চৈত্রী ছটে বিক্রি নেই লোকাল লাউয়ের

চৈত্রী ছটে বিক্রি নেই লোকাল লাউয়ের

এমনি সবজির দামে পতন। তার মধ্যে ব্যবসায়ীরা ভেবেছিলাম আজ হয়তো লাউ ভাতে কিছু টা লাভের মুখ দেখবেন তারা। কিন্তু সেটা আর হলোনা। লাউভাতের দিনে লাউয়ের বিক্রি নাই এমনটাই বলছেন বিক্রেতারা। অন্যদিকে সাধারণ ভাবে রোজ বাজার করতে আসা এক কেক্রা বলেন লাউ ভাতের দিনে লাভের দাম একটু বেশি। সবমিলিয়ে এবার লাউয়ের দামে তেমন হেরফের দেখা গেল না। আগামী বৃহস্পতিবার চৈতি ছট আর সেই উপলক্ষেই আজ হিন্দিবাসী মানুষের কাছে লাউ ভাত একটি গুরুত্বপূর্ণ দিন। আর এই দিনে তেমনভাবে লাউয়ের বিক্রি নেই। তারা বলেন এক একটি লাউ বাজারে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা দরে। যদিও তারা বলছেন এই সমস্ত লাউ গুলি লোকাল।
Read More
ঈদের দিনে জলপাইগুড়ির মসজিদে আনন্দের দৃশ্য, শিশুদের খুনসুটিতে প্রাণবন্ত পরিবেশ

ঈদের দিনে জলপাইগুড়ির মসজিদে আনন্দের দৃশ্য, শিশুদের খুনসুটিতে প্রাণবন্ত পরিবেশ

আজ পবিত্র ঈদুল ফিতরের দিন। ঈদের সকাল থেকেই জলপাইগুড়ি জেলার পাশাপাশি শহরের বিভিন্ন মসজিদে মুসলিম ধর্মাবলম্বীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শহরের মার্চেন্ট রোড মসজিদে ভোর থেকেই শুরু হয়েছে ঈদের বিশেষ নামাজ। একে অপরকে ঈদের শুভেচ্ছা জানাতে জমে উঠেছে মসজিদের আশপাশ। ঈদের জামাতে অংশগ্রহণ করতে প্রাপ্তবয়স্কদের পাশাপাশি ছোট শিশুদেরও দেখা যায়। বিশেষত, মার্চেন্ট রোড মসজিদে শিশুদের খুনসুটি ও আনন্দমুখর পরিবেশ ছিল বেশ মনোরম। শিশুদের হাসি-খুশি দেখে মসজিদের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। খেলার পাশাপাশি, তাদের চোখে ঈদের খুশির আভা স্পষ্ট। জলপাইগুড়ির অন্যান্য মসজিদেও সকাল থেকে ধর্মীয় অনুষ্ঠানে মানুষের ভিড় বেড়ে যায়। নিরাপত্তার কঠোর ব্যবস্থা নেওয়া হলেও, ঈদের আনন্দ সবার মধ্যে এক…
Read More
শনিবার ভোর নাগাদ খাঁচা বন্দী করা হল একটি পূর্ণবয়স্ক চিতা বাঘকে

শনিবার ভোর নাগাদ খাঁচা বন্দী করা হল একটি পূর্ণবয়স্ক চিতা বাঘকে

গতকালকের পর আজকেও সকাল নাগাদ নাগরাকাটার, কাঁঠাল ধুরা চা বাগানের একটি প্রাথমিক স্কুলের ঢিল ছড়া দূরত্বেই খাঁচা বন্দি হলো পূর্ণবয়স্ক চিতা বাঘ। জানা যায় শনিবার ভোর নাগাদ সেই পূর্ণবয়স্ক চিতা বাগ্টি বনদপ্তর এর পাতানো খাঁচায় খাঁচা বন্দী হয়। প্রসঙ্গত গত শনিবারও কাঁঠাল ধুরা চা বাগানের ১৬ নাম্বার সেকশন থেকে একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ বনদপ্তর এর পাতানো খাঁচায় খাঁচা বন্দী হয়। আর সেই চিতা বাঘটিকে উদ্ধার করে গরু মারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। আর তার রেশ কাটতে না কাটতে আবারো। শনিবার ভোর নাগাদ আবারো একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ খাঁচা বন্দী হয়। চিতা বাঘ খাঁচা বন্দী হওয়ার খবর খুনিয়া রেঞ্জের বন কর্মীদের…
Read More
জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে শুরু হলো বাৎসরিক উৎসব

জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনে শুরু হলো বাৎসরিক উৎসব

জানা গেছে এই উৎসব উপলক্ষে দেশের আর এই উপলক্ষে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের আশ্রম থেকে মহারাজেরা এসেছেন তাদের মূল্যবান বক্তব্য রাখতে। এখানে যুবদের চরিত্র গঠন সহ বিভিন্ন বিষয়ে মূল্যবান বক্তব্য রাখবেন মহারাজেরা। আর তা শুনতেই সকাল থেকে ভক্তদের ঢল নামলো আশ্রমে। ভক্তদের পাশাপাশি বিভিন্ন স্কুল থেকে পড়ুয়ারা উপস্থিত হয়েছে আশ্রমে। আগামী ৩ দিন ধরে চলবে নানাবিধ অনুষ্ঠান।
Read More
জলপাইগুড়ি সোনাউল্লা বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান

জলপাইগুড়ি সোনাউল্লা বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠান

সেই উপলক্ষে স্কুল পড়ুয়াদের নিয়ে এক বসেআঁকো, কুইজ এবং আবৃতি প্রতিযোগিতার আয়োজন করা হয় বিদ্যালয় প্রাঙ্গনে। এই বসে আঁকো প্রতিযোগিতাটিতে দুইশতাধিক ছাত্রছাত্রীরা  অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ক বিভাগ যেমন খুশি আঁকো। এখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। এরপর ছিল খ বিভাগের তৃতীয় থেকে চতুর্থ শ্রেণির জন্য বিষয় ছিল আমাদের বিদ্যালয়। বিভিন্ন বিভাগে এই অংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এখানে বিষয়বস্তু ছিল পরিবেশ সচেতনতায় ছাত্র-ছাত্রীদের ভূমিকা। এদিন বহু ছাত্র ছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
Read More
চা বাগান থেকে উদ্ধার ১৪ ফুট লম্বা অজগর সাপ

চা বাগান থেকে উদ্ধার ১৪ ফুট লম্বা অজগর সাপ

কখনও চিতাবাঘ, কখনো আবার জঙ্গলি বাইশন যদিও ডুয়ার্সের চা বাগানে বন্যপ্রাণীর আগমন নতুন কিছু নয়। তবে এবার হাতি বা চিতাবাঘ কিছুই নয়, এবার বিশাল আকৃতির অজগর সাপের আগমনে চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সের চুলচা চা বাগানে। মঙ্গলবার ডুয়ার্সের মাটিআলী ব্লকের চুলছা চা বাগান এলাকা থেকে উদ্ধার হল একটি ১৪ ফুট দীর্ঘের অজগর সাপ। মঙ্গলবার চা বাগানে চা শ্রমিকরা হাসপাতাল সংলগ্ন এলাকায় সাপটিকে দেখতে পায়। এরপর আচমকা এভাবে অজগর দেখে রীতিমত আঁতকে ওঠেন তাঁরা। খবর চাউর হতেই এলাকায় ভিড় করেন এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় খুনিয়া রেঞ্জের বন কর্মীদের। বন কর্মীরা চালসার সর্ব প্রেমী দিবস রাই কে সঙ্গে নিয়ে আসেন অজগর সাপটিকে উদ্ধার…
Read More
কামাখ্যাগুড়ি হাই স্কুল মাঠে প্রাতঃ ভ্রমণকারীদের উদ্যোগে গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগ বিতরণের আয়োজন

কামাখ্যাগুড়ি হাই স্কুল মাঠে প্রাতঃ ভ্রমণকারীদের উদ্যোগে গীতা পাঠ ও মহাপ্রভুর ভোগ বিতরণের আয়োজন

স্থানীয় কামাখ্যাগুড়ি হাই স্কুল মাঠে প্রাতঃ ভ্রমণকারীদের উদ্যোগে এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ এবং মহাপ্রভু শ্রীচৈতন্যের ভোগ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি শুরু হয় সকাল ১০ টা থেকে, পবিত্র গীতা পাঠের মাধ্যমে। গীতার বিভিন্ন শ্লোক পাঠ করেন এবং তাদের তাৎপর্য ব্যাখ্যা করেন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই পাঠে বহু প্রাতঃ ভ্রমণকারী এবং স্থানীয় মানুষ অংশ নেন। এরপর, মহাপ্রভু শ্রীচৈতন্যের উদ্দেশ্যে নিবেদিত ভোগ বিতরণ করা হয়। এই ভোগে অন্ন, লাবড়া, ডাল, তরকারি , পায়েস এবং বিভিন্ন ফল ছিল। স্থানীয় বাসিন্দারা এই প্রসাদ গ্রহণ করে নিজেদের ধন্য মনে করেন।অনুষ্ঠানের আয়োজকরা জানান, "প্রতিদিনের প্রাতঃ ভ্রমণে আমরা শরীরচর্চার…
Read More
আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় চিন্তিত কৃষকরা

আলুর ন্যায্যমূল্য না পাওয়ায় চিন্তিত কৃষকরা

মাথায় হাত আলু চাষীদের। এমনিতেই আলুর দাম তলানিতে, আম আদমির 'পৌষমাস', চাষিদের 'সর্বনাশ', কী হবে। আলু চাষ করে বিরাট ক্ষতির মুখে বাংলার কৃষকরা। ১ মার্চ থেকে রাজ্যের বেশির ভাগ কোল্ডস্টোর খুলে গিয়েছে। তারপরেই জমিতে আলুর দাম কম থাকায় সমস্যায় পড়েছে কৃষকরা। এবার আলুর ফলন ভালই হবে বলেই মনে করেছেন কৃষক থেকে ব্যবসায়ীরা। আলুর বাজারে একটা কথা চালু আছে। সেটা হল ফলন ভাল হলে দাম হবে না। ফলন কম হলেই দাম পাওয়া যায়। এখনও পর্যন্ত যা খবর, তাতে এবার আলুর ফল ভাল হবে অনেকেই মনে করেছেন। বিঘে প্রতি 100 থেকে 120 বস্তা। তবে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই  ৬০ থেকে…
Read More
পোষণ এবং পঠন, তিন দিন ব্যাপী কর্মশালায় অংশ নিলো অঙ্গনওয়ারি কর্মীরা

পোষণ এবং পঠন, তিন দিন ব্যাপী কর্মশালায় অংশ নিলো অঙ্গনওয়ারি কর্মীরা

জলপাইগুড়ি সদর আই সি ডি এস প্রজেক্টের উদ্যোগে গত ২০ শে মার্চ থেকে ২২ শে মার্চ শনিবার অঙ্গন ওয়ারি কর্মীদের নিয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হলো জেলা শহরে। বর্তমান সময়ে সমাজের তৃণমুল স্তরে শিশুদের সঠিক পুষ্টি এবং সাস্থ্য বিধি সহ শিক্ষা পৌছে দেবার  অন্যতম শক্তি হলেন আই সি ডি এস কর্মীরা। তবে শুধু মাত্র পোষন বা পুষ্টিকর খাবার দিলেই যে দেশের আগামী প্রজন্ম সঠিক ভাবে গড়ে উঠবে এমনটা নয় ,পোষণ এর সঙ্গে অবশ্যই প্রয়োজন শিক্ষা। ছাড়াও বিভিন্ন কেন্দ্রে রয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ,তাদের ক্ষেত্রে কি কি করণীয় সেটিও একটি গুরুত্বপুর্ন বিষয়। এই বিষয় নিয়ে কর্মক্ষেত্রে আরো সক্রিয় ভূমিকা যাতে অঙ্গন…
Read More
বসন্তের‌ বৃ‌ষ্টিতে শীতল‌ হল জলপাইগুড়ি শহর

বসন্তের‌ বৃ‌ষ্টিতে শীতল‌ হল জলপাইগুড়ি শহর

শনিবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা শহর‌ সহ পার্শ্ববর্তী এলাকায়। এর ফলে গত কয়েকদিনের তীব্র গরমের পর আবহাওয়া অনেকটাই শীতল হয়েছে। গত চারদিন আগেও তাপমাত্রা ৪১ ডিগ্রিতে পৌঁছে গিয়েছিল। তবে শনিবার হঠাৎ করে তাপমাত্রা ২৮ ডিগ্রিতে নেমে এসেছে। উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই অনুযায়ী সকাল থেকে জলপাইগুড়িতে মেঘলা আকাশ রয়েছে। জেলা জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। এজন্য কিছুটা শীতল আবহাওয়া রয়েছে জলপাইগুড়ি শহর জুড়ে।
Read More
ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল‍্য ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর বাজার সংলগ্ন পাহাড়পুর এলাকায়

ভয়াভহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল‍্য ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর বাজার সংলগ্ন পাহাড়পুর এলাকায়

স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকার বাসিন্দা, বিনা সরকার একটি বাড়িতে একাই বসবাস করতেন স্বামী মারা গিয়েছে প্রায় চার বছর আগে এদিন সন্ধ্যায় বাড়ির প্রয়োজনীয় জিনিস আনতে বাজারে গিয়েছিলেন ওই মহিলা। এরপর ভর সন্ধ্যায় সেই বাড়িতে একটি মাত্র ঘরেই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী এরপর চিৎকার চেঁচামেচি শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় খবর দেওয়া হয় ময়নাগুড়ি দমকল কেন্দ্রে ও ময়নাগুড়ি থানার পুলিশকে তবে রাস্তা খারাপ থাকার কারণে সঠিক সময়ে ঘটনাস্থলে পৌঁছাতে  বেগ পেতে হয় দমকল কর্মীদের ততক্ষণে খবর পেয়ে ছুটে আসে ওই মহিলাও। এলাকাবাসীর সূত্রে জানা যায় দমকল পৌঁছানোর আগেই মহিলার ঘরে…
Read More
রেললাইনে হাতির মৃ*ত্যু রুখতে ১০৮ কিমি এলাকা জুড়ে প্রযুক্তির ব্যবহার শুরু করা হচ্ছে

রেললাইনে হাতির মৃ*ত্যু রুখতে ১০৮ কিমি এলাকা জুড়ে প্রযুক্তির ব্যবহার শুরু করা হচ্ছে

ডুয়ার্সের জঙ্গল এলাকা দিয়ে যাওয়া রেললাইনে হাতি করিডারে এই প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। সেবমের গুলমা থেকে আলিপুরদুয়ার পর্যন্ত অংশে ইনট্রুশন ডিটেকশন সিস্টেম প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে।সাময়িকভাবে বিভিন্ন জায়গায় চলছে ট্রায়াল পদ্ধতি। হাসিমারা, বিন্নাগুড়ি, সেবক, গুলমা, চালসা, মালবাজার, গোরুমারা, লাটাগুড়ি স্টেশনজুড়ে হাতি করিডর আছে। মাঝেমধ্যেই এই এলাকাগুলোতে রেল লাইনের উপর চলে আসে হাতি। অনেক সময় রেললাইনে উঠে পড়াই হাতির মৃত্যু ঘটেছে। আবার অনেক সময় চালকের তৎপরতায় রক্ষা পেয়েছে প্রাণ। আর যাতে হাতি মৃত্যু না ঘটে সেজন্য এই এলাকাগুলোতে চলছে বিশেষ প্রযুক্তির ব্যবহার। জানা গিয়েছে, রেলপথে হাতিদের আনাগোনা হলেই ওই ফাইবারের তরঙ্গে অ্যালার্ট পৌঁছে যাবে সংলগ্ন গেটম্যান, স্টেশন মাস্টার, লোকোপাইলট ও গার্ডের…
Read More
জলপাইগুড়িতে আদিবাসী বিক্ষোভ

জলপাইগুড়িতে আদিবাসী বিক্ষোভ

আজ আমরা রুজি রোজগার, এবং বাস্তু হারা হতে যাচ্ছি, এমন সময় চা শ্রমিকদের নিয়ে রাজনীতি করা নেতারা চুপ কেনো, সময় আসছে এর জবাব দেবার। হুঙ্কার আদিবাসী বিকাশ পরিষদের। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহষ্পতিবার অখিল ভারত আদিবাসী বিকাস পরিষদ অনুমোদিত প্রগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে বিভিন্ন দাবী দাবাকে সামনে রেখে শ্রমিকদের বৃহত্তর সমাবেশ হলো জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয় চত্বরে। দাবী গুলোর মধ্যে চা বাগানের ৩০শতাংশ জমি ভিন্ন কাজে ব্যবহারের যে নির্দেশিকা জারী করেছে রাজ্যে সরকার,সেটি অবিলম্বে বাতিল, সহ নিম্নতম মজুরী প্রদান, এবং ডুয়ার্স তরাই এর চা বাগানে বসবাসকারী আদিবাসী, গোর্খা, সহ অন্যান্য জনজাতির ভূমি পুত্রীদের জমির খতিয়ান, দলিল প্রদান প্রমুখ।…
Read More
টোটোর ধাক্কায় ভেঙে পড়েছে রেল ক্রসিংয়ের ব্যারিকেড

টোটোর ধাক্কায় ভেঙে পড়েছে রেল ক্রসিংয়ের ব্যারিকেড

সাত সকালে টোটোর ধাক্কায় ভাঙলো জলপাইগুড়ি ৪ নম্বর গুমটির রেলওয়ে লেবেল ক্রশিংয়ের ব্যারিকেড। ট্রেন আসার সময় লেবেল ক্রশিংয়ের দুটি ব্যারিকেড নামিয়ে গেট বন্ধ করা হচ্ছিল। সেইসময় দ্রুতগতিতে আসা এক টোটো  রেললাইনে উঠে গিয়ে বন্ধ হয়ে যাওয়া দ্বিতীয় ব্যারিকেডে সজোরে ধাক্কা মারে।  ব্যারিকেড দুমড়ে মুচড়ে যায়। টোটো ফেলে চালক পালিয়ে যায়। দীর্ঘক্ষন লেবেল ক্রশিংয়ের দুপাশে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।আর পি এফ টোটো চালকের খোঁজ শুরু করেছে।
Read More