দেশ

পুজোয় বঙ্গ বিজেপির চমক

পুজোয় বঙ্গ বিজেপির চমক

একুশের নির্বাচনকে সামনে রেখে একাধিক ভাবে ভোট প্রচারে নেমেছে বিজেপি। এবার পুজোর সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমাবেশের মাধ্যমে বড় চমক দিতে চাইছে বঙ্গ গেরুয়া শিবির। পুজোর শুরুতে ২২ অক্টোবর ষষ্ঠীর দিনই বিকেলে বাংলার ভার্চুয়াল সমাবেশের প্রধান বক্তা হিসেবে দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। শহরের যেকোনো একটি নামী পুজো প্যান্ডেলে এই অনুষ্ঠান আয়োজিত হবে। তাৎপর্যপূর্ণভাবে পুজোর আগে রাজ্যে আসার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তবে কোন পুজোর উদ্বোধন নয় শুধুমাত্র দলীয় বৈঠকে যোগ দিতে আসবেন তিনি।
Read More
দিল্লিতে অনুমতি নেই পুজোর

দিল্লিতে অনুমতি নেই পুজোর

পুজোর আর ১৫ দিনও বাকি নেই। পর্যবেক্ষকদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায় ও অরবিন্দ কেজরিওয়াল রাজনৈতিক ভাবে বন্ধু হতে পারেন কিন্তু প্রশাসক হিসেবে দুজনের চিন্তাধরায় বিস্তর ফারাক দেখা যাচ্ছে। কারন কোভিড সংক্রমণের মধ্যেও বাংলায় দুর্গাপুজো হচ্ছে আড়ম্বরের সঙ্গেই, কিন্তু রাজধানী দিল্লিতে এখনও পুজোর অনুমতিই দিলেন না মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ফলে রাজধানীতে দুর্গাপুজো এবার হচ্ছে না বলেই ধরে নিচ্ছেন অনেকে। অর্থনৈতিক এই সংকটের মধ্যে যখন বাংলার ক্লাবগুলোকে রাজ্য সরকার পুজোর জন্য ৫০ হাজার টাকা করে অনুদান দিচ্ছে তখন, কেজরিওয়াল সরকার টাকা দেওয়া তো দূরের কথা, সংক্রমণ থেকে মানুষের নিরাপত্তার কথা ভেবে পুজোর অনুমতিই দিচ্ছেন না। অনেকের মতে, পরিস্থিতির কথা মাথায় রেখে সঠিক পদক্ষেপই…
Read More
দেখা যাবে মঙ্গল গ্রহকে

দেখা যাবে মঙ্গল গ্রহকে

মঙ্গলময় খবর, বিরল দৃশ্যের সাক্ষী থাকতে পারবে মানুষ। চলতি বছরের অক্টোবর মাসের ১৩ তারিখ, স্পষ্ট দেখা যাবে মঙ্গল গ্রহকে। মঙ্গলকে কিছুক্ষণের জন্য পৃথিবীর সবচেয়ে কাছাকাছি দেখা যাবে। মঙ্গলবার ৬ অক্টোবর, মঙ্গল গ্রহ পৃথিবীর কাছে এসেছে। ২০৩৫ সালের আগে এইরকম ঘটনা আর দেখা যাবে না। মঙ্গল গ্রহ ওই প্রতিবেদন অনুযায়ী, একেবারে প্রকৃতির নিজ ইচ্ছায়, মঙ্গল গ্রহ অবস্থান করবে সূর্যের ঠিক বিপরীতে। এ সময়, পৃথিবী থাকবে মঙ্গল গ্রহ এবং সূর্যের মাঝখানে। তাই, চাঁদের মতনই বড় দেখাবে, মঙ্গল গ্রহকেও। সূর্যাস্তের ঠিক পরেই, পৃথিবীর আকাশে দেখা যাবে এই লাল রঙের গ্রহকে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই এটি অস্তমিত হবে। মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে মানুষ।
Read More
প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টির নেতা রাম বিলাস পাসোয়ান

প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী তথা লোক জনশক্তি পার্টির নেতা রাম বিলাস পাসোয়ান

শেষ রক্ষা হল না। প্রয়াত হলেন ৭৪ বছর বয়সী কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান। বেশ কিছুদিন ধরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। ছেলে চিরাগ জানিয়েছিলেন, শনিবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। মোদি সরকারের খাদ্য ও গণবণ্টন এবং কনজিউমার অ্যাফেয়ার্স দপ্তরের মন্ত্রী ছিলেন রামবিলাস পাসোয়ান। কেন্দ্রীয় এই মন্ত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।
Read More
করোনা সচেতনতার প্রচার শুরু ভারতের প্রধানমন্ত্রীর

করোনা সচেতনতার প্রচার শুরু ভারতের প্রধানমন্ত্রীর

করোনা সচেতনতা প্রচারের ক্যাম্পেন শুরু করতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানাবেন, আসন্ন উৎসবে ও শীতের মরশুমে নিজেকে এবং আত্মীয়স্বজনকে কীভাবে সতর্ক রাখতে হবে। ভ্যাকসিন না বেরোনো পর্যন্ত কীভাবে সতর্ক হতে হবে। একই সঙ্গে দেশের অর্থনীতিকে কীভাবে ফের চাঙ্গা করে তোলা যায়, সে বিষয়েও বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এই ক্যাম্পেনে খেলার জগৎ, শিল্পসংস্কৃতির মানুষ তথা ফিল্মি দুনিয়ার ৫০০ জনকে কাজে নামতে অনুরোধ করা হবে। এই ক্যাম্পেনের মাধ্যমে বেশি সংখ্যক মানুষের কাছে বার্তা পৌঁছানোই হল প্রধান উদ্দেশ্য।
Read More
করোনা পজিটিভ মন্ত্রী প্রহ্লাদ যোশী

করোনা পজিটিভ মন্ত্রী প্রহ্লাদ যোশী

করোনা আক্রান্ত কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। তিনি নিজেই জানিয়েছেন একথা। বুধবার তাঁর করোনা পজিটিভ বলে রিপোর্ট এসেছে। বাড়িতে আইসোলেশনেই রয়েছেন তিনি। এনিয়ে কেরল মন্ত্রিসভার পাঁচজনের করোনা সংক্রমণ হল। কেন্দ্রীয় মন্ত্রিসভার দাবি, দেশে রোজই বাড়ছে করোনা থেকে সুস্থতার হার। মে মাসে এই হার ছিল ৫০ হাজার। এখন তা ৫৭ হাজারের বেশি।
Read More
হাথরস কাণ্ডে নির্দোষ দাবি অভিযুক্তদের

হাথরস কাণ্ডে নির্দোষ দাবি অভিযুক্তদের

হাথরস কাণ্ডে অভিযুক্তরা নিজেদের নির্দোষ দাবি করে পুরো ব্যাপারটাকেই অনার কিলিং জানিয়েছে। এই কেসের প্রধান অভিযুক্ত সন্দীপ এসপিকে চিঠি লিখে নিজের বক্তব্য জানিয়েছে। তাঁর দাবি, সে কোনওভাবেই নির্যাতিতাকে হত্যা করেনি বা তাঁর সঙ্গে কোনও ভুল কাজ করেনি। একই সঙ্গে তাঁর বক্তব্য, এই মামলায় তাঁরা চারজনই নির্দোষ। এব্যাপারে পালটা মন্তব্য করেছেন নির্যাতিতার বৌদি, মা ও বাবা। তাঁরা জানিয়েছেন “আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের ফাঁসানো হচ্ছে”।
Read More
আত্মহত্যা করেছেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেকটর

আত্মহত্যা করেছেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেকটর

সিবিআইয়ের প্রাক্তন ডিরেকটর অশ্বিনী কুমারকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে তাঁর সিমলার বাড়িতে। বুধবার সন্ধ্যায় আত্মহত্যা করেছেন তিনি। ১৯৭৩ ব্যাচের আইপিএস অশ্বিনীকুমার ২০০৮ সালে সিবিআইয়ের ডিরেকটর হন। তিনি গান্ধি পরিবারের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। তাঁর আমলেই আরুষি হত্যা মামলার তদন্ত করেছিল সিবিআই। সিবিআই থেকে অবসরের পর নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল ছিলেন তিনি। হিমাচলপ্রদেশের ডিজিও ছিলেন তিনি।
Read More
হাথরাসের অভিযুক্তদের হয়ে মামলা লড়বেন আইনজীবী অজয় প্রকাশ সিং

হাথরাসের অভিযুক্তদের হয়ে মামলা লড়বেন আইনজীবী অজয় প্রকাশ সিং

২০১২ সালে দিল্লির নির্ভয়া গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায় অভিযুক্তদের হয়ে মামলা লড়েছিলেন আইনজীবী অজয় প্রকাশ সিং। এবার হাথরাসের গণধর্ষণ ও মৃত্যুর ঘটনায়ও অভিযুক্তদের হয়ে মামলা লড়বেন তিনি। আইনজীবী দায়িত্ব নেওয়ায় অনেকেই মনে করছেন, এই মামলারও নিষ্পত্তি হতে বেশ কয়েক বছর লেগে যেতে পারে নির্ভয়া মামলার মতই। হাথরাসের ঘটনায় ক্রমাগত উচ্চবর্ণের বিভিন্ন সংগঠনের কাছ থেকে সমর্থন পাচ্ছে অভিযুক্তরা। হাথরাসের ঘটনায় এ পি সিংকে নিয়োগ করেছে অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভা নামে তথাকথিত উচ্চবর্ণদের এক সংগঠন। অখিল ভারতীয় ক্ষত্রিয় মহাসভার তরফে বলা হয়েছে, হাথরাস কাণ্ডে দলিত সম্প্রদায়কে উচ্চবর্ণের বিরুদ্ধে মিথ্যে কথা বলার জন্য ব্যবহার করা হয়েছে।
Read More
হাথরাস কাণ্ডে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার সময় বাড়ানো হল

হাথরাস কাণ্ডে প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার সময় বাড়ানো হল

হাথরাসে ২০ বছরের দলিত তরুণী ধর্ষণ এবং মৃত্যুর ঘটনায় বিশেষ তদন্তকারী দলের প্রাথমিক রিপোর্ট পেশ করার সময় আরো ১০ দিন দিলেন যোগী আদিত্যনাথ, জানিয়েছেন উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব। এই বিশেষ তদন্তকারী দলে রয়েছেন উত্তরপ্রদেশের স্বরাষ্ট্র সচিব ভাগওয়ান স্বরূপ, উত্তর প্রদেশে পুলিশের ডিআইজি চন্দ্রপ্রকাশ এবং পুলিশ আধিকারিক পুনম। প্রসঙ্গত, হাথরাসে চারজন উচ্চবর্ণের ব্যক্তি এক দলিত তরুণীকে ধর্ষণ করে এবং নির্মমভাবে তার ওপর অত্যাচার চালায়। দিল্লির একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করে তরুণী। পুরো ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা দেশ।
Read More
অটল টানেলে মৃত্যু ৩ জনের

অটল টানেলে মৃত্যু ৩ জনের

চলতি মাসের ৩ তারিখ হিমাচল প্রদেশের রোটাংয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেন অটল টানেলের। এই টানেলের মাধ্যমে মানালি ও লেহ-র মধ্যে দূরত্ব প্রায় ৪৬ কিলোমিটার কমে যাবে। এর ফলে যাতায়াতের সময়ও চার থেকে পাঁচ ঘণ্টা কমবে। উদ্বোধনের পর, বিশ্বের দীর্ঘতম টানেলের এখনও এক সপ্তাহও কাটেনি। গত ৭২ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। জানা যাচ্ছে যে, এই টানেলের উদ্বোধনের পর থেকে এখনও পর্যন্ত হাজারেরও বেশি পর্যটক ও মোটরবাইক আরোহী যাতায়াত করেছেন। তীব্রগতিতে বাইক চালিয়ে, রেস করেছেন অনেকেই। এর জেরেই এই দুর্ঘটনা বলে জানানো হয়েছে। টানেলের ভিতর দুর্ঘটনা এড়াতে এবার ডোপলার র্যা ডার বসানো হবে। এর ফলে তীব্র গতিতে…
Read More
আবারও ধর্ষণ যোগীরাজ্য

আবারও ধর্ষণ যোগীরাজ্য

লখনউ: লখনউ থেকে মহারাষ্ট্রের নাগপুর ধর্ষণের অভিযোগ জানালেন ২২ বছর বয়সি এক নেপালি তরুণী। রীতিমতো পালিয়ে নাগপুর আসেন তিনি। প্রাথমিক ভাবে এফআইআর দায়ের করেন তিনি। মহিলার দেওয়া তথ্য অনুযায়ী, মাদক খাইয়ে ধর্ষণ করা হয় তরুণীকে। তোলা হয় অশ্লীল ছবিও। থানায় গেলেই সেই ছবি ভাইরাল করে দেওয়া হয়। প্রাণ ভয়ে রাতারাতি এই তরুণী পালিয়ে আসেন নাগপুর। সেখানেই কোরাডি পুলিশ স্টেশনে প্রাথমিক এফআইআর দায়ের হয়। রবিবার রাতেই নাগপুর পুলিশের একটি দল ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More
সিবিআই তদন্তের শরণে যোগী আদিত্যনাথ

সিবিআই তদন্তের শরণে যোগী আদিত্যনাথ

হাথরাসকাণ্ডে দেশ জুড়ে সমালোচনার ঝড়। প্রতিবাদের আগুনে জল ঢালতে শনিবার সন্ধেয় টুইটে সিবিআই তদন্তের কথা ঘোষণা করতে বাধ্য হন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরপ্রদেশ প্রশাসন অক্ষরে অক্ষরে ‘রাজধর্ম’ পালনে ব্যস্ত। যোগী প্রশাসনের কড়া নজরে মৃতার পরিবার। খবর, গত দু’দিন ধরে পুলিশ তাঁদের কার্যত গৃহবন্দি করেছে। তাঁদের ফোনেও নজরদারি চলছে।
Read More
করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫১৫ জন চিকিৎসক

করোনা ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫১৫ জন চিকিৎসক

করোনা ভাইরাসের করাল গ্রাস থেকে রক্ষা পাচ্ছে না চিকিৎসক, চিকিৎসাকর্মী এবং নার্সরা। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন-র তরফে শুক্রবার জানানো হয়, এখনো পর্যন্ত দেশে প্রায় ৫০০ জন চিকিৎসক করোনায় প্রাণ হারিয়েছেন। তথ্য অনুযায়ী, এই মুহুর্তে ১৯৪ জন রোগী পিছু দেশে একজন ডাক্তার রয়েছেন। সেক্ষেত্রে চিকিৎসকের মৃত্যু সার্বিকভাবে অত্যন্ত বড় ক্ষতি। আইএমএ-র সভাপতি ডা.রঞ্জন শর্মা জানান, এখন পর্যন্ত প্রাপ্ত তালিকা অনুযায়ী দেশের ৫১৫ জন চিকিৎসক করোনা রোগীদের চিকিৎসা করতে গিয়ে ভাইরাসে আক্রান্ত হয়ে শহীদ হয়েছেন।
Read More