04
May
পিকআপ ভ্যান ও লরির মুখোমুখি সংঘর্ষে আহত হলেন চালক সহ প্রায় ছয় জন৷ আহতরা কোচবিহার এমজেএন হাসপাতালে চিকিৎসাধীন। আজ সকালে দুর্ঘটনাটি ঘটেছে পুন্ডিবাড়ি থানার খাগড়াবাড়ি চৌপথীতে৷রাস্তার পাশে উল্টে যায় ইট বোঝাই লরিটি। লরিটির সামনের দিকের অংশ দুমড়ে যায়৷ অন্যদিকে, পিকআপ ভ্যানটি রাস্তার পাশে ছিটকে যায়৷ পিকআপ ভ্যানের সামনের ডান দিকে ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুন্ডিবাড়ি থানার পুলিশ৷ পুলিশ জানিয়েছে, আজ সকাল ৬ টা নাগাদ খাগড়াবাড়ি মোড় থেকে নিউ কোচবিহারের দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। খাগড়াবাড়ি মোড়ের কাছে পিকআপ ভ্যানটি ঘোরাতে গেলে নিউ কোচবিহার থেকে খাগড়াবাড়ির দিকে আসা ইট বোঝাই লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে৷ লরিটি ইট সমেত উল্টে…
