উত্তরবঙ্গ

তৃণমূল ছাত্র পরিষদের দলীয় কর্মসূচিতে  জেলার যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক

তৃণমূল ছাত্র পরিষদের দলীয় কর্মসূচিতে জেলার যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক

আগামী ২৮ এ আগস্ট তৃণমূলের ছাত্র সংগঠন টিএমসিপি র প্ৰতিষ্ঠাদিবসের কর্মসূচি উপলক্ষে তৃণমূল যুব কংগ্রেসে বৈঠক অনুষ্ঠিত হল কোচবিহারে । এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলার যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক ।জানা গিয়েছে এদিন কোচবিহার স্টেশন চৌপথি ,খাগড়াবাড়িতে দলীয় কর্মী এবং যুব ছাত্রদের নিয়ে তৃণমূল ছাত্র পরিষদের প্ৰতিষ্ঠা দিবস নিয়ে আলোচনা হয় । করোনা পরিস্থিতিতে ছাত্র সংসদের প্ৰতিষ্ঠা দিবস কিভাবে পালিত হবে তা নিয়ে নানা পরিকল্পনা ও কর্মসূচী গ্রহণ করা হয় বলে সূত্রের খবর।
Read More
নবনিযুক্ত জেলা সভাপতি ও যুব সভাপতিকে সম্বর্ধনা দিল কোচবিহার মোয়ামারী অঞ্চল তৃণমূল কংগ্রেস

নবনিযুক্ত জেলা সভাপতি ও যুব সভাপতিকে সম্বর্ধনা দিল কোচবিহার মোয়ামারী অঞ্চল তৃণমূল কংগ্রেস

কোচবিহারের মোয়ামারী অঞ্চল তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মসূচিতে যোগ দিলেন কোচবিহারের জেলা সভাপতি পার্থ প্রতিম রায় এবং যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক । এই দলীয় সভায় নবনিযুক্ত দুই সভাপতিকে সম্বর্ধনাও করে মোয়ামারী অঞ্চল তৃণমূল কংগ্রেস । এই কর্মসূচিতে আগামী লোকসভা ভোট নিয়ে দলের সমস্ত কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান করেন জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক । প্রসঙ্গত আগামী বিধানসভা ভোটকে মাথায় রেখে এবং কোচবিহারের সংগঠনকে মজবুত করতে কিছুদিন আগেই রদবদল আনা হয় কোচবিহার তৃণমূল কংগ্রেসে ।ইতিমধ্যে রাজ্যের যুব শক্তিকে প্রাধান্য দিয়ে জেলায় জেলায় যুব সংগঠনকে দলের কাজে লাগাতে তৎপর তৃণমূল । আর কাজকে জোরদার করতে কোচবিহারে জেলার যুব সভাপতি…
Read More
শিলিগুড়িতে বেড়েছে প্লাস্টিকের ব্যবহার ,উদাসীন পুরনিগম

শিলিগুড়িতে বেড়েছে প্লাস্টিকের ব্যবহার ,উদাসীন পুরনিগম

করোনা পরিস্থিতিতে নজরদারির অভাবে শিলিগুড়িতে বাড়ছে প্লাস্টিকের ব্যবহার । গ্রীন ট্রাইব্যুনাল এর নির্দেশিকা অগ্রাহ্য করে কিভাবে শহরে প্লাস্টিকের ব্যবহার বাড়ছে তা নিয়ে উঠছে প্রশ্ন । এনিয়ে শিলিগুড়ি পুরনিগমের কোনো হোলদোল নেই । শহরের মার্কেট , বাজার এবং সব দোকানে দেদার বিকোচ্ছে প্লাস্টিকের ক্যারিবাগ ।করোনা পরিস্থিতির আগে শিলিগুড়িতে প্লাস্টিকের ক্যারিব্যাগ নিষিদ্ধ ছিল। মাঝে মাঝে বাজারগুলিতে প্লাস্টিকের বিরুদ্ধে অভিযানে নামত কর্পোরেশনের প্রতিনিধি ।কিন্তু বর্তমানে প্রশাসনিক নজরদারির অভাবে শিলিগুড়িতে আবার প্লাস্টিকের ব্যবহার বেড়েছে ।এনিয়ে পুরনিগমের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Read More
মার্কেটে অবৈধ নির্মাণ, পরিদর্শনে এসজেডিএ-র চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন , নান্টুপাল, রঞ্জন সরকার

মার্কেটে অবৈধ নির্মাণ, পরিদর্শনে এসজেডিএ-র চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন , নান্টুপাল, রঞ্জন সরকার

এসজেডিএর বার বার হুঁশিয়ারি সত্ত্বেও বন্ধ হয়নি মার্কেটের অবৈধ নির্মাণ । গৌতম দেব বার বার অবৈধ নির্মাণ বন্ধের নির্দেশ দিলেও কোনো কর্ণপাতই করেননি মার্কেটের কিছু ব্যবসায়ী । মাঝে কিছুদিন নির্মাণ।কাজ বন্ধ থাকলেও করোনার সুযোগে আবার অবৈধ নির্মাণ বাড়ছিল ।কিছুদিন আগেই SJDAর প্রতিনিধিদের সঙ্গে মিটিংয়ে বসেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব । বৈঠকের শেষে পর্যটনমন্ত্রী সংবাদ মাধ্যম মারফত জানিয়ে দেন যে মার্কেটের অবৈধ নির্মাণ নিয়ে আইন মাফিক কাজ করা হবে । নির্মাণ কাজ বন্ধ না হলে ভেঙে দেওয়া হবে সেই অবৈধ নির্মাণ । আজ এসজেডিএ র চেয়ারম্যান বিজয়চন্দ্র বর্মন , নান্টুপাল, রঞ্জন সরকার এলাকা পরিদর্শনে যান । পুরো বিষয়টি খতিয়ে দেখতেই শিলিগুড়ি…
Read More
রাজগঞ্জে গণধর্ষিতার বাড়িতে গেলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

রাজগঞ্জে গণধর্ষিতার বাড়িতে গেলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল

রাজগঞ্জে গণধর্ষিতার বাড়িতে গেলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল । গত ১০আগস্ট রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের এক ১৬বছরের তরুণীর গণধর্ষন করে খুন করে বলে অভিযোগ ।অভিযুক্ত ৪ জনের তিন জন ধরা পড়লেও চতুর্থ অভিযুক্তকে এখনো অধরা । জানা গিয়েছে ওই চতুর্থ অভিযুক্ত স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী হওয়ায় তাকে গ্রেপ্তার করছে না পুলিশ । এই কাপুরুষোচিত ঘটনার পর থেকেই ক্ষোভের পারদ জমছে জলপাইগুড়ি জুড়ে । আজ রাজ্য বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ওই ধর্ষিতার বাড়ি এসে পুরো ঘটনা বিস্তারিত শুনে রাজ্যের পুলিশ এবং রাজ্য প্রশাসনকে একহাত নিয়েছেন ।তিনি জানিয়েছেন রাজ্য প্রশাসন দোষীদের অবিলম্বে গ্রেপ্তার না করলে জলপাইগুড়ি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি…
Read More
কোচবিহারে কর্মীসভায় তৃণমূল যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক

কোচবিহারে কর্মীসভায় তৃণমূল যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনকে মজবুত করতে পাটছড়া অঞ্চলে কর্মীসভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস। এই কর্মীসভায় উপস্থিত ছিলেন দলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, জেলার যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ অন্যান্যরা । দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে অঞ্চলে অঞ্চলে তৃণমূলের কর্মীসভার আয়োজন বলে সূত্রের খবর। ওই কর্মীসভায় জেলার নব দায়িত্ব প্রাপ্ত যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিককে সংবর্ধনাও দেওয়া হয়। উল্লেখ্য, কিছুদিন আগেই কোচবিহারে সংগঠনকে ঢেলে সাজাতে দলের নতুন জেলা সভাপতি ও যুব সভাপতির নাম ঘোষণা করাহয় । কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি দায়িত্ব পেয়েই যুব তৃণমূলের শক্তি বৃদ্ধিতে ঝাঁপিয়ে পড়েছেন নবনিযুক্ত যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
Read More
দুঃস্থ ছাত্রছাত্রীদের সাহায্যার্থে এগিয়ে এলেন শিলিগুড়ির শিক্ষক এবং ফুলবাড়ী ১ এর প্রধান

দুঃস্থ ছাত্রছাত্রীদের সাহায্যার্থে এগিয়ে এলেন শিলিগুড়ির শিক্ষক এবং ফুলবাড়ী ১ এর প্রধান

মেধাবী দুঃস্থ ছাত্রছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শিলিগুড়ির শিক্ষক এবং ফুলবাড়ী১ এর প্রধান। এদিন শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের শিক্ষক রঞ্জয় দাস এবং ফুলবাড়ি ১ অঞ্চলের প্রধান নমিতা কারাতি শিলিগুড়ি শহরের দুঃস্থ ছাত্রছাত্রীদের এককালীন মোট ১৮হাজার টাকা সাহায্য করলেন। জানা গিয়েছে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের উপস্থিতিতে মোট ১৪জন ছাত্রছাত্রীকে সাহায্য করা হয়। গৌতম দেব ওই শিক্ষক ও প্রধানের কাজকে সাধুবাদ জানিয়েছে।
Read More
উদ্ধার হলো উন্নয়ন মন্ত্রীর ফেসবুক পেজ

উদ্ধার হলো উন্নয়ন মন্ত্রীর ফেসবুক পেজ

প্রায় ২৪ঘন্টা পর উদ্ধার হল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের ফেসবুক পেজ । গত সোমবার হঠাৎই সোশ্যাল মিডিয়া থেকে উধাও হয়ে যায় রবি ঘোষের ফেসবুক পেজটি । ঘটনাটি মুহূর্তে ছড়িয়ে পড়ে উত্তরের রাজনীতিতে । পড়ে যায় ব্যাপক শোরগোল । অবশেষে ফেসবুক পেজটি উদ্ধার করায় স্বস্তি কোচবিহার প্রশাসনে ।উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ইতিমধ্যেই পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছে এবং রাজ্যের তৃণমূল মিডিয়া সেলের সাথে ফোনে কথা বলেছেন । জানা গিয়েছে তাঁর এই ফেসবুক পেজটি ভিয়েতনামের একটি সংস্থা হ্যাক করেছে । পুলিশের সাইবার সেল ইতিমধ্যে তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর । তৃণমূলের তরফে জানা গিয়েছে উন্নয়নমন্ত্রীর ফেসবুক পেজ হ্যাক করে উন্নয়নকে রোখা যাবে…
Read More
দলীয় কর্মীর উপর দুষ্কৃতি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল তৃণমূলের

দলীয় কর্মীর উপর দুষ্কৃতি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল তৃণমূলের

কোচবিহারে তৃণমূল কংগ্রেস কর্মী সুকুমার রায়ের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল জেলা তৃণমূল যুব কংগ্রেস । প্রতিবাদ মিছিলে হাঁটেন জেলা তৃণমূল যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং যুব দলের অন্যান্য নেতারা । জানা গিয়েছে রবিবার কোচবিহারের উত্তরবিধানসভা কেন্দ্রের খোলটা মরিচবাড়ি অঞ্চলে দলের কর্মী সুকুমার রায়ের ওপর চড়াও হয় দুষ্কৃতীরা । তৃণমূলের অভিযোগ এই হামলার পিছনে বিজেপির গুন্ডাবাহিনীর হাত রয়েছে ।এরই প্রতিবাদে কোচবিহার জেলা তৃণমূল যুব কংগ্রেস প্রতিবাদ মিছিলের আয়োজন করে ।
Read More
সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ উধাও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ফেসবুক পেজ, চাঞ্চল্য কোচবিহারে

সোশ্যাল মিডিয়া থেকে হঠাৎ উধাও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর ফেসবুক পেজ, চাঞ্চল্য কোচবিহারে

সোমবার হঠাৎ ই ফেসবুক থেকে উধাও হয়ে গেল উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের অভিযোগ বিরোধীরাই এই পেজটি হ্যাক করেছে। রবি ঘোষ ইতিমধ্যেই পুলিশের আইটি সেলের সাহায্যের জন্য আবেদন করেছে। জানা গিয়েছে রবীন্দ্রনাথ ঘোষ তাঁর এই অফিসিয়াল পেজে জেলার ও রাজ্যের নানা উন্নয়ন মূলক ছবি ভিডিও পোস্ট করতেন । কিন্তু হঠাৎই ফেসবুক পেজটি সোমবার উধাও হয়ে যায়।
Read More
সিলেবাস কমানো নয়, পিছিয়ে যেতে পারে শিক্ষাবর্ষ ।

সিলেবাস কমানো নয়, পিছিয়ে যেতে পারে শিক্ষাবর্ষ ।

মার্চ মাসের শেষ দিক থেকে এখনও পর্যন্ত রাজ্যজুড়ে স্কুল বন্ধ রয়েছে। গরমের ছুটি বাদ দিলে এখনও পর্যন্ত চার মাস সময় নষ্ট হয়েছে । করোনা সংক্রমণ কাটিয়ে কবে থেকে স্বাভাবিক হবে স্কুল সে বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নয় রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। বর্তমান করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে সেপ্টেম্বর মাসে স্কুল খোলার সম্ভাবনা কার্যত ক্ষীণ । অন্তত এমনটাই দাবি রাজ্য স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের। তাই সিলেবাস কমানোর বিকল্প ভাবনা হিসেবে শিক্ষাবর্ষ পিছিয়ে দিলে আদপে লাভবান হবে রাজ্যের ছাত্র-ছাত্রীরাই। তার জেরে শিক্ষাবর্ষ পিছনোও যায় না কি সেই বিষয়ে এবার আলাপ-আলোচনা শুরু করেছে দফতরের আধিকারিকরা বলেই খবর। করোনা ভাইরাস সংক্রমণের জেরে মার্চ মাসের…
Read More
ডুয়ার্সের নদীগুলো এখন কাঠপাচারের সেফরুট

ডুয়ার্সের নদীগুলো এখন কাঠপাচারের সেফরুট

উত্তরবঙ্গের তরাই হোক কিংবা ডুয়ার্স ।এই অঞ্চলের সব বনজঙ্গল থেকেই অবাধে পাচার হচ্ছে জঙ্গলের মূল্যবান কাঠ । জঙ্গলের মূল্যবান কাঠ হাতচালান হয়ে চলে যাচ্ছে খোলা বাজারে । বন্যায় নদীর স্রোতকে কাজে লাগিয়ে পাচার হচ্ছে কাঠ। বনদপ্তরের কর্মীরা গতদুদিন ধরে হামিল্টনগঞ্জ রেঞ্জের কর্মীরা অভিযান চালিয়ে জঙ্গলের প্রচুর মূল্যবান কাঠ উদ্ধার করে ।জানা গিয়েছে জঙ্গলের শাল, সেগুন এবং চন্দন গাছের মতো মূল্যবান কাঠ এদিন নদী থেকে উদ্ধার করা হয় ।জঙ্গলের নদীগুলোতে গাছের লক ভাসিয়ে দিয়ে সমতলে সেই কাঠ ধরার চক্র বেশ সক্রিয় বেশ কয়েকবছর ধরে।
Read More
দুর্নীতি, দলীয় ও সরকারি পদের অপব্যবহারের অভিযোগে শোকজ শুভাশিস , দেবাশিস  এবং সুনির্মল জ্যোতি বিশ্বাসকে

দুর্নীতি, দলীয় ও সরকারি পদের অপব্যবহারের অভিযোগে শোকজ শুভাশিস , দেবাশিস এবং সুনির্মল জ্যোতি বিশ্বাসকে

দুর্নীতি, দলীয় ও সরকারি পদের অপব্যবহারের অভিযোগ তুলে তৃণমূলের প্রাক্তন কার্যকরী জেলা সভাপতি তথা জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল, তৃণমূলের প্রাক্তন কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার এবং কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক সুনির্মল জ্যোতি বিশ্বাসকে শোকজ এবং সাময়িক বহিষ্কার করল তৃণমূল জেলা সভাপতি গৌতম দাস । সোমবার তৃণমূলের দলীয় কার্যালয় থেকে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন তিনি ।সাংবাদিক সম্মেলনে গৌতম দাস জানান, শুভাশিস পাল ওরফে সোনা পাল, সুনির্মল জ্যোতি বিশ্বাস এবং দেবাশিস মজুমদার ওরফে দেবা, এই তিনজনকে দলে থেকে পদের অপব্যবহার করার অভিযোগ এনে জেলা কমিটি শোকজ করেছে বলে জানান ।জেলা সভাপতি গৌতম দাস সাংবাদিকদের বলেন, দলের পদে থেকে পদের অপব্যবহার…
Read More
কোচবিহারে বিজেপিতে ভাঙন অব্যাহত, তৃণমূলে ফিরলেন বিজেপি নেত্রী কমলা সরকার

কোচবিহারে বিজেপিতে ভাঙন অব্যাহত, তৃণমূলে ফিরলেন বিজেপি নেত্রী কমলা সরকার

কোচবিহারে বিজেপিতে ভাঙন অব্যাহত । তৃণমূলের দাবি প্রতিদিন বিজেপি এবং অন্যান্য দল থেকে প্রচুর নেতা কর্মী তৃণমূলে ফিরছেন । কিছুদিন আগেই বিজেপির কয়েকজন নেতা তৃণমূলে যোগদান করেন ।আজ কোচবিহার দলীয় কার্যালয়ে বিজেপি মহিলা মোর্চার সম্পাদিকা কমলা সরকার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন । এর সঙ্গে পরিমল রায় বিজেপি মন্ডল সহসভাপতি কুমারজিত সরকারও তৃণমূলে যোগদান করেন । সিপিএম থেকে যোগ দেন আফরাজুল হোসেন । এদিন দলে আগতদের হাতে দলীয় পতাকা তুলে তাদের দলে যোগদান করান পার্থপ্রতিম রায় । তৃণমূলের দাবি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় দলের বিক্ষুব্ধ নেতা বা অন্য পার্টি থেকে আগত নেতারা যোগদান করলেন ।
Read More