারনেট সংযোগ কেটে দেওয়া হয়েছে।
Read More
নাভিশ্বাস মধ্যবিত্তের বাড়ল রান্নার গ্যাসের দাম

নাভিশ্বাস মধ্যবিত্তের বাড়ল রান্নার গ্যাসের দাম

মধ্যবিত্তের মাথায় হাত। এমনিতেই নাভিশ্বাস মধ্যবিত্তের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। তার মধ্যেই চলতি বছর ফের বাড়ল রান্নার গ্যাসের দাম৷ এক ধাক্কায় ২৫ টাকা দাম বাড়ল৷ আজ থেকেই কার্যকর হবে নয়া দাম৷ আজ বৃহস্পতিবার থেকে রান্নার গ্যাসের দাম বেড়ে হল ৭৪৫.৫০ টাকা। বাজেট ঘোষণা হওয়ার তিনদিনের মধ্যেই বাড়ল ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম৷
Read More
স্তব্ধ হতে পারে জাতীয় সড়ক

স্তব্ধ হতে পারে জাতীয় সড়ক

বড় ঘোষণা কৃষক মোর্চার। ৬৮ দিনে পরল কৃষক আন্দোলন। ৬ ফেব্রুয়ারি গোটা দেশে তিন ঘণ্টার জন্য জাতীয় সড়কে চাক্কা জ্যাম করা হবে ঘোষণা করেছেন কৃষকরা। কৃষকদের একটাই দাবি তিন কৃষি আইন পুরোপুরি বাতিল করতে হবে। বাজেটে কৃষকরাদের জন্য আলাদা করে কোনও ঘোষণা না করায় ক্ষোভ জাহির করেছেন কৃষকরা।  
Read More
এবার ভরতুকিহীন হতে চলেছে কেরোসিন

এবার ভরতুকিহীন হতে চলেছে কেরোসিন

মধ্যবিত্তের মাথায় হাত। এমনিতেই নাভিশ্বাস মধ্যবিত্তের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে। তার মধ্যেই চলতি বছর শূন‌্য হতে চলেছে কেরোসিনের উপর ভরতুকির পরিমাণ। অল্প হারে দাম বৃদ্ধি করে ১ এপ্রিল তা পুরোপুরি প্রত‌্যাহার করা হবে। পেট্রল-ডিজেলের পর এবার কেরোসিনও। গত মাসেও কেরোসিনের দাম লিটার প্রতি ৩.৮৭ টাকা বৃদ্ধি পেয়েছে। পেট্রোল ও ডিজেলের দামও গত ২৫ মাসে সবচেয়ে উচ্চস্তরে পৌঁছে গিয়েছে ৷
Read More
রথযাত্রা নিয়ে মামলার শুনানি আজ

রথযাত্রা নিয়ে মামলার শুনানি আজ

হাইভোল্টেজ ফেব্রুয়ারি। বিধানসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতির যাত্রা শুরু করতে চলেছে বিজেপি। একই মাসে রাজ্যে নাড্ডা-মোদী-শাহ্। বঙ্গের মসনদ দখলের লক্ষ্যে একুশের নির্বাচনের আগে নিজেদের পুরনো এবং পরীক্ষিত রথযাত্রার রাজনীতিতেই বিশ্বাস রাখছে গেরুয়া শিবির। রাজ্যের পাঁচপ্রান্ত থেকে পাঁচটি রথযাত্রা দিয়ে ভোটের প্রচার শুরু করতে চায় বিজেপি। তবে রথযাত্রার অনুমতি পেতে নবান্নের দ্বারস্থ হলেও অনুমতি দেয়নি পশ্চিমবঙ্গ সরকার। আর তাই বিজেপির রথযাত্রার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আজ এই মামলার শুনানি হতে পারে।
Read More
এপ্রিলের পর থেকে টিকাকরণের খরচ দেবে সরকার

এপ্রিলের পর থেকে টিকাকরণের খরচ দেবে সরকার

দেশে স্বাস্থ্যকর্মী-সহ সকল কোভিড যোদ্ধাদের কোভিড ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করেছে সরকার। কিন্তু গতবারের বাজেটে টিকাকরণের খরচ বরাদ্দ না থাকায় জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত টিকাকরণের খরচ হচ্ছে PM CARES তহবিল থেকে। ২,২০০ কোটি টাকা দিচ্ছে PM CARES তহবিল। ইতিমধ্যে প্রায় ৩০ লক্ষ টিকাকরণ সেরে ফেলা হয়েছে। এপ্রিল থেকে টিকাকরণের খরচ দেবে সরকার। ১৬ জানুয়ারি থেকে দেশ জুড়ে শুরু হয়েছে টিকাকরণ।
Read More
ছন্দপতন দৈনিক সংক্রমণে

ছন্দপতন দৈনিক সংক্রমণে

বুধবার ফের ঊর্ধ্বমুখী। নতুন করে উদ্বেগ বাড়াল মঙ্গলবারের পরিসংখ্যান নিয়ে। সংক্রমণ।একধাক্কায় কয়েক হাজার বেড়ে গেল দেশের দৈনিক করোনা সংক্রমণ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১১ হাজার ৩৯ জন। একদিনে করোনার বলি ১১০ জন। গত ২৪ ঘণ্টাতেই যেমন এই রোগকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ২২৫ জন।
Read More
আবার গলওয়ানে উদ্বেগ

আবার গলওয়ানে উদ্বেগ

ভারত ও চিনের সীমান্ত সংঘাত মিটছে না। উদ্বেগ বাড়ছে ভারত-চিন সীমান্তে। দু'দেশের সেনা পর্যায়ের নবম বৈঠকও ইতিবাচক হয়েছে। এরমধ্যেই ভারতের দিকে তাক করে নিজেদের জমিতে প্রায় সাড়ে তিনশো 'টাইপ-৯৯' ট্যাংক মোতায়েন করেছে চিন। চিনের দেপসাং সমতল ও প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণে বিশাল বাহিনী ও সমরাস্ত্র মজুত করেছে সে দেশের সেনা।
Read More
বাড়তে চলছে গাড়ির দাম

বাড়তে চলছে গাড়ির দাম

সোমবার ‘পেপারলেস’ বাজেট পেশে সেফটি গ্লাস, উইন্ডস্ক্রিন ওয়াইপার, সিগনালিং যন্ত্রপাতি-সহ গাড়ির কয়েকটি যন্ত্রাশের আমদানি শুল্ক ১৫ শতাংশ বৃদ্ধির কথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শিল্প ও পরিকাঠামো ক্ষেত্রের জন্য বহু ইতিবাচক পরিবর্তন আনবে এই বাজেট। স্বভাবতই সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দেশীয় গাড়ি শিল্পমহল। ‘আত্মনির্ভর ভারত’ অভিযানের লক্ষ্য পূরণের পথে আমদানি শুল্ক বাড়ানো হয়েছে। মানবসম্পদকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবারের বাজেট।
Read More
দিল্লির বুকে তাণ্ডবের জেরে মামলা রুজু করল দিল্লি পুলিশ

দিল্লির বুকে তাণ্ডবের জেরে মামলা রুজু করল দিল্লি পুলিশ

প্রজাতন্ত্র দিবসে দিল্লির বুকে বিক্ষুব্ধ কৃষকদের ট্রাক্টর ব়্যালির হিংসাত্মক ঘটনার জেরে অন্তত ৩৩টি এফআইআর দায়ের হয়েছে। তার মধ্যে ৯টির তদন্ত করবে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। পুলিশর দাবি অনুযায়ী, সেদিনের হিংসার ঘটনা পূর্ব-পরিকল্পিত ছিল। তাণ্ডবের জেরে যাঁরা এতদিন কৃষকদের পাশে ছিলেন, তাঁরাও দূরে সরে যাচ্ছেন। নানা মহলের সমালোচনার মুখে পড়েন কৃষকরা। ঐতিহাসিক সৌধে হামলা চালানোর মামলা রুজু হয়েছে।
Read More
বাজেট পেশ – এর কথা জানালেন প্রধানমন্ত্রী

বাজেট পেশ – এর কথা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীর প্রত্যাশা মাথায় রেখে আজ, সোমবার বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। দেশের প্রথম পেপারলেস বাজেট। দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বাজেট প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, বাজেটে কৃষকদের উপার্জন যাতে আরও বাড়ে, সেদিকেই লক্ষ্য রাখা হয়ছে। এই বাজেটে কৃষকদের উপার্জন বাড়ানোর ক্ষেত্রেই মূলত আরও বেশি করে ফোকাস করা হয়েছে।
Read More
এই প্রথম পেপারলেস বাজেট হবে ভারতে

এই প্রথম পেপারলেস বাজেট হবে ভারতে

করোনায় দেশের অর্থনীতির ক্ষতির খতিয়ান কিছুটা হলেও পাওয়া যাবে এবারের বাজেট ২০২১-এ। রাষ্ট্র পরিচালনার অর্থনৈতিক রূপরেখা তৈরি করতে বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রথমবার কোভিডের কারণে এবারের বাজেট 'পেপারলেস' হবে। করোনা আবহের পর এই প্রথম বাজেট পেশ দেশে। কোন দিকে কতটা ব্যয়, কর ছাড় থেকে একগুচ্ছ আশা নিয়ে এই বাজেটে লক্ষ্য রাখছে দেশের মহল।
Read More
কমল করোনা সংক্রমণ

কমল করোনা সংক্রমণ

করোনা সংক্রমণ নিয়ে ফের স্বস্তির খবর শোনাল স্বাস্থ্যমন্ত্রক। শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য় মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ১৩ হাজার ৮৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩৭ জনের। চিকিৎসা সহায়তায় বহু মানুষ সুস্থও হয়ে উঠছেন। গত ২৪ ঘণ্টায় দেশে রোগমুক্ত হয়েছেন ১৪ হাজার ৮০৮ জন। দীর্ঘদিন বাদে দেশে অ্যাকটিভ কেস নেমেছে ১ লক্ষ ৭০ হাজারের নিচে নেমে এসেছে।
Read More
তদন্ত শুরু দিল্লি বিস্ফোরণ ঘটনায়

তদন্ত শুরু দিল্লি বিস্ফোরণ ঘটনায়

২৯ জানুয়ারি বিকেলে রাজধানী দিল্লিতে ইজরায়েলী দূতাবাসের সামনে বিস্ফোরণ ঘটে। শনিবার সকালে বিস্ফোরণস্থলে এসেছে দিল্লি পুলিশের স্পেশাল সেলের একটি দল। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। ঘটনস্থলে ফরেনসিক তদন্তের পর উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। দুই সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করেছে পুলিশ। হয়েছে। এই বিস্ফোরণ আসলে বড় কোন নাশকতার ট্রেলার মাত্র বলেই মনে করছেন তদন্তকারীরা। ঘটনায় কোনও হতাহতের খবর না মিললেও রাজধানীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়।
Read More