দেশ

ফের দিল্লিতে ঘটল মেডিক্যাল পড়ুয়ার আত্মহত্যার ঘটনা

ফের দিল্লিতে ঘটল মেডিক্যাল পড়ুয়ার আত্মহত্যার ঘটনা

গত দুই মাসের মধ্যে দিল্লির এইএমস-এ চিকিৎসকের আত্মহত্যার এটি দ্বিতীয় ঘটনা। সোমবার সন্ধ্যার সময় ৬ টা নাগাদ, এক মেডিক্যাল পড়ুয়া এইএমস-এর ১৯ নম্বর হোস্টেলের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এমবিবিএসের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন নিহত মেডিকেল পড়ুয়া, নাম বিকাশ(২২)। হাসপাতাল সূত্রের খবর, এই ছাত্রের বাড়ি বেঙ্গালুরুতে। কিছু দিন ধরেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন যে কারণে মনোরোগ ওয়ার্ডে ভর্তিও ছিলেন। সোমবার সন্ধ্যায় সকলের অলক্ষ্যে ওয়ার্ড থেকে বেরিয়ে সোজা চলে যান ১৯ নম্বর হোস্টেলের ছাদে। সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। এইএমসের ট্রমা ওয়ার্ডে নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ইতিমধ্যেই নিহত ছাত্রের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পুলিশের অনুমান,…
Read More
লোকাল-সহ সমস্ত ট্রেন বাতিল হল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

লোকাল-সহ সমস্ত ট্রেন বাতিল হল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

দেশে করোনা সংক্রমণের পরিপ্রেক্ষিতে সমস্ত সাধারণ যাত্রীবাহী ট্রেন পরিষেবা স্থগিত রাখার মেয়াদ বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। এবার ট্রেন বাতিলের সময়সীমা এক ধাক্কায় আরও দেড় মাসের বেশি বৃদ্ধি করা হল। সোমবার রেল বোর্ডের তরফে জানানো হয়েছে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে সমস্ত মেল, এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেইসঙ্গে এখনকার মতোই চলাচল করবে না কোনও লোকালও। তবে বর্তমানে যে স্পেশাল ট্রেনগুলি চলাচল করছে সেগুলি নির্ধারিত সূচি অনুসারে চলাচল করবে। সর্বশেষ নির্দেশিকায় ১ জুলাই থেকে ১২ অগস্ট পর্যন্ত সমস্ত সাধারণ দূরপাল্লার এবং লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। শুধুমাত্র বিশেষ ট্রেন চলবে বলে জানানো হয়।
Read More
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার করোনা হোটেলে আগুন

অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ার করোনা হোটেলে আগুন

আগুন লাগল অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় একটি হোটেলে। হোটেলটি করোনাভাইরাস কেন্দ্র হিসেবে ব্যবহত হচ্ছিল। স্বপ্না প্যালেস নামে ওই হোটেলটিকে করোনা কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল রমেশ হাসপাতাল। যা অন্ধ্রপ্রদেশে পরিচিত বেসরকারি হাসপাতালগুলির মধ্যে অন্যতম। রবিবার সকালে ওই হোটেলে ৩০ জন করোনা রোগী এবং ১০ জন স্বাস্থ্যকর্মী ছিলেন। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ন'জনের।  বিজয়ওয়াড়া সিটি পুলিশ কমিশনার বি শ্রীনিবাসুলু জানিয়েছেন, ভোর ৫ টা ১৫ মিনিট কন্ট্রোল রুমে ফোন যায়। জানানো হয়, হোটেলে আগুন লেগেছে। তিনি বলেন, ‘দমকল বাহিনী নিয়ে আমরা ঘটনাস্থলে দ্রুত আসি।’ তারপর ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর গলগল করে ধোঁয়া বেরোতে থাকে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে…
Read More
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সঞ্জয় দত্ত

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সঞ্জয় দত্ত

হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেতা সঞ্জয় দত্ত।গত শনিবার শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।তাঁকে মুম্বাই এর লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।সাধারণ চিকিৎসার পাশাপাশি তাঁর করোনা টেস্ট ও করা হয় । অভিনেতার ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ। তাঁর লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে। আরটি-পিসিআর পরীক্ষা করা হবে সঞ্জুবাবার। কেন অভিনেতার শরীরে আচমকা অক্সিজেনের ঘাটতি হল, তা জানতেও বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর আজ সুস্থ হয়ে বাড়ি তিনি।
Read More
আবারও স্থগিত হয়ে গেল কলেজ-ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষার ভবিষ্যৎ

আবারও স্থগিত হয়ে গেল কলেজ-ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষার ভবিষ্যৎ

সোমবারও সুরাহা হ’ল না কলেজ-বিশ্ববিদ্যালয়ের ফাইনাল সেমিস্টারের পরীক্ষার ভবিষ্যৎ। কোভিড পরিস্থিতিতে চূড়ান্ত বর্ষের পরীক্ষা আদৌ হবে কি-না তা জানতে ১৪ আগস্ট পর্যন্ত ফের অপেক্ষা করতে হবে ছাত্র-ছাত্রীদের।সুপ্রিম কোর্টের রায় পিছোতেই আরো অপেক্ষা বাড়ছে। কোভিড-১৯ এর কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’এর ফাইনাল সেমিস্টারের পরীক্ষা সংক্রান্ত সার্কুলারের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন পড়ুয়ারা। সেই মামলার শুনানি ফের ১৪ আগস্ট পর্যন্ত পিছিয়ে দিল বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি আর সুভাষ রেড্ডি এবং বিচারপতি এম.আর শাহ’র ডিভিশন বেঞ্চ। এদিকে, ইতিমধ্যেই দিল্লি এবং মুম্বই সরকার রাজ্যের বিশ্ববিদ্যালয় গুলোতে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত জানিয়েছে। এর বিরুদ্ধে এদিন কোর্টে ইউ.জি.সি’র তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, একমাত্র ইউ.জি.সি কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা…
Read More
পাঁপড় ভাজা খাওয়ার নিদান দেওয়া মন্ত্রী করোনায় আক্রান্ত

পাঁপড় ভাজা খাওয়ার নিদান দেওয়া মন্ত্রী করোনায় আক্রান্ত

কাজে এল না পাঁপড় ভাজা।ভাবিজির পাঁপড় ভাজা খেলে করোনা সারবে বলে নিদান দেওয়া মন্ত্রী অর্জুন মেঘবাল এবার নিজেই করোনা আক্রান্ত।শনিবার কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর তাঁকে দিল্লি এইমস’এ ভর্তি করা হয়। তিনি এই মহুর্তে হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে চিকিৎসাধীন। কিছুদিন আগেই পাঁপড় ভাজা।বিতর্কে শিরোনামে উঠে আসেন বিকানীরের এই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। সম্প্রতি বিতর্কের শিরোনামে এসেছিলেন রাজস্থান’এর বি.জে.পি সংসদ তথা জলসম্পদ মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অর্জুন মেঘবাল। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে দেখা যায় বি.জে.পি’র এই মন্ত্রী বিকানের এলাকার ভাবিজি ব্যান্ডের পাঁপড় হাতে নিয়ে দাবি করছেন, এই পাঁপড় ভাজা খেলে শরীরে করোনা প্রতিরোধের জন্য অ্যান্টিবডি তৈরি হবে।
Read More
করোনা আক্রান্ত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি  প্রণব মুখোপাধ্যায়

করোনা আক্রান্ত হলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়

এবার করোনায় আক্রান্ত হলেন দেশের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়।তিনি নিজেই তাঁর করোনা সংক্রমনের খবর টুইট করে জানিয়েছেন।ইতিমধ্যেই তিনি আইসোলেশনে চলে গেছেন। কিছুদিন আগেই করোনা টেস্ট করেন তিনি।রিপোর্ট পজিটিভ আসতেই তিনি এ খবর জানিয়েছেন ।তাঁর সংস্পর্শে আসা সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে পরামর্শ দিয়েছেন
Read More
গত দু’দিনে দেশে সংক্রমণ ছাড়াল ৬০ হাজারের বেশি

গত দু’দিনে দেশে সংক্রমণ ছাড়াল ৬০ হাজারের বেশি

দেশে একদিনে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ছাড়াল ৬২ হাজার। দেশে এখন মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২২ লাখ ১৫ হাজার ৭৪ জন। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সকালের বুলেটিনে দেখা গেল, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৬২ হাজার ৬৪ জন। কেন্দ্রের তথ্য বলছে, সংক্রমণ বৃদ্ধির হার আগের থেকে কমেছে। করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ৬ লাখ ৩৪ হাজারের কাছাকাছি। অ্যাকটিভ কেস ২৯.২০%। গত ২৪ ঘণ্টায় ভাইরাসের সংক্রমণে মৃত্যু হয়েছে ১০০৭ জনের। দেশে এখন সংক্রমণে মৃতের সংখ্যা ৪৪ হাজার ৩৮৬ জন। কেন্দ্রের পরিসংখ্যাণ অনুযায়ী, করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে মৃত্যুহার কমে দাঁড়িয়েছে ২.০১ শতাংশে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় যা সবচেয়ে কম। করোনায় মৃত্যুহার আরও কমেছে…
Read More
প্রবল ঠান্ডাতেও চিন সীমান্তে মোতায়েন থাকবে বাহিনী, প্রস্ততি নিচ্ছে সেনা

প্রবল ঠান্ডাতেও চিন সীমান্তে মোতায়েন থাকবে বাহিনী, প্রস্ততি নিচ্ছে সেনা

চিনকে আর বিশ্বাস করতে রাজি নয় ভারতীয় সেনাবাহিনী৷ তাই প্রবল ঠান্ডা পড়লেও এবার আর লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর নিরাপত্তায় কোনও ঢিলে দিতে রাখতে রাজি নয় সেনাবাহিনী৷ পার্বত্য এবং দুর্গম এলাকাতেও শীতকালে সমান তালে নজরদারি এবং প্রয়োজনীয় অস্ত্র ও সরঞ্জাম তৈরিই রাখবে সেনা৷ তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে৷ পাশাপাশি, নৌসেনাও জলপথে চিনের উপরে চাপ বজায় রাখবে বিষয়টি সম্পর্কে অবগত এক সরকারি সূত্রের দাবি, দীর্ঘ সময় ধরে পূর্ব লাদাখে বাহিনী মোতায়েন করে রাখার প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী৷ কারণ, এখনও পর্যন্ত দুই বাহিনীর মধ্যে কম্যান্ডার স্তরের পঞ্চম পর্যায়ের আলোচনা কবে হবে, সে বিষয়ে কিছুই জানায়নি চিন৷ গত সপ্তাহের শুরুর দিকেই এই আলোচনা হওয়ার কথা…
Read More
বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি

বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি

গত কয়েক সপ্তাহে সবাইকে চমকে দিয়ে বিশ্বের একের পর এক ধনকুবেরকে পিছনে ফেলে দিয়েছেন ভারতের ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি। বর্তমানে বিশ্বের চতুর্থ ধনীতম ব্যক্তি হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানি। বিশ্বজুড়ে করোনা সংকটের মধ্যেই একের পর এক শিখর স্পর্শ করে সম্পদ বেড়েই চলেছে আম্বানির। বর্তমানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর চেয়ারম্যান মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ৮০.৬ বিলিয়ন বা ৮০৬০ কোটি মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬ লক্ষ ৪ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে শুধুমাত্র চলতি বছরে তাঁর সম্পদ বেড়েছে ২২ বিলিয়ন বা ২ হাজার ২০০ কোটি মার্কিন ডলার। ব্লুমবার্গের বিশ্বের ধনীতম ব্যক্তির তালিকায় চার নম্বরে ছিল ফরাসি শিল্পপতি বার্নার্ড…
Read More
আইপিএল টাইটেল স্পনসরে এগিয়ে আমাজন ও বাইজু।

আইপিএল টাইটেল স্পনসরে এগিয়ে আমাজন ও বাইজু।

আইপিএল থেকে সরে গিয়েছে ভিভো।সামনে সেপ্টেম্বরে আইপিএল এক একপ্রকার চূড়ান্ত।কিন্তু বোর্ডের চিন্তা এখন স্পন্সরের খোঁজে। সম্প্রতি ভারত-চীন সীমান্ত উত্তেজনায় চিনা দ্রব্য নিষিদ্ধ ও বর্জনে তোলপাড় ভারতজুড়ে।এই মুহুর্তে বোর্ড ভিভোকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলেও নেটিজেনদের তীব্র বিরোধিতায় শেষ।পর্যন্ত ভিভো আইপিএল থেকে সরে দাঁড়ায়।আইপিএল থেকে ভিভো সরে দাড়াতেই বেশ কয়েকটি সংস্থার নাম শোনা যাচ্ছে।এই দৌড়ে এগিয়ে আমাজন ,বাইজু ।
Read More
সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর কল লিস্ট চেক করতেই বেরিয়ে এল নানা রহস্য

সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর কল লিস্ট চেক করতেই বেরিয়ে এল নানা রহস্য

সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর কল লিস্ট চেক করতেই বেরিয়ে এল নানা রহস্য।পুলিশমহলের অনুমান ছিলই যে রিয়ার কল লিস্ট চেক করলে নানা তথ্য বেরিয়ে আসবে যা সুশান্তের মৃত্যু মামলায় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।সেই মতো পুলিশ রিয়ার এক বছরের কল লিস্ট চেয়ে নেয় টেলিকম দপ্তর থেকে। সেই ফোন কলের তালিকা দেখে অবাক পুলিশ । রিয়ার এক বছরের কললিস্ট বেশ সন্দেহজনক । সুশান্তের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি । অথচ, তাঁকে গোটা বছরে ফোন করেছেন মাত্র ১৪৫ বার।মহেশ ভাট’কে ফোন করেছে ১৬ বার । সুশান্তের হাউজ ম্যানেজারকেও সুশান্তের থেকে বেশি ফোন করেছেন রিয়া । স্যামুয়েল মিরান্ডার সঙ্গে রিয়ার কথা হয় ২৮৭ বার। ৭৯১ বার…
Read More
ট্রেনের  টিকিট ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন ,যুক্ত হচ্ছে কিউ আর কোড।

ট্রেনের টিকিট ব্যবস্থায় আসছে আমূল পরিবর্তন ,যুক্ত হচ্ছে কিউ আর কোড।

 ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে ট্রেনের সংস্কার চলছিল আগেই।এবার করোনা এসে টিকিট ব্যবস্থায় আমূল পরিবর্তন হতে চলেছে। করোনার পরিস্থিতিতে শারীরিক দূরত্ব এড়ানোর জন্য দূরপাল্লার ট্রেনের টিকিটে এবার যুক্ত হচ্ছে কিউ আর কোড। রেল সূত্রে খবর, অনলাইনে টিকিট বুকিংয়ের পরই সংশ্লিষ্ট যাত্রীর নথিভুক্ত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে কিউআর কোডের লিঙ্ক চলে আসবে। তাতে ক্লিক করলেই দেখা যাবে টিকিট। সেই কোড স্ক্যান দেখেই টিকিট পরীক্ষা করবেন রেলের টিকিট পরীক্ষক বা টিটিইরা। এখন একাধিক দূরপাল্লার ট্রেনে টিকিট দেখা হয় ট্যাবে। হাতে নিয়ে কাগজের টিকিট পরীক্ষা করার দিন শেষ। রেল জানিয়েছে, যাঁরা ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট কাটবেন, তাঁরা তো বটেই, এমনকী যে সব…
Read More
কোঝিকোড় বিমান দুর্ঘটনায় মৃত অবসরপ্রাপ্ত বায়ুসেনা পাইলট দীপক বসন্ত শাঠে

কোঝিকোড় বিমান দুর্ঘটনায় মৃত অবসরপ্রাপ্ত বায়ুসেনা পাইলট দীপক বসন্ত শাঠে

শুক্রবার কোঝিকোড়ে বিমান দুর্ঘটনায় নিহত ১৫ জনের মধ্যে আছেন দুই পাইলট। তাঁদের একজনের নাম উইং কম্যান্ডার দীপক বসন্ত শাঠে। তিনি এয়ার ইন্ডিয়ার এয়ারবাস ৩১০ এস চালাতেন। তিনি একসময় বায়ুসেনার পাইলট ছিলেন। ক্যাপটেন শাঠেকে এয়ারফোর্স অ্যাকাডেমি সোর্ড অব অনার দিয়েছিল। বায়ুসেনা সূত্রে খবর, তাঁকে ৫৮ এনডিএ প্রেসিডেন্ট গোল্ড মেডেল দেওয়া হয়েছিল। বিমানবাহিনীতেও একসময় দক্ষ পাইলট হিসাবে তিনি বিশেষ সম্মান পেয়েছিলেন। শুক্রবার বিমানটি দুবাই থেকে আসছিল৷ প্রবল ঝড়বৃষ্টির মধ্যে রানওয়ে থেকে স্কিড করে যায় বিমানটি। ক্যাপটেন শাঠের বিমানটি দু’বার সেখানে নামতে গিয়ে ব্যর্থ হয়। তৃতীয়বারের চেষ্টায় নামার পরে দুর্ঘটনা রানওয়ে থেকে স্কিড করে যায় বিমানটি। প্লেনটি দু’টুকরো হয়ে ৩৫ ফুট গর্তে পড়ে যায়।…
Read More