23
Jun
স্কুল চলাকালীন চলছে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত নির্বাচনের নির্বাচনী কর্মীসভা। আর সেই সভায় উপস্থিত রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়,দিনহাটা ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর স্কুল চলাকালীন তৃণমূলের নির্বাচনী কর্মীসভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিতর্ক জেলা জুড়ে। ঘটনার বিবরণে জানা যায় রাজ্য পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে ইতিমধ্যেই কোচবিহার সফরে রয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। অভিযোগ স্কুল চলাকালীন মাইক বাজিয়ে কর্মীসভা শুরু করে দেয় তৃণমূলের নেতৃত্বরা। একদিকে স্কুলে ছাত্ররা রয়েছে অপরদিকে মাইক বাজিয়ে চলছে তৃণমূলের কর্মীসভা। এই বিষয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক খগেশ্বর বর্মন বলেন যেহেতু…
