দেশ

সোমবার শপথ নিতে পারেন নীতিশ কুমার

সোমবার শপথ নিতে পারেন নীতিশ কুমার

নয়াদিল্লি: সরকার গড়া নিয়ে পাটনায় তৎপরতা তুঙ্গে। সব ঠিক থাকলে আগামী সোমবার ফের বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন জেডি নেতা ডেপুটি মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। করোনার কারণে মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিক উল্টোদিকে রাজভবনের হলে। জেডিইউ-এর থেকে অনেক বড় ব্যবধানে জয় পেয়েছে বিজেপি। ২০১৫ সালে মুখ্যমন্ত্রী হিসেবে চতুর্থবার শপথ নিয়েছিলেন নীতিশ কুমার।
Read More
সুস্থ স্মৃতি ইরানি

সুস্থ স্মৃতি ইরানি

নয়াদিল্লি: অবশেষে করোনা নেগেটিভ হয়ে সেরে উঠলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি৷ ট্যুইটারে মন্ত্রী সেরে ওঠার খবর দিলেন৷ মন্ত্রী লিখেছেন, ‘এখন আমার করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ৷  সুস্থতার জন্য শুভেচ্ছা পাঠানো ও প্রার্থনা করার জন্য সবাইকে ধন্যবাদ৷’ অক্টোবর মাসের ২৮ তারিখ নাগাদ ট্যুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা ঘোষণা করেছিলেন স্মৃতি ইরানি৷
Read More
অবশেষে সেনা সরাতে রাজি হল ভারত-চিন

অবশেষে সেনা সরাতে রাজি হল ভারত-চিন

লাদাখ সীমান্তে মুখোমুখি ভারত ও চিনের সেনাবাহিনী। পরিস্থিতি সামাল দিতে এপর্যন্ত ৮ দফা সামরিক বৈঠক হয়ে গিয়েছে দু’দেশের মধ্যে। এবার সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে চিন। পূর্ব লাদাখের একাধিক এলাকা থেকে অবশেষে সেনা সরাতে রাজি হল ভারত-চিন। ধাপে ধাপে সেনা সরানোর প্রক্রিয়া শুরু হবে। জানা গিয়েছে, যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্ক এবং সাজোঁয়া গাড়ি সরিয়ে নিয়ে যাওয়া হবে। প্রতিদিনই সেনা সরানোর এই গোটা প্রক্রিয়াটি খতিয়ে দেখবে দু’পক্ষ। সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা ও যোগাযোগ বজায় রাখতে রাজি হয়েছে দুই দেশ।
Read More
আধার ও প্যান লিংকের সময়সীমা নির্দিষ্ট হল

আধার ও প্যান লিংকের সময়সীমা নির্দিষ্ট হল

ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে আধার ও প্যান সংযুক্তির সময়সীমা নির্দিষ্ট করার নির্দেশ দিল কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ৩১ ডিসেম্বরের মধ্যে করে ফেললেই ভালো যদি তা একান্ত সম্ভব না হয় সেক্ষেত্রে অবশ্যই ৩১ মার্চের মধ্যে করে ফেলতেই হবে বলে ব্যাংকগুলিকে নির্দেশ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। এই সংযুক্তিকরণের কাজ পাশাপাশি তিনি আরও বেশি করে ডিজিটাল লেনদেনের দিকে নজর দিতে চেয়েছেন। এদিন সীতারামন জানিয়েছেন, ব্যাংক গ্রাহকদের কাছে ডিজিটাল নয় এমন আর্থিক লেনদেনকে নিরুৎসাহিত করতে হবে। প্রয়োজন হলে তাদের সাহায্য করতে হবে ‌প্রযুক্তিগত শিক্ষা দেওয়ার ব্যাপারে।
Read More
মঙ্গলবার গভীর রাতে বিহারের চূড়ান্ত ফল

মঙ্গলবার গভীর রাতে বিহারের চূড়ান্ত ফল

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে বিহারের চূড়ান্ত ফলাফল ঘোষণা হতে পারে মঙ্গলবার গভীর রাতে৷ করোনার কারণে বুথে ভিড় কমাতে এবার সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৬ হাজার৷ অর্থাৎ ১ লক্ষ ৬ হাজার ইভিএম-এর গণনা করতে হবে৷ করোনার জন্য সুরক্ষা বিধি মানতে এবার প্রতিটি বিধানসভা কেন্দ্রে ৫০ থেকে ৫১ রাউন্ড পর্যন্ত গণনা হওয়ার সম্ভাবনা রয়েছে৷ বিহারে ৪ কোটি ১০ লক্ষ ভোট পড়েছে৷
Read More
গ্রেফতার রিপাবলিক টিভির মুখ্য আধিকারিক ঘনশ্যাম সিং

গ্রেফতার রিপাবলিক টিভির মুখ্য আধিকারিক ঘনশ্যাম সিং

ভুয়ো টিআরপি মামলায় মঙ্গলবার মুম্বই ক্রাইম ব্রাঞ্চের বিশেষ তদন্তকারী দলের হাতে গ্রেফতার হলেন রিপাবলিক মিডিয়ার সহকারী ভাইস প্রেসিডেন্ট তথা ড্রিস্ট্রিবিউশনের দায়িত্বপ্রাপ্ত মুখ্য আধিকারিক ৪৪ বছর বয়সী ঘনশ্যাম দিলীপকুমার সিং। আজই আদালতে পেশ করা হবে তাঁকে। এদিন সকালে থানের বাড়ি থেকেই গ্রেফতার করে তাঁকে। পুলিশ কাস্টডির দাবি জানাবে ক্রাইম ব্রাঞ্চ। এই মামলায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করল মুম্বই পুলিশ।
Read More
খারিজ হল অর্ণব গোস্বামীর আবেদন

খারিজ হল অর্ণব গোস্বামীর আবেদন

সোমবার রিপাবলিক টিভি চ্যানেলের সম্পাদক  অর্ণব গোস্বামীর অন্তর্বর্তী জামিন ফের খারিজ করল বম্বে হাইকোর্ট। পাশাপাশি হাইকোর্ট জানিয়ে দিয়েছে, জামিনের জন্য তাঁকে নিম্ন আদালতে যেতে হবে। ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নায়েক এবং তাঁর মায়ের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গত ৪ নভেম্বর গ্রেফতার করা হয়েছে র এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে। আর তারপরেই বোম্বে হাইকোর্টকে চ্যলেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তিনি। গত বৃহস্পতিবারেও বম্বে হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন অর্ণব। সে দিনও আদালত তা খারিজ করে দিয়েছিল।
Read More
করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে

আগের থেকে কম গতিতে হলেও দেশে নতুন আক্রান্ত বেড়েই চলেছে। রবিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ হাজার ৬৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিন দেশে মৃত্যু হয়েছে ৫৫৯ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটা অবশ্য খানিকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৯ হাজার ৮২ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা নেমে গিয়েছে প্রায় ৫ লক্ষের কাছাকাছি।
Read More
ইডির তলব পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ছেলে রনিন্দর সিংয়কে

ইডির তলব পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ছেলে রনিন্দর সিংয়কে

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী তথা দলের বর্ষীয়ান নেতা ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের ছেলে রনিন্দর সিংয়ের বিদেশে হিসেব বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে তাঁকে গতকাল তলব করেছিল ইডি। কিন্তু হাজিরা দেননি তিনি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ছেলে অবশ্য শুরু থেকেই দাবি করে আসছেন, তিনি কোনও আইন ভঙ্গ করেননি। প্রসঙ্গত, পি চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরম, কমল নাথের ছেলে নকুল নাথ, অশোক গেহলটের ছেলে বৈভব গেহলটের মতো কংগ্রেসের প্রভাবশালী নেতাদের ছেলেদের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি তদন্ত করছে । সেই তালিকায় নবতম সংযোজন রনিন্দর সিং।
Read More
দৈনিক করোনাজয়ীর সংখ্যা বেশি

দৈনিক করোনাজয়ীর সংখ্যা বেশি

সার্বিকভাবে গোটা দেশে এখনও প্রায় ৫০ হাজার মানুষ দৈনিক এই রোগের কবলে পড়ছেন। শনিবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৫০ হাজার ৩৫৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা আগের দিনের থেকে প্রায় ৩ হাজার বেশি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৩ হাজার ৯২০ জন। যা আগের দিনের তুলনায় সামান্য কম। নতুন দৈনিক আক্রান্ত এবং দৈনিক করোনাজয়ীর সংখ্যার মধ্যে ব্যবধান প্রায় ৪ হাজার। দেশের কোনও কোনও রাজ্যে করোনা দ্বিতীয় ধাক্কার ইঙ্গিত পাওয়া গেল
Read More
শুরু হল তৃতীয় দফার ভোটগ্রহণ

শুরু হল তৃতীয় দফার ভোটগ্রহণ

শনিবার শুরু হয়েছে বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা চূড়ান্ত দফার ভোটদান পর্ব। বিহারে শেষদফায় ৭৮ আসনে চলছে নির্বাচন। আজ। ভোট দেবেন ২ কোটি ৩৪ লক্ষ ভোটার। করোনা বিধি মেনে শুরু হয়েছে ভোটগ্রহণ। তবে ভোটকেন্দ্রের বাইরের ছবিটা আগের মতোই বিপজ্জনক। এই দফায় মোট ৭৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। কিন্তু দ্বিতীয় দফার মতোই তৃতীয় দফাতেও মানুষের ভোট দিতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। ভোটিং স্লিপ না থাকায় অনেকেই ভোট দিতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। ছবি পর্যন্ত পাল্টে গিয়েছে। এই নিয়ে সরগরম হয়ে উঠেছে পাটনার বিহারি ভোট পর্ব।
Read More
খানিকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা

খানিকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা

শুক্রবার সকালে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৪৭ হাজার ৬৩৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যা ৬৭০ জন। ফলে দেশে মোট মৃত্যু হল বেড়ে দাঁড়াল ১ লক্ষ ২৪ হাজার ৯৮৫ জন। করোনায় মৃতের নিরিখে এখন আমেরিকার পরেই এদেশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৪ হাজার ১৫৭ জন। গত কয়েক সপ্তাহে মৃতের সংখ্যাটা আগের তুলনায় অনেকটা কমারও ইঙ্গিত মিলেছে।
Read More
গরুপাচার কাণ্ডে সিবিআই গ্রেফতার করল মূল অভিযুক্তকে

গরুপাচার কাণ্ডে সিবিআই গ্রেফতার করল মূল অভিযুক্তকে

বাংলাদেশে গরু পাচারের অভিযোগে গত সেপ্টেম্বরে কলকাতা ও মুর্শিদাবাদের একাধিক ঠিকানায় তল্লাশি চালায় সিবিআই। এই ঘটনায় দিল্লি থেকে সিবিআই গ্রেফতার করল মূল অভিযুক্ত এনামুল হককে। নাম জড়িয়েছে বিএসএফের আধিকারিক সতীশ কুমারেরও। সিবিআইয়ের দাবি, সীমান্তে বিএসএফের আটক করা গরু কাটমানি দিয়ে ছাড়িয়ে ফের বাংলাদেশে পাচার করেছেন এনামুল। গত সেপ্টেম্বরে এই ঘটনায় এনামুল ও সতীশ কুমারের বিরুদ্ধে FIR করে সিবিআই।
Read More
হোয়াটসঅ্যাপে চালু হল পেমেন্ট সিস্টেম

হোয়াটসঅ্যাপে চালু হল পেমেন্ট সিস্টেম

গুগল পে, ফোন পে -র মতো এবার হোয়াটসঅ্যাপেও করা হবে পেমেন্ট সিস্টেম। অবশেষে ভারতেও পেমেন্ট সিস্টেম চালু করার ছাড়পত্র পেল হোয়াটসঅ্যাপ। এর ফলে সহজেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে টাকা লেনদেন সম্ভব। এবার এই অ্যাপকে আনুষ্ঠানিকভাবে ছাড়পত্র দিল ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। ১৪০-এরও বেশি ব্যাঙ্কের সঙ্গে যুক্ত রয়েছে হোয়াটসঅ্যাপ ৷ এর জন্য আলাদা করে কোনও টাকা দিতে হবে না।
Read More