উত্তরবঙ্গ

পুলিশ কমিশনার গৌরব শর্মার নির্দেশ মতো আজ সকালে হাঁটতে দেখা গেল বেশ কিছু পুলিশ কর্মীদের

পুলিশ কমিশনার গৌরব শর্মার নির্দেশ মতো আজ সকালে হাঁটতে দেখা গেল বেশ কিছু পুলিশ কর্মীদের

ওয়াক ফর হেলথের অধীনে পুলিশ কর্মীদের ফিট রাখতে, একটি সাম্প্রতিক কর্মসূচির মাধ্যমে, শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা প্রতিটি থানার আইসি ওসিকে সকালে কমপক্ষে 5 কিলোমিটার হাঁটতে নির্দেশ দিয়েছেন। এরই মধ্যে বুধবার সকালে ভক্তি নগর থানার আইসি অমরেশ সিংয়ের নেতৃত্বে পুলিশ সকালে হাঁটতে বের হয়। এই সময় পুলিশ এলাকায় ৫ কিলোমিটার হেঁটে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ায়। শিলিগুড়ির পানিটাঙ্কি ফাঁড়ি প্রধান নগর থানার তরফে, পুলিশকর্মীরাও মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন।
Read More
তদন্ত শুরু মাদক কাণ্ডের মূল সাক্ষীর মৃত্যু কাণ্ডে

তদন্ত শুরু মাদক কাণ্ডের মূল সাক্ষীর মৃত্যু কাণ্ডে

বেশ কয়েক মাস আগে গোটা বলিউড তোলপাড় হয়েছিল মাদক কান্ডে। আরিয়ান মাদক মামলায় প্রত্যক্ষদর্শীর মৃত্যু৷ মুম্বইয়ের ক্রুজে মাদক-মামলার প্রত্যক্ষদর্শী প্রভাকরের মৃত্যু ঘিরে রহস্য৷ প্রভাকরের মৃত্যু নিয়ে তদন্ত করবেন মহারাষ্ট্রের ডিজিপি৷ কী ভাবে আচমকা একজন সুস্থ-স্বাভাবিক মানুষ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন, তা নিয়ে অনেকেই সন্দিহান। এই ঘটনায় ডিজিপি তদন্ত করবেন বলে জানিয়েছেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী৷ গত বছর ৩ অক্টোবর মুম্বইয়ে ক্রুজে মাদক মামলায় গ্রেফতার হন শাহরুখ-পুত্র আরিয়ান৷ ২৮ দিন পর জামিন পান তিনি৷ সেই মামলায় প্রত্যক্ষদর্শীর মৃত্যু ঘিরে রহস্য৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রভাকরের৷ তাঁর মৃত্যু স্বাভাবিক৷ কিন্তু, মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রভাকরের মৃত্যুর পিছনে কোনও অস্বাভাবিক…
Read More
শিলিগুড়িতে দাবার একাডেমি গড়ার লক্ষ্যে মেয়র গৌতম দেবের সঙ্গে আলোচনা করেন দীবেন্দু বড়ুয়া

শিলিগুড়িতে দাবার একাডেমি গড়ার লক্ষ্যে মেয়র গৌতম দেবের সঙ্গে আলোচনা করেন দীবেন্দু বড়ুয়া

গ্র্যান্ড মাস্টার দীবেন্দু বড়ুয়া শিলিগুড়িতে দাবার একাডেমি গড়ার লক্ষ্যে শিলিগুড়ি পৌরনিগমের মেয়র গৌতম দেবের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন। এই আলোচনায় মূল বিষয়টি উঠে আসে যে দাবার একাডেমি হচ্ছে, কিন্তু এর জন‍্য পর্যাপ্ত পরিকাঠামো ও প্রস্তাব দিতে বলা হয়েছে। দীবেন্দু বড়ুয়া আলোচনা শেষে সংবাদ মাধ‍্যমের এক প্রশ্নের উত্তরে জানান,ইদানিং উত্তরবঙ্গে অনেক উর্তি দাবারু উঠে আসছে।তাই এখানে একটি আধুনিক মানের একাডেমি হলে খেলোয়াড়দের অনেক সুবিধা হবে এবং অনেক নিত‍্য নুতন শিখতে পারবে।দাবা বিষয়ক আলোচনার শেষে মেয়র গৌতম দেবের জানান পুরনিগম মানে এটা নয় যে ইট বালু পাথরের কাজ বা নানান পরিসেবা। এই সব কাজের পাশাপাশি খেলা ধুলার প্রসার বিস্তার করাও আমাদের লক্ষ্য।তাই…
Read More
কোভিড নিয়ে সতর্কবার্তা চিকিৎসকদের তরফে

কোভিড নিয়ে সতর্কবার্তা চিকিৎসকদের তরফে

বিগত দু বছরে বারংবার রূপ বদল করেছে করোনা সংক্রমণ। করোনা ভাইরাস এমন একটি ভাইরাস যার মৃদু সংক্রমণও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। কোভিড আক্রান্ত রোগীরা সুস্থ হয়ে গেলেও তাদের একাধিক ইস্যুতে ঝুঁকি থাকে তার প্রমাণ আগেই পাওয়া গিয়েছে। সংক্রমণ থেকে সেরে উঠেও অনেক রোগী আবার আক্রান্ত হয়েছেন কোভিডে, আবার চোখ, ফুসফুস, লিভারের সমস্যাও দেখা গিয়েছে তাদের মধ্যে। এবার এক রোগের ব্যাপারে সতর্ক করলেন খোদ চিকিৎসকরাই। সেটা হল ডায়বেটিস। দাবি করা হচ্ছে, কোভিডে মৃদু আক্রান্ত হলেও এই রোগের ভয় থেকে যায়। সাম্প্রতিক একটি গবেষণা এই বিষয়ে আলোকপাত করেছে। তাতে বলা হয়েছে, যাঁরা আগে কোনও দিন ডায়বেটিস আক্রান্ত হননি, বা যাঁরা আগে খুব…
Read More
নতুন জীবনে পদার্পণ করতে চলেছেন আলিয়া

নতুন জীবনে পদার্পণ করতে চলেছেন আলিয়া

ফের একবার খুশির খবর বলিউডে, অবশেষে চলতি মাসেই শুরু হচ্ছে বিয়ের মরশুম৷ বহু জল্পনার অবসান ঘটিয়ে, দুই পক্ষের তরফে ঠিক হলো বিয়ের দিন৷ ঘটতে চলেছে শুভ পরিণয়৷ সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট৷ চলতি মাসেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ‘রালিয়া’৷ শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন৷ পারিবারিক রীতি মেনেই বসবে তাঁদের বিয়ের আসর৷  জানা গিয়েছে দেশে বা বিদেশের বড় কোনও হোটেল বা দুর্গে ডেস্টিনেশন ওয়েডিং নয়, বরং এক্ষেত্রে মেনে চলা হবে পারিবারিক পরম্পরা৷ বিয়ের মণ্ডপ সাজবে বাণিজ্যনগরীর বুকে৷ কিন্তু, কোথায় বসবে ঋষি-নীতুর একমাত্র ছেলের বিয়ের আসর? ভাট বাড়িতে? না৷ সেখানে নয়৷ বলিউড বলছে, বাবা-মায়ের পথ অনুসরণ করেই আরকে…
Read More
শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি চরমে

শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতি চরমে

দুই দেশের মধ্যে চলছে যুদ্ধ পরিস্থিতি এরই মাঝে চরম আর্থিক সঙ্কটে শ্রীলঙ্কা৷ ধুঁকছে দেশের অর্থনীতি৷ এই অবস্থায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে৷ দেশে জ্বালানির হাহাকার, বন্ধ পরিবহণ ব্যবস্থা৷ খরচ বাঁচাতে ১০ থেকে ১৩ ঘণ্টা ধরে চলছে লোডশেডিং৷ অন্ধকারে ডুবে গোটা দেশ৷ ফুরিয়ে এসেছে খাদ্যশস্য, অত্যাবশ্যকীয় সামগ্রী৷ প্রেসিডেন্টের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে ২ কোটি মানুষের এই দ্বীপরাষ্ট্র৷ পুলিশের সঙ্গে দৎায় দফায় চলছে সংঘাত৷   ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড (আইএমএফ)-এর সঙ্গে আলোচনা শুরুর আগে গত মার্চ মাসে মুদ্রার তীব্র অবমূল্যায়ন ঘটে শ্রীলঙ্কায়৷ এই অর্থনৈতিক ঘাটতি এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির সঙ্গে যুঝে চলেছে শ্রীলঙ্কার সাধারণ মানুষ৷ অত্যাবশ্যকীয় পণ্য কেনা বা আমদানির জন্যও বিদেশি মুদ্রা…
Read More
বর্ষপূর্তিতে নয়া পদক্ষেপ

বর্ষপূর্তিতে নয়া পদক্ষেপ

বর্ষপূর্তিতে নয়া পদক্ষেপ৷ স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে চাঁদ-সূর্যের আরও কাছে পৌঁছনোর লক্ষ্য নিল ভারত৷ এ বছরই সৌর অভিযানে নামছে ভারতের মহাকাশযান ‘আদিত্য এলওয়ান’৷ অন্যদিকে চাঁদের মাটি ছুঁতে প্রস্তুত হচ্ছে চন্দ্রযান-৩৷  মহাকাশে যাত্রা করা ভারতের এই দু’টি অভিযানের উপর গোড়া থেকে নজর রাখবে ‘ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এসা)৷ সংস্থার তরফে জানানো হয়েছে, অস্ট্রেলিয়া, আর্জেন্তিনা এবং স্পেনে বসানো তাদের ডিপ স্পেস নেটওয়ার্কের অ্যান্টেনাগুলির মাধ্যমে মহাকাশে পাঠানো ভারতের এই দু’টি মহাকাশযানের প্রতি মুহূর্তের গতিবিধির উপর নজর রাখা হবে। মহাকাশযানগুলির গতিবেগ কখন কতটা  থাকবে, কোন কক্ষপথ ধরে তারা ছুটে চলবে, নির্ভুল ভাবে গন্তব্যে পৌঁছনোর পথ আগাম জানিয়ে দেবে এই ডিপ স্পেস নেটওয়ার্ক। পাশাপাশি মহাকাশ…
Read More
মঙ্গলবার সকাল থেকে ডুয়ার্স জুড়ে মুষলধারে বৃষ্টি

মঙ্গলবার সকাল থেকে ডুয়ার্স জুড়ে মুষলধারে বৃষ্টি

মঙ্গলবার সকাল থেকে ডুয়ার্স জুড়ে মুষলধারে বৃষ্টি। মঙ্গলবার সকাল ডুয়ার্সের হাসিমারা,কালচিনি,হ‍্যামিলণ্টণগঞ্জ,মাদারিহাট সহ সর্বত্র মুষলধারে বৃষ্টি। মানুষজন বলা চলে একপ্রকার গৃহবন্দী।
Read More
দলিত আইকন বাবু জগজীবন রামের ১১৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী মোদী

দলিত আইকন বাবু জগজীবন রামের ১১৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ স্বাধীনতা সংগ্রামী বাবু জগজীবন রামকে তাঁর ১১৫ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং বলেছেন যে জাতি সর্বদা সেই প্রবীণ নেতার অসাধারণ অবদানকে স্মরণ করবে যিনি তাঁর প্রশাসনিক দক্ষতা এবং দরিদ্রদের জন্য উদ্বেগের জন্য প্রশংসিত ছিলেন। "বাবু জগজীবন রাম জিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। আমাদের জাতি সর্বদা স্বাধীনতা আন্দোলনের সময় বা স্বাধীনতার পরে তাঁর অসামান্য অবদানকে স্মরণ করবে । তিনি তাঁর প্রশাসনিক দক্ষতা এবং দরিদ্রদের প্রতি উদ্বেগের জন্য ব্যাপকভাবে প্রশংসিত ছিলেন," প্রধানমন্ত্রী মোদি টুইট করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটটি দেখুনঃ https://twitter.com/narendramodi/status/1511196029890494468?s=20&t=JCb3HCKAR5ChsvTCRQC3zA
Read More
রাজ্যে বাড়ছে সুস্থতার হার

রাজ্যে বাড়ছে সুস্থতার হার

এই মুহূর্তে বেশ অনেকটা স্বস্তি মিলছে রাজ্যের সংক্রমনের সংখ্যায়। দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে। আজ আরও কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। এদিকে আজও কারো মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট একটু কমে হল ০.১৫ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ৫০৭ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা…
Read More
ধীরে ধীরে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে শহর

ধীরে ধীরে মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে শহর

দেখতে দেখতে ধংসস্তূপ পরিণত হলো একটা গোটা শহর৷ রুশ আগ্রাসনে কিয়েভ যেন মৃত্যুপুরী৷ চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ৷ কিয়েভ থেকে পুতিন বাহিনী পিছু হটতেই গোটা রাজধানী পুনর্দখল নিয়েছে ইউক্রেন সেনা। কিন্তু কিয়েভের পরিস্থিতি রীতিমতো শোচনীয়৷ শহরে ঢুকলেই নাক ঝলসে যাচ্ছে পচা গন্ধে৷ চারিদিকে শুধুই মৃতদেহর স্তূপ৷ রবিবার কিয়েভের প্রসিকিউটর জেনারেল ইরানা ভেনেদিরটোভা জানান, গোটা কিয়েভের দখল নেওয়া হয়েছে৷ এখনও পর্যন্ত শহর থেকে উদ্ধার করা হয়েছে ৪১০টি মৃতদেহ৷ নিহতরা সকলেই ইউক্রেনের সাধারণ নাগরিক৷  ইউক্রেনের জাতীয় টেলিভিশনে বক্তব্য রাখার সময় ইরানা ভেনেদিরটোভা বলেন, “আমরা রাজধানী কিয়েভের স্বাধীন অঞ্চলগুলি থেকে এখনও পর্যন্ত ৪১০ টি দেহ উদ্ধার করেছি। ফরেন্সিক এক্সপার্টদের খবর দেওয়া হয়েছে। তাঁরা এসে দেহগুলি পরীক্ষা…
Read More
হাসপাতালে ভর্তি অভিনেত্রী

হাসপাতালে ভর্তি অভিনেত্রী

প্রাণে বেঁচে গেলেন তিনি, সামান্যের জন্যই পেলেন রক্ষা৷ অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন অভিনেত্রী মালাইকা আরোরা৷ মুম্বইয়ের পনভেল এলাকা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর গাড়ি৷ খোপোলি এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায় মালাইকার গাড়ি৷ তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহত অভিনেত্রীকে৷  জানা গিয়েছে, রাজ ঠাকরের একটি রাজনৈতিক সভায় যোগ দেওয়ার জন্য খোপোলি এক্সপ্রেসওয়ের উপর দিয়ে পুনে থেকে মুম্বই যাচ্ছিলেন তাঁর দলের কর্মী-সমর্থকরা। তাঁদেরই তিনটি গাড়িতে পর পর ধাক্কা মারে মালাইকার গাড়ি। দুর্ঘটনার মালাইকা চোখে আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে৷ রাজ ঠাকরের সমর্থকরাই তাঁকে তড়িঘড়ি নবি মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যান৷ চোট লাগলেও তিনি বিপন্মুক্ত…
Read More
স্বস্তির মাঝেই বাড়ছে মৃত্যুর সংখ্যা

স্বস্তির মাঝেই বাড়ছে মৃত্যুর সংখ্যা

করোনা সংক্রমণের গ্রাফে বেশ খানিকটা স্বস্তি। এইমুহূর্তে করোনা দেশের পরিস্থিতি স্বাভাবিক। দু'বছর পর আবার স্বাভাবিক হয়েছে দেশ। উঠে গিয়েছে কোভিড বিধি। চতুর্থ ঢেউয়ের একটা আশঙ্কা থাকলেও অধিকাংশের মতেই, করোনার চতুর্থ ঢেউ এলেও তা আর কোনও প্রভাব ফেলবে না। আপাতত দেশের কোভিড গ্রাফ যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু মৃত্যু হার নিয়ে একটা সামান্য চিন্তা থেকেই যাচ্ছে। বিধি উঠে যাওয়াতে অনেকেই বেপরোয়া হয়ে পড়বেন বলে অনুমান। তাই বারবার সচেতন হওয়ার কথাই বলছেন বিশেষজ্ঞরা। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, আজ দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৬০। এই একই সময় মৃত্যু হয়েছে ৮৩ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ২১ হাজার ২৬৪ জন।…
Read More
দেশের প্রধানমন্ত্রীকে হুমকি

দেশের প্রধানমন্ত্রীকে হুমকি

আবার একবার এলো বড় হুমকি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি৷ হুমকি দিয়ে ইমেল পাঠানো হল এনআইএ-র মুম্বই শাখায়৷ এই ইমেল ঘিরে তোলপাড় দিল্লির দরবার৷ ইমেলে দাবি করা হয়েছে, হামলার জন্য প্রস্তুত রয়েছে ২০ স্লিপার সেল, ২০ কেজি আরডিএক্স৷ কোন আইডি থেকে ইমেল পাঠানো হয়েছে, তদন্ত শুরু করেছে এনআইএ৷  যে এই ইমেলটি পাঠিয়েছেন তিনি লিখেছেন, মোদী তাঁর জীবন নষ্ট করে দিয়েছেন৷ তিনি কোনও ভাবেই চান না, মোদী আর বেঁচে থাকুন৷ তাই প্রধানমন্ত্রীকে খুন করার ছক কষেছেন তিনি৷  এখানেই শেষ নয়, ওই ব্যক্তি আরও জানিয়েছেন, যে বা যারা প্রধানমন্ত্রীকে খুন করতে পারবে, সেরকম লোকও চেনা রয়েছে তাঁর৷ তাই, প্রধানমন্ত্রীকে খুন করা তাঁর কাছে…
Read More