দেশ

বুধবার হঠাতই ছন্দপতন করোনা আক্রান্তের সংখ্যায়

বুধবার হঠাতই ছন্দপতন করোনা আক্রান্তের সংখ্যায়

একধাক্কায় অনেকটা বাড়ল নতুন করোনা আক্রান্তের সংখ্যা। এক্কেবারে ৩৯ হাজারের কাছাকাছি পৌঁছে গেল নতুন আক্রান্ত। বুধবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের  দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩৮ হাজার ৬১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। মোট সংক্রমিতের সংখ্যা পেরিয়ে গেল ৮৯ লক্ষের গণ্ডি। এদিন দেশে মৃত্যু হয়েছে ৪৭৪ জনের। ফলে দেশে মোট মৃত্যু বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৩০ হাজার ৯৯৩ জন। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৮৩ লক্ষ ৩৫ হাজার ১১০ জন।
Read More
ট্রেনের সংখ্যা বাড়ল দক্ষিণ-পূর্ব রেল

ট্রেনের সংখ্যা বাড়ল দক্ষিণ-পূর্ব রেল

কলকাতা: আজ থেকে ট্রেন চলাচলের সংখ্যা বাড়ল দক্ষিণ-পূর্ব রেলে। ৯৫টি ট্রেন চলবে আজ থেকে।  যাত্রী সংখ্যা বেড়েছে তাই ট্রেনের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ পূর্ব রেল। দক্ষিণ পূর্ব রেল সূত্রে খবর, আগামী কয়েকদিনে ট্রেনের সংখ্যা আরও বাড়ানো হবে। হাওড়া ও মেদিনীপুরের মধ্যে ১৩ জোড়া অর্থাৎ ২৬টি ট্রেন চলবে। হাওড়া ও খড়গপুরের মধ্যে চার জোড়া অর্থাৎ ৮টি ট্রেন চলবে। হাওড়া থেকে পাঁশকুড়ার মধ্যে ৯ জোড়া অর্থাৎ ১৮টি ট্রেন চলবে। হাওড়া থেকে মেচেদার মধ্যে ৫ জোড়া অর্থাৎ ১০ জোড়া ট্রেন চলবে।
Read More
নভেম্বর আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নভেম্বর আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কলকাতা: উত্তরবঙ্গের সাংগঠনিক অবস্থা বুঝতে ফের রাজ্যের শিলিগুড়িতে বৈঠক করতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সম্ভবত নভেম্বরের ৩০ তারিখ আসছেন তিনি। দফায় দফায় বৈঠক করবেন বাংলায়। কলকাতায় দু-দিনের সফরে এসে অমিত শাহ বলেছিলেন এবার আমি হাসব। এদিকে, রাজ্য বিজেপি-র অন্দরে এমন অনেক কেন্দ্রীয় নেতার নাম শোনা যাচ্ছে, যাঁরা বিধানসভা ভোটের আগে কলকাতায় ঘাঁটি গাড়বেন।
Read More
বাতিল হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন

বাতিল হতে পারে সংসদের শীতকালীন অধিবেশন

শীতকালে দিল্লিতে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। শীতকালীন অধিবেশনে দিল্লির পরিস্থিতি দেখে আর ঝুঁকি নিতে চাইছে সরকার। তাই সংসদের অধিবেশন বাতিল করতে পারে কেন্দ্র। তাই পরিবর্তে আগামী বছর বাজেট অধিবেশন খানিকটা দীর্ঘায়িত করা হতে পারে। করোনা পরিস্থিতির উপর নজর রেখে শেষ সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী বছর বাজেট অধিবেশনের সঙ্গে সেটা মিলিয়ে দেওয়া হতে পারে। নিয়ম অনুযায়ী শীতকালীন অধিবেশনের সপ্তাহ তিনেক আগে কেন্দ্রীয় মন্ত্রিসভার সংসদীয় কমিটির বৈঠক হয়।
Read More
আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলায়

আক্রান্তের সংখ্যা বাড়ছে বাংলায়

কলকাতা: চিন্তা বাড়াচ্ছে বাংলা৷ কলকাতা ও উত্তর ২৪ পরগণায় বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা৷ সোমবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের পরিসংখ্যান অনুযায়ী, কলকাতায় একদিনে আক্রান্ত ৭২৮ জন৷ শুধু কলকাতায় মোট আক্রান্ত প্রায় ৯৫ হাজার৷ দ্বিতীয় স্থানে থাকা উত্তর ২৪ পরগণায় একদিনে আক্রান্ত ৭১৮ জন৷ মোট আক্রান্ত প্রায় ৯০ হাজার৷ এই দুই জেলায় মোট আক্রান্ত ১ লক্ষ ৮৪ হাজার ২৩৫ জন৷ একদিনে কলকাতায় মৃত্যু হয়েছে ১৪ জনের৷ আর উত্তর ২৪ পরগণায় ১৪ জন৷ কলকাতায় একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৮৭৪ জন৷
Read More
বড়সড় নাশকতার ছক রাজধানীতে

বড়সড় নাশকতার ছক রাজধানীতে

নয়াদিল্লি: দিল্লি পুলিশের তৎপরতায় আবার বড়সড়ও সন্ত্রাসবাদী হামলা থেকে রক্ষা পেল রাজধানী দিল্লি। সোমবার রাতে দিল্লি পুলিশের স্পেশাল সেল অপারেশন চালিয়ে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে জড়িত দুই জঙ্গিকে গ্রেফতার করে। রাজধানীতে বড় হামলার ছক করছিল তারা। দিল্লি পুলিশ সূত্রে খবর, দিল্লিতে একাধিক জায়গায় নাশকতা হামলা করার পরিকল্পনা ছিল জঙ্গিদের। পাশাপাশি, একাধিক ভিভিআইপি-ও ছিল তাঁদের নিশানায়। দুই অপরাধীকে আটকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
Read More
চলতি বছরে পুরীর মন্দির খোলার সম্ভাবনা নেয়

চলতি বছরে পুরীর মন্দির খোলার সম্ভাবনা নেয়

দীর্ঘ লকডাউনের জেরে বন্ধ রয়েছে পুরীর জগন্নাথের মন্দির। আনলক পর্যায়ে দেশের অন্যান্য ধর্মস্থান খুলে দেওয়া হলেও ভক্তদের জন্য বন্ধ রয়েছে পুরীর মন্দিরের দরজা। আগামী বছর ফেব্রুয়ারী মাসের আগে মন্দির খোলার কোনও সম্ভাবনা নেই বলে সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। যতদিন না পর্যন্ত মন্দির সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত সেবায়েতদের জন্য ওড়িশা সরকার প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে মাসোহারার ব্যবস্থা করেছে।
Read More
দুজনকে উপ-মুখ্যমন্ত্রী নির্বাচন করেছে বিহার

দুজনকে উপ-মুখ্যমন্ত্রী নির্বাচন করেছে বিহার

গতকাল গভীর রাতে নীতিশ কুমার ও শীর্ষ স্থানীয় বিজেপি নেতাদের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে একজনের পরিবর্তে বিজেপি থেকে দুজনকে উপ-মুখ্যমন্ত্রী নির্বাচন করেছে এনডিএ। বিধায়ক তারকিশোর প্রসাদ এবং রেনু দেবীকে রাজ্যের নতুন উপমুখ্যমন্ত্রী করছে এনডিএ। তবে এনিয়ে দলের তরফে কোনও কিছু জানানো হয়নি। কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন নীতিশ কুমার।
Read More
এবার পার্লামেন্টে দেখা যাবে ছোটদেরকেও

এবার পার্লামেন্টে দেখা যাবে ছোটদেরকেও

এবার পরিবেশ ও জলবায়ু বিষয়ক আলোচনাতে অংশ গ্রহণ করতে এবং নিজেদের মতামত প্রকাশ করতে পাশাপাশি দেখা যাবে কঁচিকাঁচাদের। বিশেষজ্ঞদের মতে, দেশ ও জাতির ভবিষ্যৎ, পরিবেশের সুরক্ষার বিষয়ে তাদের কাছ থেকে মতামত নেওয়া প্রয়োজন। আগামী ২০ শে নভেম্বর ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত বৈঠকে পার্লামেন্টের অন্যান্য সদস্যদের সঙ্গে উপস্থিত থাকবে শিশুরাও। তাদের এই অধিকার দিয়েছে UNICEF।
Read More
কমতে শুরু করেছে করোনায় মৃতের সংখ্যা

কমতে শুরু করেছে করোনায় মৃতের সংখ্যা

দৈনিক সংক্রমণের হার কমেছে। দিন দিন বাড়ছে সুস্থতার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩ হাজার ৮৫১ জন। এর ফলে ভারতে এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে হল ৮২ লক্ষ ৪৯ হাজার ৫৭৯ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী সোমবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮ লক্ষ ৪৫ হাজার ১২৭। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৫৪৮ জন। গত ২৪ ঘণ্টায় সব থেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে কেরলে। ধীরে ধীরে কমতে শুরু করেছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৩৫ জনের।
Read More
পাকিস্তানের হামলার যোগ্য জবাব দিল ভারত

পাকিস্তানের হামলার যোগ্য জবাব দিল ভারত

উরি, পুঞ্চ, বারামুলার মতো বিভিন্ন জায়গায় শুক্রবার পাকিস্তানের সঙ্গে ভারতীয় সেনার প্রবল সংঘর্ষ শুরু হয়৷ কাশ্মীরের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে পাকিস্তানের সেনা৷ যার ফলে ভারতীয় সেনা ও বিএসএফ-এর মোট পাঁচ জন জওয়ান শহিদ হয়েছেন৷ ৬ জন সাধারণ মানুষও প্রাণ হারিয়েছেন৷ এই হামলার যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা৷ ভারতের পাল্টা হামলায় পাকিস্তানি সেনার বাঙ্কার ভেঙে গুঁড়িয়ে যায়৷ ভারতের জবাবি হামলায় পাকিস্তানি সেনার সাহায্যে চলা জঙ্গিদের লঞ্চ প্যাড, জ্বালানি মজুত করার বিল্ডিংও গুঁড়িয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে৷ পাকিস্তানের অন্তত ১১ জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে সেনা সূত্রে খবর৷
Read More
ভুয়ো টুইট ভাইরাল

ভুয়ো টুইট ভাইরাল

১ ডিসেম্বর থেকে ফের দেশব্যাপী লকডাউন জারি করার কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। এখন পর্যন্ত সরকারের তেমন কোনো পরিকল্পনা বিবেচনাধীন নেই। নতুন করে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বিভিন্ন লকডাউন নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়ছে। কয়েক দিন আগেই এ ধরনের একটি টুইট ভাইরাল হয়ে যায়।
Read More
রাজ্যকে আমফানের ক্ষয়ক্ষতিতে সাহায্যে করবে কেন্দ্র

রাজ্যকে আমফানের ক্ষয়ক্ষতিতে সাহায্যে করবে কেন্দ্র

মে মাসে বিধ্বংসী ঘূর্ণিঝড় আমফানে ছিন্নভিন্ন হয়েছিল বাংলা। ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল কলকাতা, দুই ২৪ পরগনা-সহ কয়েকটি জেলা। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের কাছে সাহায্যের আরজি জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী। অবশেষে এই আরজি গ্রহণ করল কেন্দ্র। আমফানের ক্ষতিপুরণ বাবদ রাজ্যকে সাহায্য কেন্দ্রের। মোট ৬ রাজ্যকে সাহায্যের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের মোদি সরকার। সবচেয়ে বেশি সাহায্য পাচ্ছে বাংলাই। বাংলাকে মোটা অঙ্কের সাহায্যের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতি বাবদ বাংলা পাচ্ছে ২ হাজার ৭০৭ কোটি ৭৭ লক্ষ টাকা।
Read More
করোনা ভীতি রাজধানীতে

করোনা ভীতি রাজধানীতে

নয়াদিল্লি: উৎসবের মরসুম পার করতেই দিল্লিতে লাগামহীন হয়ে পড়েছে সংক্রমণ। করোনা আতঙ্কে কাঁপছে রাজধানী দিল্লি। বাড়ছে ভয়াবহ করোনা সংক্রমণ। শেষ ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৭০৫৩ জন ও শুধুমাত্র একদিনে দিল্লিতেই মৃত্যু হয়েছে ১০৪ জনের। যা এযাবৎ কালের সর্বাধিক রেকর্ড। আগের ৯৩ জনের সর্বাধিক মৃত্যুর রেকর্ড ভেঙে ১০০-এর কোঠা পার হয়ে গেল বৃহস্পতিবার। দিল্লিতে বর্তমানে মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৪ লক্ষ ৬৭ হাজার ২৮ এ।
Read More