28
Nov
আবাস যোজনার বাড়ি পাওয়ার উপভোক্তা যোগ্য কি না তা সরেজমিনে খতিয়ে দেখতে উপভোক্তাদের বাড়িতে বাড়িতে গেলেন জেলাশাসক, পুলিশ সুপার সহ উচ্চপদস্থ আধিকারিকরা। উল্লেখ্য গোটা রাজ্যজুড়েই চলছে আবাস যোজনার সার্ভে। আবাস যোজনার তালিকাভুক্ত উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করছেন সরকারি কর্মচারীরা। কোচবিহারে সিতাই বিধানসভা কেন্দ্র উপনির্বাচন থাকায়, নির্বাচনী বিধি-নিষেধের কারণে অনেক দেরিতে শুরু হয়েছে এই সার্ভে। সেই মোতাবেক কোচবিহার ১ নং ব্লকের চরকের কুটি দেওয়ানবস এলাকায় এদিন সুপার সার্ভে করতে যান জেলার উচ্চপদস্থ আধিকারিকরা। উপস্থিত ছিলেন জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সৌমেন দত্ত, সদর মহকুমা শাসক কুনাল ব্যানার্জি সহ অন্যান্য আধিকারিকরা। এদিন…
