দেশ

প্রতীক্ষার অবসান খুলল পুরীর জগন্নাথ মন্দির

প্রতীক্ষার অবসান খুলল পুরীর জগন্নাথ মন্দির

করোনার জেরে ২০ মার্চ থেকে নয় মাস বন্ধ ছিল জগন্নাথ মন্দির। এতদিন বাদে অবশেষে খুলল পুরীর জগন্নাথ দেবের মন্দির। পুরির জেলাশাসক জানিয়েছেন যে শুধু সেবায়েতগণ ও তাঁঁদের পরিবারবর্গ ২৫ ডিসেম্বর অবধি দর্শন করতে পারবেন। তারপর ২৬-৩১ ডিসেম্বর অবধি পুরীর স্থানীয়রা ঠাকুরের দর্শন করতে পারবেন। তবে বছরের প্রথম দুই দিন ভিঁড় এড়াতে মন্দির বন্ধ থাকবে। এতদিন বাদে দেবদর্শন, অনেক ভক্তই আবেগে অশ্রুসজল হন।
Read More
বিশেষ উপহার তামিলনাড়ু রাজ্যের মানুষের জন্য

বিশেষ উপহার তামিলনাড়ু রাজ্যের মানুষের জন্য

২০২১ সালের নির্বাচনের আগে তামিলনাড়ু সরকার এক বড় ঘোষণা করেছে রাজ্যের মানুষের জন্য। করোনাকালে পোঙ্গাল উৎসবের আগে রেশন কার্ডধারীদের নগদ অর্থ দেওয়ার কথা ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এডাপাড্ডি কে পালানিস্বামী। রেশন কার্ডধারীকে ২৫০০ টাকা নগদ এবং এক কেজি চাল, চিনি এবং একটি আঁখ বিনামূল্যে দেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই ঘোষণা রাজ্যবাসীর কাছে নিঃসন্দেহে খুশির খবর।
Read More
আগামী বছর পরীক্ষা শুরু ত্রিপুরায়

আগামী বছর পরীক্ষা শুরু ত্রিপুরায়

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগামী বছর ১০ মে থেকে দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতন লাল নাথ। তবে করোনার পরিস্থিতি বদলালে দিনক্ষণও বদলে যেতে পারে। তিনি জানান যে সাত ডিসেম্বর থেকে দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হয়েছে। ৩০ মার্চ অবধি ক্লাস চলবে। তারপর হবে টেস্ট পরীক্ষা। এরপর ১০ মে থেকে হবে বোর্ড এক্সাম।
Read More
কৃষকদের সঙ্গে আলোচনায় মোদি বসতে চলেছেন প্রধানমন্ত্রী

কৃষকদের সঙ্গে আলোচনায় মোদি বসতে চলেছেন প্রধানমন্ত্রী

কৃষি আইনের প্রতিবাদে রাজধানীতে ১৯ দিন যাবৎ আন্দোলনরত কৃষকরা। ইতিমধ্যেই কৃষক সংগঠনগুলির সঙ্গে কেন্দ্রের পর পর পাঁচটি বৈঠক হয়ে গিয়েছে যার মাধ্যমে এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র উঠে আসেনি। এই পরিস্থিতিতে নিজের রাজ্য গুজরাতে এদিন কৃষকদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্দো পাক সীমান্তে লাখপত তালুকা এলাকায় ৫০০০ শিখ কৃষক বসবাস করেন। তাঁদেরই প্রতিনিধিদের সঙ্গে দেখা করতে চলেছেন তিনি। আজ তাঁদের সঙ্গে সরাসরি কথা বলবেন তিনি। কৃষকদের দাবি পুরনো আইন প্রত্যাহার করে সরকারকে নতুন করে বিল তৈরি করতে হবে।
Read More
অনেকটাই কম করোনা আক্রান্তের সংখ্যা

অনেকটাই কম করোনা আক্রান্তের সংখ্যা

দেশের করোনা গ্রাফে স্বস্তি। জয়ের একেবারে দোরগোড়ায় দাঁড়িয়ে আছে দেশ। কয়েকমাস পরে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কমে দাঁড়াল মাত্র ২২ হাজার। শেষ বার এত কম নতুন রোগীর সন্ধান মিলেছিল গত ২ জুলাই। এদিন সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২২ হাজার ৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিন দেশে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। সংখ্যাটা গত কয়েকদিনের তুলনায় অনেকটা কম। গত ২৪ ঘণ্টায় রোগমুক্ত হয়েছেন ৩৪ হাজার ৪৭৭ জন।
Read More
দেশজুড়ে পালিত হল কৃষকদের অনশন দিবস

দেশজুড়ে পালিত হল কৃষকদের অনশন দিবস

জনবিরোধী কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকদের আন্দোলন ১৯তম দিনে পড়ল। নতুন আইন নিয়ে শঙ্কিত ছোট চাষিরা। নিজেদের দাবিতে অনড় কৃষকরা। সোমবার দেশব্যাপী পালিত হল ৯ ঘণ্টার অনশন কর্মসূচি। কৃষকদের প্রতি সংহতি জানিয়ে অনশনে বসেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কৃষকদের আটকাতে দিল্লি-জয়পুর সীমান্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই বর্ডার সিল করে দেওয়া হয়েছে।
Read More
কেন্দ্রীয় সরকারের সঙ্গে বুধবারের বৈঠক বাতিল করলেন কৃষক নেতারা

কেন্দ্রীয় সরকারের সঙ্গে বুধবারের বৈঠক বাতিল করলেন কৃষক নেতারা

দিল্লি: কেন্দ্রীয় সরকারের সদ্য পাশ করানো তিনকৃষি আইন প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার ভারত বনধের ডাক দিয়েছিল কৃষক সংগঠনগুলি৷ সন্ধেবেলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কৃষক নেতাদের বৈঠকে ডাকায় জট কাটার সম্ভাবনা তৈরি হয়েছিল৷ আসরে নেমেও কৃষক নেতাদের বোঝাতে ব্যর্থ হলেন অমিত শাহ৷ কিন্তু দু' পক্ষই অবস্থানে অনড় থাকে৷ জটিল হল পরিস্থিতি৷ এর পর কেন্দ্রীয় সরকারের সঙ্গে বুধবারের বৈঠক বাতিল ঘোষণা করলেন বিক্ষুব্ধ কৃষক। নিজেরে মধ্যে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন আন্দোলনকারী কৃষকরা৷ যেহেতু সরকার আইন প্রত্যাহারে রাজি নয়, তাই নতুন করে আলোচনায় রাজি নন কৃষক নেতারা৷
Read More
বেড়ে গেল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা

বেড়ে গেল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা

দেশের করোনা আক্রান্তের সংখ্যা চিন্তায় রাখছে কেন্দ্রকে। একধাক্কায় দৈনিক আক্রান্ত বেড়ে গেল কয়েক হাজার। বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩২ হাজার ৮০ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় সাড়ে ৫ হাজার বেশি। এদিন দেশে মৃত্যু হয়েছে ৪০২ জনের। এই সংখ্যাটাই খানিকটা চিন্তায় রাখছে স্বাস্থ্য মন্ত্রককে। গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৬৩৫ জন।
Read More
বুলেট ট্রেন সংযোগ পাবে অযোধ্যাতে

বুলেট ট্রেন সংযোগ পাবে অযোধ্যাতে

সব ঠিক থাকলে আগামী ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বুলেট ট্রেন ভারতের মাটি চিরে ছুটতে পারে। মোট সাতটি রুটে চলতে পারে এই বুলেট ট্রেন। পাঁচ ঘণ্টারও কম সময়ে কলকাতা থেকে দিল্লি, আর মাত্র পৌনে তিন ঘণ্টায় বারাণসী থেকে দিল্লি। মোট সাতটি রুটে এই ট্রেন চলবে। এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভগবান রামের জন্মস্থান অযোধ্যাও বুলেট ট্রেন সংযোগ পাবে। 
Read More
মধ্যবিত্তের সাধ্যের মধ্যে করোনা ভ্যাকসিন

মধ্যবিত্তের সাধ্যের মধ্যে করোনা ভ্যাকসিন

অন্যান্য দেশের আগে ভারতের বাজারে এই প্রতিষেধক পৌঁছে দিতে উদ্যোগী সেরাম। মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই থাকবে করোনা সম্ভাব্য প্রতিষেধকের দাম। সেরামের কোভিশিল্ডের প্রতি ডোজের দাম হতে পারে ২৫০ টাকা প্রতি ডোজ। সেরকমই ইঙ্গিত মিলেছিল সেরামের ভারতীয় সিইও-র কথায়। আইসিএমআর-এর নির্দেশিকা মেনে কাজ করছে বায়োটেক। উল্লেখ্য, ব্রিটেনের বাজারে এসেছে ফাইজারের টিকা। এ সপ্তাহ থেকেই টিকাকরণ শুরু হচ্ছে। কোভিডের জেরে স্বাস্থ্য সংকট প্রতিহত করতে টিকা প্রয়োগের গুরুত্ব এবং জনস্বার্থের কথা মাথায় রেখেই ভ্যাকসিন প্রয়োগের জরুরি অনুমোদন দাবি করেছে এসআইআই ও বায়োটেক।
Read More
কৃষকদের সঙ্গে আলোচনায় বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

কৃষকদের সঙ্গে আলোচনায় বসছেন স্বরাষ্ট্রমন্ত্রী

নয়াদিল্লি: কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে বনধের দিনেই তৎপরতা কেন্দ্রের। নয়া কৃষি আইন, কৃষক-স্বার্থ বিরোধী। এমনই অভিযোগ কৃষকদের। তাই নয়া তিন কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষকরা। কৃষকদের ডাকা ভারত বন্‌ধের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় কৃষকদের সঙ্গে আলোচনায় বসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ দিন ভারত বন্‌ধের মিশ্র প্রভাব পড়েছে দেশব্যাপী। এর আগের বৈঠকে কোনো সমাধানসূত্র বেরোয়নি।
Read More
কোভ্যাক্সিন ব্যবহারের আবেদন চাইল ভারত বায়োটেক

কোভ্যাক্সিন ব্যবহারের আবেদন চাইল ভারত বায়োটেক

গত বুধবার কলকাতায় কোভ্যাক্সিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের উদ্বোধন হয়। ২৬ হাজার স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করছেন এই ট্রায়ালে। এই ট্রায়ালের পর এ বার জরুরি ভিত্তিতে কোভিড টিকা কোভ্যাক্সিনের ব্যবহারের জন্য আবেদন করল ভারত বায়োটেক। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ – ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজির সঙ্গে যৌথ ভাবে সেই সম্ভাব্য টিকা তৈরি করেছে ভারত বায়োটেক। আপাতত কলকাতা-সহ দেশের বিভিন্ন প্রান্তে তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।
Read More
সর্বনিম্ন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

সর্বনিম্ন দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

প্রায় প্রতিদিনই করোনার বিরুদ্ধে লড়াইয়ে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে ভারত। মঙ্গলবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ২৬ হাজার ৫৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা কিনা গত কয়েক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। এদিন দেশে মৃত্যু হয়েছে ৩৮৫ জনের। স্বস্তির খবর হল, গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়েছেন ৩৯ হাজার ৪৫ জন। অ্যাকটিভ কেস কমে দাঁড়িয়েছে মাত্র ৩ লক্ষ ৮৩ হাজার ৮৬৬ জন।
Read More
কাউকেই জোর করা হবে না বন্ধের জন্য

কাউকেই জোর করা হবে না বন্ধের জন্য

কেন্দ্রের আনা নতুন কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলন জারি রয়েছে৷ আজ নিয়ে ১৩ দিনের মাথায় কৃষক আন্দোলন। আজ ৮ ডিসেম্বর সারা দেশে ভারত বনধ চলছে৷ তবে ভারত বনধ নিয়ে কোনও কৃষক সংগঠন বা কৃষক আন্দোলনের কোনও নেতা কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স ও অল ইন্ডিয়া ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সঙ্গে কোনও আলোচনা করেনি। তবে এই বন্‌ধ নিয়ে কাউকেই সমর্থনের জন্য জোর করা হবে না বলে জানিয়েছে কৃষক সংগঠনগুলি। এ দিন বন্ধ হলেও যেকোনও জরুরি পরিষেবা চালু থাকবে। কৃষকদের ডাকা বনধের জেরে ভারতীয় রেল বেশ কিছু ট্রেন বাতিল করে দিয়েছে৷ কিছু ট্রেন বাতিল, আর কিছু ট্রেনের রুট বাতিল হয়েছে ৷
Read More