উত্তরবঙ্গ

ক্লাস চলাকালীন আচমকা স্কুল ছাত্রীদের উপর সিলিং ফ্যান ভেঙ্গে পরায় আহত দুই স্কুল ছাত্রী

ক্লাস চলাকালীন আচমকা স্কুল ছাত্রীদের উপর সিলিং ফ্যান ভেঙ্গে পরায় আহত দুই স্কুল ছাত্রী

ক্লাস চলাকালীন আচমকা স্কুল ছাত্রীদের উপর সিলিং ফ্যান ভেঙ্গে পরায় আহত দুই স্কুল ছাত্রী। বুধবার ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি কৃষক উদ্যোগ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে। ঘটনায় জখম হয়েছেন একাদশ শ্রেনির দুই ছাত্রী কৃত্তিকা বর্মন এবং বর্নালী রায়। কৃত্তিকা বর্মনের মাথায় ফ্যান ভেঙ্গে পড়ায় সে গুরুতর আঘাত পায়। তাকে প্রথমে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়িতে পাঠানো হয়েছে। অপর ছাত্রী বর্নালী রায়কে জামালদহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুল পরিচালন কমিটির সভাপতি বাবলু হোসেন জানান, "আচমকা এধরনের ঘটনায় আমরা হতভম্ব।"
Read More
শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা,তালা ঝুলিয়ে বিক্ষোভ

শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা,তালা ঝুলিয়ে বিক্ষোভ

শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে বাধা দিয়ে স্কুলের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে দিনহাটা ২ নং ব্লকের চৌধূরীহাট গ্রাম পঞ্চায়েতের চান্দের কুঠি হাই মাদ্রাসায়। ঘটনার বিবরণে জানা যায়, স্কুলের শিক্ষকরা নিয়মিত স্কুলে আসে না, স্কুলে আসলেও নির্দিষ্ট সময়ে অনেকেই আসে না, ক্লাস ঠিক মত না করিয়ে লুডু খেলায় মনোনিবেশ ঘটায় শিক্ষকরা, এই অভিযোগ তুলে স্কুল প্রাঙ্গণে শিক্ষকদের ঢুকতে বাধা দিয়ে স্কুলের প্রধান গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে আসে নয়ারহাট থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে আন্দোলনরত এলাকাবাসী আন্দোলন থেকে সড়ে যায় এবং শিক্ষকরা স্কুল প্রাঙ্গণে প্রবেশ করে।স্থানীয়দের মধ্যে আতারুল হক বলেন,প্রধান শিক্ষকের জন্য…
Read More
মাদারিহাটে উদ্ধার বিশাল আকৃতির বার্মিজ পাইথন

মাদারিহাটে উদ্ধার বিশাল আকৃতির বার্মিজ পাইথন

বিশাল বার্মিজ পাইথন উদ্ধার হল মাদারিহাটে। বেশ কয়েকদিন ধরেই মাদারিহাটের মেঘনাথ সাহা নগর এলাকায় একটি বিশালাকার বার্মিজ পাইথনের দেখা মিল ছিল। কিন্তু দেখা দিয়েই সেটি মিলিয়ে যাচ্ছিল নিমেষের মধ্যে। বহু চেষ্টা করেও স্থানীয়রা কিছুতেই ধরতে পারছিল না সেটিকে।মঙ্গলবার দুপুরে মাদারিহাটের মেঘনাথ সাহা নগর সংলগ্ন এলাকায় রেললাইনের ধারে ফের দেখা যায় সেই বিশালাকার পাইথনটিকে। এরপরেই খবর যায় বন দপ্তরের কাছে। স্থানীয়দের সহায়তায় বনদপ্তরের কর্মীরা সেটিকে উদ্ধার করতে সক্ষম হন। জানা গেছে, পাইথনটির দৈর্ঘ্য সাড়ে ১৫ ফুট লম্বা। উদ্ধার হওয়া বার্মিজ পাইথনটির স্বাস্থ্য পরীক্ষা করে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
Read More
কোচবিহার ২ নং নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখালো অগ্রগামী কিষান সভা

কোচবিহার ২ নং নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখালো অগ্রগামী কিষান সভা

১৩ দফা দাবির ভিত্তিতেকোচবিহার ২ নং নম্বর বিডিও অফিসে বিক্ষোভ দেখালো অগ্রগামী কিষান সভা।কোচবিহার বিডিও অফিস চত্বরে বিক্ষোভ মিছিল করেন।পাটের পর্যাপ্ত দাম, কোচবিহার ২ নম্বর ব্লকে দমকল কেন্দ্র স্থাপন, প্রতিনিয়ত লোডশেডিং সহ একাধিক দাবিতে এদিন বিক্ষোভ দেখান তারা।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বামফ্রট নেতা দীপক সরকার, প্রাক্তন বিধায়ক নগেন্দ্রনাথ রায় সহ অন্যান্যরা।এদিন প্রায় এক ঘণ্টা এই বিক্ষোভ প্রদর্শন হয়।সংগঠনের পক্ষ থেকে কোচবিহার ২ নম্বর ব্লকের সংশ্লিষ্ট আধিকারিককে একটি স্মারকলিপিও প্রদান করা হয়।
Read More
সামান্য বৃষ্টিতেই জল থৈ-থৈ কোচবিহার পৌর এলাকা! প্রশ্ন উঠছে পৌর পরিষেবা নিয়ে

সামান্য বৃষ্টিতেই জল থৈ-থৈ কোচবিহার পৌর এলাকা! প্রশ্ন উঠছে পৌর পরিষেবা নিয়ে

সামান্য বৃষ্টিতেই জল থৈ-থৈ কোচবিহার জেলার প্রাণকেন্দ্র রাজবাড়ী থেকে শুরু করে ভবানীগঞ্জ বাজারে এলাকা। প্রশ্ন উঠছে পৌর পরিষেবা নিয়ে। একদিকে ফলাও করে বলা হচ্ছে প্রতিনিয়ত ভাল পরিসেবা দিতে উদ্যোগী হয়েছে কোচবিহার পৌরসভা,ঠিক তার পাশাপাশি সামান্য বৃষ্টিতেই জল থই থই শহর পৌর এলাকার ছবি কিন্তু অন্য কথা বলছে।মাত্র আধ ঘন্টার বৃষ্টিতে কোচবিহার পৌর এলাকার রাজবাড়ি,ভবানীগঞ্জ বাজার এবং তৎসংলগ্ন সম্পূর্ণ এলাকা জলমগ্ন।সব থেকে আশ্চর্যের বিষয় যেখানে নিকাশি নালার কাজ হচ্ছে সেখানে কিভাবে আধা ঘন্টার বৃষ্টিতেই জল জমে যায় তা নিয়ে প্রশ্ন তুলছে পৌর এলাকার বাসিন্দারা। হেরিটেজ শহর কোচবিহারে এইভাবে অল্প বৃষ্টিতে জল জমে যাওয়া ও সাধারণ মানুষ হয়রানি শিকার হচ্ছে এই ইস্যুতে…
Read More
মুখ্যমন্ত্রীকে আচার্যের স্থানে দেখতে এবার বিক্ষোভে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ

মুখ্যমন্ত্রীকে আচার্যের স্থানে দেখতে এবার বিক্ষোভে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ

উপচার্য নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে সামিল হল আলিপুরদুয়ার জেলা তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার আলিপুরদুয়ার বিশ্ব বিশ্ববিদ্যালয়ের সামনে এই বিক্ষোভ আন্দোলনে সামিল হয় তৃণমূল ছাত্র পরিষদ। রাজ্যের মুখ্যমন্ত্রীকে তারা বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে দেখতে চান বলে দাবি তলেন। তাদের দাবি, রাজ্যেপাল এই বিষয়ে কোনোরকম হস্তক্ষেপ না করুন। কারণ রাজ্যে সরকারের সঙ্গে কোনো আলোচনা না করেই তিনি নিজের খেয়াল খুশি মতো বাংলার শিক্ষা ব্যাবস্থাকে তিলে তিলে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে, তারই প্রতিবাদে এই আন্দোলন বলে জানান ছাত্র নেতারা।
Read More
বাগডোগরা স্টেশনে গুয়াহাটি-রাঁচি স্পেশাল সপ্তাহিক ট্রেনের স্টপেজের উদ্ধোধন হল আজ

বাগডোগরা স্টেশনে গুয়াহাটি-রাঁচি স্পেশাল সপ্তাহিক ট্রেনের স্টপেজের উদ্ধোধন হল আজ

গুয়াহাটি রাঁচি স্পেশাল সপ্তাহিক ট্রেনের স্টেপেজের উদ্ধোধন হল বাগডোগরা স্টেশনে। সোমবার বাগডোগরা রেলস্টেশনে গুয়াহাটি রাঁচি স্পেশাল ট্রেনের স্টপেজের উদ্বোধন করেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। স্টপেজ উপলক্ষে এদিন বাগডোগরা রেলওয়ে স্টেশনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার। সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার জি প্রশান্ত কুমার সহ অন্যান্যরা। সাংসদ জানান, এই ট্রেনের স্টেপেজ বাগডোগরাবাসীদের জন্য।‌ পাশাপাশি আগামী দিনে চেন্নাইগামী ক্যাপিটাল এবং দীঘাগামী পাহাড়িয়া এক্সপ্রেসে স্টপেজ হবে বলে তিনি জানান।‌ ৫০০০ কোটি টাকার মাধ্যমে দার্জিলিং জুড়ে বিভিন্ন কাজ চলছে।‌ বিমানবন্দরের উন্নয়ন ও বিভিন্ন প্রকল্পের কাজ করার পাশাপাশি তিনি জানান, শিলিগুড়ি টাউন…
Read More
মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আচার্য্য করার দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল তৃনমূল ছাত্র পরিষদ

মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আচার্য্য করার দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল তৃনমূল ছাত্র পরিষদ

মুখ্যমন্ত্রীকে আচার্য করার দাবি তুলে ও রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলার অভিযোগ তুলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভে সামিল হল তৃনমূল ছাত্র পরিষদ।এই বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃনমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা চলছে। বিশ্ববিদ্যালয় গুলিতে স্থায়ী উপাচার্য নেই। এই বিক্ষোভ কর্মসূচি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ কর্মসূচি চলবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি তোলেন তারা। একইসাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে আচার্য্য করা হয় তার দাবি তোলা হয়।
Read More
দিনহাটা দিবস পালনের দাবি উঠলো দিনহাটায়

দিনহাটা দিবস পালনের দাবি উঠলো দিনহাটায়

পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগম, সেই সময় দিনহাটা দিবস পালনের দাবি উঠলো দিনহাটায়।কোচবিহার হেরিটেজ সোসাইটি দিনহাটা শাখার তরফ থেকে দিনহাটা দিবস পালনের দাবিতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের কাছে দাবিপত্র দেওয়া হয়। এই দাবিপত্র প্রদান করার সময় উপস্থিত ছিলেন সংগঠনের দিনহাটা শাখা সম্পাদক শঙ্খনাদ আচার্য, সজল সাহা প্রমূখ।দিনহাটা দিবস পালনের যৌক্তিকতার স্বীকার করে নিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ। দাবিপত্র দেওয়ার পর সংগঠনের দিনহাটা শাখা সম্পাদক শঙ্খনাদ আচার্য বলেন, বিভিন্ন তথ্য থেকে জানা যায় ১৮৬৭ সালে ১১ জানুয়ারি দিনহাটা মহকুমার সৃষ্টি। ২০২৪ সাল থেকে ১১ জানুয়ারি দিনহাটা দিবস হিসেবে পালন করা জরুরী। আমরা হেরিটেজ সোসাইটির তরফ থেকে রাজ্যের উত্তরবঙ্গ…
Read More
দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে “ভাদুরী খান”অনুষ্ঠান

দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে “ভাদুরী খান”অনুষ্ঠান

দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে "ভাদুরী খান"  অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী উদয়ন গুহ। রবিবার রাত দশটা নাগাদ দিনহাটায় পঞ্চানন অনুগামী মঞ্চের উদ্যোগে রাজবংশী মানুষদের কৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে "ভাদুরী খান" অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, দিনহাটা এক পঞ্চায়েত সমিতির সভাপতি তপতি রায় বর্মন, চিকিৎসক অজয় মন্ডল, দিনহাটা পঞ্চানন অনুগামী মঞ্চের সভাপতি বিবেকানন্দ রায় সিংহ, সম্পাদক অশোক রায়, মহাদেব বর্মন, সমার্পণ রায় সহ অন্যান্য সদস্যরা। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন শুকারুরকুঠি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসন্ন কুমার বর্মন।
Read More
আসন্ন উৎসবের মরশুমে আতশবাজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা কোচবিহারে

আসন্ন উৎসবের মরশুমে আতশবাজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা কোচবিহারে

আসন্ন উৎসবের মরশুমে আতশবাজি নিয়ে যেন কোনরকম কোন দুর্ঘটনা না ঘটে এই বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে কোচবিহার জেলা প্রশাসন।শনিবার কোচবিহার ল্যান্সডাউন হলে এই কর্মশালার সূচনা করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান।তিনি বলেন,সম্প্রতি আতশবাজি নিয়ে রাজ্যে ঘটে যাওয়া বেশ কিছু দুর্ঘটনা প্রশাসনকে নাড়া দিয়েছে।তাই রাজ্য সরকারের নির্দেশে আসন্ন উৎসবের মৌসুম দুর্গাপূজো,কালীপূজো,রাসমেলা,এবং ছট পূজাতে অনলাইনের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ আতশবাজি তৈরি এবং মজুদ রাখার অনুমতি দেবে জেলা প্রশাসন। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে ৬০০ কেজির বেশি আতশবাজি মজুত রাখা যাবে না।জেলাশাসক জানান,এইদিনের এই প্রশিক্ষণ কর্মশালায় কোচবিহারের পাঁচটি মহকুমার মহকুমা শাসক,মহকুমা পুলিশ আধিকারিক,জেলা পুলিশ আধিকারিক সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন।এই সংক্রান্ত…
Read More
পৃথক রাজ্যের দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি নেতা জীবন সিংহর

পৃথক রাজ্যের দাবিতে ফের আন্দোলনের হুঁশিয়ারি নেতা জীবন সিংহর

পৃথক রাজ্যের দাবিতে ফের একবার আন্দোলনের হুঁশিয়ারি দিলেন কেএলও নেতা জীবন সিংহ।কামতাপুরি মানুষদের বঞ্চনার উপর ভারত সরকারের বঞ্চনার কথা তুলে ধরে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন কেএলও নেতা জীবন সিংহ।সেই ভিডিও বার্তা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। জীবন সিংহ তার ভিডিও বার্তায় গ্রেটার কোচবিহার বা কামতাপুর রাজ্যের দাবিতে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। তিনি তার ভিডিও বার্তায় বলেন, পাঞ্জাবিদের জন্য যদি আলাদা রাজ্য হতে পারে, বিহারীদের জন্য যদি আলাদা হতে পারে, বাঙালিদের জন্য যদি আলাদা রাজ্য হতে পারে তাহলে কামতাপুরী মানুষদের জন্য আলাদা রাজ্য হবে না কেন। ভারত সরকারের সঙ্গে কোচবিহারের রাজার এগ্রিমেন্ট অনুযায়ী কোচবিহার একটি 'গ' শ্রেণীর রাজ্য। কামতাপুরের মানুষ…
Read More
আসন্ন উৎসবের কথা মাথায় রেখে কোচবিহারে আয়োজিত হল আতশবাজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আসন্ন উৎসবের কথা মাথায় রেখে কোচবিহারে আয়োজিত হল আতশবাজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

আসন্ন উৎসবের মরশুমে আতশবাজি নিয়ে যাতে কোনরকম কোন দুর্ঘটনা না ঘটে এই বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে কোচবিহার জেলা প্রশাসন।শনিবার কোচবিহার লেন্স ডাউন হলে এই কর্মশালার সূচনা করেন কোচবিহারের জেলা শাসক পবন কাদিয়ান। তিনি বলেন, সম্প্রতি আতশবাজি নিয়ে রাজ্যে ঘটে যাওয়া বেশ কিছু দুর্ঘটনা প্রশাসনকে নাড়া দিয়েছে। তাই রাজ্য সরকারের নির্দেশে আসন্ন উৎসবের মৌসুম দুর্গাপূজো, কালী পূজো, রাস মেলা, এবং ছট পূজাতে অনলাইনের মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ আতশবাজি তৈরি এবং মজুদ রাখার অনুমতি দেবে জেলা প্রশাসন। প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, ৬০০ কেজির বেশি আতশবাজি মজুত রাখা যাবে না। জেলাশাসক জানান, আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় কোচবিহারের পাঁচটি মহকুমার মহকুমা শাসক,…
Read More
শীতলকুচিতে উদ্ধার এক বিএসএফ জওয়ানের দেহ, আত্মঘাতীর আশঙ্কা

শীতলকুচিতে উদ্ধার এক বিএসএফ জওয়ানের দেহ, আত্মঘাতীর আশঙ্কা

শীতলকুচিতে এক বিএসএফ জওয়ানের মৃত দেহ উদ্ধার ঘিরে বাঁধছে সন্দেহের দানা। শুক্রবার ভোরে ভারত-বাংলাদেশ সীমান্তের শীতলকুচি ব্লকের গাদোপোতা গ্রামের ঘটনা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম এনএম স্বামি। তাঁর বাড়ি অন্ধপ্রদেশে। এদিন ভোরবেলায় নিজের কাছে থাকা বন্দুক দিয়ে বুকে গুলি করে আত্মঘাতী হন তিনি।সহকর্মীরা তাঁকে উদ্ধার করে দ্রুত শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পারিবারিক অশান্তির জেরেই এমন ঘটনা হতে পরে বলে আশঙ্কা করছেন তাঁর সহকর্মীরা। মাথাভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানান, শীতলকুচিতে বিএসএফ জওয়ান আত্মঘাতী হয়েছেন, ময়নাতদন্তের জন্য দেহ কোচবিহারে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
Read More