শুরু হলো ঐতিহ্যবাহী গোশালার মেলা

শুরু হলো ঐতিহ্যবাহী গোশালার মেলা

উত্তরবঙ্গের অন্যতম প্রাচীন গৌ শালা টি রয়েছে জলপাইগুড়িতে জাতীয় সড়কের পাসে অবস্থিত গোশালাটি স্থাপিত হয় ১৯১১ সনে সেই থেকেই আজকের দিনে বিশেষ পুজো সহ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে স্থানীয়দের কাছে যা গো শালার মেলা বলেই পরিচিত। এবারেও শনিবার বিকেল থেকে গোশালায় শুরু হচ্ছে বিশেষ পুজো, মেলা সহ গোশালা পরিচালন সমিতির বার্ষিক সভা। এই প্রসঙ্গে দীপক কুমার বিহানি জানান, গোঅষ্টমীর দিনেই এই বিশেষ পুজো দেওয়া হয় গোশালায় থাকা গরু দের। অপরদিকে গোশালার এই বিশেষ পুজোকে ঘিরে প্রতিবারই থাকে পুণ্যার্থীদের মধ্যে বিশেষ আবেগ। শনিবার পুজো দিতে আসা ভক্ত কণিকা চন্দ্র বলেন, গরু ভগবান শ্রী কৃষ্ণের রূপ , এখানে এসে পুজো দিলে মনে…
Read More
রাজগঞ্জের সাহুডাঙ্গীতে ছিন্নমস্তাক কালী পূজার আয়োজন

রাজগঞ্জের সাহুডাঙ্গীতে ছিন্নমস্তাক কালী পূজার আয়োজন

প্রতিবছরের মতো এবারও ছিন্নমস্তক কালীপুজো হচ্ছে রাজগঞ্জের সাহুডাঙ্গিতে। ওই ছিন্নমস্তক কালীপুজো এবছর ৪৩তম বর্ষ। আজ সন্ধ্যা থেকে পুজো শুরু হবে। তবে পুরোহিত নয়, স্থানীয় ভাষায় ধামি পুজো করেন। তবে ওই পুজো করা হয় মূল কালীপুজোর সাতদিন পর। রাজগঞ্জের সাহুডাঙ্গি ও পাঘালুপাড়ার বাসিন্দাদের যৌথ উদ্যোগে ছিন্নমস্তক কালীপুজো করা হয়। পুজো কমিটির সদস্যরা বলেন, যেখানে পুজো করা হচ্ছে সেখানে আগে একটা শেওড়া গাছের নিচে পুজো করা হত। সেখানে স্থায়ী পাকা মন্দির করা হয়। প্রথম থেকেই পুরোহিত নয়, সমাজের ধামি পুজো করেন। প্রতিবছর পুজোতে দুই শতাধিক পাঠা ও হাজারের অধিক পায়রা উৎসর্গ করা হয় ।মানত করলে তা পূর্ণ হয়, এই বিশ্বাসে উত্তরবঙ্গের বিভিন্ন…
Read More
কলস যাত্রার মধ্যে দিয়ে ছট পুজোর সূচনা জলপাইগুড়িতে

কলস যাত্রার মধ্যে দিয়ে ছট পুজোর সূচনা জলপাইগুড়িতে

বহু ছটভক্তরা এদিনের এই কলস যাত্রায় অংশগ্রহণ করেন। ছট পুজো উপলক্ষে সুসজ্জিত  মহিলাদের কলস যাত্রা। আয়োজন জলপাইগুড়ি কামারপাড়া ছট পূজা কমিটি। ছট পুজোকে কেন্দ্র করে মহিলাদের সুসজ্জিত কলস নিয়ে কলস যাত্রা অনুষ্ঠিত হয় শহরে। মঙ্গলবার সাত সকালে জলপাইগুড়ি কামারপাড়া বর্ধন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের  হয়ে শহর পরিক্রমা করে। যেখানে মহিলারা লাল পার শাড়ি পড়ে মাথায় কলস নিয়ে শোভাযাত্রায় অংশ গ্রহণ করতে দেখা যায়। এই সুসজ্জিত র‍্যালির সামনে ছিল একাধিক ঢাক ও ট্যাবলো। আর যা দেখতে অসংখ্য মানুষের ভিড় ছিল রাস্তায়। প্রতিবছরই এইদিনে বিশেষ ভাবে  এই র‍্যালির আয়োজন করা হয়ে থাকে। এবছরও অসংখ্য মহিলাদের সমাগমে এই রেলির আয়োজন করা হয়।…
Read More
জোর কদমে চলছে ছটপুজোর ঘাট সাজানোর প্রস্তুতি

জোর কদমে চলছে ছটপুজোর ঘাট সাজানোর প্রস্তুতি

জলপাইগুড়িতে ছট ঘাটের পরিষ্কার পরিচ্ছন্ন সহ ছটপুজোর ঘাট সাজানোর প্রস্তুতি চলছে জোর কদমে। জেলা পুলিশ ও প্রশাসনের পাশাপাশি করলা নদীতে নৌকোতে অনবরত নজরদারিতে রয়েছে  সিভিল ডিফেন্সের কর্মীরা। ছটপুজোর ঘাট প্রস্তুতির কাজ জোর করে জলপাইগুড়িতে।বৃহস্পতিবার ও শুক্রবার ছট পূজা। আর সেই উপলক্ষে কিং সাহেবের ঘাটের এখন চলছে জোরদার ঘাট প্রস্তুতির কাজ। জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে প্রতি বছরই করলা নদীর ধারে ছট ঘাট হয়ে থাকে এখানে। দূর দূরান্ত থেকে ছট ভক্তরা এখানে ছটঘাট তৈরি করে ছট পুজো করে থাকেন। এবারও তা হচ্ছে ।তবে এবার একটু ব্যতিক্রম। কারণ নদীর ঘাট  পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। নদীর জল এখাবারেই পরিস্কার আছে। আগামী বৃহস্পতিবার বিকাল ছট পুজোর সূচনা…
Read More
ছট পুজোর আগে চাহিদা বেড়ে গেল নারকেলের

ছট পুজোর আগে চাহিদা বেড়ে গেল নারকেলের

ছট পুজোর আগে হঠাৎ করেই চাহিদা বেড়ে গেল নারকেলের। এর ফলে বাজারেও চড়া দাম রয়েছে। আগামী ৭ ও ৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ছট পুজো। তাঁর আগে পুজোর সামগ্রী কেনাকাটা শুরু করে দিয়েছেন ছট পুজোর‌ ভক্তরা। ছট পুজোয় সবচেয়ে বেশি প্রয়োজনীয় ফল হল‌ নারকেল। যদিও এই নারকেলের দাম‌ রীতিমতো আকাশছোঁয়া। ছোট ছোট নারকেল প্রতিটি বিক্রি হচ্ছে ষাট টাকা‌ দরে। বিক্রেতাদের বক্তব্য, চাহিদা অনুযায়ী নারকেলের আমদানি অনেক কম রয়েছে। বাইরে থেকে আমদানি করতে হচ্ছে নারকেল। তাই দাম একটু বেশি রয়েছে। আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে ছট পুজো উৎসব। তাঁর আগে ছট পুজোর গুরুত্বপূর্ণ সামগ্রী ও উপকরণের আয়োজনের ব্যস্ততা দেখা যাচ্ছে ছট ভক্তদের মধ্যে।…
Read More
ভূত চতুর্দশীর রাতে ভূত সেজে আনন্দে মেতে উঠলেন আবাসনের কচিকাঁচারা

ভূত চতুর্দশীর রাতে ভূত সেজে আনন্দে মেতে উঠলেন আবাসনের কচিকাঁচারা

ভূত চতুর্দশীর রাতে ভূত সেজে আনন্দ উৎসবে মাতল আবাসনের কচিকাঁচারা। বুধবার রাতে জলপাইগুড়ির এসজেডিএ কম্পোজিট কমপ্লেক্সের আবাসনে রীতিমতো ভৌতিক পরিবেশ তৈরি করা হয়। কচিকাঁচাদের অভিনব এই কর্মকাণ্ড দেখার জন্য ভূত চতুর্দশীর রাতে সামিল হয়েছিলেন শতাধিক মানুষ। শাকচুন্নি, মর্গের ভূত‌ সহ বিভিন্ন রকমের ভূতের প্রদর্শনী দেখতে পেয়ে বেজায় খুশি আট থেকে আশি। ভূত চতুর্দশী উপলক্ষে  আবাসনের কচিকাঁচারা নিজেরাই ইচ্ছে মতো ভূত সেজে ভৌতিক পরিবেশ উপহার দেয় সকলকে। বিজ্ঞানের অগ্রগতি এবং সচেতনতামূলক প্রচারের জন্য মানুষ ক্রমশই কুসংস্কার মুক্ত হচ্ছে। এর প্রভাব লক্ষ্য করা যায় ভূত সেজে আসা শিশু কিশোরদের মধ্যে। নতুন প্রজন্মের কাছে ভূত শুধুমাত্র হাসি মজার খেলা ছাড়া কিছুই নয়। অনুষ্ঠানের…
Read More
সকাল থেকেই ভক্তদের আনাগোনা জলপাইগুড়ি যোগমায়া কালী বাড়িতে

সকাল থেকেই ভক্তদের আনাগোনা জলপাইগুড়ি যোগমায়া কালী বাড়িতে

জলপাইগুড়ি সার্বজনীন যোগমায় কালী বাড়ির কালীপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ৯৮ তম বর্ষে পদার্পণ করছে এই পুজো। আজ বৃহস্পতিবার মাকে নিরামিষ ভোগ নিবেদন করা হবে। লিখতে পুজো সকাল ন'টা থেকে শুরু হবে। বাৎসরিক কালীপুজোর  পুজো আজ রাত নটা থেকে বাৎসরিক দীপান্বিতা কালীপুজো শুরু হবে।শুক্রবার দুপুরে মা কে আমিষ ভোগ নিবেদন করা হবে। ভোগের মধ্যে মহাশোল মাছ দিয়ে আগামীকাল শুক্রবার মাকে ভোগ নিবেদন করা হবে বলে মন্দির সূত্রে জানা যায়।
Read More
কালী পুজোর দিন থেকেই ডুয়ার্সে চালু হতে চলেছে মেট্রো ! অবাক হচ্ছেন ?

কালী পুজোর দিন থেকেই ডুয়ার্সে চালু হতে চলেছে মেট্রো ! অবাক হচ্ছেন ?

এমনই অবাক করা আকর্ষনীয় থিম উপহার পেতে চলেছে জলপাইগুড়িবাসী। গঙ্গার বুক দিয়ে মেট্রোতে করে প্রতিমা দর্শন হবে জলপাইগুড়ির ময়নাগুড়িতে! বিগবাজেটের এই পুজোয় ময়নাগুড়ির জাগরণী ক্লাব কর্তৃপক্ষের এমন দুর্দান্ত উদ্যোগকে চাক্ষুষ করতে এখন থেকেই অপেক্ষারত জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গবাসী। উত্তরবঙ্গে এই ধরনের ভাবনা এবং থিম প্রথম বলেই জানালেন উদ্যোক্তারা।  মন্ডপের ভেতরে প্রবেশ করলেই এক্কেবারে দক্ষিণ বঙ্গের সেই গঙ্গার ভেতর দিয়ে মেট্রো চড়ার আসল অনুভূতি পাবে দর্শনার্থীরা। রয়েছে প্ল্যাটফর্ম ও বসার জায়গা, চলমান সিড়ি, রুট চার্ট। সেই প্ল্যাটফর্ম থেকে ট্রেনে চেপে জলে ভাসমান অবস্থায় প্রতিমার দর্শন করা যাবে। মেট্রোতে রয়েছে বাতানুকূল পরিবেশ। ২৮টি এসি থাকছে কামরায়।   ময়নাগুড়ি শহরের ১২ নম্বর ওয়ার্ডের দেবীনগরেরর…
Read More
জলপাইগুড়িতে কালী পূজার আগে শিশুরা তৈরি করে সুদৃশ্য পাহাড়

জলপাইগুড়িতে কালী পূজার আগে শিশুরা তৈরি করে সুদৃশ্য পাহাড়

কালীপুজোর আগেই অসংখ্য পাহাড়ে সেজে উঠছে সংস্কৃতির‌ শহর জলপাইগুড়ি। আজও এই শহরের মানুষকে কাছে টানে শতাব্দী প্রাচীন পাহাড় সংস্কৃতি। কালীপুজো উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় সুদৃশ্য পাহাড় তৈরি করে কচিকাঁচার দল। এমনকি পাহাড় তৈরির প্রদর্শনীতে মেতে ওঠেন বড়রাও। যদিও‌ মোবাইল জমানায়‌ এই সংস্কৃতি এখন অনেকটাই হারিয়ে যাওয়ার পথে। মূলত নিজেদের বাড়িতে ও পাড়ার মোড়ে পাহাড় তৈরি করে তারা। শহরের সেনপাড়া, অরবিন্দনগর, রায়কতপাড়া, জয়ন্তীপাড়া, পাণ্ডাপাড়া, বিবেকানন্দ‌পাড়া ও তেলিপাড়া সহ বিভিন্ন এলাকায় বেশ আকর্ষণীয় পাহাড় গড়ে তোলা হয়েছে এবার। পাহাড় সংস্কৃতির আনন্দে ছোটদের মেতে উঠতে দেখে‌ দারুন খুশি বড়রাও। মাটি, কাপড় ও চট দিয়ে মূলত তৈরি করা হয়েছে কাঞ্চন‌জঙ্ঘা সহ ছোট বড় কৃত্রিম…
Read More
মোহিতনগর এলাকা থেকে উদ্ধার একটি বিশাল আকৃতির অজগর সাপ

মোহিতনগর এলাকা থেকে উদ্ধার একটি বিশাল আকৃতির অজগর সাপ

এবার মোহিতনগর এলাকা থেকে উদ্ধার হল একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করল স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা শনিবার সকালে মোহিতনগর এলাকায় একটি বিশাল আকৃতির অজগর সাপ আছে এই খবর যায় তাদের কাছে খবর পেয়ে তারা বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে সেই সাপটি উদ্ধার করে।  এই নিয়ে জলপাইগুড়িতে প্রায় আটটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার হল জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন বিভিন্ন এলাকায়।
Read More
জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হল প্রাথমিক বৃত্তি পরীক্ষা

জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হল প্রাথমিক বৃত্তি পরীক্ষা

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পরিচালিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হল জেলা জুড়ে। সোমবার থেকে জলপাইগুড়ি জেলা জুড়ে মোট ৪০ টি পরীক্ষা কেন্দ্রে ৪১০০ পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষা দিতে বসেছে বলে জানা গিয়েছে পর্ষদ সূত্রে।ধূপগুড়ি মহকুমাতে ধূপগুড়ি বৃত্তি পরিচালন সমিতির দশটি সেন্টারের বৃত্তি পরীক্ষা চলছে। ২১শে অক্টোবর থেকে ২৫শে অক্টোবর পর্যন্ত এই পরীক্ষা চলবে। খুবই সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।পর্ষদ সূত্রে জানা গিয়েছে প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নেই শেষ হয়েছে।পাঁচটি বিষয়ের উপরে মোট ৫০০ নম্বরের এই পরীক্ষা হবে।মাঝে দু'বছর বৃত্তি পরীক্ষা বন্ধ থাকার কারণে এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে বলে জানা যায়। এবছর ৩০শে সেপ্টেম্বর থেকে বৃত্তি পরীক্ষার শুরু হওয়ার কথা থাকলেও…
Read More
আগুনে পুড়ে ছাই চারটি ঘর

আগুনে পুড়ে ছাই চারটি ঘর

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের চূড়া ভান্ডার গ্রাম পঞ্চায়েতের পূর্বদেহর এলাকায়। জানা গেছে ভোর রাতে ভয়ংকর অগ্নিকান্ডের ঘটনা টি ঘটে ঘটনার জেরে চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা সমস্ত কিছুই পুড়ে যায় , যদিও এই ঘটনায় পরিবারের সদস্যদের কারো কোনো শারীরিক ক্ষতি হয়নি। তবে বাড়িতে থাকা গবাদি পশুর ক্ষতি হয়েছে। জানা গিয়েছে, ভূজারিপাড়া পূর্বদেহর এলাকায় ধনেশ্বর রায় নামের এক ব্যক্তির বাড়িতে ভোর আনুমানিক সাড়ে পাঁচটা নাগাদ আগুন লাগার ঘটনা টি ঘটে। দেখতে পায় প্রতিবেশী মানুষ আগুন দেখে  চিৎকার শুনে, ঘরের ভিতরে শুয়ে থাকা কণিকা রায় তার সন্তানদের নিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন।  ততক্ষণে দাউ দাউ করে জ্বলতে…
Read More
বৃহস্পতিবার ভোর থেকেই চলছে লক্ষী দেবীর আরাধনা

বৃহস্পতিবার ভোর থেকেই চলছে লক্ষী দেবীর আরাধনা

বৃহস্পতিবার ভোর থেকেই চলছে কোজাগরী লক্ষী দেবীর আরাধনা। জলপাইগুড়ির বিভিন্ন গৃহস্থের ঘরে ঘরে শঙ্খ, উলুধ্বনি ও পুরোহিতের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে লক্ষ্মী দেবীর আরাধনায় ব্রত হয়েছেন ঘরের লক্ষীরা। বুধবার সন্ধ্যার পর থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত  দুদিন লক্ষ্মী পূজোর লগ্ন রয়েছে। লগ্ন অনুযায়ী দুদিন ধরেই চলছে লক্ষীপূজা।
Read More
লক্ষীপূজোকে সামনে রেখে শাড়ি উপহার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগে

লক্ষীপূজোকে সামনে রেখে শাড়ি উপহার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্যোগে

তৃণমূল কংগ্রেস প্রভাবিত শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি মিউচুয়ালটি মার্কেট ট্যাক্সি স্ট্যান্ড এর উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও দুস্থ ও অসহায় মানুষদের জন্য শাড়ি উপহার তুলে দিন।এবারও লক্ষীপূজাকে সামনে রেখে প্রায় এক শতাধিক মহিলাদের হাতে নতুন শাড়ি উপহার দেন তারা। সংগঠনের তরফে বলেনপ্রতি বছরই এই ধরনের  কাজ করি। এবারও এই সামাজিক কাজে নিজেদের রেখেছি।এই ধরনের কাজে আমাদের খুবই ভালো লাগছে ।আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের অনেক নেতা ও কর্মীরা।
Read More