জগন্নাথ স্নান যাত্রা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

জগন্নাথ স্নান যাত্রা উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা

রথযাত্রা মহৎ উৎসব সেই উপলক্ষে ইসকন শিলিগুড়ি বিভাগ দ্বারা অনুমোদিত ও পরিচালিত জলপাইগুড়ি শহর ইসকন নামহট্ট ভক্তবৃন্দ এবং তেলিপাড়া মদনমোহন মন্দির স্থানীয় ভক্তদের ব্যবস্থাপনায় আজ শ্রী শ্রী মদনমোহন মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর সেই  উপলক্ষে মহিলাদের কলশ যাত্রাটির  আয়োজন করা হয়েছিল। সেই কলস যাত্রা মদনমোহন মন্দির থেকে শুরু হয়ে থানা মোড় কদমতলা বেগুনটারী দিনবাজার সমাজপারা হয়ে করলা নদী বাবুঘাটে জল ভরে ফের মদনমোহন মন্দিরে শেষ হয়।
Read More
স্মার্ট মিটার বন্ধ ও বিনামূল্যে বিদ্যুৎ দাবিতে শহর কংগ্রেসের বিক্ষোভ উকিলপাড়া বিদ্যুৎ অফিস ঘেরাও, স্মারকলিপি প্রদান

স্মার্ট মিটার বন্ধ ও বিনামূল্যে বিদ্যুৎ দাবিতে শহর কংগ্রেসের বিক্ষোভ উকিলপাড়া বিদ্যুৎ অফিস ঘেরাও, স্মারকলিপি প্রদান

স্মার্ট মিটার প্রকল্প ও বিদ্যুৎ বিল বৃদ্ধির বিরুদ্ধে কড়া প্রতিবাদে সরব হল শহর ব্লক কংগ্রেস কমিটি। এদিন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের নির্দেশে জলপাইগুড়ি শহরের উকিলপাড়ায় অবস্থিত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (WBSEDCL)-এর অফিসের সামনে বিক্ষোভ দেখালেন কংগ্রেস কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, রাজ্য সরকার স্মার্ট মিটার বসানোর মাধ্যমে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপাচ্ছে। স্মার্ট মিটার প্রকল্প অবিলম্বে বন্ধ করতে হবে। সেই সঙ্গে, বিপিএল তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে প্রতি মাসে ১০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দিতে হবে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ চালু করতে হবে। এদিন বিক্ষোভকারীরা বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের হাতে একটি স্মারকলিপিও তুলে দেন। শহর কংগ্রেস নেতৃত্ব জানান,…
Read More
বকেয়া বেতনের দাবিতে বাগান ম্যানেজারের অফিসের সামনে ধরনায় চা শ্রমিকরা

বকেয়া বেতনের দাবিতে বাগান ম্যানেজারের অফিসের সামনে ধরনায় চা শ্রমিকরা

বকেয়া বেতনের দাবিতে ডুয়ার্সের বানারহাট ব্লকের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন চুনাভাটি ও নিউডুয়ার্স চাবাগানের শ্রমিকরা ম্যানেজারের অফিসের সামনে ধরনায় বসল। বানারহাট ব্লকে কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন অ্যান্ড্রুইল কোম্পানির চারটি চা বাগান রয়েছে চুনাভাটি নিউডুয়ার্স, বানার ও কারবালা। এই চারটি চাবাগানের ছয় সপ্তাহ হতে চলল বকেয়া হয়ে রয়েছে। স্টাফ সাবস্টাফদেরও তিন মাস হতে চলল বকেয়া আছে। এদিন দুটি চাবাগানে ধর্নায় বসেছে। আগামী সোমবার থেকে চারটি চাবাগানেই বকেয়া বেতনের দাবিতে ধর্নায় বসা হবে বলে জানিয়েছেন শ্রমিকেরা। উল্লেখ্য এর আগে একই দাবিতে একাধিকবার  ১৭ নং জাতীয় সড়ক ও আন্তর্জাতিক সার্ক রোড অবরোধ করেছিল শ্রমিকেরা। কিন্তু কোন কাজ হয়নি।তাই আজ বাধ্য হয়ে তারা ধরনায় বসেছে ।দাবি…
Read More
শুক্রবার রাতে, জলপাইগুড়ি পুলিশের ডিইবি-র দল অভিযান চালিয়ে ১৩টি দেশীয় গ্যাস সিলিন্ডার জব্দ করেছে

শুক্রবার রাতে, জলপাইগুড়ি পুলিশের ডিইবি-র দল অভিযান চালিয়ে ১৩টি দেশীয় গ্যাস সিলিন্ডার জব্দ করেছে

শুক্রবার রাতে, জলপাইগুড়ি পুলিশের ডিইবি-র দল মালবাজার থানা, বাসস্ট্যান্ড এবং হাসপাতাল এলাকার কাছে অবস্থিত দীপক হোটেল, বাপির হোটেল এবং পল হোটেলে অভিযান চালায়। অভিযানের সময় তারা আবিষ্কার করে যে এই হোটেলগুলির মালিকরা বাণিজ্যিক উদ্দেশ্যে দেশীয় এলপিজি সিলিন্ডার ব্যবহার করছেন। হোটেলগুলি থেকে মোট ১৩টি দেশীয় গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। জব্দের পর, আইনের যথাযথ ধারায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য হোটেল মালিকদের বিরুদ্ধে মালবাজার থানার আইসির কাছে তিনটি পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
Read More
রাস্তা মেরামতের দাবিতে রাস্তা অবরোধ করে কাউন্সিলরের পদত্যাগ দাবি স্থানীয় বাসিন্দাদের

রাস্তা মেরামতের দাবিতে রাস্তা অবরোধ করে কাউন্সিলরের পদত্যাগ দাবি স্থানীয় বাসিন্দাদের

শুক্রবার জলপাইগুড়ি পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের বামন পাড়া এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে ফেটে পরে স্থানীয় পুর নাগরিকেরা। এই প্রসঙ্গে দেবব্রত মজুমদার ক্ষোভের সঙ্গে জানান, এই পরিষেবা ঠিক মতো দিতে পারে না, তারাই আবার পৌর কর্পোরেশন এর দাবী করে, আমরা দ্রুত রাস্তা নির্মাণের দাবি জানানোর সঙ্গেই বর্তমান পৌর কাউন্সিলরের পদত্যাগ দাবী করছি। অপরদিকে রাস্তা নিয়ে নাগরিকদের কষ্টের কথা স্বীকার করে নিয়ে স্থানিয় কাউন্সিল বলেন, এর আগে ওই রাস্তা নির্মাণের কাজ স্থানীয়দের বাধায় বন্ধ হয়েছিলো, পুনরায় পৌরসভা, উত্তরবঙ্গ উন্নয়ন নিগম, সহ এম ই ডি দফতরের কাছে আবেদন করা হয়েছে। এছাড়া এলাকাবাসী একটি মাস পিটিশন জমা দিয়েছেন। যে সংস্থাই হোক দ্রুত রাস্তার…
Read More
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অধীনে বেলাকোবা ফাঁড়ির পুলিশ। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খোগেশ্বর রায়, রাজগঞ্জ থানার আইসি অনুপম মজুমদার, বেলাকোবা ফাঁড়ির ওসি অরিজিত কুন্ডু সহ অন্যান পুলিশ আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।
Read More
গাছের গায়ে বিজ্ঞাপনের জন্য মারা পেরেক তুলে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ডুয়ার্সে

গাছের গায়ে বিজ্ঞাপনের জন্য মারা পেরেক তুলে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ডুয়ার্সে

বৃহস্পতিবার আন্তর্জাতিক পরিবেশ দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের চালশায় স্থানীয় গ্রিন ডুয়ার্স সহ অন্যান্য পরিবেশ প্রেমী সংগঠনের পক্ষ থেকে এক অভিনব কর্মসূচি পালন করা হয়। একদিকে যেমন বৃক্ষ রোপণ করা হয়, এর সঙ্গে লাটাগুরি - চালশা সড়কের পাশে থাকা গাছ গুলিতে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে অবৈধ ভাবে গাছের গায়ে পেরেক পুতে লাগানো বিজ্ঞাপনের বোর্ড গুলোকে পেরেক সমেত তুলে ফেলে দেওয়া হয়। এই প্রসঙ্গে গ্রীন ডুয়ার্স স্বেচ্ছা পরিবেশ সংগঠনের পক্ষে সুমন চৌধুরী জানান, শুধু মাত্র আজকের দিনেই নয়, বিশ্ব পরিবেশ দিবস কে সামনে রেখে আগামী এক মাস ধরে এমন নানান কর্মসূচি পালন করা হবে জঙ্গলমহলে।
Read More
সাইকেলে স্টান্ট দেখিয়ে সকলের মন জয় করলেন গৌরাঙ্গ

সাইকেলে স্টান্ট দেখিয়ে সকলের মন জয় করলেন গৌরাঙ্গ

একটি পুরনো সাইকেল। নেই ব্রেক, নেই চাকার মার্কেট। কিন্তু তাতেই যেন যাদু দেখালেন গৌরাঙ্গ দাস। জলপাইগুড়ির রাহুতবাগান থেকে প্রায় ৪০ কিমি পথ পেরিয়ে পৌঁছেছেন মেখলিগঞ্জের বাগডোকরা মোড়ে। সেখানকার একটি ছোট পাড়ায় বাচ্চাদের ভিড় দেখেই ছোট মাইক হাতে হাঁক ছাড়লেন, “সার্কার সার্কাস! সার্কাস দেখতে চলে আসুন!” মুহূর্তেই ৮ থেকে ৮০—সব বয়সের প্রায় ৫০ জন মানুষ ভিড় জমালেন। শুরু হলো সাইকেল নিয়ে গৌরাঙ্গের নানা রকম ব্যালান্সিংয়ের খেলা। কখন এক চাকায় সাইকেল চালাচ্ছেন, কখনও আবার চলন্ত সাইকেলে দাঁড়িয়ে পড়ছেন নিজেই।  চোখের পাতা দিয়ে ব্লেড তোলা, সাইকেলের টায়ার ঘুরিয়ে শরীরের মধ্য দিয়ে পার করে দেওয়া—সবই দেখালেন অনায়াসে।  সব খেলা চলছে ব্রেকহীন সাইকেলেই। প্রতিটি কীর্তিকলাপে…
Read More
ঈদ কে সামনে রেখে প্রশাসনিক বৈঠক মালবাজার থানায়

ঈদ কে সামনে রেখে প্রশাসনিক বৈঠক মালবাজার থানায়

আসন্ন ঈদ-উল-আযহা (বকরিদ) উপলক্ষে জলপাইগুড়ি জেলার মালবাজার থানার উদ্যোগে সম্প্রতি এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় থানার কনফারেন্স হলে। ঈদের দিন জননিরাপত্তা বজায় রাখা, ধর্মীয় ভাবগাম্ভীর্য অক্ষুন্ন রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যে এই বৈঠকে নানা দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন মালবাজার থানার ভারপ্রাপ্ত আইসি সৌমজিত মল্লিক, মাল ব্লকের জয়েন্ট বিডিও মোহাম্মদ তৌফিক আলম, মাল পৌরসভার চেয়ারম্যান উৎপল ভাদুরি, এবং মাল ব্লক মসজিদ কমিটির সভাপতি, সম্পাদক সহ একাধিক প্রতিনিধি। ঈদের নামাজ নির্বিঘ্নে সম্পন্ন করা, যানজট ও ভিড় নিয়ন্ত্রণ, এবং নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পশু কোরবানি নিয়েও বিশেষভাবে আলোচনা হয়। মালবাজার থানার আইসি সৌমজিত মল্লিক বৈঠকে স্পষ্ট করে…
Read More
ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমুখী করে তুলতে ডাক্তার ও শিক্ষিকাদের প্রচেষ্টা

ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানমুখী করে তুলতে ডাক্তার ও শিক্ষিকাদের প্রচেষ্টা

রায়গঞ্জের উদয়পুরের ছবি ঘর বা বিজ্ঞান পার্কে পা ফেললে মনে পড়ে যায় রবীন্দ্রনাথের স্ফুলিঙ্গের সেই বিখ্যাত কবিতা 'একটি শিশির বিন্দু।" বহু দিন ধ'রে, বহু ক্রোশ দূরে             বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্ব্বতমালা                      দেখিতে গিয়েছি সিন্ধু।              দেখা হয় নাই চক্ষু মেলিয়া          ঘর হতে শুধু দুই পা ফেলিয়া  একটি ধানের শিষের উপরে                    একটি শিশির বিন্দু।। বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় সর্বত্রই পঠন-পাঠনের পাশাপাশি রয়েছে শিক্ষামূলক ভ্রমণের সুযোগ। আর সেই সুযোগেই শিক্ষক শিক্ষিকারা ছাত্র-ছাত্রীদের নিয়ে ফি বছর বেরিয়ে পড়েন দেশ ভ্রমণে। কখনো দীঘা, কখনো পুরী, কখনো বা চেন্নাইয়ের সৈকত, কখনো দার্জিলিং, কখনো সিকিম, কখনো বা মানালি। কখনো…
Read More
ফের জলপাইগুড়ির কালী মন্দিরে ডাকাতি

ফের জলপাইগুড়ির কালী মন্দিরে ডাকাতি

ফের জলপাইগুড়িতে চুরি। এবার চুরির ঘটনা ঘটল মন্দিরে। জলপাইগুড়ি শহরের ঘোষপাড়া এলাকায় একটি কালী মন্দিরের বিগ্রহের সোনার অলঙ্কার চুরি গিয়েছে বলে দাবি বাসিন্দাদের। দুদিন আগেই শহর লাগোয়া নাজিরপাড়া এলাকায় দিনের বেলায় ঘরের দরজা ভেঙে চুরির ঘটনা ঘটে। সোনার গয়না ও লক্ষাধিক টাকা চুরি যায় বলে দাবি করেন গৃহকর্তা। পরপর চুরির ঘটনায় ক্ষুব্ধ বাসিন্দারা। ঘোষপাড়ার চুরির বিষয়টি আজ বুধবার সকালে নজরে আসে এলাকার বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা মালা শর্মা বলেন, সকালে উঠে দেখি মন্দিরের তালা ভাঙা। প্রতিমার গায়ে থাকা সব সোনার অলংকার চুরি গিয়েছে। চুরির বিষয়টি নজরে আসতেই বাসিন্দারা পুলিসকে জানান। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিস।
Read More
তালপাতার পাখা ৩০ টাকা, চাহিদা তুঙ্গে

তালপাতার পাখা ৩০ টাকা, চাহিদা তুঙ্গে

সারাবছর তেমন কদর না থাকলেও জামাইষষ্ঠীর আগে বাজারে তালপাতার পাখার চাহিদা তুঙ্গে। জলপাইগুড়ির বাজারে একটি পাখা বিকোচ্ছে ৩০ টাকায়। প্রথা অনুযায়ী, জামাইষষ্ঠীতে তালপাতার পাখা দিয়ে হাওয়া করে জামাইয়ের মঙ্গল কামনা করেন শাশুড়িরা। ঝড়ঝঞ্ঝায় যেমন তাল গাছ নড়ে না, তেমনই মেয়ের প্রতি কর্তব্য পালনে জামাই যাতে অটুট থাকে, সেই কামনা করা হয়। আর সেকারণেই জামাইষষ্ঠীর আগে তালপাতার পাখার চাহিদা তুঙ্গে ওঠে। এবারও সেই ছবি ধরা পড়ছে জলপাইগুড়ির বাজারে।
Read More
জলপাইগুড়ি পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন টোটো চালকরা

জলপাইগুড়ি পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন টোটো চালকরা

টোটো চালকদের বিক্ষোভ প্রদর্শন জলপাইগুড়ি পৌরসভার প্রধান গেটের সামনে। উপস্থিত ছিল পুলিশ কর্মী রাও। টোটো চালকদের প্রশিক্ষণ দেওয়া, যানজট নিরসন করা ও টোটো চালকদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করা সহ আরো বিভিন্ন দাবি নিয়ে আজ জলপাইগুড়ি পৌরসভায় বিক্ষোভ প্রদর্শন করেন। ই রিক্সা ইউনিয়নেরএকটি প্রতিনিধি দল জলপাইগুড়ি পৌরসভা এসে তাদের দাবি পেশ করেন। তারা বলেন অবিলম্বে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এছাড়াও যানজট নিরসনের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণকরতে হবে। বামপন্থী ই রিস্কা ইউনিয়নের সম্পাদক শুভাশিস সরকার বলেন অবিলম্বে প্রত্যেক টোটো চালকদের প্রশিক্ষণ দিতে হবে আর প্রশিক্ষণ না দেয়ার কারণেই বেশ কিছু জায়গায় দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে টোটো চালক থেকে সাধারণ মানুষদের।
Read More
দীর্ঘ প্রায় ২০ বছর পর বাবাকে ফিরে পেয়ে আবেগে ভাসলো বাবা-ছেলে

দীর্ঘ প্রায় ২০ বছর পর বাবাকে ফিরে পেয়ে আবেগে ভাসলো বাবা-ছেলে

ছেলের মুখশ্রী অনেকটাই পাল্টে গেছে বললেন বাবা ! ছেলে বলেন প্রায় কুড়ি বছর পর বাবাকে চিনতে পেরে ফিরে পেলাম। ধন্যবাদ জ্ঞাপন করলেন পুলিশকে। এ এক আজব কাহিনী জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলার বেলাকোবা পুলিশ ফাঁড়িতে এদিন এসে নিতাইচন্দ্র দাসকে জড়িয়ে ধরলেন তাঁর ছেলে। একেবারে ১০ বছর বয়সী ছেলেকে শেষ দেখেছিলেন তিনি। এখন ছেলে বড়, বয়স প্রায় ৩০-এর কোটায়। তবুও রক্তের টান এমন যে একবারেই চিনতে পারলেন নিজের সেই ছোট সন্তানকে। ছেলে নবজিৎ দাসও নিজেকে আটকে রাখতে পড়লেন না। বাবাকে পেয়েই আনন্দে আত্মহারা সেই ছেলে জড়িয়ে ধরলেন। নবজিতের কথায়, “আমরা বানারহাট থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করি। পরে অনেক খোঁজাখুঁজির পর শেষে থানা…
Read More