উত্তরবঙ্গ

খুদে হাতে অল্প খরচেই মা দূর্গা পেল আকার

খুদে হাতে অল্প খরচেই মা দূর্গা পেল আকার

কথায় বলে ইচ্ছা থাকলে সব হয়, আর সেই ইচ্ছের জোরেই ৬০ হাজার নয় মাত্র ৫ হাজার টাকায় দূর্গা বানিয়েই তাক লাগিয়ে দিল ছোট্ট রিয়ান। রিয়ানের সাথে সাথে ধীরে ধীরে প্রতিমার আকারও বড় হচ্ছে। বিগত তিন বছর ধরে ছোট্ট রিয়ান ঘরে বসেই দুর্গা প্রতিমা বানিয়ে চলেছে। এই কাজের শুরু করোনা অতিমাড়ির সময় থেকে। চলছিল লকডাউন, বন্ধ ছিল স্কুল। নিষেধাজ্ঞা ছিল ঘর থেকে বাইরে যাওয়ার। এমন কঠিন সময় পার করার উপায় নিজেই খুঁজে নিয়েছিল জলপাইগুড়ি শহর সংলগ্ন মোহিত নগর নিবাসী দশ বছর বয়েসের রিয়ান সেন। কখনও গুগুল আবার কখনও নিজস্ব কল্পনা এই সম্বল করেই ঘরে বসে বানিয়ে ফেলেছিল মা দূর্গা। এবার আর…
Read More
ফুলবাড়ি বটতলা দূর্গোৎসব কমিটির পুজো এবার বিগ বাজেটের

ফুলবাড়ি বটতলা দূর্গোৎসব কমিটির পুজো এবার বিগ বাজেটের

৪৩তম বর্ষে ফুলবাড়ি বটতলা দূর্গোৎসব কমিটির এবারের পুজো বিগ বাজেটের।বাঙ্গালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো৷ এই দূর্গাপুজো আসতে বাকি আর মাত্র কটা দিন৷ তাই বাংলার বিভিন্ন এলাকায় সমস্ত দূর্গাপুজো আয়োজকদের মধ্যে চলছে জোর কদমে প্রস্তুতি। ইন্দো-বাংলাদেশ সীমান্তের ফুলবাড়ি এলাকায় যে সমস্ত দুর্গাপুজো হয় তার মধ্যে অন্যতম হল ফুলবাড়ির বটতলা দূর্গোৎসব কমিটির পুজো। এবছর তাদের পুজো ৪৩তম বর্ষের পদার্পণ করেছে৷ বিগত দুই বছর করোনা অতিমারীর কারনে খুব ছোট করে করতে হয়েছিল পুজো, তাই এবছর তারা ধুমধাম করেই পুজো করছেন। দুই বছর যেহেতু মানুষ বের হতে পারেনি বাড়ি থেকে তাই এবার তাদের পুজোর বাজেট বাড়িয়ে দিয়ে পুজোর আকর্ষন বাড়িয়ে দিয়েছেন তারা।
Read More
কালচিনিতে বিক্ষোভে বিজেপি

কালচিনিতে বিক্ষোভে বিজেপি

কালচিনি এলাকায় মঙ্গলবার বিক্ষোভ মিছিলে নামল বিজেপি। এই বিষয়ে উল্লেখ্য, আজ কলকাতায় বিজেপির নবান্ন অভিযান, আর সেই অভিযানে যেতে গতকাল পুলিশের জন্য বাধার মুখে পড়তে হয় কালচিনি ব্লকের বিজেপি কর্মীদের। এর প্রতিবাদেই এদিন তারা বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। এদিনের মিছিলটি কালচিনির বিজেপি ৮ নম্বর মন্ডল কার্যালয়ে থেকে শুরু হয়ে কালচিনি চৌপতিতে এসে থামে। সেখানে বিজেপি কর্মীরা কিছুক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। উক্ত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ৮ নম্বর মন্ডল কমিটির সভাপতি উত্তম লামা, কালচিনি পঞ্চায়েত সমিতির বিরোধী দল নেতা তৌফিল সোরেন সহ বিজেপি নেতা কর্মীরা।
Read More
জাতীয় সড়কে বিশাল অজগর,  যানজট পৌঁছে গেল বহুদূর

জাতীয় সড়কে বিশাল অজগর,  যানজট পৌঁছে গেল বহুদূর

সোমবার সন্ধেয় বিশাল এক অজগরক দেখে থমকে যায় গাড়িঘোড়া।জাতীয় সড়কে যানজটে জেরবার মাল ব্লকের বাগ্রাকোট এলাকা।  খবর  চাউর হতেই রাস্তায় ছুটে আসেন এলাকার লোকজন। এদিন সন্ধেয় বাগ্রাকোটের চানমাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়ক পার করছিল ওই অজগরটি। তাকে দেখে দাঁড়িয়ে পড়ে গাড়িঘোড়া। হর্নের দাপটে অজগরটি রাস্তার পাশে কলাগাছের জঙ্গলে ঢুকে পড়ে। খবর পেয়ে ছুটে আসেন এলাকার সর্পপ্রেমী পূর্ণেন্দু ঘোষ ও মালবাজার বন দফতরের কর্মীরা। গাড়িঘোড়া দাঁড়িয়ে পড়ার পর অজগরটি ফের রাস্তা পার করার চেষ্টা করছিল। সেইসময় সাপটি ধরা পরে পূর্ণেন্দুবাবুর হাতে।  প্রায় ১২ ফুট লম্বা ওই অজগরটিকে খাঁচায় বন্দি করে ফেলেন তিনি। এরপর সাপটিকে নিয়ে গিয়ে নিকটবর্তী জঙ্গলে ছেড়ে দেন…
Read More
বিএসএনএলের বৈঠকে এসে ক্ষোভ প্রকাশ রাজু বিস্তার

বিএসএনএলের বৈঠকে এসে ক্ষোভ প্রকাশ রাজু বিস্তার

চা বাগানের শ্রমিকরা মজুরি না পাওয়ায় ক্ষুব্ধ অভিষেক ব্যানার্জী। ছয় মাস হলো ব্যাপারটা নিয়ে দেখার, কিন্তু এরপরও কোনও প্রকার ব্যবস্থা না নেওয়ায় অভিষেক ব্যানার্জিকে তিনি ছাড়বেন না বলে শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান দার্জিলিং এর সাংসদ রাজু বিস্তা। সোমবার শিলিগুড়ি বিএসএনএল অফিসের বৈঠকে এসে রাজু বিস্তা বলেন, "বিএসএনএল আরও উন্নতি হচ্ছে এবং লোকের কি কি সমস্যা হচ্ছে সেটা তিনি দেখবেন।"
Read More
পোশাকের রং পরিবর্তনে বিক্ষোভে শিলিগুড়ি তরাই তারাপদের ছাত্ররা

পোশাকের রং পরিবর্তনে বিক্ষোভে শিলিগুড়ি তরাই তারাপদের ছাত্ররা

নীল সাদা পোশাকের সিদ্ধান্তের প্রতিবাদে দীর্ঘক্ষণ স্লোগানের মধ্যে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করল শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের প্রাক্তনী ও অভিভাবকদের একাংশ। সোমবার সম্মিলিত দাবিপত্র স্কুলের শিক্ষকদের মারফত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রদানের পর স্কুলের মূল দরজার সামনে বিক্ষোভ দেখান হয়। বিক্ষোভকারীরা জানান, এই স্কুলের ঐতিহ্যবাহী পোশাকের পরিবর্তনের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া হবেনা। এই সিদ্ধান্তের যদি পরিবর্তন না করা হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামা হবে। পাশাপাশি বিক্ষোভকারী এক অভিভাবক জানান, প্রত্যেকটি স্কুলে আলাদা পোশাক মানে ছাত্রছাত্রীরা কোন স্কুলের পড়ুয়া তা সুনিশ্চিত করা সম্ভব কিন্তু এভাবে একইরকমের পোশাক করা হলে তা সম্ভব নয়।
Read More
নিখোঁজ ব্যাবসায়ী, ২০ দিন পরেও মেলেনি হদিশ

নিখোঁজ ব্যাবসায়ী, ২০ দিন পরেও মেলেনি হদিশ

শহর শিলিগুড়ি থেকে হঠাৎ নিখোঁজ ব্যাবসায়ী। কুড়ি দিন কেটে যাওয়ার পরেও মেলেনি হদিশ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি কতোয়ালি থানার অধীন ৭৩ মোড় সংলগ্ন এলাকার। জানা গেছে, নিখোঁজ ব্যাক্তির নাম পূর্ণেন্দু শেখর সাহা। নিখোঁজ যুবকের বাবা জানান, গত ২৩ শে অগাস্ট ছেলে ব্যাবসার সামগ্রী আনতে বাসে করে শিলিগুড়ি যায়, আর তারপর থেকেই কোনো খোঁজ নেই তার। ২৪ শে অগাস্ট এই বিষয়ে জলপাইগুড়ি কোতয়ালী থানায় লিখিত ভাবে সব জানান হয়, কিন্তু আজ কুড়ি দিন পরেও ছেলের কোনও খোঁজ না পেয়ে বড় অসহায় অবস্থার মধ্যে তারা কাটাচ্ছেন বলে জানান। অপরদিকে, নিখোঁজ পূর্ণেন্দু শেখর সাহার স্ত্রী অর্পিতা সাহা বলেন, "এতো দিন হয়ে গেল আমার স্বামীর…
Read More
জলপাইগুড়িতে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

জলপাইগুড়িতে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা

শিশুদের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থা। রবিবার জলপাইগুড়ি শহর লাগোয়া ডেঙ্গুয়াঝাড় চা বাগানে সংস্থার উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন সংস্থার পক্ষে শর্মিষ্ঠা বসু জানিয়েছেন,একশোটি শিশুর স্বাস্থ্য পরীক্ষা করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। শিবির থেকে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে তাদের বলে জানিয়েছেন তিনি।
Read More
শুধু পুজো নয়, সম্প্রীতির বড় উদাহরন বয়ে চলছে চাঁচোল

শুধু পুজো নয়, সম্প্রীতির বড় উদাহরন বয়ে চলছে চাঁচোল

চাঁচোল রাজবাড়ির দুর্গা প্রতিমার বিসর্জনের দিন সন্ধ্যাবেলায় পুকুর পাড়ে লন্ঠন হাতে দাঁড়িয়ে থাকেন মুসলিম সম্প্রদায়ের মানুষেরা। যতক্ষণ পর্যন্ত ওই সম্প্রদায়ের পুরুষ- মহিলাদের লন্ঠনের আলোয় গোটাপুকুর আলোকিত না হচ্ছে, ততক্ষণ দেবী দুর্গা বিসর্জিত হবে না বলে নিয়ম প্রচলিত রয়েছে এই পুজোয়। প্রায় ৩৫০ বছর ধরে সম্প্রীতির এই পরম্পরা মেনে আজও চাঁচোল রাজবাড়ির দেবী দুর্গা নিষ্ঠার সঙ্গে পুজোর পর বিসর্জন পর্ব এখনও পালিত হয়ে আসছে এখানে। জানা যায়, দশমীর দিন সন্ধ্যায় বিসর্জনের সময় শুধুমাত্র লন্ঠনের আলো নিয়ে দেবী দুর্গাকে পথ দেখান মুসলিম সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা। চাঁচোল মহকুমার পাহাড়পুর এলাকার মহানন্দা নদীর পশ্চিমপাড়ে সতীঘাট নামে পরিচিত ওই জলাশয়ে নিয়ম করে দেবীদুর্গাকে বিসর্জন…
Read More
আদিবাসীদের মন্ত্রে মালদায় পূজিত হন দেবী দূর্গা

আদিবাসীদের মন্ত্রে মালদায় পূজিত হন দেবী দূর্গা

কোন পুরোহিতের দ্বারা উচ্চারিত মন্ত্র নয়, আদিবাসী মন্ত্রেই নিষ্ঠার সঙ্গে পুজিত হয়ে আসছেন দেবী দুর্গা। প্রায় ১৫০ বছরের পুরনো মালদার হাবিবপুর ব্লকের কেন্দ্র পুকুর ভাঙ্গাদিঘী এলাকার প্রাচীন এই দুর্গাপুজো আজও ধুমধাম করে পালন করেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। হবিবপুর ব্লকটি আদিবাসী অধ্যুষিত। সংশ্লিষ্ট ব্লকের কেন্দপুকুর ভাঙাদিঘী গ্রামে নিজেদের আর্থিক সহযোগিতায় এই দুর্গাপূজো চলে আসছে বহুকাল ধরে। পুজোর এই চার দিন পংক্তি ভোজনের আয়োজন করে থাকেন আদিবাসী সমাজের মানুষেরা। ব্রাহ্মণ পুরোহিতের বদলে একজন প্রবীণ আদিবাসী তাদের নির্দিষ্ট ধর্মীয় রীতি মেনে দেবী দুর্গাকে পূজিত করে থাকেন। যাকে ঘিরে এখন থেকেই সাজো সাজো রব উঠছে হবিবপুরের ভাঙাদিঘী এলাকায়। হবিবপুর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী ভাঙাদিঘী গ্রামে…
Read More
বিজেপি সাংসদের বাড়ি ঘেরাও করবেন অভিষেক!

বিজেপি সাংসদের বাড়ি ঘেরাও করবেন অভিষেক!

রবিবার জলপাইগুড়ি মালবাজারে চা শ্রমিকদের কেন্দ্রীয় সমাবেশে যোগ দেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধরণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চা-শ্রমিকদের উপর কেন্দ্রের বঞ্চনার কথা বলতে গিয়ে অভিষেক বলেন, '১ জানুয়ারি থেকে বিজেপির সাংসদদের বাড়ি ঘেরাও করবে তৃণমূল। চা শ্রমিকদের ৩১ ডিসেম্বরের মধ্যে পিএফ-গ্র্যাচুয়িটির সমস্যার সুরাহা না হয়, তাহলে ১৫ হাজার করে লোক গিয়ে ঘেরাও হবে।' অভিষেক আরও বলেন, সেই ঘেরাও কর্মসূচিতে তিনিও যোগ দেবেন। অভিষেক বলেন, ‘চা শ্রমিকদের পাশে আছে তৃণমূল। শেষ রক্তবিন্দু পর্যন্ত চা-শ্রমিকদের দাবি দাওয়া নিয়ে আমরা সোচ্চার হব। শ্রমিকদের স্বার্থে যতদূর যেতে হয় যাব। সিপিএম আমলে ২০১১ সালে চা শ্রমিকদের হাজিরা ছিল ৬৭ টাকা। কিন্তু, সেটা এখন বেড়ে হয়েছে ২৩২…
Read More
আনিসের ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে আন্দোলনের ডাক মীনাক্ষীর

আনিসের ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে আন্দোলনের ডাক মীনাক্ষীর

আনিসের ভাই এর ওপরে হামলা প্রসঙ্গে শনিবার জলপাইগুড়ি রোড স্টেশনে প্রতিবাদে নামলেন বাম নেত্রী মীনাক্ষী মুখার্জী। এদিন তিনি ঘটনাটির তীব্র নিন্দা করেন এবং সেইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। শনিবার ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রকাশ্য সমাবেশে যোগ দিতে এসে এমনই মন্তব্য করেন মীনাক্ষী মুখার্জী। এই ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনে নামার ডাক দেন মীনাক্ষী।রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জলপাইগুড়িতে আসার প্রসঙ্গ নিয়েও একাধিক বক্তব্য রাখেন তিনি।
Read More
মুখ্যমন্ত্রী বিরোধী পোষ্টার লাগানোর অভিযোগ, আটক ২

মুখ্যমন্ত্রী বিরোধী পোষ্টার লাগানোর অভিযোগ, আটক ২

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পোস্টার লাগাতে গিয়ে আটক ২ বিজেপি কর্মী।শনিবার শিলিগুড়ি শহরের মাঝে "বাংলার লজ্জা মমতা"লেখা পোস্টার লাগানোর অভিযোগ ওঠে বিজেপির ২ কর্মী সমর্থকের বিরুদ্ধে। আর সেই কারণেই গ্রেপ্তার করা হয় বিজেপির সেই দুই কর্মী সমর্থককে বলে সূত্রে খবর। এই ঘটনার কথা প্রচার হতেই ভক্তিনগর থানার সামনে বিক্ষোভে সামিল হন ডাবগ্রাম-ফুলবাড়ী বিধায়ক শিখা চ্যাটার্জী। দীর্ঘক্ষণ ভক্তিনগর থানায় বিক্ষোভের পর আটক হওয়া ২ জনকে ছেড়ে দেয় পুলিশ।
Read More
প্রিয়নেতার জন্মদিনে পোস্ট দিয়ে ভালোবাসার বয়ান করিনার

প্রিয়নেতার জন্মদিনে পোস্ট দিয়ে ভালোবাসার বয়ান করিনার

বড়পর্দায় একাধিকবার একসঙ্গে আসা এবং তারপরই প্রথম ছবিতে যে জাদু করিনা ও অক্ষয় কুমারের জুটি তৈরি করেছে তা খুব বিরল। তাদের অন-স্ক্রিন সম্পর্ক যেমন সুমধুর ছিল অফ-স্ক্রিন বন্ধুদের সম্পর্কও তেমনই গাঢ়। আর প্রিয় বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়াতে মিষ্টি মধুর বাক্যে অক্ষয়কুমারকে প্রিয় অভিনেতার খেতাব দিয়ে শুভকামনার বার্তা লেখেন বরাবরের জনপ্রিয় নায়িকা করিনা কাপূর। পোস্টটিতে তিনি অক্ষয়কুমারের গুড নিউজ প্রমোশন থেকে একটি মজার স্মৃতি শেয়ার করে লেখেন, "শুভ জন্মদিন অক্ষয়। তুমি আমার সবচেয়ে প্রিয় সহ-অভিনেতা ছিলে এবং সর্বদাই থাকবে (কারণ আমি বিকাল ৩ টায় প্যাক আপ করতে পারি) তোমার জন্য অনেক ভালোবাসা থাকল। জন্মদিন চমৎকারভাবে কাটুক" উল্লেখ্য, অক্ষয় এবং…
Read More