কোচবিহার শহরে লকডাউনে করা হচ্ছে করোনার র‍্যাপিড টেস্ট

কোচবিহার শহরে লকডাউনে করা হচ্ছে করোনার র‍্যাপিড টেস্ট

লকডাউনে সোমবার সকালবেলা যাঁরা রাস্তায় নামছেন তাঁদেরই করোনার র‍্যাপিড টেস্ট করা হচ্ছে কোচবিহার শহরে। একাধিক জায়গায় চলছে এই অ্যান্টিজেন টেস্ট। বিধিনিষেধ থাকলেও সকাল থেকেই অনেকেই বিধি ভাঙছেন বলে অভিযোগ। মহকুমাশাসক জানান, সরকারি বিধি মেনে লকডাউনে অকারণে বাইরে বের হওয়া উচিত নয়। তবুও যাঁরা বাইরে বের হয়েছেন, তারা সত্যি কতটা সুস্থ তা পরীক্ষা করে দেখাই প্রশাসনের লক্ষ্য। কোচবিহারের কাছাড়ি মোড়ে সকাল সকালই উপস্থিত হন সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। তিনি বলেন, ‘‘এই দিনটিকে আমরা অন্যরকম ভাবে দেখার চেষ্টা করছি। লকডাউন সত্ত্বেও বহু মানুষ রাস্তায় বেরিয়েছেন। যাঁরা এই লকডাউনের মধ্যেও বাইরে বের হয়েছেন তাঁদেরই টেস্ট করা হচ্ছে। রিপোর্ট পজেটিভ এলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে সেফ…
Read More
দলীয় কর্মীসভায় সম্বর্ধিত কোচবিহার তৃণমূল জেলা যুব সভাপতি

দলীয় কর্মীসভায় সম্বর্ধিত কোচবিহার তৃণমূল জেলা যুব সভাপতি

কোচবিহারের চান্দামারিতে তৃণমূলের দলীয় কর্মীসভায় যোগ দিলেন জেলার যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক । জানা গিয়েছে কোচবিহারের দক্ষিণ বিধানসভার চান্দামারীতে এদিন উপস্থিত জেলা সভাপতি পার্থপ্রতিম রায় ও যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিককে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানানো হয় । উল্লেখ কিছুদিন আগেই জেলার সাংগঠনিক পদে রদবদল আনা হয় । এই দলীয় সভায় স্থানীয় বিধায়ক উদয়ন গুহকেও দেখা যায় । সূত্রের খবর আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে দলীয় নেতাকর্মীদের চাঙ্গা করতে জেলার বিভিন্ন অঞ্চলে কর্মসূচী করছেন জেলার যুব সভাপতি অভিজিৎ।
Read More
ছাত্র পরিষদের প্ৰতিষ্ঠা দিবস উপলক্ষে কোচবিহারে ছাত্র-যুবদের নিয়ে কেক কাটলেন জেলার যুব সভাপতি

ছাত্র পরিষদের প্ৰতিষ্ঠা দিবস উপলক্ষে কোচবিহারে ছাত্র-যুবদের নিয়ে কেক কাটলেন জেলার যুব সভাপতি

তৃণমূল ছাত্র পরিষদের প্ৰতিষ্ঠা দিবস উপলক্ষে কোচবিহারে ছাত্র-যুবদের নিয়ে কেক কাটলেন জেলার যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক । এবার করোনা পরিস্থিতিতে প্ৰতিষ্ঠা দিবসে বেশি আড়ম্বরের আয়োজন করেনি ছাত্র পরিষদ । করোনার নিষেধাজ্ঞায় এবং কোভিড বিধিনিষেধ মেনে এবার কোচবিহারের বিভিন্ন জায়গায় তৃণমূল ছাত্র পরিষদের প্ৰতিষ্ঠা দিবস পালন করে । অনুষ্ঠানে যোগ দেন যুব সভাপতি অভিজিৎ বাবু । জানা গিয়েছে স্থানীয় ছাত্র-যুবদের নিয়ে কেক কাটেন অভিজিৎ ভৌমিক । শিক্ষাঙ্গনে পড়াশোনার জন্য সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রদের নানা পরামর্শ ও অভিজ্ঞতা আদান প্রদান করেন তিনি । সূত্রের খবর অনুষ্ঠানে সমস্ত কর্মী সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনলাইন ভার্চুয়াল সভাতেই অংশগ্রহণ করে ।
Read More
দেওয়ানহাটে রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

দেওয়ানহাটে রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

কোচবিহারে প্রায় দেড় কিমি রাস্তার কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । জানা গিয়েছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সহায়তায় প্রায় ২০লক্ষ টাকা ব্যয়ে ১৫৫০ মিটার পাকা রাস্তার কাজ শুরু হয়েছে দেওয়ানহাটে ।এদিন ফিতে কেটে রাস্তার কাজের সূচনা করেন মন্ত্রী রবি ঘোষ ।রাস্তার সংস্কারের ফলে দেওয়ানহাট এলাকার বাসিন্দাদের চলাচলে সুবিধে হল বলে জানা গেছে । দেওয়ানহাটে এই রাস্তা তৈরির কাজের ফলে খুশি এলাকাবাসী ।
Read More
তৃণমূল ছাত্র পরিষদের দলীয় কর্মসূচিতে  জেলার যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক

তৃণমূল ছাত্র পরিষদের দলীয় কর্মসূচিতে জেলার যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক

আগামী ২৮ এ আগস্ট তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি র প্ৰতিষ্ঠাদিবসের কর্মসূচি উপলক্ষে তৃণমূল যুব কংগ্রেসে বৈঠক অনুষ্ঠিত হল কোচবিহারে । এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলার যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক ।জানা গিয়েছে এদিন কোচবিহার স্টেশন চৌপথি ,খাগড়াবাড়িতে দলীয় কর্মী এবং যুব ছাত্রদের নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্ৰতিষ্ঠা দিবস নিয়ে আলোচনা হয় । করোনা পরিস্থিতিতে ছাত্র সংসদের প্ৰতিষ্ঠা দিবস কিভাবে পালিত হবে তা নিয়ে নানা পরিকল্পনা ও কর্মসূচী গ্রহণ করা হয় বলে সূত্রের খবর।
Read More
নবনিযুক্ত জেলা সভাপতি ও যুব সভাপতিকে সম্বর্ধনা দিল কোচবিহার মোয়ামারী অঞ্চল তৃণমূল কংগ্রেস

নবনিযুক্ত জেলা সভাপতি ও যুব সভাপতিকে সম্বর্ধনা দিল কোচবিহার মোয়ামারী অঞ্চল তৃণমূল কংগ্রেস

কোচবিহারের মোয়ামারী অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচিতে যোগ দিলেন কোচবিহারের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় এবং যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক । এই দলীয় সভায় নবনিযুক্ত দুই সভাপতিকে সম্বর্ধনাও করে মোয়ামারী অঞ্চল তৃণমূল কংগ্রেস । এই কর্মসূচিতে আগামী লোকসভা ভোট নিয়ে দলের সমস্ত কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান করেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক । প্রসঙ্গত আগামী বিধানসভা ভোটকে মাথায় রেখে এবং কোচবিহারের সংগঠনকে মজবুত করতে কিছুদিন আগেই রদবদল আনা হয় কোচবিহার তৃণমূল কংগ্রেসে ।ইতিমধ্যে রাজ্যের যুব শক্তিকে প্রাধান্য দিয়ে জেলায় জেলায় যুব সংগঠনকে দলের কাজে লাগাতে তৎপর তৃণমূল । আর কাজকে জোরদার করতে কোচবিহারে জেলার যুব সভাপতি…
Read More
কোচবিহারে কর্মীসভায় তৃণমূল যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক

কোচবিহারে কর্মীসভায় তৃণমূল যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে মজবুত করতে পাটছড়া অঞ্চলে কর্মীসভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। এই কর্মীসভায় উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, জেলার যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্যরা । দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে অঞ্চলে অঞ্চলে তৃণমূলের কর্মীসভার আয়োজন বলে সূত্রের খবর। ওই কর্মীসভায় জেলার নব দায়িত্ব প্রাপ্ত যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিককে সংবর্ধনাও দেওয়া হয়। উল্লেখ্য, কিছুদিন আগেই কোচবিহারে সংগঠনকে ঢেলে সাজাতে দলের নতুন জেলা সভাপতি ও যুব সভাপতির নাম ঘোষণা করাহয় । কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দায়িত্ব পেয়েই যুব তৃণমূলের শক্তি বৃদ্ধিতে ঝাঁপিয়ে পড়েছেন নবনিযুক্ত যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
Read More
উদ্ধার হলো উন্নয়ন মন্ত্রীর ফেসবুক পেজ

উদ্ধার হলো উন্নয়ন মন্ত্রীর ফেসবুক পেজ

প্রায় ২৪ঘন্টা পর উদ্ধার হল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ফেসবুক পেজ । গত সোমবার হঠাৎই সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে যায় রবি ঘোষের ফেসবুক পেজটি । ঘটনাটি মুহূর্তে ছড়িয়ে পড়ে উত্তরের রাজনীতিতে । পড়ে যায় ব্যাপক শোরগোল । অবশেষে ফেসবুক পেজটি উদ্ধার করায় স্বস্তি কোচবিহার প্রশাসনে ।উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ইতিমধ্যেই পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছে এবং রাজ্যের তৃণমূল মিডিয়া সেলের সাথে ফোনে কথা বলেছেন । জানা গিয়েছে তাঁর এই ফেসবুক পেজটি ভিয়েতনামের একটি সংস্থা হ্যাক করেছে । পুলিশের সাইবার সেল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর । তৃণমূলের তরফে জানা গিয়েছে উন্নয়নমন্ত্রীর ফেসবুক পেজ হ্যাক করে উন্নয়নকে রোখা যাবে…
Read More
দলীয় কর্মীর উপর দুষ্কৃতি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল তৃণমূলের

দলীয় কর্মীর উপর দুষ্কৃতি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল তৃণমূলের

কোচবিহারে তৃণমূল কংগ্রেস কর্মী সুকুমার রায়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল জেলা তৃণমূল যুব কংগ্রেস । প্রতিবাদ মিছিলে হাঁটেন জেলা তৃণমূল যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং যুব দলের অন্যান্য নেতারা । জানা গিয়েছে রবিবার কোচবিহারের উত্তরবিধানসভা কেন্দ্রের খোলটা মরিচবাড়ি অঞ্চলে দলের কর্মী সুকুমার রায়ের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা । তৃণমূলের অভিযোগ এই হামলার পিছনে বিজেপির গুন্ডাবাহিনীর হাত রয়েছে ।এরই প্রতিবাদে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস প্রতিবাদ মিছিলের আয়োজন করে ।
Read More
সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ উধাও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ফেসবুক পেজ, চাঞ্চল্য কোচবিহারে

সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ উধাও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ফেসবুক পেজ, চাঞ্চল্য কোচবিহারে

সোমবার হঠাৎ ই ফেসবুক থেকে উধাও হয়ে গেল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের অভিযোগ বিরোধীরাই এই পেজটি হ্যাক করেছে। রবি ঘোষ ইতিমধ্যেই পুলিশের আইটি সেলের সাহায্যের জন্য আবেদন করেছে। জানা গিয়েছে রবীন্দ্রনাথ ঘোষ তাঁর এই অফিসিয়াল পেজে জেলার ও রাজ্যের নানা উন্নয়ন মূলক ছবি ভিডিও পোস্ট করতেন । কিন্তু হঠাৎই ফেসবুক পেজটি সোমবার উধাও হয়ে যায়।
Read More
কোচবিহারে বিজেপিতে ভাঙন অব্যাহত, তৃণমূলে ফিরলেন বিজেপি নেত্রী কমলা সরকার

কোচবিহারে বিজেপিতে ভাঙন অব্যাহত, তৃণমূলে ফিরলেন বিজেপি নেত্রী কমলা সরকার

কোচবিহারে বিজেপিতে ভাঙন অব্যাহত । তৃণমূলের দাবি প্রতিদিন বিজেপি এবং অন্যান্য দল থেকে প্রচুর নেতা কর্মী তৃণমূলে ফিরছেন । কিছুদিন আগেই বিজেপির কয়েকজন নেতা তৃণমূলে যোগদান করেন ।আজ কোচবিহার দলীয় কার্যালয়ে বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকা কমলা সরকার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন । এর সঙ্গে পরিমল রায় বিজেপি মন্ডল সহসভাপতি কুমারজিত সরকারও তৃণমূলে যোগদান করেন । সিপিএম থেকে যোগ দেন আফরাজুল হোসেন । এদিন দলে আগতদের হাতে দলীয় পতাকা তুলে তাদের দলে যোগদান করান পার্থপ্রতিম রায় । তৃণমূলের দাবি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় দলের বিক্ষুব্ধ নেতা বা অন্য পার্টি থেকে আগত নেতারা যোগদান করলেন ।
Read More
দীর্ঘ ৪ মাস পর খুলছে মদনমোহন ঠাকুর বাড়ি

দীর্ঘ ৪ মাস পর খুলছে মদনমোহন ঠাকুর বাড়ি

আজ থেকে খুলে যাচ্ছে কোচবিহারের মদনমোহন বাড়ি । করোনা এবং লকডাউনের দীর্ঘ ৪ মাস পর ভক্তদের জন্য মন্দিরের ফটক খুলে দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ । তবে কোভিড১৯-র রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সমস্ত নির্দেশিকা মেনে মন্দিরে প্রবেশ করতে হবে বলে জানা গিয়েছে । মন্দিরে প্রবেশের আগে পুণ্যার্থীদের থার্মাল স্ক্যানিং করা হবে।রাখা হবে হ্যান্ডওয়াশ এবং স্যানিটাইজার রাখার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ
Read More
লকডাউন সফল করতে রাস্তায় নামল কোচবিহারের মহকুমাশাসক।

লকডাউন সফল করতে রাস্তায় নামল কোচবিহারের মহকুমাশাসক।

রাজ্য সরকারের পূর্ব ঘোষিত তৃতীয় ও চতুর্থ লকডাউন সফল করতে রাস্তায় নামল কোচবিহারের মহকুমাশাসক।কখনো দেখা গেল লাঠি হাতে কখনো দেখা গেল গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করতে। এদিন আইন অমান্য করে যারা বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বেরিয়েছিল তাদের গাড়ি আটকে রাখা হয়।কোথাও আইন ভঙ্গকারীকে কান ধরে ওঠবোস করাল মহকুমাশাসক। রাস্তার মোড় গুলিতে ছিল কড়া নজরদারি।এদিন মহকুমাশাসকের সঙ্গে ছিলেন কোচবিহার থানার ওসি। পুলিশ সূত্রে জানা গিয়েছে লকডাউন না মানায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ।তাদের থানায় নিয়ে যাওয়া হয়। কোচবিহারে লকডাউন সফল করতে এইদুইদিন বিভিন্ন জায়গায় পুলিশি পাহারা দেয় পুলিশ বাহিনী
Read More
৮০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই

৮০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার দুই

শীতলকুচিতে প্রায় ৮০কেজি গাঁজা সহ গ্রেপ্তার হল দুইজন। জানা গিয়েছে ছোটো শালবাড়ির মানসাই নদীর চর এলাকায় গাঁজা সহ হাতে নাতে পুলিশের হাতে ধরা পরে দুইজন। ওই দুই অভিযুক্ত সন্তোষ দাস ও সন্তু সেন। শীতলকুচি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালিয়ে গ্রেপ্তার করে অভিযুক্তদের । পুলিশ অভিযুক্ত দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য শীতলকুচি থানায় নিয়ে আসে।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে
Read More