06
Sep
বদল আসছে, এই বদলের ইঙ্গিত পূর্বেই মিলেছিল প্রধানমন্ত্রীর তরফে৷ পাল্টে যেতে চলেছে চিরাচরিত দিল্লির রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা লনের নাম৷ গতকাল অর্থাৎ সোমবার কেন্দ্রের তরফে জানানো হয়, যে এবার থেকে এই রাস্তা পরিচিতি পাবে কর্তব্য পথ নামে। সূত্রের খবর, নাম বদল সংক্রান্ত প্রয়োজনীয় বিষয় নিয়ে আজ মঙ্গলবার একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছে। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশে বিশেষ বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ঔপনিবেশিক মানসিকা থেকে বেরিয়ে আসার সময় এসেছে৷ ব্রিটিশ আমলের নাম পাল্টে ফেলার ইঙ্গিতও দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর সেই ঘোষণা মতোই এবার দিল্লির রাজপথ ও সেন্ট্রাল ভিস্তা লেনের নতুন নামাকরণ করা হচ্ছে। নয়া পথের নাম হবে কর্তব্য পথ৷…
