উত্তরবঙ্গ

জলপাইগুড়ি ফার্মেসি কলেজের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাংসদের হস্তক্ষেপ

জলপাইগুড়ি ফার্মেসি কলেজের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাংসদের হস্তক্ষেপ

জলপাইগুড়ি ফার্মেসি কলেজের ছাত্র আন্দোলন অব্যাহত ।বর্তমান করোনা পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে কোনো সিদ্ধান্ত এখনো জানাতে পারেনি কলেজ কর্তৃপক্ষ । উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশ সত্ত্বেও কলেজ কর্তৃপক্ষের পরীক্ষা নিয়ে অনড় মনোভাবের বিরুদ্ধে কলেজের ফাইনাল বর্ষের ছাত্রছাত্রীদের আন্দোলন অব্যাহত। শনিবার পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ কোনো লিখিত সিদ্ধান্ত জানায় নি ছাত্রদের । সমস্যার সমাধান না হলে শনিবার থেকে ছাত্ররা আবার অনশনে বসে । পরীক্ষা নিয়ে ছাত্রদের ভবিষ্যৎ বিপদের মুখে ফেলে দেওয়ার জন্য ছাত্র আন্দোলন আরো তীব্র হচ্ছে ।এরকম পরিস্থিতিতে কলেজের পরিস্থিতি নিয়ে জেলার সাংসদ জয়ন্ত রায় আসরে নেমেছে । কলেজের এই সমস্যা নিয়ে সাংসদ ইতিমধ্যে রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং কলেজে দ্রুত হস্তক্ষেপের আবেদন…
Read More
বকেয়া বেতন মেটানোর দাবিতে শিলিগুড়ি পুরনিগমে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

বকেয়া বেতন মেটানোর দাবিতে শিলিগুড়ি পুরনিগমে স্বাস্থ্য কর্মীদের বিক্ষোভ

করোনা পরিস্থিতিতে অনবরত কাজ করেও গত জুলাই মাস থেকে বেতন মিলছে না পুরনিগমের অন্তর্গত স্বাস্থ্যকর্মীদের । আজ তাই শিলিগুড়ি পুর কর্পোরেশনের সামনে বিক্ষোভে নামল স্বাস্থ্যকর্মীরা ।জানা গিয়েছে কর্পোরেশনে প্রায় আড়াইশোরও বেশি স্বাস্থ্য কর্মীর বেতন বকেয়া রয়েছে জুলাই থেকে । বর্তমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যকর্মীরা কাজ করে চললেও তাদের বেতন নিয়ে কর্পোরেশনের অনীহা নিয়ে আজ বিক্ষোভ দেখাল স্বাস্থ্যকর্মীরা ।অবিলম্বে বকেয়া বেতন না মেটালে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানা গিয়েছে ।শিলিগুড়ি পুরনিগমের অন্তর্গত প্রায় 262 জন স্বাস্থ্য কর্মী এই মুহূর্তে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রকল্পে কাজ করে চলেছেন।
Read More
গোষ্ঠীদ্বন্দে জেরবার উত্তরের রাজনৈতিক দলগুলি, দিশাহীন উত্তরবঙ্গ

গোষ্ঠীদ্বন্দে জেরবার উত্তরের রাজনৈতিক দলগুলি, দিশাহীন উত্তরবঙ্গ

দিন যতই এগোচ্ছে বিধানসভার কাউন্টডাউন ততই রক্তচাপ বাড়াচ্ছে বাংলার রাজনৈতিক দলগুলির । তৃণমূল মরিয়া রাজ্যের শাসনক্ষমতা ধরে রাখতে। এর জন্য আনা হয়েছে ভোটকৌশলী প্রশান্ত কিশোরকে । পিকের পরামর্শ নিয়ে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল সুপ্রিমো । দিদিকে বলো, যুববাহিনী গঠন, যুবশক্তি একাধিক কর্মসূচিতে বাংলার তরুণ, যুবক, সবাইকে সক্রিয় করে তুলছে দলের কাজে ।যুব বাহিনীর দ্বারা মমতা সরকারের উন্নয়ন মূলক কাজগুলিকে প্রচার করে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে তৃণমূল । কিন্তু বাংলার মুখ্যমন্ত্রীর চিন্তা উত্তরবঙ্গ নিয়ে । গত লোকসভা নির্বাচনে বিজেপির উত্থান, উত্তরবঙ্গের তৃণমূল নেতাদের মুখ পুড়েছে । বিশ্বস্ত সূত্রের খবর গৌতম দেব ,রবীন্দ্রনাথ ঘোষ, বিজয়চন্দ্র বর্মন সৌরভ চক্রবর্তীদের এবার অগ্নিপরীক্ষা বিধানসভা নির্বাচনে…
Read More
সংগঠনকে মজবুত করতে হোলটাইমার কর্মী রাখার সিদ্ধান্ত তৃণমূলের

সংগঠনকে মজবুত করতে হোলটাইমার কর্মী রাখার সিদ্ধান্ত তৃণমূলের

রাজ্যে তৃণমূলের সংগঠনকে আরো মজবুত করতে পূর্নকালীন কর্মী রাখার কথা ভাবছে তৃণমূল। প্রশান্ত কিশোর এমনই পরিকল্পনা জানিয়েছে তৃণমূল সুপ্রিমোকে। আগামী বিধানসভা নির্বাচন এবং বাংলায় তৃণমূলের সংগঠনকে শক্তপোক্ত করতে এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে বিশ্বস্ত সূত্রের খবর। ভোট কৌশলী প্রশান্ত কিশোর এবার আরএসএস ও বিজেপির ধাঁচে বাংলাতেও এরকম ডেডিকেটেড কর্মী রাখার কথা ভাবছে। এদিকে বাংলায় সাংগঠনিক ক্ষমতা বাড়াতে তরুণ যুব সমাজকে কাছে টানার পরিকল্পনাও নিয়েছে তৃণমূল। পিকের মস্তিস্কপ্রসূত এই পরিকল্পনায় তরুণ সমাজকে তৃণমূলে টানতে যুববাহিনী ও যুবশক্তি নামে কর্মশালা ও কর্মসূচি নিয়ে রাজ্যের ক্ষমতা ধরে রাখতে মরিয়া মা-মাটি-মানুষের সরকার। সূত্রের খবর আগামী বিধানসভা নির্বাচনের আগেই জেলায় জেলায় হোলটাইমার রাখতে চলেছে তৃণমূল।…
Read More
দীর্ঘ ৪ মাস পর খুলছে মদনমোহন ঠাকুর বাড়ি

দীর্ঘ ৪ মাস পর খুলছে মদনমোহন ঠাকুর বাড়ি

আজ থেকে খুলে যাচ্ছে কোচবিহারের মদনমোহন বাড়ি । করোনা এবং লকডাউনের দীর্ঘ ৪ মাস পর ভক্তদের জন্য মন্দিরের ফটক খুলে দিচ্ছে মন্দির কর্তৃপক্ষ । তবে কোভিড১৯-র রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সমস্ত নির্দেশিকা মেনে মন্দিরে প্রবেশ করতে হবে বলে জানা গিয়েছে । মন্দিরে প্রবেশের আগে পুণ্যার্থীদের থার্মাল স্ক্যানিং করা হবে।রাখা হবে হ্যান্ডওয়াশ এবং স্যানিটাইজার রাখার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ
Read More
ডিজিটাল কার্ড না থাকায় সরকারি রেশন থেকে বঞ্চিত কয়েকহাজার চাবাগান শ্রমিক

ডিজিটাল কার্ড না থাকায় সরকারি রেশন থেকে বঞ্চিত কয়েকহাজার চাবাগান শ্রমিক

কেন্দ্রীয় সরকারের চাল ডাল থেকে বঞ্চিত হচ্ছে শিলিগুড়ি চা বাগান অঞ্চলের কয়েকহাজার শ্রমিক ।ডিজিটাল কার্ড না মেলায় খুবই সমস্যায় পড়েছেন চাবাগান শ্রমিক ।খাদ্য দপ্তরের গাফিলতিতে তিনমাস ধরে রেশন সামগ্রী পাচ্ছে না চাবাগান শ্রমিকরা যা খুবই উদ্বেগজনক ।আর এই সমস্যার কথা তুলছে না কোনো রাজনৈতিক দল ।ফলে এই চাবাগান শ্রমিকদের দুর্দশা আরো খারাপ হচ্ছে । লকডাউন চলাকালীন সময়ে কেন্দ্রীয় সরকার মাসে পরিবারে জনপ্রতি 5 কেজি চাল এবং পরিবার প্রতি 1কেজি ডাল দেওয়ার কথা ঘোষণা করেছেন ।এই সরকারি সুবিধে নভেম্বর পর্যন্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ।কিন্তু তিনমাস কেটে গেলেও মেলেনি তাদের ডিজিটাল রেশন কার্ড,ফলে কেন্দ্রীয় সরকারের এই সুবিধে থেকে বঞ্চিত শিলিগুড়ি তরাইয়ের…
Read More
পদত্যাগের জানিয়ে দিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি

পদত্যাগের জানিয়ে দিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি

নয়াদিল্লি: অন্তর্বর্তীকালীন কংগ্রেস সভানেত্রীর পদে তিনি আর থাকতে চান না, রবিবার দলকে জানিয়ে দেন সনিয়া গান্ধি। 'দলের সভাপতির দায়িত্ব থেকে মুক্তি দেওয়ার প্রক্রিয়া' শুরু করার জন্য কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যদের আর্জি জানালেন সোনিয়া গান্ধী। জানা গেছে, আজই (সোমবার) এবিষয়ে সিদ্ধান্ত নিতে কংগ্রেসের কার্যকরী কমিটির বৈঠকে বসতে চলেছে। শনিবারই মোট ২৩ জন শীর্ষ নেতা একজন যোগ্য মুখ চেয়ে চিঠি লেখেন সনিয়াকে।
Read More
বিধান মার্কেটের অবৈধ নির্মাণ এইমাসের মধ্যেই ভেঙে দেওয়া হবে:গৌতম দেব

বিধান মার্কেটের অবৈধ নির্মাণ এইমাসের মধ্যেই ভেঙে দেওয়া হবে:গৌতম দেব

বার বার সতর্ক ও নোটিশ দেওয়ার পরেও বেআইনি নির্মাণ বন্ধ হচ্ছে না বিধান মার্কেটে । এসজেডিএ এর চিঠি ,গৌতম দেবের হুঁশিয়ারি সত্ত্বেও বিধান মার্কেটে অবৈধ নির্মাণ চলছেই । কয়েকমাস আগেও বিধান মার্কেটে অনুমতি ছাড়াই লোহার খুঁটির ওপর দোতলা দোকান ঘর নির্মাণ চলছিলই ।এসজেডিএ-র নোটিশ দিয়ে নির্মাণ বন্ধ করতে নির্দেশ দিলেও যে একে সেই । গৌতম বাবু মার্কেটের এহেন ছবি দেখে বিরক্ত । আজ আবার এসজেডিএ র বৈঠকে বসে অবৈধ নির্মাণ বন্ধের নির্দেশ দিলেন মন্ত্রী ।আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন SJDA র চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন , নান্টু পাল, SJDA র আধিকারিক সহ পর্যটনমন্ত্রী গৌতম দেব। চেয়ারম্যান বিজয় বর্মনকে পাশে বসিয়ে…
Read More
সাবওয়ে নির্মাণের কাজ খতিয়ে দেখলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ।

সাবওয়ে নির্মাণের কাজ খতিয়ে দেখলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ।

মালদায় রথবাড়ী ও মালঞ্চ পল্লীর সাবওয়ে নির্মাণের কাজ খতিয়ে দেখতে আজ রথবাড়ি এলাকায় এলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু। মালদার রথবাড়ি এলাকার দীর্ঘদিনের দাবি ছিল সাবওয়ে তৈরি করা।সেই দাবি মেনে শুরু হয়েছে সাবওয়ে নির্মাণের কাজ। এই সাবওয়ে নির্মাণের কাজ খতিয়ে দেখতে তাই এদিন রথবাড়ি এলাকা পরিদর্শন করলেন সাংসদ খগেন মুর্মু। সেই সঙ্গে নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ইঞ্জিনিয়ার ঠিকাদারের সঙ্গেও দেখা করেন।কাজের গুনগত মান যাতে ভালো থাকে তার জন্য সঠিক মানের উপকরণ ব্যবহারের ও নির্দেশ দেন সাংসদ। বিজেপি সাংসদ সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে ,ঠিকাদার সংস্থাকে দ্রুত গতিতে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।জানা গিয়েছে সাবওয়ে নির্মাণের কাজ শেষ হতে আগামী বছরের ফেব্রুয়ারি…
Read More
করোনায় আক্রান্তদের পরিবারের সদস্যদের হাতে খাদ্যাসামগ্রী তুলে দিয়ে নজির গড়ল একটি ক্লাব

করোনায় আক্রান্তদের পরিবারের সদস্যদের হাতে খাদ্যাসামগ্রী তুলে দিয়ে নজির গড়ল একটি ক্লাব

করোনায় আক্রান্ত হওয়া ৩ টি পরিবারের সদস্যদের প্রত্যেকের হাতে মাস্ক, স্যানিটাইজার ও খাদ্যসামগ্রী তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার অন্তর্গত মনহোলি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব । তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলার সকলেই। ক্লাবের সদস্যরা মোট তিনটি বাড়ির করোনায় আক্রান্ত পরিবারের সদস্যদের হাতে ক্লাবের তরফে খাদ্যাসামগ্রী,মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন , এর পাশাপাশি করোনা নিয়ে আতঙ্কিত না হওয়ার অনুরোধ করেছে ক্লাবের সদস্যরা । দিনাজপুরে করোনা আক্রান্ত পরিবারগুলোকে আরো ভবিষ্যতে সাহায্যের বিষয়টি দেখছে ক্লাবকর্তা ও সদস্যরা ।ক্লাবের এই সহযোগিতা ও সাহায্যকে কুর্নিশ জানিয়েছে শহরের বাসিন্দারা।
Read More
গণেশ পুজো উদ্বোধনে পর্যটনমন্ত্রী গৌতম দেব

গণেশ পুজো উদ্বোধনে পর্যটনমন্ত্রী গৌতম দেব

দেশে চলছে করোনা মহামারি । শিলিগুড়িতে ও সংক্রমণ বাড়ছে উত্তরোত্তর ।তাই নমো নমো করে হচ্ছে শিলিগুড়ির গণেশ পুজোগুলি । শিলিগুড়িতে বেশ কয়েকবছর থেকে শিলিগুড়ির কলেজপাড়া গণেশ পুজা কমিটি নজরকাড়া পুজো করে আসছে ।কিন্তু এবার করোনা আবহে কোনোমতে হচ্ছে পুজো । এই গণেশ পূজা উদ্বোধন করলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব । এদিন গৌতম দেব প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে পূজোর শুভ সূচনা করেন ।ক্লাব সূত্রে জানা গেছে কোভিড বিধিনিষেধ মেনে পুজোর সূচনা হলো । এবং পুরো অনুষ্ঠান করোনার বিধিনিষেধ মেনেই চলবে ।এদিন উপস্থিত পর্যটনমন্ত্রী গৌতম দেব মাস্ক পড়ে পুজোয় অংশগ্রহণ করেন ।
Read More
করোনা ও লকডাউনে ম্লান গণেশ পুজো

করোনা ও লকডাউনে ম্লান গণেশ পুজো

গত কয়েকবছর ধরেই ধুমধাম করে পালিত হত গণেশ চতুর্থী । বড়ো বড়ো প্যান্ডেল, আলোকসজ্জা, ভোগ, বিসর্জনে বাঙালি দুর্গাপূজার আগে যেন আরেক উৎসবে মেতে উঠত । দুর্গোৎসবের মাত্র দেড় দুমাস আগে দম ফেলার সময় পেত না ডেকোরেটার্সরা । গত কয়েক বছর ধরেই শিলিগুড়িতে বিধান মার্কেট গণেশ পুজো কমিটি, এয়ারভিউ মোড় পুজো কমিটি, কলেজ পাড়া গণেশ পুজো কমিটি শহরে দাগ কেটে নিয়েছিল । কার্যত গণেশ পুজোর মধ্য দিয়েই শিলিগুড়িতে শুরু হয়ে যেত উৎসব মরসুমের সূচনা ।বিধান মার্কেট, সেবক রোড হিলকার্ট রোড,শালবাড়িতে বিগ বাজেটের পুজো গুলোতে চলত ভোজের আয়োজন ।কিন্তু করোনা পরিস্থিতিতে তছনছ সব । এবার নম নম করে সারতে হচ্ছে সিদ্ধিদাতার পুজো…
Read More
শিলিগুড়িতে আবার ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, মৃত্যু ৪

শিলিগুড়িতে আবার ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, মৃত্যু ৪

কয়েকদিনের পর শিলিগুড়িতে আবার ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ । শিলিগুড়ি কর্পোরেশন এবং শিলিগুড়ি শহরতলিতে করোনা সংক্রমণ বেড়েই চলেছে ।কয়েকদিন সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও গতকালের রিপোর্ট আবার উদ্বেগজনক ।শুক্রবার শিলিগুড়িতে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে মোট ৮০ জন । দার্জিলিং জেলাভূক্ত শিলিগুড়ি পুর এলাকার ৩৩ টি ওয়ার্ডে এদিন সংক্রামিত হয়েছেন ৪৬ জন । শিলিগুড়ি পুর নিগমের সংযোজিত এলাকার ১৪ টি ওয়ার্ডে করোনায় সংক্রামিত হয়েছেন মোট ৩৪ জন । এর মধ্যে ২ নম্বর ওয়ার্ডেই নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ জন । আক্রান্তদের সিংহভাগই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মী । Nurse wearing respirator mask holding a positive blood test result for the new…
Read More
গরুমারা জঙ্গলে বাইসন মেরে ভুঁড়িভোজের আয়োজন, গ্রেপ্তার এক

গরুমারা জঙ্গলে বাইসন মেরে ভুঁড়িভোজের আয়োজন, গ্রেপ্তার এক

গরুমারা জঙ্গলে বাইসন মেরে চলছিল ভুঁড়িভোজের আয়োজন।গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা গ্রেপ্তার করে এক অভিযুক্তকে । বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বনদপ্তরের কর্মীরা। বনদপ্তর সূত্রে খবর মৃত বাইসনের মাংস এবং বাইসনের দেহাংশ সহ গ্রেপ্তার করা হয়েছে সোমরা ওঁরাও নামে একজনকে । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।ঘটনায় যুক্ত আরও পাচ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে বন দফতর । তদন্তে কাজে লাগানো হচ্ছে দফতরের প্রশিক্ষনপ্রাপ্ত কুকুরকে। ডুয়ার্সের গরুমারার জঙ্গলে ঢুকে ইন্ডিয়ান গাউর বা বাইসন মেরে মাংস খাওয়ার পরিকল্পনার ঘটনা এই প্রথম। ধৃতর বিরুদ্ধে বন্যপ্রানী সংরক্ষন আইনে অভিযোগ দায়ের করেছে বন দফতর। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে হাজির করা হলে বিচারক তিন…
Read More