বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী চন্দ্রশেখর বর্মন। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ এর নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ গত বিধানসভা নির্বাচনের পর থেকেই হুমকি দেওয়া হচ্ছিল চন্দ্রশেখর বর্মন কে। নির্বাচনের পর থেকে বাড়িছাড়া ছিলেন চন্দ্রশেখর বর্মন। দীর্ঘ এক বছর পর মায়ের বাৎসরিক এর কাজ করতে বাড়ি ফিরলে গতকাল রাতে স্থানীয় তৃণমূল পঞ্চায়েতের নেতৃত্বে তাকে মারধর করা হয় বলে অভিযোগ।
Read More
তিনবিঘায় বিএসএফ দের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন অমিত শাহ

তিনবিঘায় বিএসএফ দের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা দিলেন অমিত শাহ

কোচবিহারের তিনবিঘায় বিএসএফ দের অনুষ্ঠানে যোগ দিতে শিলিগুড়ি থেকে রওনা দিলেন অমিত শাহ। শিলিগুড়ির শুকনায় রাত্রিবাসের পর তিনবিঘা করিডোরে বিএসএফ এর অনুষ্ঠানে যোগদিতে ইতিমধ্যে বাগডোগরা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দর থেকে বিএসএফ এর হেলিকপ্টারে করে তিনবিঘা কর্মসূচি সেরে ফের বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতায় দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে অমিত শাহের।
Read More
প্লাস্টিক এবং তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান মহকুমা প্রশাসনের

প্লাস্টিক এবং তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান মহকুমা প্রশাসনের

মাথাভাঙ্গা শহরে প্লাস্টিক এবং তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে অভিযান মাথাভাঙ্গা মহকুমা প্রশাসনের।শুক্রবার মাথাভাঙ্গা মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা, মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক, ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা সহ অন্যান্য পৌর কর্মী এবং পুলিশকর্মীরা এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন। এদিনের এই অভিযান প্রসঙ্গে মাথাভাঙ্গা মহকুমা শাসক অচিন্ত্য কুমার হাজরা বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ করা হয়েছে, তারপরেও কিছু অসাধু ব্যবসায়ী প্লাস্টিকের ব্যবহার করছেন, পরিবেশকে রক্ষা করতে প্লাস্টিক বন্ধ করা প্রয়োজন। তাই এদিন মাথাভাঙ্গা শহরে অভিযান চালিয়ে বেশকিছু দোকান থেকে প্লাস্টিক জাতীয় ক্যারিব্যাগ, থার্মোকল বাজেয়াপ্ত করা হয়েছে। আইন অনুযায়ী সেই ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Read More
হিমোফিলিয়া রোগ নিয়ে সচেতনতামূলক প্রচার সেচ্ছাসেবী সংস্থার সদস্যদের

হিমোফিলিয়া রোগ নিয়ে সচেতনতামূলক প্রচার সেচ্ছাসেবী সংস্থার সদস্যদের

কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে সচেতনতামূলক প্রচার করল শিলিগুড়ি হিমোফিলিয়া অ্যাসোসিয়েশন এর সদস্যরা। সচেতনতা মূলক প্রচারের পাশাপাশি এদিন শিলিগুড়ি হিমোফিলিয়া অ্যাসোসিয়েশনের সদস্যরা মেডিকেল কলেজের আধিকারিকদের সঙ্গে দেখা করেন। উক্ত অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়, হিমোফিলিয়া এমন একটি রোগ যার সম্বন্ধে মানুষ সচেতন নয়। যার ফলে প্রায় সময়ে ভুল চিকিৎসা করে ফেলে সাধারণ মানুষ। এই রোগের বিশেষত্ব শরীরে সামান্য আঘাত লাগলে রক্তক্ষরণ শুরু হয়। সেই রক্তক্ষরণ সহজে বন্ধ হয় না। তার জন্য বিশেষ একটি ইনজেকশনের প্রয়োজন পড়ে। মূলত ১০ হাজার মানুষের মধ্যে একজন হিমোফিলিয়া এ এবং ৫০ হাজারের মধ্যে একজন হিমোফিলিয়া বি রোগ নিয়ে জন্মায়। এই রোগের পরীক্ষার জন্য উত্তরবঙ্গের…
Read More
গতকাল ২০ মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি কোচবিহারে

গতকাল ২০ মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি কোচবিহারে

গতকাল সন্ধ্যার ২০ মিনিটের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি কোচবিহারে। কোচবিহার মাথাভাঙ্গা 2 নম্বর ব্লক, তুফানগঞ্জ 1 নম্বর ব্লক এবং কোচবিহার 1 নম্বর ব্লকে ঝড়ের ব্যাপক প্রভাব পড়ছে। কুড়ি মিনিটের ঝড়ে ভেঙে গিয়েছে প্রায় ৩০০ বাড়িঘর। মৃত্যু হয়েছে দুজনের। আহত ১০০ জনেরও বেশি। গতকাল রাতেই আহতদের কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।ওই ঝড়ে ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের পাল পাড়া এলাকার দেবদাস পাল(বাবু), সুক্টাবাড়ি এলাকার জাহাঙ্গীর আলম এবং পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয় বলে জানা গিয়েছে। এছাড়াও বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বহু বাড়ির টিনের চালা উড়ে গিয়েছে। রাস্তায় গাছ উপড়ে পড়ে যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ নেই…
Read More
কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড গোটা গ্রাম,কান্নার রোল এলাকা জুড়ে

কয়েক মিনিটের ঝড়ে লন্ডভন্ড গোটা গ্রাম,কান্নার রোল এলাকা জুড়ে

কয়েক মিনিটের ঝড়ে নিশ্চিহ্ন গোটা গ্রাম । মাথা গোঁজার ঠাঁই টুকু নেই গ্রামবাসীদের । বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ ২ নং ব্লকের রামপুর ১ ও ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। ঝড়ের দাপটে সবথেকে বেশি ক্ষতি হয় রামপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের উত্তর রামপুর আশ্রম পাড়া এলাকায়। নিশ্চিহ্ন হয়ে যায় শতাধিক বাড়ি।গুরুতর আহত অবস্থায় ২ জন আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসাধীন। জখম আরও বেশ কয়েকজন। ঝড়ে বিপর্যস্ত গোটা গ্রাম।  জানা যায়, গতকাল রাতে বৃষ্টির সঙ্গে আচমকা কয়েক মিনিটের ঝড় শুরু হয়। রাস্তায় উপর গাছ পড়ে বারোবিশা - রামপুর রাজ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। ঝড়ের দাপটে উপরে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি । উড়ে যায় ঘরের টিন…
Read More
পাহাড়ের স্বাদ ও সেলফি জোনের আনন্দ পেতে নববর্ষের দিন উদ্বোধন হলো “আই লাভ এন এন পার্ক”-এর

পাহাড়ের স্বাদ ও সেলফি জোনের আনন্দ পেতে নববর্ষের দিন উদ্বোধন হলো “আই লাভ এন এন পার্ক”-এর

ছোটখাটো পাহাড়ের স্বাদ এবং সেলফি জোনের আনন্দ পেতে কোচবিহার বাসির জন্য নববর্ষের দিন উদ্বোধন হলো "আই লাভ এন এন পার্ক" কর্নার। এদিন কোচবিহার এন এন পার্ক এর এই সেলফি জোন এবং আই লাভ এন এন পার্ক এর উদ্বোধন করেন কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান এবং কোচবিহার পৌরসভার চেয়ারম্যান মাননীয় রবীন্দ্রনাথ ঘোষ। যুব প্রজন্মকে আকৃষ্ট করার জন্য আই লাভ এন এন পার্ক সেলফি পয়েন্ট উদ্বোধনের পাশাপাশি এদিন কোচবিহারের বয়স্ক নাগরিকদের জন্য পার্কের ভেতর একটি কর্নারের উদ্বোধন করা হয়। যেখানে শহরের বয়স্ক মানুষেরা এসে খবরের কাগজ পড়া থেকে শুরু করে গল্প বলা, তাদের মনের কথা সবার সাথে খুলে বলা, বাচ্চাদের সঙ্গে আড্ডা…
Read More
বন্ধের মিশ্র প্রভাব পড়েছে কোচবিহার জেলায়

বন্ধের মিশ্র প্রভাব পড়েছে কোচবিহার জেলায়

শ্রমিক সংগঠন গুলি সোম ও মঙ্গলবার দু দিনের ভারত বন্ধের ডাক দিয়েছে।এদিন সকালে দেখা গেল বন্ধের মিশ্র প্রভাব পড়েছে কোচবিহার জেলায়। বেশির ভাগ দোকানই বন্ধ।বেসরকারি বাস রাস্তায় নেই।সরকারী বাস রাস্তায় চললেও অন্যান্য যানবাহনের সংখ্যা খুবই কম।সরকারি বাস গুলি ঠাসাঠাসি করে যাত্রীরা চলাচল করছেন।
Read More
রাজনগরেও হারিয়ে যাচ্ছে চড়ুই

রাজনগরেও হারিয়ে যাচ্ছে চড়ুই

আজ বিশ্ব চড়ুই পাখি দিবসে মনে পড়ে যায় কবি তারাপদ রায়ের সেই লাইনটি ‘রাত্রির নির্জন ঘরে আমি আর চড়ুই একাকী’। তবে চড়ুই আর আমি নয়। হাল আমলে যা অবস্থা তাতে চড়ুই কে ছারাই আমাদের থাকতে হবে। কারন বিশ্ব উষ্ণায়ন ও অপরিকল্পিত নগরায়ণের ফলে সারা বিশ্বে হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত বিভিন্ন প্রজাতির পাখি। এর ব্যতিক্রম নয় রাজনগর কোচবিহারও। আজ থেকে বছর দশেক  আগেও শহর কোচবিহারে এন্তার দেখা মিলত শালিক, চড়ুই, বাবুই,ঘুঘুর মত পাখির। শীত পরতেই দেখা মিলত পরিযায়ী সাইবেরিয়ার পাখির দলের। কিন্ত আজ ছবিটা আমূল বদলে গেছে। সাইবেরিয়ার পরিযায়ীরাও অনিয়মিত। সেই সাথে দেশীয় পাখির দেখা মিলছে খুব কম। এরমধ্যে অন্যতম হল চড়ুই। শহরের…
Read More
ভোট যুদ্ধে উঠে আসছে কোচবিহারের দুই প্রাক্তন পৌরপতির নাম

ভোট যুদ্ধে উঠে আসছে কোচবিহারের দুই প্রাক্তন পৌরপতির নাম

একদিকে শাসক তৃনমূলের উন্নয়নের ধারা বজায় রাখার প্রতিশ্রুতি। অন্যদিকে বিরোধী ,বিজেপি,বামফ্রন্ট, কংগ্রেসের স্বচ্ছ পৌরবোর্ড গঠনের প্রতিশ্রুতির প্রচারে সরগরম রাজনগর। তবুও এরমাঝে রাজনৈতিক তরজায় উঠে আসছে কোচবিহারের দুই প্রাক্তন পৌরপতি দীপক গোষ্বামী ও বীরেন কুন্ডুর নাম। বাম, তৃনমূলের নেতাদের মুখে প্রচারের সময় উঠে আসছে এই দুই পৌরপতির নাম। শহরের বিভিন্নপ্রান্তে তৃনমূলের তরফে প্রয়াত প্রাক্তন পৌরপতি বীরেন কুণ্ডুর প্ল্যাকার্ড লাগানো হয়েছে। শহরের ২০ টি ওয়ার্ডে কমবেশী বীরেন কুন্ডুর প্রচুর অনুগামী রয়েছে। এর মধ্যে বেশ কয়টি ওয়ার্ডে বীরন কুন্ডুর অনুগামীরা  নির্নায়ক শক্তি হয়ে উঠতে পারে। বীরেন কুন্ডুর আমলে করা বিভিন্ন উন্নয়নমূলক কাজ তাই অনেক তৃনমূল প্রার্থী কে পথসভার মাধ্যমে,ক্যালেন্ডারের ছবির মধ্যদিয়ে তুলে ধরতে…
Read More
মনোনয়ন জমা দিলেন বীরেন পুত্র শুভজিৎ কুন্ডু

মনোনয়ন জমা দিলেন বীরেন পুত্র শুভজিৎ কুন্ডু

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতা শুভজিৎ কুন্ডু। উল্লেখ্য কোচবিহারের প্রাক্তন পৌরপতি বীরেন কুন্ডুর একমাত্র সন্তান শুভজিত বাবু। বাবার হাত ধরে রাজনীতিতে হাতেখড়ি হয় শুভজিৎ কুন্ডু র।এর আগে ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন তিনি। এবারের নির্বাচনে তার পূর্বতন ওয়ার্ড নং১১ নম্বর তপশিলি মহিলাদের জন্য সংরক্ষিত হবার ফলে শুভজিত বাবু বেছে নিয়েছেন তার পার্শ্ববর্তী ওয়ার্ড ১৭ নম্বর কে। ১৭ নম্বর ওয়ার্ডে শুভজিত বাবুর বাবার ভালো প্রভাব ছিল।আর সেটাকেই প্লাস পয়েন্ট করে ১৭ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছেন শুভজিত বাবু রাজনৈতিক মহল এমনটাই মনে করে। এদিন সকালে শুভজিৎ বাবুর সাথে মনোনয়ন পেশ করতে দেখা যায় ১০ নম্বর…
Read More
রাজ আমলের বাড়িগুলোর ছাদ অক্ষত কিন্তু মাঝে মাঝে ভেঙে পড়ছে ভবানীগঞ্জ বাজারে ছাদের অংশ

রাজ আমলের বাড়িগুলোর ছাদ অক্ষত কিন্তু মাঝে মাঝে ভেঙে পড়ছে ভবানীগঞ্জ বাজারে ছাদের অংশ

বড় দুর্ঘটনার হাত থেকে আবারো রক্ষা পেলো কোচবিহারের ৮ নম্বর ওয়ার্ডের ভবানীগঞ্জ বাজারের জাপানি পট্টির দোকানদার সহ সেই রাস্তা দিয়ে যাতা করা সাধারণ মানুষ। এর আগেও এখানে অনেকবার ছাদের অংশ ভেঙে পড়েছিল। সেই ঘটনারই পুনরাবৃত্তি গতকাল রাতে। সকালে দোকান খুলতে এসে এমনই দৃশ্য নজরে আসে স্থানীয় দোকানদারদের।ছাদের অবস্থা করুণ দেখে আগেও কয়েকবার তারা প্রশাসনকে এবং ব্যবসায়ী সমিতিকে জানিয়েছিল।কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বর্তমান পরিস্থিতিতে ব্যবসার অবস্থা করুণ। তার ওপর মাঝেমধ্যেই ছাদের অংশ কিছুদিন পর পর খসে পড়ছে। এতে তারা খুবই চিন্তিত। তারা মনে করেন দিনের পর দিন এমন ঘটনা তাদের ব্যবসা ক্ষতি মুখে পড়ছে। স্থানীয় দোকানদার জানান, ভবানীগঞ্জ বাজারের ৮…
Read More
বাই সাইকেল নিয়ে ১৯টি রাজ্য পরিদর্শন করে নজির গড়লেন কোচবিহারের নিখিল

বাই সাইকেল নিয়ে ১৯টি রাজ্য পরিদর্শন করে নজির গড়লেন কোচবিহারের নিখিল

কোচবিহার: বাই সাইকেল চড়ে প্রায় ৯৯ দিনে প্রায় দশ হাজার কিলোমিটার ১৯ টি রাজ্য ঘুরে কোচবিহারে নজির গড়লেন প্রত্যন্ত গ্রামের ছেলে নিখিল সরকার। বুধবার এই ১৯ টি রাজ্য ঘুরে আবারো কোচবিহারে এসে নিখিল তার এই দীর্ঘ যাত্রার ট্র্যাক শেষ করে। এদিন কোচবিহার সাগরদিঘী চত্বরের বিদ্যালয় পরিদর্শক করণ অফিসের সামনে তাকে স্বাগত জানায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়, উপস্থিত ছিলেন কোচবিহার পৌরবোর্ডের সদস্য রাহুল কুমার রায় সহ অন্যান্যরা। উল্লেখ্য, প্রত্যন্ত গ্রামের ছেলে নিখিল সরকার। তার বাড়ি নাটাবাড়ি বিধানসভার ডাওয়াগুরি গয়েরগাড়ি এলাকায়। কোচবিহার বিটি ইভেনিং কলেজের চূড়ান্ত বর্ষের ছাত্র বুকে একরাশ স্বপ্ন অদম্য সাহসিকতাকে নিয়ে শুধুমাত্র সাইকেলে চেপে ৯৯ দিনে দশ…
Read More
কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি কতটা বাস্তবায়িত হচ্ছে তা খতিয়ে দেখতে বিশেষ প্রতিনিধি দল কোচবিহারে

কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি কতটা বাস্তবায়িত হচ্ছে তা খতিয়ে দেখতে বিশেষ প্রতিনিধি দল কোচবিহারে

কেন্দ্রীয় প্রতিনিধি দলের একটি বিশেষ টিম কোচবিহার জেলার একাধিক গ্রাম পঞ্চায়েতের কর্য্যালয় গুলিতে একশো দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্প গুলির কাজ সরজমিনে খতিয়ে দেখতে কোচবিহার শহরে উপস্থিত হয়েছেন। কেন্দ্রের এই প্রতিনিধি দলে মধ্যে অনুজ ত্রিপাঠী এবং ব্রজেশ সিং নামে দুজন প্রতিনিধি এসছেন। এই প্রতিনিধি দল মঙ্গলবার কোচবিহার-২ এর বানেশ্বর গ্রাম পঞ্চায়েত কর্য্যালয়ে উপস্থিত হন। এখানে এসে তারা অঞ্চল প্রধান সহ অন্যান্য প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা ২০১৬,২০১৭ সাল এবং ২০২১,২০২২ সালের একশো দিনের কান সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পের কাগজপত্র খুঁটিনাটি দেখেন। এই বিষয়ে বানেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী জীবেন্দ্র দেবসিংহ বলেন, কেন্দ্রীয়…
Read More