বিনয় তামাং-এর হাত ধরে পাহাড়ে তৃণমূলের সূচনা

বিনয় তামাং-এর হাত ধরে পাহাড়ে তৃণমূলের সূচনা

পাহাড়ে অবশেষে খাতা খুলল তৃণমূল কংগ্রেস। GTA নির্বাচনে বিনয় তামাংকে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছিল। আর সেই আসনেই জয়ী হলেন তিনি। বিনয়ের হাত ধরেই তৃণমূলের যাত্রা শুরু হল পাহাড়ে। তৃণমূল এর আগে মিরিক পুরসভায় জিতেছিল। কিন্তু, কোনও দিনই জিটিএ নির্বাচনে তৃণমূলের জয় হয়নি। এবার জিটিএ-র মোট ৪৫টি আসনের মধ্যে মাত্র ১০টি প্রার্থী দিয়েছিল তৃণমূল। আর বিনয় তামাংয়ের হাত ধরে খাতা খুলল তৃণমূল।
Read More
দার্জিলিং হাসপাতালে বিমল গুরুং কে দেখতে গেলেন সংসদ রাজু বিস্ট

দার্জিলিং হাসপাতালে বিমল গুরুং কে দেখতে গেলেন সংসদ রাজু বিস্ট

জিটিএ নির্বাচন বাতিলের দাবিতে অনশনে বসেছিলেন বিমল গুরুং। এবং পাঁচদিনের অনশনে অনর থাকার পর বিমল গুরুং কে তার শারীরিক অবস্থার অবনতির কারণে রবিবার বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ হাসপাতালে তার সাথে দেখা করতে যান দার্জিলিং জেলা বিজেপি সাংসদ রাজু বিস্ট। এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজু বিস্ট জানান এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
Read More
জিটিএ নির্বাচন ঘোষণা হতেই অনশনে বসলেন বিমল গুরুং

জিটিএ নির্বাচন ঘোষণা হতেই অনশনে বসলেন বিমল গুরুং

জিটিএ (GTA) নির্বাচন ঘোষণা হতেই অনশনে বসার সিদ্ধান্ত নিলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। আজ অর্থাৎ বুধবার সকাল থেকেই অনশনে বসছেন তিনি।বরাবর নির্বাচনের বিপক্ষে ছিলেন গুরুং।এবিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখেছিলেন তিনি।কিন্তু তারপরেও জিটিএ নির্বাচন ঘোষণা হওয়ায় ক্ষুব্ধ বিমল অনশনে বসার সিদ্ধান্ত নেন। যদিও অন্যান্য দল এটাকে আমল দিতে নারাজ।পাহাড়ে ফিরে এসে বিমল গুরুং জোট বাঁধে তৃণমূল কংগ্রেসের সঙ্গেই।পাহাড়ের উন্নয়নে একসঙ্গে কাজ করার কথাও জানান স্বয়ং গুরুং। ওই সময় তিনি বলেছিলেন, “পাহাড়ের স্বার্থে রাজ্য সরকার যা সিদ্ধান্ত নেবে মেনে নেব”।কারণ, কেন্দ্র শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী জিটিএ নির্বাচন করানোর কথা বলতেই বেঁকে বসেন বিমল। সম্প্রতি এই…
Read More
জিটিএ নাকি গোর্খাল্যান্ড? আন্দোলনে গোর্খা সুরক্ষা পরিষদ

জিটিএ নাকি গোর্খাল্যান্ড? আন্দোলনে গোর্খা সুরক্ষা পরিষদ

বঙ্গ সফরে শিলিগুড়িতে এসে জনসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, গোর্খাদের কথা একমাত্র ভারতীয় জনতা পার্টি চিন্তা করে। পাশাপাশি জিটিএ নির্বাচন দিয়ে গোর্খাদের সমস্যার সমাধান হবে না বলেই জানান অমিত। বুধবার শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করে অমিত শাহের বিরুদ্ধে সুর চরালো পাহাড়ের নতুন রাজনৈতিক দল ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ। এদিন দলের নেতা এসপি শর্মা জানান, শিলিগুড়ির বিজেপি জনসভা থেকে পাহাড়ের নতুন চমক ঘোষণা করবে অমিত কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গিয়ে তেমন কোনো বক্তব্য রাখেনি স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ ও ভারতীয় জনতা পার্টি পাহাড় নিয়ে তাদের স্পষ্ট বক্তব্য তুলে ধরুক, এছাড়া এসপি শর্মা জানান, ১৫তারিখের মধ্যে জিটিএ নির্বাচন নাকি গোর্খাল্যান্ড কি চায় ভারতীয়…
Read More
সিপিআইএম নেতাদের উপস্থিতিতে পালিত হলো ভিআই লেনিনের ১৫৩তম জন্মদিবস

সিপিআইএম নেতাদের উপস্থিতিতে পালিত হলো ভিআই লেনিনের ১৫৩তম জন্মদিবস

২২শে এপ্রিল ২০২২ ভিআই লেনিনের ১৫৩ তম জন্মদিবস। এদিন বিশ্বের বিভিন্ন জায়গার পাশাপাশি শিলিগুড়িতেও দার্জিলিং জেলা সিপিআইএম এর পক্ষ থেকে হিলকার্ট রোডের অনিল বিশ্বাস ভবনের সামনে দলীয় পতাকা উত্তোলন ও লেলিনের প্রতিকৃতিতে মাল্যদান,পুষ্পার্ঘ্য অর্পনের মধ্যদিয়ে পালন করা হলো ভিআই লেনিনের জন্মদিবস। এদিন ভিআই লেনিনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, দিলীপ সিং, জয় চক্রবর্তী ও জেলা সভাপতি সমন পাঠক সহ অন্যান্য সিপিআইএম কর্মীরা।
Read More
চা বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল বিভাগ

চা বাগান এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকল বিভাগ

দার্জিলিংয়ের চুংথুঙ চা বাগান এলাকার একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুমুল চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে বাড়ির মালিকের নাম গোবিন্দ প্রধান। এদিন স্থানীয়রা আগুন লাগছে দেখে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে দমকল বিভাগ।
Read More
বিপুল পরিমাণ বিদেশি মদ সহ গ্রেফতার দুই

বিপুল পরিমাণ বিদেশি মদ সহ গ্রেফতার দুই

বিহারে পাচার করতে গিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ আটক করল খড়িবাড়ি পুলিশ। শুক্রবার ঘোষপুকুর থেকে বিহার যাওয়ার সময় খড়িবাড়ির কদমতলা মোড় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৮৭২ বোতল মদ সহ দুজনকে গ্রেফতার করেছে খড়িবাড়ি পুলিশ। ধৃতদের নাম বিকাশ রায় ও বাপন রাজভর। ধৃত দুই যুবক ডালখোলার বাসিন্দা বলে জানা গিয়েছে। বেগুন ভর্তি গাড়িতে মদ পাচারের ছক ছিল ধৃতদের। উদ্ধার মদের বাজারমূল্য প্রায় ৫ লক্ষ টাকা। ধৃতদের শনিবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় ।
Read More
রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস

রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস

ফের বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গে। রাজ্যজুড়ে ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলা সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আগামী তিন দিন বাড়বে রাতের তাপমাত্রা। কলকাতায় সকালে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার থাকবে।  শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রী সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রী সেলসিয়াস। রবিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Read More
সংকটে উত্তরবঙ্গের পর্যটন শিল্প: ফের কড়া বিধি নিষেধ ডুয়ার্সে

সংকটে উত্তরবঙ্গের পর্যটন শিল্প: ফের কড়া বিধি নিষেধ ডুয়ার্সে

গত ডিসেম্বরে পর্যটকদের ভিড় বাড়ছিল ডুয়ার্স, দার্জিলিং, কালিম্পং- এ। ঘুরে দাঁড়াতে শুরু করেছিল উত্তরবঙ্গের পর্যটন শিল্প। যা অর্থনৈতিক সমৃদ্ধিকে প্রভাবিত করছিল। কিন্তু কড়া বিধি-নিষেধ জারি হওয়ায় তা সবই ভেস্তে গেল। বছরের শুরুতেই রাজ্যে দৈনিক সংক্রমণের লাগাম ছাড়া বৃদ্ধি পাওয়ার ফলে ফের সংকটে পড়লো পর্যটন শিল্প। গতকাল নবান্ন থেকে কড়া বিধিনিষেধ ঘোষণা করার পরই গরুমারা জাতীয় উদ্যান চাপরামারি ওয়াইল্ডলাইফ স্যানচুয়ারি এবং ইকো-ট্যুরিজম সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। বন দফতর সূত্রে খবর, বর্তমানে নতুন কোনও নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
Read More
দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালেতে থাকছেন মডেল অরিজিৎ লাহা

দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালেতে থাকছেন মডেল অরিজিৎ লাহা

দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালের দিন ঘোষনা করল এসআর মডেলিং স্টুডিও। এই মেগা ইভেন্টটি হবে শিলিগুড়িতে ২৫শে ডিসেম্বর ২০২১। এই এভেন্টের ভেনু পার্টনার সস্তিকা ইকো পার্ক ইভেন্টটি হোস্ট করবে। দ্যা স্টাইল আইকন ২০২১ প্রোজেক্টটি সন্দীপ জি. রিয়েলস্টেট লিমিটেড, দৈনিক জাগরণ, এবং স্টেটসম্যান-এর সহযোগে এসআর মডেলিং স্টুডিও’র একটি উদ্যোগ। দ্যা স্টাইল আইকন এই অঞ্চলের সব থেকে বড় মডেল হান্ট প্রতিযোগিতাগুলির মধ্যে অন্যতম। প্রতিবছর কয়েকশো ছেলে-মেয়েদের তাদের মডেলিং-এর প্রতিভা দেখানোর সুযোগ তৈরি করে দেয় দ্যা স্টাইল আইকন। ২০২০-তে ১০০ জনেরও বেশি ছেলেমেয়ে দ্যা স্টাইল আইকনে অংশগ্রহণ করে ছিল, যাদের মধ্যে ৫২ জন গ্র্যান্ড ফিনালেতে অংশ নিতে পেরেছিল। এই বছর দ্যা স্টাইল আইকন…
Read More
যেখানে রেল পৌঁছায় সেখানে দেশ বাড়ে অর্থাৎ দেশের উন্নতি হয়

যেখানে রেল পৌঁছায় সেখানে দেশ বাড়ে অর্থাৎ দেশের উন্নতি হয়

সেবক রংপো রেল লাইনের কাজ কতদূর পৌছালো তা পর্যবেক্ষণ করতে এসে এমনই মন্তব্য করলেন এনএফ রেলওয়ের জেনারেল ম্যানেজার। পশ্চিমবঙ্গ ও সিকিমের মধ্যে রেল পরিসেবা চালু করার কাজ চলছে জোড় কদমে। সেবক থেকে রংপো পর্যন্ত নতুন রেল লাইন পাতার কাজ চালু হয়েছিল বেশ কিছুদিন আগেই। আগে টার্গেড ছিল ২০২০ সালের মধ্যে সেবক রংপো রেল পরিসেবা চালু করা হবে। তবে এখন তা পিছিয়ে হল ২০২৩ সাল। তাও সব কিছু ঠিকঠাক থাকলে তাহলেই তা সম্ভব । এই রেল পরিসেবা চালু হলে একদিকে যেমন কৃষকরা লাভবান হবেন অন্যদিকে দুই রাজ্যের অর্থনৈতিক দিক দিয়েও উন্নত হবে বলে আশাবাদী রেলের আধিকারিকরা। তবে পুরোপুরি রেল লাইন পাতার…
Read More
শেষ যাত্রায় রত্না ভট্টাচার্য

শেষ যাত্রায় রত্না ভট্টাচার্য

গত ২৭শে অক্টোবর কলকাতার একটি নার্সিংহোমে প্রয়াত হন শিলিগুড়ির প্রাক্তন বিধায়ক তথা পৌর নিগমের প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল ট্রেনে করে কলকাতা থেকে নিউ জলপাইগুড়ি স্টেশনে নিয়ে আসা হয় তার মরদেহ এরপর সেখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে বাম দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়। শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ, মাটিগাড়া-নকশালবাড়ির প্রাক্তন বিধায়ক শঙ্কর মালাকার, শিলিগুড়ির প্রাক্তন মেয়র গঙ্গোত্রী দত্ত। এরপর কিরণচন্দ্র শ্মশান ঘাটে শেষকৃত্য করা হয়। বুধবার মুখ্যমন্ত্রী অশোক ভট্টাচার্যকে ফোন করে সহবেদনা জানান। বাম ছাত্র সংগঠন…
Read More
পাঁচদিনের সফর সেরে আজ গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়

পাঁচদিনের সফর সেরে আজ গোয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়

উত্তরবঙ্গের পাঁচদিনের সফরে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কার্শিয়াং থেকে নেমে বাগডোগরা বিমানবন্দর থেকে গোয়া যাওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। গোয়ায় তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমো। উত্তরবঙ্গের পাঁচ দিনের সফরে উত্তরকন্যায় ও কার্শিয়াংয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তৃতীয়বার সরকার গঠনের পর এই প্রথম উত্তরবঙ্গ সফরের মুখ্যমন্ত্রী। শেষ দিনে শিলিগুড়ি থেকে গোয়াতে তৃণমূলের দলীয় কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। সম্ভাবনা গোয়ার কর্মসূচি শেষ করে উত্তরপ্রদেশেও যেতে পারেন তিনি। পাশাপাশি নভেম্বর মাসে ফের উত্তরবঙ্গে আসার কথা কার্শিয়াং এর প্রশাসনিক বৈঠকে জানান মুখ্যমন্ত্রী।
Read More
পূজ্য মোরারি বাবুর ৮৬৫তম রামকথা দার্জিলিঙে শুরু হচ্ছে ১১ সেপ্টেম্বর

পূজ্য মোরারি বাবুর ৮৬৫তম রামকথা দার্জিলিঙে শুরু হচ্ছে ১১ সেপ্টেম্বর

পূজ্য মোরারি বাবুর ৮৬৫তম রামকথা দার্জিলিঙের জিমখানা ক্লাবে অনুষ্ঠিত হবে ১১-১৯ সেপ্টেম্বর২০২১। শিবালিক পর্বতমালায় অবস্থিত এই শহর ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে পরিচিত। কোভিড-১৯ পরিস্থিতি বিবেচনা করে, এই অনুষ্ঠানে খুব সীমিতসংখ্যক আমন্ত্রিত অডিয়েন্স অংশগ্রহণ করতে পারবেন। রামকথা চলবে ১১ সেপ্টেম্বর ২০২১ বিকেল ৪টা থেকে ৬টা এবং ১২-১৯ সেপ্টেম্বর ২০২১, সকাল ১০টা থেকে দুপুর ১.৩০টা। এই কথা-র সরাসরি সম্প্রচার দেখা যাবে আস্থা চ্যানেল ও চিত্রকূটধাম তালগাজর্দা ইউটিউব চ্যানেলে।
Read More