দেশ

রাম মন্দির নির্মাণে বড়সড় দান করলেন জগদীপ ধনখড়

রাম মন্দির নির্মাণে বড়সড় দান করলেন জগদীপ ধনখড়

কলকাতাঃ  অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির। যুদ্ধকালীন তৎপরতায় চলছে এখন মন্দির তৈরির কাজ। মন্দির নির্মাণের প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগে থেকেই। ১৫ জানুয়ারি থেকে চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তবে মন্দির নির্মাণের জন্য চাঁদা সংগ্রহের অভিযান গত সপ্তাহ থেকে শুরু হয়েছে। এবার বাংলার রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় রাম মন্দির নির্মাণের জন্য বড়সড় দান করলেন। রাজ্যপাল জগদীপ ধনখড় রাম মন্দির নির্মাণের জন্য আজ ৫ লক্ষ ১ টাকার চেক দেন। বিশ্বহিন্দু পরিষদ আর রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের সদস্যরা কলকাতার রাজভবনে গিয়েছিলেন। তাঁদের হাতেই মন্দির নির্মাণের জন্য দান তুলে দেন রাজ্যপাল জগদীপ ধনখড় এবং ওনার স্ত্রী সুদেশ ধনখড়। গত বছরের ৫ অগাস্ট, সরযূ…
Read More
ধূপগুড়ির ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ দেবে প্রধানমন্ত্রী

ধূপগুড়ির ঘটনায় আর্থিক ক্ষতিপূরণ দেবে প্রধানমন্ত্রী

মঙ্গলবার রাতে ধূপগুড়ি জলঢাকা সেতুর কাছে পাথরবোঝাই লড়ির সঙ্গে টাটা ম্যাজিক ও মারুতি ভ্যানের ধাক্কা লাগয় ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ শিশু–সহ ১৪ জনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি অন্তত ১৫ জন। এই মর্মান্তিক পথদুর্ঘটনায় মৃত ১৪ জনের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
Read More
শুরু হবে দুয়ারে চাল প্রকল্প

শুরু হবে দুয়ারে চাল প্রকল্প

অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি দুয়ারে চাল প্রকল্প কর্মসূচির সূচনা করলেন। সবার ঘরে ঘরে ভাল চাল পৌছনোর উদ্যোগ নিয়েছে অন্ধ্রপ্রদেশ সরকার। গ্রাম ও ওয়ার্ড স্বেচ্ছাসেবকদের এই প্রকল্পে ব্যবহার করা হবে। কার্ড হোল্ডারদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ব্যবহারযোগ্য ব্যাগের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছন হবে এই রেশন। এই প্রকল্পে সরকারের কোষাগারে ৮৩০ কোটি টাকার ব্যয় হবে।
Read More
অগ্নিকাণ্ড সেরাম ইনস্টিটিউটে

অগ্নিকাণ্ড সেরাম ইনস্টিটিউটে

আগুন লাগল পুণের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায়। দমকলের ১০ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ায়। বৃহস্পতিবার দুপুরে হঠাৎই আগুন লাগে সিরাম ইন্সস্টিটিউটের একটি অংশে। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে। তবে সুসংবাদটি হল, যে অঞ্চলটিতে ভ্যাকসিন তৈরি করা হচ্ছে বা ভ্যাকসিন রয়েছে, তা সম্পূর্ণ নিরাপদ। উল্লেখ্য, অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনিকার ভ্যাকসিন কোভশিল্ড এখানে তৈরি করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত আগুন লাগার কোনও কারণ জানা যায়নি। বিস্তারিত পরে আসছে….
Read More
দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় পর্যায়ে ভ্যাকসিন নেবেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে করোনার টিকাকরণের দ্বিতীয় পর্যায়ে ৫০ বছরের বেশি বয়সের মানুষদের ও যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁদের টিকা দেওয়া হবে। এবার দ্বিতীয় পর্যায়েই করোনা ভ্যাকসিন নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্য সব মুখ্যমন্ত্রীদের ভ্যাকসিন দেওয়া হবে। মোদী জানান, টিকা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। দ্বিতীয় পর্যায়ে সবাইকে টিকা দেওয়া হবে, যাঁরই ৫০ বছরের ঊর্ধ্বে বয়স। তবে দ্বিতীয় পর্যায়ের টিকাকরণ কবে থেকে শুরু হবে, তা এখনও জানা যায়নি। গত ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে শুরু হয়েছে করোনার টিকাকরণ কর্মসূচি। সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন-এই দুই টিকা ভারতে প্রদান করা হচ্ছে।
Read More
জালিয়াতি রুখতে বন্ধ হচ্ছে বহু এটিএম

জালিয়াতি রুখতে বন্ধ হচ্ছে বহু এটিএম

সাধারণ মানুষ শিকার হচ্ছেন এটিএম জালিয়াতির। এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা চুরি হওয়ার ঘটনা বাড়ছে। একের পর এক জালিয়াতির ঘটনা ঘটছে। এই কার্ড জালিয়াতির হাত থেকে নিজেদের গ্রাহকদের জন্য নন-ইএমভি এটিএমগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আগামী ১ ফেব্রুয়ারি থেকে আর কাজ করবে না এই এটিএমগুলো। অর্থাৎ টাকা তোলার সময় কার্ড মেশিনে আটকে থাকবে। গ্রাহকদের বাঁচাতেই এই সিদ্ধান্ত। এটিএম কার্ড জালিয়াতি রোধে নতুন প্রযুক্তি ব্যবহারের নতুন প্রযুক্তি ব্যবহারের দিকে নজর দিচ্ছে ব্যাঙ্ক।
Read More
ভুটানকে ভারতের সাহায্য

ভুটানকে ভারতের সাহায্য

বর্তমানে ভারতের কাছে রয়েছে দুই হাতিয়ার কোভ্যাক্সিন ও কোভিশিল্ড। দেশজুড়ে শুরু হয়ে গেছে করোনা টিকাকরণের কর্মসূচী। এবার বাংলাদেশের পাশাপাশি ভুটানের দিকেও সাহায্যের হাত বাড়াতে উদ্ধত হয়েছে ভারত সরকার। ভুটানের উদ্দেশ্য পাঠানো সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ভ্যাকসিন এর ১.৫ লক্ষ ডোজ পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে ভারত সরকার।
Read More
প্রজাতন্ত্র দিবস  হবে এবার সামাজিক দূরত্ব বজায় রেখে

প্রজাতন্ত্র দিবস হবে এবার সামাজিক দূরত্ব বজায় রেখে

এবার করোনার কোপ প্রজাতন্ত্র দিবসে। প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ – এ দর্শকের সংখ্যাও একেবারে কমিয়ে ফেলা হয়েছে। প্রত্যেক বছর যতটা রাস্তা হাঁটা হত, এ বছর তাঁর অর্ধেক রাস্তাও হাঁটা হবে না। রাস্তার পরিমাণ ৮.২ কিলোমিটার থেকে ৩.৩ কিলোমিটার করা হয়েছে। প্যারেডেও মানতে হবে সামাজিক দূরত্ব। প্রতিটি বাহিনীর মধ্যে থাকবে নির্দিষ্ট দূরত্ব।
Read More
বিশ্বের কয়েকটি দেশে টিকা প্রদানের প্রক্রিয়া শুরু করবে ভারত

বিশ্বের কয়েকটি দেশে টিকা প্রদানের প্রক্রিয়া শুরু করবে ভারত

আগামিকাল থেকেই কয়েকটি দেশে টিকা পাঠাতে চলেছে ভারত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা টিকার জন্য প্রতিবেশী এবং কয়েকটি বন্ধুরাষ্ট্রের অনুরোধে সায় দিয়েছে ভারত। বাংলাদেশ, মালদ্বীপ, ভুটান, নেপাল, মায়ানমার এবং সিসেলসকে টিকা পাঠানো হবে। এই প্রক্রিয়াকে ‘টিকা মৈত্রী’ নামও দিয়েছেন মোদী। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, উপহার হিসেবে আগামী বৃহস্পতিবার ভারতের থেকে ২০ লাখ কোভিশিল্ডের ডোজ পাবে বাংলাদেশ। মালদ্বীপে বুধবার ১০০,০০০ ডোজ কোভিশিল্ড পাঠানো হচ্ছে।
Read More
কারা নিতে পারবে করোনা টিকা

কারা নিতে পারবে করোনা টিকা

সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে কাদের কোভিশিল্ড এবং কোভ্যাক্সিন নেওয়া উচিত নয়। যাঁদের অ্যালার্জি আছে, তাঁরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রোজেনেকার তৈরি কোভিশিল্ড করোনা টিকা নিতে পারবেন না। শারীরিক পরিস্থিতির বিষয়ে খুঁটিনাটি জানিয়ে দিতে বলা হয়েছে।
Read More
২৩ শে জানুয়ারি ‘পরাক্রম দিবস’

২৩ শে জানুয়ারি ‘পরাক্রম দিবস’

নেতাজির সুভাষচন্দ্র বসুর জন্মদিবস পালনের আবারও আরও এক নয়া সিন্ধান্ত নিল কেন্দ্র। নেতাজির জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। এবার থেকে প্রতি বছর দিনটিকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করা হবে। এবছর নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী। ২৩ জানুয়ারির মূল অনুষ্ঠানের আয়োজন হচ্ছে কলকাতার ভিক্টোরিয়া হলে। যার উদ্বোধনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ইতিমধ্যেই ২৩ জানুয়ারি দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসাবে উদযাপনের ঘোষণা করেছে রাজ্য সরকার।
Read More
প্রকাশিত হল অযোধ্যার মসজিদের নকশা

প্রকাশিত হল অযোধ্যার মসজিদের নকশা

ফের নবরূপে সেজে উঠছে ‘রাম জন্মভূমি’। আগামী ২৬শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবসের দিনই ভিত্তিপ্রস্তর স্থাপন হবে অযোধ্যার প্রস্তাবিত মসজিদের। এমনটাই জানাল ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন। রাম মন্দিরের নির্মাণস্থল থেকে ২৫ কিলোমিটার দূরে ধান্নিপুরে মসজিদটি তৈরি হতে চলেছে। মসজিদের নির্মাণ স্থলে তোলা হবে জাতীয় পতাকাও। কিছুদিন আগেই সৌরশক্তিচালিত মসজিদের নকশা প্রকাশিত হয়। একসঙ্গে ২০০০ মানুষ নামাজ পড়তে পারবেন এই মসজিদে।
Read More
সংসদের ভর্তুকি যুক্ত খাবার নিয়ে কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র

সংসদের ভর্তুকি যুক্ত খাবার নিয়ে কড়া সিদ্ধান্ত নিল কেন্দ্র

নতুন বছর পড়তে না পড়তেই সংসদের ক্যান্টিনে সস্তা খাবার নিয়ে বি সে বিতর্কে ইতি টানতে উদ্যোগী হল কেন্দ্র। সংসদ ভবনের ক্যান্টিনে এখন থেকে আর সাংসদদের ভর্তুকি যুক্ত খাবার দেওয়া হবে না। সাবসিডি বন্ধ করে দেওয়া হয়েছে। কড়া সিদ্ধান্ত কেন্দ্রের। উত্তর রেলওয়ের বদলে এবার আইটিডিসি সংসদের ক্যান্টিনের দায়িত্ব সামলাবে। আগামী কাল থেকে সংসদ ক্যান্টিনে ভর্তুকির দিন শেষ। ভর্তুকি বিলুপ্ত হওয়ার পর লোকসভা সচিবালয় বার্ষিক আট কোটি টাকা বাঁচাতে সক্ষম হবে।
Read More
লাক্ষাদ্বীপেও এবার মিলল লাক্ষাদ্বীপে

লাক্ষাদ্বীপেও এবার মিলল লাক্ষাদ্বীপে

লাক্ষাদ্বীপেও এবার মিলল করোনাভাইরাসের অস্তিত্ব। গোটা পৃথিবী তছনছ করে দেওয়া করোনা এতদিন থাবা বসাতে পারেনি এই দ্বীপাঞ্চলে। ভারতের একমাত্র করোনামুক্ত এলাকা বলে পরিচিত ছিল এই লাক্ষাদ্বীপ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে সরকার। এক ব্যক্তির শরীরে পাওয়া গিয়েছে ভাইরাস। আইসোলেশনে রাখা হয় তাঁকে। আপাতত পর্যটকদের লাক্ষাদ্বীপ ভ্রমণের কোনও সুযোগ দেওয়া হচ্ছে না। কেন্দ্রশাসিত এই অঞ্চলে করোনা রুখতে কড়াকড়ি ছিল চোখে পড়ার মতো। গত বছর দেশে করোনা ছড়ানোর পরপরই প্রথমেই লাক্ষাদ্বীপে জাহাজ ঢোকা ও এলাকা থেকে জাহাজ ছাড়া বন্ধ করে দেয় প্রশাসন।
Read More