উত্তরবঙ্গ

বিশাল মিছিল নিয়ে নমিনেশন জমা দিতে জলপাইগুড়ি ডি এম অফিসে এলেন বিজেপির প্রার্থীরা

বিশাল মিছিল নিয়ে নমিনেশন জমা দিতে জলপাইগুড়ি ডি এম অফিসে এলেন বিজেপির প্রার্থীরা

বিশাল মিছিল নিয়ে নমিনেশন জমা দিতে জলপাইগুড়ি DM অফিসে এলেন বিজেপির তিন প্রার্থী। বিজেপি সুত্রে জানা গেছে বুধবার বিজেপির জলপাইগুড়ি বিধানসভার প্রার্থী অনন্তদেব অধিকারী,  রাজগঞ্জ বিধানসভার দীনেশ সরকার  ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার প্রার্থী শিখা চ্যাটার্জি নমিনেশন জমা দেবেন। প্রার্থী বদলের জন্য ময়নাগুড়ির বিজেপি প্রার্থী ডালিম রায় পরবর্তীতে নমিনেশন জমা দেবেন। বিজেপির তিন প্রার্থীর সমর্থনে বিশাল মিছিল নিয়ে নমিনেশন জমা দিতে আসেন দলীয় কর্মীরা। বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি জানান এই ভোট যুদ্ধ হচ্ছে ধর্ম রক্ষার দেশ রক্ষা। বিজেপির জয় নিশ্চিত।  আবার বিজেপি প্রার্থী দীনেশ সরকার বলেন তৃণমূল শেষ, আগামী দিনের উদয়ন মান সূর্য হলো বিজেপি।"
Read More
বাঘের বংশবৃদ্ধিতে নয়া মোড়: ইনব্রিডিং ডিপ্রেশন কাটাতে বেঙ্গল সাফারিতে আসছে নতুন বাঘিনি

বাঘের বংশবৃদ্ধিতে নয়া মোড়: ইনব্রিডিং ডিপ্রেশন কাটাতে বেঙ্গল সাফারিতে আসছে নতুন বাঘিনি

শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে আসতে চলেছে নতুন অতিথি। বাঘের বংশবৃদ্ধিতে নতুনত্ব আনা এবং জিনগত বৈচিত্র্য বজায় রাখতে এবার প্রাণী বিনিময় বা ‘অ্যানিমাল এক্সচেঞ্জ’ কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে বন দফতর। দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কের সঙ্গে এই বাঘিনি বিনিময়ের প্রস্তাবে ইতিমধ্যেই সিলমোহর দিয়েছে সেন্ট্রাল জ়ু অথরিটি। বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের মতে, বর্তমানে সেখানে থাকা অধিকাংশ বাঘই একই বংশের বা একই ব্লাডলাইনের। বিশেষজ্ঞরা মনে করেন, দীর্ঘ সময় ধরে একই বংশের মধ্যে প্রজনন চললে ‘ইনব্রিডিং ডিপ্রেশন’-এর ঝুঁকি বাড়ে। এর ফলে শাবকদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, জন্মগত ত্রুটি দেখা দেওয়া এবং অকাল মৃত্যুর মতো সমস্যা তৈরি হতে পারে। এই জিনগত বৈচিত্র্য ফিরিয়ে আনতেই নতুন ব্লাডলাইনের…
Read More
রান্নার গ্যাসের চরম সংকট, নাজেহাল সাধারণ মানুষ; পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় গৌতম দেব

রান্নার গ্যাসের চরম সংকট, নাজেহাল সাধারণ মানুষ; পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় গৌতম দেব

শিলিগুড়ি শহর ও সংলগ্ন এলাকায় গত কয়েকদিন ধরে রান্নার গ্যাসের (LPG) তীব্র হাহাকার দেখা দিয়েছে। সিলিন্ডার বুকিং করার পরেও সময়মতো ডেলিভারি না পাওয়া এবং ডিস্ট্রিবিউটর অফিসগুলোতে দীর্ঘ লাইনের জেরে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। এই চরম অব্যবস্থার খবর পেয়ে আজ স্বয়ং ময়দানে নামলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব। শহরের বিভিন্ন গ্যাস ডিস্ট্রিবিউশন সেন্টারে উপভোক্তাদের লম্বা লাইন চোখে পড়ছে। সাধারণ মানুষের অভিযোগ: ডিজিটাল বুকিং করার ১৫-২০ দিন পার হয়ে গেলেও সিলিন্ডার বাড়িতে পৌঁছাচ্ছে না। লাইনের যন্ত্রণা: বাধ্য হয়ে মহিলারা এবং বয়স্করা সকাল থেকে খালি সিলিন্ডার নিয়ে লাইনে দাঁড়াচ্ছেন। অনেকেরই অভিযোগ, আকাল তৈরি করে কালোবাজারির চেষ্টা চালানো হচ্ছে। পরিস্থিতি খতিয়ে দেখতে আজ মেয়র…
Read More
ভোটের আগে জনসংযোগে ময়দানে শংকর ঘোষ

ভোটের আগে জনসংযোগে ময়দানে শংকর ঘোষ

বিধানসভা নির্বাচনের আগে জনসংযোগে জোর শিলিগুড়ির বিজেপি প্রার্থী শংকর ঘোষ-এর। বুধবার সকালে শিলিগুড়ি হিন্দি হাই স্কুলে জনসংযোগে যান তিনি। সেখানে মর্নিং ওয়াকে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন শংকর ঘোষ। এলাকার বিভিন্ন সমস্যা ও মানুষের মতামত শোনেন তিনি। পাশাপাশি মাঠে উপস্থিত যুবকদের সঙ্গে ফুটবল ও ক্রিকেট খেলায়ও অংশ নেন বিজেপি প্রার্থী। এদিনের এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনের আগে এই ধরনের জনসংযোগ কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন শংকর ঘোষ।
Read More
গ্যাস সংকটে উ*ত্তাল শিলিগুড়ির আশ্রমপাড়া, ক্ষু*ব্ধ গ্রাহকদের পাশে গৌতম দেব

গ্যাস সংকটে উ*ত্তাল শিলিগুড়ির আশ্রমপাড়া, ক্ষু*ব্ধ গ্রাহকদের পাশে গৌতম দেব

শিলিগুড়ির আশ্রমপাড়ায় গ্যাসের দোকানের সামনে দেখা গেল দীর্ঘ লাইন। অভিযোগ, গ্যাস বুকিং করার পরও নির্দিষ্ট সময়ে সিলিন্ডার দেওয়া হচ্ছে না। ফলে চরম সমস্যার মুখে পড়েছেন সাধারণ মানুষ। এই খবর পেয়ে নির্বাচনী প্রচার মাঝপথে ছেড়ে ঘটনাস্থলে পৌঁছে যান শিলিগুড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী গৌতম দেব। তিনি লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহকদের সঙ্গে কথা বলেন ও তাঁদের সমস্যার কথা মন দিয়ে শোনেন। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা জানান, বারবার বুকিং করেও সময়মতো গ্যাস না পাওয়ায় দৈনন্দিন জীবনে চরম অসুবিধা হচ্ছে। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরছেন বলে অভিযোগ করেন। পরিস্থিতি দেখে গৌতম দেব আশ্বাস দেন, আগামী দু’দিনের মধ্যে গ্যাস সরবরাহকারী সংস্থার আধিকারিকদের…
Read More
ভোটার তালিকা বিতর্কে ক্ষো*ভে ফেটে পড়ল এলাকাবাসী

ভোটার তালিকা বিতর্কে ক্ষো*ভে ফেটে পড়ল এলাকাবাসী

শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া বিধানসভা এলাকার বুদারুগাঁওয়ের ২১৯ নম্বর বুথে ব্যাপকভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে উত্তাল এলাকা। নাম বাদ দেওয়ার প্রতিবাদে রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ স্থানীয়রা। এই ঘটনার প্রতিবাদে এলাকাবাসী রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, যথাযথ কারণ ছাড়াই তাঁদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বিক্ষোভকারীরা দ্রুত সমস্যার সমাধান ও পুনরায় ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার দাবি জানান। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Read More
সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি  বিজেপি প্রার্থীর

সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ও শূন্যপদ পূরণের প্রতিশ্রুতি বিজেপি প্রার্থীর

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি, শূন্যপদ পূরণ ও পরিকাঠামো উন্নয়নকে প্রধান ইস্যু হিসেবে তুলে ধরলেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শংকর ঘোষ। এক নির্বাচনী প্রচার সভা থেকে তিনি একাধিক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দেন। শংকর ঘোষ বলেন, জল, বিদ্যুৎ, রাস্তা, নিকাশি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার মতো মৌলিক পরিষেবার পাশাপাশি রাজ্যের সরকারি কর্মচারীরাই প্রশাসনের মূল ভিত্তি। স্থায়ী, অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীদের অবদান ছাড়া প্রশাসন কার্যত অচল বলেও তিনি উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, রাজ্যের সাফাই কর্মী, আইসিডিএস কর্মী, স্বাস্থ্যকর্মী, প্যারা-টিচার ও সিভিক ভলেন্টিয়ারদের বেতন অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম। বিজেপি সরকার গঠিত হলে তাঁদের সাম্মানিক বৃদ্ধি করা হবে বলে আশ্বাস দেন তিনি। এছাড়াও, বিজেপি…
Read More
সময়মতো গ্যাস না পেয়ে রাস্তায় গ্রাহকদের বি*ক্ষোভ

সময়মতো গ্যাস না পেয়ে রাস্তায় গ্রাহকদের বি*ক্ষোভ

রান্নার গ্যাস বুকিং করেও নির্ধারিত সময়ে ডেলিভারি না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা। অভিযোগ, গ্যাস ডিস্ট্রিবিউটর অফিসে একাধিকবার ফোন করেও কোনো সাড়া মিলছে না। এমনকি অফিসে গিয়েও সন্তোষজনক উত্তর না পেয়ে উল্টে বন্ধ অফিসের মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতির প্রতিবাদে রাস্তায় খালি গ্যাস সিলিন্ডার ফেলে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন গ্যাস গ্রাহকদের একাংশ। ঘটনাটি ঘটেছে মালদা শহরের মনস্কামনা রোড এলাকায়। জানা গিয়েছে, ওই এলাকাতেই অবস্থিত একটি গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার অফিস। এদিন সংস্থার বিরুদ্ধে সময়মতো গ্যাস সরবরাহ না করা, ফোন না ধরা ও পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ তুলে সরব হন গ্রাহকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সমস্যায় ভুগছেন…
Read More
খাবার ও টাকার প্র*লোভনে শিশুদের নিয়ে মিছিল! বিত*র্কে বিজেপি প্রার্থী

খাবার ও টাকার প্র*লোভনে শিশুদের নিয়ে মিছিল! বিত*র্কে বিজেপি প্রার্থী

আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে, তখনই শিশুদের ব্যবহার করে নির্বাচনী প্রচারের অভিযোগে চাঞ্চল্য ছড়াল মানিকচক বিধানসভা এলাকায়। রবিবার মিল্কি এলাকায় ছোট ছোট স্কুল পড়ুয়াদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে স্লোগান দিতে দেখা যায় - এমনই অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, বিজেপি প্রার্থী গৌড় চন্দ্র মন্ডলের সমর্থনে সম্ভুনাথ সিং নামে প্রায় পঞ্চাশোর্ধ্ব এক কর্মী প্রায় ৪০ জন ৫ থেকে ১০ বছর বয়সী শিশুদের নিয়ে একটি মিছিল করেন। মিল্কি হাসপাতাল থেকে এই মিছিল চলে। প্রত্যেক শিশুর হাতে ছিল বিজেপির পতাকা ও মুখে ছিল, ‘বিজেপি জিন্দাবাদ’, ‘পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার’ সহ একাধিক স্লোগান। অভিযোগ, এই শিশুদের সামান্য খাবার ও ১০০…
Read More
ট্রান্সজেন্ডার আইন ২০২৬-এর বিরুদ্ধে শিলিগুড়িতে প্রতিবাদ, অধিকার খর্বের অভিযোগ

ট্রান্সজেন্ডার আইন ২০২৬-এর বিরুদ্ধে শিলিগুড়িতে প্রতিবাদ, অধিকার খর্বের অভিযোগ

ট্রান্সজেন্ডার আইন ২০২৬-কে কেন্দ্র করে শিলিগুড়িতে ক্ষোভ প্রকাশ করলেন ট্রান্সজেন্ডার, কুইয়ার ও লিঙ্গ-যৌন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। সোমবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে তারা অভিযোগ করেন, নতুন এই আইন তাদের মৌলিক অধিকার খর্ব করছে এবং সামাজিক বৈষম্য আরও বাড়িয়ে তুলবে। প্রতিবাদকারীদের দাবি, ২০১৯ সালের আইনের সংশোধনী হিসেবে আনা এই নতুন আইন প্রণয়নের আগে সংশ্লিষ্ট সম্প্রদায়ের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি। ফলে আইনটি বাস্তবে তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, নতুন আইনে স্ব-পরিচয়ের অধিকার সীমিত করা হয়েছে এবং লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মেডিক্যাল বোর্ডের অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে, যা ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী। পাশাপাশি নন-বাইনারি ও জেন্ডার ফ্লুইডসহ বিভিন্ন…
Read More
ভোটার তালিকা থেকে নাম বাদ, মালদার পরাণপুরে পথ অবরোধে বিক্ষোভ

ভোটার তালিকা থেকে নাম বাদ, মালদার পরাণপুরে পথ অবরোধে বিক্ষোভ

এস.আই.আর-এ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ। সোমবার সাত সকালে পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখালেন মালদার রতুয়া-২নং ব্লকের পরাণপুর এলাকার বাসীন্দারা। এদিন তারা সকাল ৯টা থেকে পরাণপুর ইদগাহ স্ট্যান্ডে মালদা-রতুয়া রাজ্য সড়ক অবরোধ করেন। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে তুমুল বিক্ষোভ দেখান। পথ অবরোধ-বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনার খবর পেয়ে পুখুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে ছুটে যান। তারা অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যদিও অবরোধকারীরা ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া ভোটারদের পুনরায় ভোটার তালিকায় নাম ফিরিয়ে না পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
Read More
স্বস্তিক পূজা দিয়ে প্রচার শুরু করলেন শিলিগুড়ি বিধানসভার কংগ্রেস মনোনীত প্রার্থী অলক ধারা

স্বস্তিক পূজা দিয়ে প্রচার শুরু করলেন শিলিগুড়ি বিধানসভার কংগ্রেস মনোনীত প্রার্থী অলক ধারা

শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের কংগ্রেস প্রার্থী নাম ঘোষণা হতেই সোমবার সাত সকালে দেশবন্ধু পাড়া ব্রহ্মময় কালী বাড়িতে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অলক ধারা। শহরের উন্নয়নকে প্রচারের হাতিয়ার করেই এবার তিনি এই বিধানসভা কেন্দ্র জয়লাভ করতে চাইছেন তিনি। তিঞ্জ জানান গৌতম দেব ও শঙ্কর ঘোষ রীতিমত পরীক্ষিত, তাদেরকে জনগণ সুযোগ দিয়েছে কাজ করা, তবে শহরের কোন উন্নয়ন না করে তারা নিজেদের মধ্যে বাকবিতন্ডায় ব্যস্ত ছিল। শহরের যানজট দিনের পর দিন ক্রমশ বেড়েই চলছে হেলদোল নেই কারোর। দূষিত মহানন্দা নদীকে নিয়েও চিন্তাভাবনা নেই শাসক-বিরোধীদের, তাই তিনি ক্ষমতায় এলে শহরে এই সমস্ত সমস্যার সমাধান উদ্যোগী হবেন।
Read More
সকালে প্রচারে শংকর, শোভাযাত্রায় গৌতম- হিলকার্ট রোডে নির্বাচনী উত্তাপের মাঝে ধর্মীয় মিলনচিত্র

সকালে প্রচারে শংকর, শোভাযাত্রায় গৌতম- হিলকার্ট রোডে নির্বাচনী উত্তাপের মাঝে ধর্মীয় মিলনচিত্র

শিলিগুড়ির হিলকার্ট রোডে নির্বাচনী আবহে দেখা গেল ব্যস্ততা ও ভিন্নধর্মী রাজনৈতিক ছবি। সোমবার সকালেই জনসংযোগ ও নির্বাচনী প্রচারে নামলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ। নাবালিকা মৃত্যুর ঘটনায় অভিযুক্ত গ্রেফতারের পর এলাকায় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পথচারী ও দোকানদারদের সঙ্গে কথা বলেন শংকর ঘোষ। এদিনই মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে শহরে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সেই শোভাযাত্রায় অংশ নেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। হিলকার্ট রোড ধরে গুরুনানক চকের দিকে অগ্রসর হওয়া এই শোভাযাত্রা এলাকাজুড়ে উৎসবের আবহ তৈরি করে। উল্লেখ্য, জনসংযোগ কর্মসূচির মাঝেই শোভাযাত্রার সঙ্গে মিশে যান বিজেপি প্রার্থী শংকর ঘোষ। প্রথমে গৌতম দেবকে শোভাযাত্রায় দেখা গেলেও কিছুক্ষণের মধ্যেই একই শোভাযাত্রার দ্বিতীয়…
Read More
বিজেপির অভিযোগে ‘টক টু মেয়র’ বন্ধ, বাড়ি থেকেই ‘টক টু গৌতম’ করলেন গৌতম দেব

বিজেপির অভিযোগে ‘টক টু মেয়র’ বন্ধ, বাড়ি থেকেই ‘টক টু গৌতম’ করলেন গৌতম দেব

শিলিগুড়িতে বিজেপি প্রার্থীর অভিযোগের জেরে ‘টক টু মেয়র’ অনুষ্ঠান বন্ধ হওয়ার পর বাড়ি থেকেই ‘টক টু গৌতম’ কর্মসূচি শুরু করলেন শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল প্রার্থী Gautam Deb। প্রতি শনিবার Siliguri Municipal Corporation কার্যালয়ে ‘টক টু মেয়র’ অনুষ্ঠানের মাধ্যমে শহরের মানুষের সমস্যা শুনতেন তিনি। কিন্তু বিজেপি প্রার্থী Shankar Ghosh নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পর Election Commission of India ওই অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেয় বলে অভিযোগ গৌতম দেবের। এরপর শনিবার সকাল ১১টা থেকে নিজের বাড়ি থেকেই ফেসবুক লাইভে ‘টক টু গৌতম’ করেন তিনি। প্রথম দিনেই ৩২টি ফোন আসে। শহরের বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি। গৌতম দেব জানান, নির্বাচন চলায় আপাতত অভিযোগগুলি নথিভুক্ত…
Read More