25
Oct
বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। বিগত কয়েক মাসে একাধিক নতুন প্রজাতির সন্ধান মিলেছে করোনার। এরইমাঝে দেশের কোভিড গ্রাফ গত কয়েক দিনে নিম্নগামী হতে শুরু করেছিল। মাঝে একধাক্কায় প্রায় অনেকগুণ বেড়েছিল দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। দীপাবলীতে আপাতত কমেছে এই গ্রাফ। যদিও সতর্কতা যে অবলম্বন করতেই হবে তা বলাই বাহুল্য। কেন্দ্রীয় তথ্য বলছে, আজ দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৩৪ জন। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের সক্রিয় রোগীর সংখ্যা ২৩ হাজার ১৯৩ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৯১ হাজার ৯০৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। আপাতত দেশের সুস্থতার হার ৯৮ শতাংশের বেশিই।…
