কোচবিহার দুস্থদের বস্ত্র বিতরনের মধ্যে দিয়ে শহীদ জওয়ানদের শ্রদ্ধা নিবেদন

কোচবিহার দুস্থদের বস্ত্র বিতরনের মধ্যে দিয়ে শহীদ জওয়ানদের শ্রদ্ধা নিবেদন

পুলওয়ামায় ৪০জন সিআরপিএফ শহীদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে প্রাক্তন সৈনিক সংঘ এবং আস্থা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে কোচবিহার সাগরদিঘী চত্বরে অবস্থিত প্যাটন ট্যাংকের সামনে শহীদ দিবস পালন করা হয়।এদিন সকাল দশটা নাগাদ প্রথমে বীর শহীদদের ফটোতে ফুল নিবেদন এবং তার সাথে মোমবাতি ধুপকাঠি জ্বালিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের সদস্যরা। সংগঠনের সদস্যদের পাশাপাশি বহু সাধারণ মানুষ এদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে বীর শহীদদের শ্রদ্ধা জানান। এই শহীদ দিবস উপলক্ষে পথ চলতি মানুষদের হাতে কিছু চারা গাছ তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।এছাড়াও এই শহীদ দিবসে দুস্থ কুড়ি জন মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়।
Read More
তুমুল উন্মাদনায় কোচবিহারে অনুষ্ঠিত হল উত্তরবঙ্গের প্রথম হেরিটেজ ট্রেজার হান্ট

তুমুল উন্মাদনায় কোচবিহারে অনুষ্ঠিত হল উত্তরবঙ্গের প্রথম হেরিটেজ ট্রেজার হান্ট

দেশ বিদেশের বিভিন্ন হেরিটেজ শহরে এই ধরনের রেসের কথা এতদিন দেখা গেছে সংবাদপত্রের পাতায় কিংবা টিভির পর্দায়। আর এবার সেটা চাক্ষুস করা গেল একদম আমাদের প্রিয় কোচবিহার শহরের বুকে। গত ৪ ফেব্রুয়ারি এই ঐতিহাসিক রানের সাক্ষ্মী হয়ে থাকল কোচবিহারবাসী। আর এরজন্য অবশ্যই ধন্যবাদ প্রাপ্য আয়োজক কোচবিহার হেরিটেজ রাইডার সোসাইটির। কোচবিহার স্টেডিয়ামে এই রেসে ফ্ল্যাগশিপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার পুরসভার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ, জেলাশাসক পবন কাদিয়ান। প্রথম বারেই এই ট্রেজার রান হয়ে উঠল আর্ন্তজাতিক। ভূটান থেকে অংশ নিতে এসেছিল ১২ জন এবং বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন একজন। সব মিলিয়ে এই ট্রেজার রানে ৭৫ টি টুহুইলারে ১৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছিল। সহযোগিতার…
Read More
ডিএ-র দাবিতে কর্ম বিরতির ডাক দিয়ে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ

ডিএ-র দাবিতে কর্ম বিরতির ডাক দিয়ে আদালত চত্বরে বিক্ষোভ সমাবেশ

বকেয়া ডিএ-র দাবিতে পূর্ণ দিবস কর্ম বিরতির ডাক দিয়ে জেলা জুড়ে অবস্থানে বিক্ষোভে বসেছে সরকারি কর্মচারীরা। সোমবার সকাল থেকেই বকেয়া ডিএ-র দাবিতে প্ল্যাকার্ড হাতে কোচবিহার আদালতের সামনে অবস্থান-বিক্ষোভে বসে সরকারি কর্মচারীরা।একই সঙ্গে এদিন তুফানগঞ্জ মহকুমা আদালত চত্বরে বিক্ষোভে বসলেন সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারের কর্মচারীদের প্রাপ্য ডিএ দেওয়া নিয়ে সরকারের কোন সদ ইচ্ছা না দেখতে পাওয়ায়, বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে। সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, সহ সমস্ত সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছভাবে নিয়োগ সমেত বকেয়া ডিএ-র দাবিতে এদিন পূর্ণ দিবস কর্ম বিরতির ডাক দেন কোর্ট এমপ্লয়িজ এসোসিয়েশন।
Read More
প্রথম বর্ষ মাদ্রাসা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হল আজ

প্রথম বর্ষ মাদ্রাসা স্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হল আজ

প্রথম বর্ষ মাদ্রাসা স্তরের দিনহাটা মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন হলো। সোমবার দিনহাটা শহরের সংহতি ময়দানে প্রথম বর্ষ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মহকুমা শাসক রেহেনা বশির। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান গৌরীশংকর মাহেশ্বরী, ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, পুরসভার আধিকারিক অলোক কুমার সেন, মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক রানা গোস্বামী। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন হয়। বিভিন্ন মাদ্রাসার ছাত্রছাত্রীদের মার্চ পাষ্টের অভিবাদন গ্রহণ করেন মহকুমা শাসক। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি উল্লেখ করেন, দিনহাটায় এই প্রথম মাদ্রাসার স্তরের মহাকুমা ভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় কুড়িটি স্কুলের দুই শতাধিক ছাত্র-ছাত্রী ৬২টি ইভেন্টে অংশ নেয়।
Read More
অনুষ্ঠিত হল ডিএসএ এর বার্ষিক ক্রীড়া প্রোতিযোগিতা

অনুষ্ঠিত হল ডিএসএ এর বার্ষিক ক্রীড়া প্রোতিযোগিতা

গত ১১ ফেব্রুয়ারি কোচবিহার স্টেডিয়ামে অনুষ্ঠিত হল কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার ৭৪ তম বার্ষিক ক্রীড়া প্রোতিযোগিতা। ৪ টি মহকুমা ও ২৬ টি ক্লাবের মোট ৪১২ জন প্রতিযোগী এই বার্ষিক ক্রীড়ায় অংশ নেয়। এদিন সকাল ১১ টা থেকে খেলা শুরু হয়ে সারাদিন খেলা চলে। এদিনের বার্ষিক ক্রীড়ার উদ্বোধন করেন কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান। অনূর্দ্ধ ১৪,১৬,১৮,২০,৩৫ পুরুষ ও মহিলা বিভাগে মোট ৯৬ টি অ্যাথলেটিক্স ইভেন্ট এদিন অনুষ্ঠিত হয়। ২১৯ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয় কোচবিহার টাউন ক্লাব। এই নিয়ে পরপর তিনবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নের হ্যাট্রিক করল কোচবিহার টাউন ক্লাব। রানার্স খাগড়াবাড়ি ক্লাব পায় ১৫২ পয়েন্ট। এই বার্ষিক ক্রীড়ার প্রতিটি বিভাগের…
Read More
কোচবিহারের সভা থেকে বিজেপি নেতাদের কড়া ভাষায় আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কোচবিহারের সভা থেকে বিজেপি নেতাদের কড়া ভাষায় আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

দিনহাটা এক নম্বর ব্লকের ভারবান্দা গ্ৰামে বিএসএফের গুলিতে মৃত্যু হয় ২৩ বছরের যুবক প্রেম কুমার বর্মনের। এই ঘটনাকে সামনে রেখে ওই মৃত যুবকের পরিবারকে মঞ্চে তুলে বিএসএফ,কেন্দ্রীয় সরকার, এবং বিজেপিকে আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাশ্মীরের জঙ্গিদের মতো ওই যুবককে গুলি করে খুন করা হয়েছে। তার কাছ থেকে না গরু উদ্ধার হয়েছে,না সোনা উদ্ধার হয়েছে, না গোলাবারুদ উদ্ধার হয়েছে। তাহলে কেন তাকে খুন করা হলো? ওই যুবকের শরীর থেকে প্যালেট গানের ১৮০টি বুলেটের টুকরা উদ্ধার হয়েছে। যে বন্দুক দিয়ে কাশ্মীরে আতংবাদিদের গুলি করা হয় সেই বন্দুক দিয়ে তাকে গুলি করা হয়েছে। বিগত পঞ্চায়েত নির্বাচনের ভুল স্বীকার করে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,…
Read More
প্রত্যন্ত সীমান্তবর্তী কুর্শাহাটে ৯০ বি এন বিএসএফ এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন

প্রত্যন্ত সীমান্তবর্তী কুর্শাহাটে ৯০ বি এন বিএসএফ এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন

প্রত্যন্ত সীমান্তবর্তী কুর্শাহাটে ৯০ বি এন বিএসএফ এর উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন। শুক্রবার সকাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী কুর্শাহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সীমান্তের জনসাধারণের উদ্দেশ্যে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় বিএসএফ এর তরফে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএসএফের ৯০ ব্যাটেলিয়নের কমান্ডান্ট অফিসার অরবিন্দ কুমার উপপাধায়,  ডেপুটি কমান্ডেন্ট Y K Rana, ডা. অতুল গুপ্তা, গোপাল নাগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য নজরুল ইসলাম, সেকেন্দার আলী, দীপক সেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন বিএসএফ কমান্ড্যান্ট অরবিন্দ কুমার উপাধ্যায়। সীমান্তবর্তী নাগরিকরা বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের সুচিকিৎসার সুবিধা পেতে এদিন লাইনে দাঁড়িয়ে পড়েন এবং তারা ঐ…
Read More
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তুতি সভায় চাঞ্চল্যকর মন্তব্য রবীন্দ্রনাথ ঘোষের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রস্তুতি সভায় চাঞ্চল্যকর মন্তব্য রবীন্দ্রনাথ ঘোষের

তুফানগঞ্জের দেওচড়াই গ্রাম পঞ্চায়েত এলাকায় বৃহস্পতিবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন প্রাক্তন মন্ত্রী তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। তিনি এদিন প্রস্তুতি সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের সঙ্গে ষড়যন্ত্র করছে। আবাস যোজনা, জব কার্ডের টাকা বন্ধ করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপির নেতারা ভোট চাইতে এলে কাটারি বের করে তাদের কাছে হিসাব চাইবেন।স্বাভাবিকভাবেই রবীন্দ্রনাথ ঘোষের এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।অপরদিকে বিজেপির অভিযোগ পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকা কে অশান্ত করতে উস্কানিমূলক বক্তব্য রাখছেন রবীন্দ্রনাথ ঘোষ।
Read More
বিজেপিকে উলুধ্বনি ও ঝাঁটা নিয়ে তাড়া করার নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ

বিজেপিকে উলুধ্বনি ও ঝাঁটা নিয়ে তাড়া করার নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ

বিজেপিকে উলুধ্বনি ও ঝাঁটা নিয়ে তাড়া করার নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। বৃহস্পতিবার দিনহাটা ২ নম্বর ব্লকের নটকোবাড়ী বাজারে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, বিজেপি যেখানে সংঘটিত হয়ে জমায়েত করার চেষ্টা করবে, সেখানে মহিলাদের উলুধ্বনি দিয়ে ঝাঁটা নিয়ে তারা করতে হবে। এখানে বিজেপি আলাদা রাজ্যের দাবি তুলেছে , বাংলাকে ভাগ করার কথা বলছে। মানুষকে ওরা বিভ্রান্ত করার চেষ্টা করছে। মন্ত্রী উদয়ন গুহ বলেন, বলা হচ্ছে উত্তরবঙ্গে কোন উন্নয়ন হয়নি আদাবাড়ি ঘাটে সেতু তৈরি করা হয়েছে, মেখলিগঞ্জে জয়ী সেতু, কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে এগুলি কি উন্নয়ন নয়! সিপিএম আলাদা …
Read More
নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উড়ে গিয়ে সোজা বাড়ির চালে, ঘটনায় জখম দুই

নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উড়ে গিয়ে সোজা বাড়ির চালে, ঘটনায় জখম দুই

নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধের রাস্তা থেকে গাড়ি উড়ে গিয়ে সোজা বাড়ির চালে। ঘটনায় গুরুতর যখম দুইজন। গতকাল মধ্যরাতে কোচবিহার শহরের ১৬ নম্বর ওয়ার্ডের ফাঁসির ঘাট এলাকায় এই ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রের খবর আনুমানিক রাত তিনটে নাগাদ চার চাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পার্বতী চৌহানের বাড়ির চালে গিয়ে পরে। ভেঙে যায় টিনের বাড়ি। ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও একটি বাড়ি। সেই সময় ঘরের মধ্যেই ঘুমিয়ে ছিল বাড়ির সকল সদস্য। এই ঘটনায় পার্বতী চৌহান গুরুতর আহত হয়। গুরুতর আহত হয় গাড়ির চালকও। স্থানীয়দের অভিযোগ বেপরোয়া গাড়ি চালানোর কারণেই এই ঘটনা ঘটেছে। আর সেই দুর্ঘটনার ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
Read More
ফের বিজেপি ছেরে তৃণমূলে যোগদান বাড়াচ্ছে চিন্তা

ফের বিজেপি ছেরে তৃণমূলে যোগদান বাড়াচ্ছে চিন্তা

পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপিতে ভাঙ্গন। কোচবিহার জেলায় বিজেপির দখলে থাকা একমাত্র গ্রাম পঞ্চায়েত ঘোকসাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ একজন পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো। কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক এর হাত থেকে ওই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজু সরকার এবং পঞ্চায়েত সদস্য অধীর সরকার তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে দেয়। কোচবিহার জেলার ১২৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই একটি মাত্র গ্রাম পঞ্চায়েত বর্তমানে বিজেপির দখলে রয়েছে। ওই গ্রাম পঞ্চায়েতে ১৪ জন পঞ্চায়েত সদস্যের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি নয়টি আসনে জয়লাভ করে এবং তৃণমূল কংগ্রেস পাঁচটি আসনে জয়লাভ…
Read More
ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক পাচারকারী

ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে আহত এক পাচারকারী

ভারত বাংলাদেশ সীমান্তে মধ্য বালাভূতের কালজানি নদী দিয়ে গরু পাচার করতে গিয়ে বিএসএফের ৬২ নম্বর ব্যাটেলিয়ানের গুলিতে আহত এক ব্যক্তি। শনিবার ভোরে ঘটনাটি ঘটে তুফানগঞ্জ-১নং ব্লকের মধ্য বালাভূত  এলাকায়। গুলিবিদ্ধ ওই ব্যক্তির নাম সাইদুল ইসলাম, বয়স ৪৫ বছর, ধৃত ওই পাচারকারী অসমের ধুবড়ি জেলার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তের পর বিএসএফ সূত্রে জানানো হয়েছে। পাচারের আগেই মোট তিনটি গরু উদ্ধার হয়েছে বলেও জানানো হয়েছে। আহতকে রক্তাক্ত অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে আসে বিএসএফ এর কর্মীরা। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়।
Read More
পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা কোচবিহারে

পোস্টার ঘিরে রাজনৈতিক তরজা কোচবিহারে

বাংলার লজ্জা মমতা ব্যানার্জি। এমনই পোস্টার লক্ষ্য করা গেল কোচবিহার জেলা বিজেপির কার্যালয় সংলগ্ন এলাকার একাধিক রাস্তায়। একদিকে যেমন বাংলা লজ্জা মমতা ব্যানার্জি লেখা রয়েছে ওই পোস্টারে তেমনি ওই পোস্টারে বিভিন্ন মনীষীদের ছবি উল্লেখ করে লেখা রয়েছে বাংলার গর্ব সেই মনীষীদের নাম। ওই পোস্টার এর নিচেই লেখা রয়েছে আপনাদের সেবক অজয় সাহা, সম্পাদক বিজেপি কোচবিহার জেলা কমিটি। ইতিমধ্যেই কোচবিহার শহরের একাধিক স্থানে এই পোস্টার এখানে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একাধিক পোস্টারে যেমন বাংলার লজ্জা মমতা লেখা হয়েছে তেমনি বাংলার গর্ব ক্ষুদিরাম বসু, বাংলা গর্ব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ বিভিন্ন মনীষীদের নাম উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল…
Read More
খুব শীঘ্রই হতে চলেছে ভবানীগঞ্জ বাজারের মাছ ও সবজির দোকানে রাস্তার সংস্কারের কাজ

খুব শীঘ্রই হতে চলেছে ভবানীগঞ্জ বাজারের মাছ ও সবজির দোকানে রাস্তার সংস্কারের কাজ

কোচবিহার শহরের প্রাচীন ও ঐতিহ্যবাহী বাজার ভবানীগঞ্জ বাজার। এই বাজারে রয়েছে প্রচুর দোকানপাট এবং মাছ ও সবজি বাজার প্রতিদিন এই বাজারে কোচবিহার শহরসহ নানা প্রান্ত থেকে মানুষ আসেন বাজার করতে বিশেষত মাছ ও সবজি বাজারে। বহুদিন আগে এই বাজারটিতে বসানো হয়েছিল পেভারস  ব্লক তবে এখন পেভারস ব্লক নানান জায়গায় উঠে গিয়ে সেখানে জমছে জল আর তাতেই বাড়ছে বিপত্তি বৃষ্টি পড়লেই ফাঁকা জায়গাগুলোতে জমছে জল বাজার করতে আসা গ্রাহকদের জামাকাপড় জলের ছিটে লেগে নষ্ট হয়ে যাচ্ছে আর এই ভোগান্তি থেকে বাঁচতে অনেক গ্রাহকই এখন আর এই বাজারে আসতে চাইছেন না।তবে এবার এই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছে কোচবিহার বাসী । কোচবিহার…
Read More