দেশ

করোনার শৃঙ্খলকে ভঙ্গ করতে কেরল সরকারের নয়া সিদ্ধান্ত

করোনার শৃঙ্খলকে ভঙ্গ করতে কেরল সরকারের নয়া সিদ্ধান্ত

করোনা আক্রান্তের সংখ্যা মোট সংখ্যা দুই লাখ পেরিয়েছে কেরালায়। অ্যাক্টিভ কেস ৭২,৩৩৯। শেষ সাত দিনে কেসের সংখ্যা বেড়েছে ৫০ হাজার। চিন্তা বাড়িয়েছে প্রশাসনের। ফলে বাধ্য হয়ে এবার ১৪৪ ধারা জারি করার পথে হাঁটল কেরালা প্রশাসন। করোনার শৃঙ্খলকে ভঙ্গ করার জন্যেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।  কেরালার মুখ্যসচিব বিশ্বাস মেহতা বিজ্ঞপ্তি মারফত জানিয়েছেন ৩ অক্টোবর সকাল ৯টা থেকে অক্টোবর ৩১ অবধি বলবৎ থাকবে ১৪৪ ধারা। কোনও স্থানে পাঁচজনের বেশি একত্রিত হতে পারবেন না এই সময়। প্রত্যেক জেলাশাসকে এই সিদ্ধান্ত কড়া ভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
Read More
ঊর্ধগতির সংক্রমণ নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা

ঊর্ধগতির সংক্রমণ নিয়ে চিন্তায় বিশেষজ্ঞরা

নয়াদিল্লি: নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে বেড়েছে দেশে। মৃত্যুর সংখ্যাটা ১ লক্ষ ছুঁতে পারে। ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হলেন ৮১ হাজার ৪৮৪ জনের ও মৃত্যু হয়েছে আরও ১০৯৫ জনের। দেশে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩ লক্ষ ৯৪ হাজার ৬৯ জন। এরমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫৩ লক্ষ ৫২ হাজার ৭৮। বর্তমানে অ্যাক্টিভ কেস রয়েছে ৯ লক্ষ ৪২ হাজারের বেশি ও মোট মৃত্যু হয়েছে ৯৯ হাজার ৭৭৩ জনের। তবে দেশকে স্বাভাবিক রাখতে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে আনলক ৫.০ পর্যায়ের গাইডলাইন প্রকাশ করা হয়েছে। এই গাইডলাইন মোতাবেক ১৫ই অক্টোবর থেকে খুলে যাচ্ছে বিভিন্ন সিনেমা হল ও…
Read More
ফ্লিপকার্টের সঙ্গী হচ্ছে ১৩,০০০ কিরানা

ফ্লিপকার্টের সঙ্গী হচ্ছে ১৩,০০০ কিরানা

ই-কমার্স মার্কেটপ্লেস ফ্লিপকার্ট পূর্বভারত থেকে প্রায় ১৩,০০০ কিরানাকে সঙ্গে নিয়ে তার কিরানা প্রোগ্রাম প্রসারিত করছে। এহল আসন্ন উৎসবের মরশুম ও বিগ বিলিয়ন ডেজ-এর প্রস্তুতির অঙ্গ। অগণিত গ্রাহককে দ্রুত ও পার্সোনালাইজড ই-কমার্স অভিজ্ঞতা দিতে এই প্রসারণ দেশে ফ্লিপকার্টের ৫০ হাজারেরও বেশি কিরানাকে সঙ্গী করার কার্যক্রমের একটি অংশ। এরফলে কিরানাগুলির আয়েরও বৃদ্ধি ঘটবে। কিরানা প্রোগ্রাম হল দেশের অগণিত কিরানাসমূহকে বৃদ্ধিমুখী করার ব্যাপারে ফ্লিপকার্ট গ্রুপের প্রচেষ্টার অঙ্গ। ফ্লিপকার্টের কিরানা প্রোগ্রামের প্রসারণ কলকাতা, গুয়াহাটি, শিলচর, নুনমাটি ও শিলঙের মতো দেশের পূর্বাঞ্চলীয় শহরগুলিতে কিরানাগুলি ও গ্রাহকদের সঙ্গে ফ্লিপকার্টের আরও ভাল সম্পর্ক গড়ে তুলছে। এই কিরানাগুলির মধ্যে থাকছে জেনারেল ট্রেড স্টোর্স ও বেকারিগুলি থেকে টেইলর শপ।…
Read More
রাজ্যের নতুন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

রাজ্যের নতুন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়

জল্পনা সত্যি হল। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যসচিব পদে নিয়োজিত হলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আগামী ১ অক্টোবর থেকে মুখ্যসচিবের দায়িত্ব সামলাবেন তিনি। এর আগে রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন তিনি। সোমবার সকালে নিজেই একথা টুইট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলাপন বন্দ্যোপাধ্যায়ের জায়গায় রাজ্যের নতুন স্বরাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ করা হল এইচ কে দ্বিবেদিকে। এছাড়া আরও রদবদল করা হয়েছে রাজ্য প্রশাসনে। নবান্নের তরফে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়। সেখানে লেখা হয়, বর্তমান মুখ্যসচিব রাজীব সিনহা আগামী ৩০ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন। তাঁর জায়গায় রাজ্যের মুখ্যসচিবের দায়িত্ব পাচ্ছেন বর্তমান স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এর আগেই নিজের টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “আমি এটা জানাতে পেরে খুব আনন্দিত যে…
Read More
শুরু হচ্ছে আনলক ৫.০

শুরু হচ্ছে আনলক ৫.০

চতুর্থ পর্যায়ের আনলকডাউন সমাপ্ত হতে চলেছে ৩০ সেপ্টেম্বর। পয়লা অক্টোবর থেকে শুরু হচ্ছে আনলক ৫.০। মনে করা হচ্ছে বেশ কিছু ক্ষেত্রে এবার ছাড় মিলতে পারে ৫য়ের জন্য। সাত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকটি নির্দেশ দিয়েছেন।   অক্টোবর মাসে সারা দেশ উৎসবে মাতবে। ফলে বিশেষ ব্যবস্থা নেওয়া জরুরি বলেই মনে করছে কেন্দ্র। উল্লেখ্য কোনও রাজ্যই কেন্দ্রকে না জানিয়ে বা অনুমতি না নিয়ে লকডাউন ঘোষণা করতে পারবে না জানানো হয়েছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক লকডাউনের পঞ্চম পর্যায়ে একাধিক বিষয়ে ছাড় দিতে পারে। প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন লকডাউন জারি করে অর্থনৈতিক লেনদেনে কোনও বাধা যাতে সৃষ্টি না হয়, তা দেখতে হবে।…
Read More
পরমাণু শক্তি কমিশনের সভাপতি বিজ্ঞানী শেখর বসু প্রয়াত

পরমাণু শক্তি কমিশনের সভাপতি বিজ্ঞানী শেখর বসু প্রয়াত

করোনা আক্রন্ত অবস্থায় বৃহস্পতিবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় পরমাণু বিজ্ঞানী শেখর বসুর। ভারতের পরমাণু শক্তি কমিশনের সভাপতির পদ ছিলেন তিনি। ভারতের প্রথম পরমাণুজ্বালানি চালিত ডুবোজাহাজ আইএনএস অরিহন্তের পরমাণুচুল্লির নকসা তৈরি করেছিলেন তিনি। ২০১৪ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে ভারত সরকার। দিন কয়েক আগে করোনা আক্রান্ত হন শেখর বসু। এর পর তাঁকে কলকাতার একটি নামি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রক্তে কমছিল অক্সিজেনের মাত্রা। ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল তাঁর। বৃহস্পতিবার ভোর ৫টায় শেষ হয়ে যায় সব লড়াই। দেশকে পরমাণু শক্তিতে স্বনির্ভর করতে শেখর বসুর গবেষণা স্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
Read More
মাত্র বারো ঘন্টায় হাওড়া থেকে দিল্লি

মাত্র বারো ঘন্টায় হাওড়া থেকে দিল্লি

করোনা কালে গোটা দেশ জুড়ে যখন রেল পরিষেবা ব্যাহত, হাওড়া নয়া দিল্লি রুটকে ঢেলে সাজাচ্ছে ইস্টার্ন রেলওয়ে। হাওড়া থেকে দিল্লি যেতে এখনো অব্দি কম সময় নেয় রাজধানী এক্সপ্রেস, ঘন্টায় ১৩০ কিমি বেগে দিল্লি পৌঁছে দেয় যাত্রীদের , বর্তমানে আরো ৫ ঘন্টা আগে যাত্রী দের পৌঁছানোর কাজ দ্রুতগতি তে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। মাত্র ১২ ঘন্টায় হাওড়া থেকে দিল্লি পৌঁছবে সেই ট্রে। ইস্টার্ন রেলওয়ে জানিয়েছে হাওড়া-দিল্লি ও দিল্লি-মুম্বাই ১৬০ কিলোমিটার গতিবেগে ট্রেন চালানোর প্রচেষ্টা শুরু হয়েছ এবং প্রাথমিক আনুমানিক খরচ ৬ হাজার কোটি টাকার হিসেব জারি করা হয়েছ। ওভারহেড ইলেক্ট্রিকাল মডিফিকেশন, ট্র্যাক মডিফিকেশন, সীমানা প্রাচীর নির্মাণ এবং ট্র্যাক অভয়ডেন্স সিস্টেম রেডি…
Read More
WhatsApp- এর নয়া ফিচার্স

WhatsApp- এর নয়া ফিচার্স

বর্তমানে ১৮০টি দেশের ১৫০ কোটি মানুষ WhatsApp ব্যবহার করেন। ইউজারদের দুই ফোনে ভিন্ন WhatsApp ব্যবহারের সমস্যা থেকে মুক্তি দিতেই এবার নয়া ফিচার্স নিয়ে হাজির বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চ্যাট-অ্যাপ WhatsApp। একই অ্যাকাউন্ট মাল্টিপল স্মার্টফোনে ব্যবহার করতে পারবেন WhatsApp ইউজাররা। Android, iOS ছাড়াও ডেস্কটপেও ব্যবহার করা যাবে WhatsApp-এর নয়া ফিচার্স। শেষ পর্যায়ের কাজ চলছে বলে জানা গেছে এক রিপোর্টে। এছাড়াও ডেস্কটপের জন্য বিশেষ ইউজার ইন্টারফেস বা UI-এর উপরও WhatsApp কাজ করছে বলে জানা গেছে।
Read More
অসুস্থ প্রবীণ নেতা শরদ যাদব

অসুস্থ প্রবীণ নেতা শরদ যাদব

বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঘনিষ্ঠ তথা লোকতান্ত্রিক জনতা দলের প্রধান, ৭৫ বছর বয়সী দেশের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদব গুরুতর অসুস্থ। প্রবল শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে। চিকিৎসকদের পরামর্শে তাঁকে ভেন্টিলেটরে রাখতে হয়েছে। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ এই প্রবীণ নেতা। দিল্লির রাজেন্দ্র নগরের মাল্টি স্পেশ্যালিটি বেসরকারি, স্যর গঙ্গারাম হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানেই বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। রবিবার থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়।
Read More
ভারতীয় সেনাদের শরীরে করোনার থাবায় চিন্তায় প্রশাসন

ভারতীয় সেনাদের শরীরে করোনার থাবায় চিন্তায় প্রশাসন

করোনার থাবায় দেশের সুরক্ষার কী হবে? লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই জানালেন, এখনও পর্যন্ত দেশের ৩২,২৩৮ জন আধাসামরিক জওয়ান করোনা আক্রান্ত। উত্তপ্ত ভারত-চীন সীমান্ত। এই পরিস্থিতিতে ভারতীয় সেনা শিবিরে করোনার থাবা নিঃসন্দেহে চিন্তা বা রাজ্য প্রশাসনের। কেন্দ্রীয় মন্ত্রী জানান, ৯১৫৮ জন আধাসামরিক জওয়ান, ৮৯৩৪ জন বি.এস.এফ জওয়ান, ৫৫৪৪ জন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স , ৩৩৮০ জন ইন্দো তিবেটান বর্ডার পুলিশ, সশস্ত্র সীমা বল এর ৩২৫১ জন, অসম রাইফেলস এর ১৭৪১ জন এবং ২২৫ জন এন.এস.জি কমান্ডার এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত।
Read More
প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরতের

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরতের

সংসদে নতুন কৃষি বিল পাশ হওয়ার আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল৷ উল্লেখ্য, মোদী মন্ত্রিসভায় আকালি দলের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও, শিরোমণি আকালি দল মোদী সরকারকে বাইরে থেকে সমর্থন করবে বলে জানা যাচ্ছে। কেন্দ্রের নতুন তিনটি কৃষি বিল কৃষকক্সভায়্‌ এই অভিযোগ তুলেই পদত্যাগ করেছেন৷ ট্যুইটারে হারসিমরত লিখেছেন, ‘সরকারের কৃষক বিরোধী অর্ডিন্যান্স এবং আইনের প্রতিবাদে আমি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছি। কৃষক এবং তাঁদের ভাইবোনদের পাশে থাকতে পেরে আমি গর্বিত।’ পরবর্তীতে সময়ে তাঁদের রণকৌশল কী হবে, তা পার্টির বৈঠকে ঠিক হবে বলেও তিনি জানিয়েছেন। কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে,…
Read More
পেয়াজ রপ্তানি বন্ধ, সীমান্তে ক্ষতি কোটি কোটি টাকা

পেয়াজ রপ্তানি বন্ধ, সীমান্তে ক্ষতি কোটি কোটি টাকা

কেন্দ্রীয় সরকারের রপ্তানির নিষেধাজ্ঞায় সীমানা বস্তা বস্তা পেঁয়াজ নষ্ট হচ্ছে। অন্যদিকে দেশে পেঁয়াজের দাম আকাশছোঁয়া। দেশে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় গত ১৪ তারিখ কেন্দ্রীয় সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় ফাঁপরে পড়েছে পেঁয়াজ ব্যবসায়ীরা। এই নির্দেশিকায় ভিন রাজ্য থেকে আসা পেঁয়াজের ট্রাক গুলি বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে রয়েছে। ওপারে পেঁয়াজ যেতে না পারায় গাড়িতেই নষ্ট হচ্ছে বলে খবর। সূত্রের খবর শুধুমাত্র বসিরহাট সীমান্তের সারি সারি ট্রাক দাঁড়িয়ে রয়েছে । ব্যবসায়ীরা জানিয়েছে বাংলাদেশে পেঁয়াজ যেতে না পারায় ট্রাকগুলিতে কয়েক লক্ষ মেট্রিক টন পেঁয়াজ গাড়িতে পঁচা শুরু হয়েছে। ক্ষতি প্রায় কয়েক কোটি টাকা।
Read More
দিল্লির হিংসার ঘটনায় দীর্ঘ চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ

দিল্লির হিংসার ঘটনায় দীর্ঘ চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ

বুধবার দিল্লির হিংসার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা উল্লেখ করে ১৭৫০০ পাতার দীর্ঘ চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। পূর্ব দিল্লির কারকারডোমা আদালতে পেশ করা হয়েছে এই চার্জশিট। এই চার্জশিটে মূলত সেই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে যারা দাঙ্গার সময় ২৫টি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হিংসার ঘটনায় ইন্ধন জুগিয়েছিল। চার্জশিটের সঙ্গে পুলিশ ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যাট যুক্ত করেছে। এই দীর্ঘ চার্জশিটে উল্লেখ রয়েছে ৭৪৭ জন সাক্ষীর বয়ান। প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখে হঠাৎই দিল্লিতে সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়ে। নাগরিকত্ব আইনের বিরোধিতা করে এই হিংসা ছড়িয়েছিল বলে দাবি করেছিল একপক্ষ। পুরো ঘটনায় মৃত্যু হয় ৫৩ জনের।
Read More