উত্তরবঙ্গ

ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, আদালতে পেশ

ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার, আদালতে পেশ

মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করল বিএসএফ। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলবেলা কেদারিপাড়া সীমান্ত এলাকায় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখে ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ জওয়ানরা। পরবর্তীতে শুক্রবার  বিকেল বেলা ধৃত ব্যক্তিকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম প্রদীপ বালা (৩৯)। তার বাড়ি বাংলাদেশের মকসুদপুর থানার উজানি এলাকায়। পুলিশ ধৃতকে হেফাজতে নিয়ে শনিবার মালদা জেলা আদালতে পেশ করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
Read More
বিন্নাগুড়িতে জনসভায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিন্নাগুড়িতে জনসভায় আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজগঞ্জে জনসভা করতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ১ এপ্রিল দুপুরে রাজগঞ্জ বিধানসভার তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মনের সমর্থনে এই জনসভা অনুষ্ঠিত হবে। জানা গিয়েছে, রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সুদামগঞ্জ এলাকার একটি মাঠে এই জনসভার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সভাকে ঘিরে জোর প্রস্তুতি শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। শনিবার সেই নির্ধারিত সভাস্থল পরিদর্শনে আসেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায়। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সমিজউদ্দিন আহমেদ, মহাম্মদ জাকির, অর্জুন দাস, তুষার কান্তি দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। পরিদর্শনের সময় জনসভার মূল মঞ্চ কোথায় হবে, কোথায় দর্শকদের বসার…
Read More
মোহরগাঁও চা বাগানে নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন

মোহরগাঁও চা বাগানে নির্বাচনী প্রচারে বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই চড়ছে প্রচারের পারদ। শহর থেকে গ্রাম সব জায়গাতেই এখন নির্বাচনী আবহ স্পষ্ট। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকছেন জনসংযোগে, দোরে দোরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন ও নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরছেন। চম্পাসারি, নকশালবাড়ি, মাটিগাড়া-সহ বিস্তীর্ণ এলাকায় দেখা যাচ্ছে প্রচারের জোরদার চিত্র। কোথাও মিছিল, কোথাও পথসভা, আবার কোথাও ছোট ছোট বৈঠকের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে। প্রার্থীরা স্থানীয় সমস্যা,  রাস্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান ও শিক্ষা এই সব ইস্যুকেই প্রচারের মূল হাতিয়ার হিসেবে তুলে ধরছেন। বিশেষ করে গ্রামীণ ও চা বাগান এলাকায় প্রচারের আলাদা গুরুত্ব লক্ষ্য করা যাচ্ছে।…
Read More
প্রবল ঝড়ে বি*পর্যস্ত শিলিগুড়ি!

প্রবল ঝড়ে বি*পর্যস্ত শিলিগুড়ি!

প্রবল ঝড়-বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপটে গভীর রাতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে শিলিগুড়ির বিস্তীর্ণ এলাকা। শহরের বিভিন্ন প্রান্তে গাছ ভেঙে পড়ে, যার জেরে ব্যাহত হয় যান চলাচল ও একাধিক এলাকায় বিদ্যুৎ পরিষেবাও বিপর্যস্ত হয়ে পড়ে। ক্ষয়ক্ষতির ঘটনা সামনে আসে ৪১ নম্বর ওয়ার্ডের বঙ্কিমনগর এলাকায়, ইসকন মন্দির সংলগ্ন অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪০ বছরের পুরোনো দুটি বিশাল গাছ উপড়ে পড়ে সরাসরি বাড়ির উপর। এমনকি একটি শনি মন্দিরও ক্ষতিগ্রস্ত হয়। গাছের মোটা গুঁড়ি ঘরের ভিতরে ঢুকে পড়লেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান বাসিন্দারা। ঝড়ের জেরে একটি বিদ্যুতের খুঁটির উপর গাছ ভেঙে পড়ায় পুরো এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে…
Read More
শিলিগুড়ির পথে পথে রামনবমীর শোভাযাত্রা

শিলিগুড়ির পথে পথে রামনবমীর শোভাযাত্রা

রামনবমী উপলক্ষ্যে শুক্রবার শিলিগুড়ি ও পার্শ্ববর্তী এলাকায় অনুষ্ঠিত হল একাধিক বর্ণাঢ্য শোভাযাত্রা। ধর্মীয় আবেগ ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা শহর। এই শোভাযাত্রায় অংশ নেন শিলিগুড়ির বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ ও মাটিগাড়া- নকশালবাড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। তাঁদের উপস্থিতি শোভাযাত্রায় বাড়তি মাত্রা যোগ করে। এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে শুরু হওয়া শোভাযাত্রায় অংশ নেন হাজার হাজার সাধারণ মানুষ। ভক্তদের হাতে ছিল রাম পতাকা ও বজরংবলীর পতাকা, মুখে ধ্বনিত হয় ‘জয় শ্রী রাম’ ধ্বনি। পাশাপাশি, শোভাযাত্রায় অংশগ্রহণকারী সাধারণ মানুষের জন্য বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রসাদ, পানীয় জল ও ফল বিতরণের ব্যবস্থা করা হয়। সবমিলিয়ে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়…
Read More
মালদহে রাম নবমীর মিছিলে অস্ত্র প্রদর্শনী ঘিরে চাঞ্চল্য

মালদহে রাম নবমীর মিছিলে অস্ত্র প্রদর্শনী ঘিরে চাঞ্চল্য

রাম নবমীর মিছিলে মালদহের অস্ত্রের ঝলকানি। রামদা, হাঁসুয়া,কাটারি নিয়ে মিছিলে হাঁটলেন অসংখ্য রাম ভক্তরা। মিছিলের মধ্যেই অস্ত্র ঘুরিয়ে ঝলকানি রামভক্তদের। ইংলিশ বাজার বিধানসভা কেন্দ্রের পল্লীশ্রী ময়দান থেকে শুরু হয় এই রাম ভক্তদের মিছিল। মিছিলে পা  মিয়েছিলেন ইংলিশবাজার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অম্লান ভাদুবি থেকে শুরু করে জেলা বিজেপি নেতৃত্ব। তাদের উপস্থিতিতে কার্যত রামভক্তদের অস্ত্র হাতে এই প্রদর্শনী দেখা যায় গোটা ইংরেজ বাজার শহর জুড়ে।
Read More
রাম নবমীতে মালদায় বর্ণাঢ্য কলসযাত্রা, শহর জুড়ে ধর্মীয় শোভাযাত্রা

রাম নবমীতে মালদায় বর্ণাঢ্য কলসযাত্রা, শহর জুড়ে ধর্মীয় শোভাযাত্রা

প্রতি বছরের মতো এবারও রাম নবমীর পুণ্যতিথিতে হরিনাম সংকীর্তন উপলক্ষে কলসযাত্রার আয়োজন করলেন মালদা শহরের ২৫নং ওয়ার্ডের কুলিপাড়া এলাকার ধর্মপ্রাণ মানুষজন। শুক্রবার সাত সকালে বর্ণাঢ্য ধর্মীয় শোভাযাত্রা শুরু হয় মালদা শহরের রামকৃষ্ণ মিশন মহানন্দা নদীর ঘাট থেকে। শোভাযাত্রায় অংশ নেন ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু, ২৫নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাকলি কর্মকার সহ অন্যান্যরা। তাদের উপস্থিতিতে শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা প্রবল হর্ষ উল্লাসের মাধ্যমে গোটা শহর ঘুরে কুলিপাড়ায় গিয়ে শোভাযাত্রা শেষ করেন। এদিনের শোভাযাত্রায় সামিল ইংরেজবাজারের তৃণমূল প্রার্থী আশিস কুন্ডু বলেন, বাংলার ঐতিহ্য হল সকল ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে মিলেমিশে চলা। আজ রাম নবমীর পুণ্যতিথিতে ভগবানের কাছে সেই প্রার্থনায় করলেন তিনি।
Read More
রামনবমীতে নিরাপত্তা খতিয়ে দেখতে রাস্তায় ডিসিপি, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী

রামনবমীতে নিরাপত্তা খতিয়ে দেখতে রাস্তায় ডিসিপি, সঙ্গে কেন্দ্রীয় বাহিনী

রামনবমী উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে মালাগুড়ির সংকটমোচন হনুমান মন্দির চত্বরে পৌঁছালেন ট্রাফিক ডিসিপি কাজী শামসুদ্দিন এবং শিলিগুড়ি প্রধান নগর থানার আইসি বাসুদেব সরকার। এদিন মন্দিরের সামনে থেকেই যে শোভাযাত্রা শুরু হওয়ার কথা, তার আগে পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন তাঁরা। ডিসিপির সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। মূলত কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতেই এই তৎপরতা বলে জানানো হয়েছে। এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী। এদিন কাজী শামসুদ্দিন নিজে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং শোভাযাত্রা চলাকালীন কী কী করণীয়, সে বিষয়েও নির্দেশ দেন। প্রশাসনের পক্ষ থেকে সকলকে শান্তি ও শৃঙ্খলা বজায়…
Read More
‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখর শোভাযাত্রা, সম্প্রীতির বার্তা দিলেন গৌতম দেব

‘জয় শ্রীরাম’ ধ্বনিতে মুখর শোভাযাত্রা, সম্প্রীতির বার্তা দিলেন গৌতম দেব

রামনবমী উপলক্ষ্যে সন্তোষীনগর বিষ্ণু মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন শিলিগুড়ির তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। ধর্মীয় আবহে ভক্তি ও উৎসবের মেলবন্ধনে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। এদিন গৌতম দেব প্রথমে বিষ্ণু মন্দিরে গিয়ে ভগবান বিষ্ণুর আরতি করেন। এরপর শোভাযাত্রায় অংশ নিয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন গৌতম দেব। সাথে এলাকাবাসী ও পথচারীদের রামনবমীর শুভেচ্ছাও জানান। শোভাযাত্রায় স্থানীয় মানুষের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। মন্দির কমিটির উদ্যোগে এই শোভাযাত্রা প্রতি বছরের মতো এবছরও অনুষ্ঠিত হয়, যেখানে বহু ভক্ত অংশগ্রহণ করেন। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এলাকায় ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। গৌতম দেব জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখেই সকল উৎসব উদযাপন করা…
Read More
রামনবমীতে পুজো দিয়ে প্রচারে নামলেন গৌতম দেব

রামনবমীতে পুজো দিয়ে প্রচারে নামলেন গৌতম দেব

রামনবমীর দিনটি শুরু করলেন হনুমান মন্দিরে পুজো দিয়ে। এরপর ‘জয় শ্রী রাম’  স্লোগান ও ‘রঘুপতি রাঘব’ গান গেয়ে নির্বাচনী প্রচারে নামলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। ধর্মীয় আবহের মধ্যেও নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি জানিয়ে দিলেন, ধর্মকে সামনে রেখে তিনি রাজনীতি করেন না। প্রচারের সময় তিনি বলেন, “আজ থেকে প্রায় ৭০-৮০ বছর আগে বাবা পূর্ব পাকিস্তান থেকে এখানে এসেছিলেন। ছোটবেলা থেকেই বাড়িতে নিয়মিত গীতা পাঠ হত। বাবা ছিলেন অত্যন্ত আধ্যাত্মিক মানুষ, সেই আদর্শেই বড় হয়েছেন শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেব।” তিনি আরও বলেন, “কখনও ধর্ম নিয়ে রাস্তায় রাজনীতি করিনি, ভবিষ্যতেও করব না।“ মানুষের জন্য, উন্নয়নের জন্য আজীবন লড়াই করবেন…
Read More
শিলিগুড়িতে বামপ্রার্থী জয়ের জন্য লিফলেট উদ্বোধন, প্রচারে নামার প্রস্তুতি

শিলিগুড়িতে বামপ্রার্থী জয়ের জন্য লিফলেট উদ্বোধন, প্রচারে নামার প্রস্তুতি

শিলিগুড়িতে বাম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী ওরফে জয়কে জয়ী করার লক্ষ্যে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিন একটি নির্বাচনী লিফলেটের উদ্বোধন করা হয়। বাম নেতৃত্ব জানায়, আগামী দিনে প্রচারে বেরিয়ে এই লিফলেট সাধারণ মানুষের মধ্যে বিলি করা হবে। লিফলেটে বাম আমলে শিলিগুড়িতে করা বিভিন্ন উন্নয়নমূলক কাজের উল্লেখ করা হয়েছে। পাশাপাশি দাবি করা হয়েছে, বামফ্রন্ট ক্ষমতায় না থাকার পর শহরের উন্নয়নের গতি থমকে গেছে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অশোক ভট্টাচার্য। তিনি বলেন, “বিজেপি ভয় সৃষ্টি করে ভোট করাতে চাইছে। তারা উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার চেষ্টা করছে। আমরা এটা কোনওভাবেই মেনে নেব না। এর তীব্র বিরোধিতা করছি। বিজেপি গত নির্বাচনেও গোর্খাল্যান্ড ও…
Read More
ঘুগনি-মুড়ি আর ক্রিকেটে ‘গ্রাউন্ড কানেকশন’, অন্য ঢঙে প্রচারে সিপিএম প্রার্থী

ঘুগনি-মুড়ি আর ক্রিকেটে ‘গ্রাউন্ড কানেকশন’, অন্য ঢঙে প্রচারে সিপিএম প্রার্থী

মঞ্চ-মাইক, বড় বড় সভা নয় একেবারে সাধারণ মানুষের ভিড়েই নিজের প্রচারকে ভিন্ন মাত্রা দিলেন সিপিআই(এম) প্রার্থী আনোয়ারুল হক। চাঁচল বিধানসভা এলাকায় জনসংযোগে নেমে তিনি তুলে ধরলেন এক অন্যরকম রাজনৈতিক ছবি। বড়ই গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে যান তিনি। মানুষের দোরগোড়ায় দাঁড়িয়ে শোনেন তাঁদের অভাব- অভিযোগ ও স্থানীয় সমস্যার কথা। তবে রাজনৈতিক বার্তার পাশাপাশি প্রচারে ছিল একেবারে ভিন্ন চিত্র। রাস্তার ধারে দাঁড়িয়ে কর্মীদের সঙ্গে ঘুগনি- মুড়ির আড্ডায় মেতে ওঠেন তিনি। কোনও আড়ম্বর ছাড়াই সাধারণ মানুষের মতো সেই মুহূর্ত তৈরি করে আলাদা এক ঘনিষ্ঠতা। এরই মাঝে মাঠে ক্রিকেট খেলতে থাকা যুবকদের সঙ্গে হঠাৎই যোগ দেন আনোয়ারুল হক।…
Read More
ব্রহ্মপুত্র সংলগ্ন নদীতে পুণ্যার্থীদের উত্সবমুখর স্নান ও মেলা

ব্রহ্মপুত্র সংলগ্ন নদীতে পুণ্যার্থীদের উত্সবমুখর স্নান ও মেলা

আলিপুরদুয়ার জেলার, কাল জানি ও ডিমা নদীর পারে চলছে পূর্ণ স্নান। আজ বাসন্তী অশোকা অষ্টমী তিথি, পুরাণে কথিত আছে, ঋষি পরশুরাম মাতৃহত্যা পাপ থেকে মুক্ত পাওয়ার জন্য, এই অষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদী স্নান করে, মাতৃ হত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। তারপর থেকেই পূর্ণ স্নান করবার জন্য এই বাসন্তী অষ্টমী তিথিতে ভক্তেরা স্নান করতে আসেন। যেসব জায়গায় ব্রহ্মপুত্র নদ প্রবাহিত হয়নি সেইসব জায়গায়ও নদীতে পুণ্যার্থীরা স্নান করেন, পূর্ণ অর্জনের জন্য। এ বছর ও তার ব্যতিক্রম হয়নি, ডিমলা নদীর তীরে বসেছে মেলা। পসরা সাজিয়ে বসেছে দোকানিরা, চিড়া দৈ থেকে শুরু করে, গৃহস্থালির সমস্ত মনিহারি জিনিসের দোকান বসেছে নদীর চরে। হাজার হাজার পুর্নাথীর…
Read More
শিলিগুড়িতে জোরদার ভোট প্রচার গৌতম দেবের

শিলিগুড়িতে জোরদার ভোট প্রচার গৌতম দেবের

শিলিগুড়ির ২১ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে সরব হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেব। এদিন ওই ওয়ার্ডের তৃণমূল কার্যালয় থেকে জনসংযোগ কর্মসূচির মাধ্যমে প্রচার করেন তিনি। এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন ও নিজের পক্ষে সমর্থন চান। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির প্রচারে মিঠুন চক্রবর্তীর আগমন প্রসঙ্গে প্রতিক্রিয়া দেন গৌতম দেব। তিনি জানান, “আমি মিঠুন চক্রবর্তীর একজন বড় ফ্যান। অতীতে আমরা একসঙ্গে প্রচারও করেছি।” পাশাপাশি বলিউডে মিঠুনের অভিনয়ের প্রশংসাও করেন তিনি। এদিন তিনি রামনবমী উপলক্ষ্যে শোভাযাত্রায় অংশ নেওয়ার কথাও জানান। গৌতম দেব বলেন, “রাম কারও একার নয়, আমরা সকলেই রামনবমী পালন করি। প্রতি বছরের মতো এবছরও আমি ও আমার সমর্থকেরা…
Read More