উত্তরবঙ্গ

ফের কেঁপে উঠলো শিলিগুড়ি

ফের কেঁপে উঠলো শিলিগুড়ি

গতকাল রাতে ফের কেঁপে উঠলো শিলিগুড়ি সহ আশপাশ এলাকা।বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৪.২। উৎপত্তিস্থল ভুটানের থিম্পু, এবং গভীরতা প্রায় ১০ কিলোমিটার।
Read More
রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস

রাজ্যে ফের বৃষ্টির পূর্বাভাস

ফের বৃষ্টির আশঙ্কা পশ্চিমবঙ্গে। রাজ্যজুড়ে ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলা সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। আগামী তিন দিন বাড়বে রাতের তাপমাত্রা। কলকাতায় সকালে কুয়াশা থাকলেও পরে আকাশ পরিষ্কার থাকবে।  শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রী সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রী সেলসিয়াস। রবিবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে । বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Read More
মাইক্রো কনটেইনমেন্ট জোন কোচবিহার জেলা, সদর মহকুমা শাসক ও কোতোয়ালির থানার আইসির যৌথ উদ্যোগে বিশেষ অভিযান

মাইক্রো কনটেইনমেন্ট জোন কোচবিহার জেলা, সদর মহকুমা শাসক ও কোতোয়ালির থানার আইসির যৌথ উদ্যোগে বিশেষ অভিযান

গৌরী শঙ্কর গুহ ,কোচবিহার: কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা কোচবিহার জেলাতেও ক্রমশ বাড়ছে। ইতিমধ্যে মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে কোচবিহার জেলাকে। কিন্তু কোভিড-১৯ ভাইরাসের তৃতীয় ভেরিয়েন্ট ওমিক্রনের বাড়বাড়ন্তেও কোচবিহার শহরের প্রচুর সাধারণ মানুষকে সচেতন করা যায়নি। এবার কোচবিহার সদর মহকুমার শাসক রাকিবুল রহমান এবং কোতোয়ালি থানার আইসি অমিতাভ দাসের যৌথ উদ্যোগে আরো কড়া ভাবে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে পথে নামতে দেখা গেলো। যেসব ব্যক্তি ঠিকমতো মাস্ক পরেননি তাদের সঠিকভাবে মাস্ক পড়ার পরামর্শ দেন এবং যেসব ব্যক্তি মাস্ক ছাড়াই পথে নেমেছে তাদের জরিমানা সহ আইনী পদক্ষেপ নেওয়া হয়। এই বিষয়ে কোচবিহার সদর মহকুমার শাসক রাকিবুল রহমান বলেন, করোনার নতুন ভেরিয়েন্ট…
Read More
আবার একবার লাখের কাছে পৌছালো দেশের করোনা সংক্রমণ

আবার একবার লাখের কাছে পৌছালো দেশের করোনা সংক্রমণ

বেশ কয়েকদিনের স্বস্তির পর আবার একবার করোনা সংক্রমণ মাত্রা ছড়াচ্ছে দেশে। হু হু করে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ৷ কয়েক দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা পৌঁছে গেল লাখের দোরগোড়ায়৷ বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ৯২৮ জন। যা বুধবারের তুলনায় প্রায় ৫৬ শতাংশ বেশি। বুধবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৫৮ হাজার ৯৭। দৈনিক সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করলেও স্বস্তির বিষয় হল মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৩২৫ জন করোনা আক্রান্ত রোগীর। দৈনিক সংক্রমণ বা পজিটিভিটি রেট প্রায় ৬.৫ শতাংশ। অন্যদিকে বুধবারের তুলনায় সুস্থতার হার…
Read More
ওমিক্রনে তৃতীয় ঢেউ সুনামির মতো সংক্রমণ ঘটেছে আমেরিকায়

ওমিক্রনে তৃতীয় ঢেউ সুনামির মতো সংক্রমণ ঘটেছে আমেরিকায়

করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ অনেক বেশি চিন্তা বাড়াচ্ছে আমেরিকায়। করোনা ভাইরাসের শেষ দুটি ঢেউয়ে যা সংক্রমণ ঘটেছিল, এবার তার থেকে কমপক্ষে তিন গুণ বেশি মানুষ সংক্রামিত আমেরিকায়। করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের দাপটে আমেরিকায় শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১০ লক্ষের বেশি মানুষ! এক কথায় যাকে বলে, 'কোভিড বিস্ফোরণ' হয়েছে সেখানে। তথ্য অনুযায়ী, এক দিনের মধ্যে সেখানে আক্রান্ত ১০ লক্ষ ৪২ হাজার মানুষ। ওমিক্রন আসার আগে দৈনিক আক্রান্তের সংখ্যা আমেরিকায় কিঞ্চিত হ্রাস পেয়েছিল। সর্বশেষ সবথেকে বেশি দৈনিক আক্রান্তের রেকর্ড ছিল ৬ লক্ষের মতো। তবে এখন ওমিক্রনের বাড়বাড়ন্তে তা ছাড়িয়ে গিয়েছে ১০ লক্ষের গণ্ডি। মাত্র চার দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ…
Read More
গোয়ায় কি নিজের শক্তি বিস্তৃত করতে পারবে মুখ্যমন্ত্রী

গোয়ায় কি নিজের শক্তি বিস্তৃত করতে পারবে মুখ্যমন্ত্রী

তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়ে ফেরার পর থেকে নিজের সকি বিস্তৃত তৎপর রাজ্যের মুখ্যমন্ত্রী। বাংলার বিধানসভা নির্বাচন জেতার পর অন্য বিজেপি শাসিত রাজ্যের দিকে নজর দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ত্রিপুরায় পুরভোতে লড়ে ফেলেছে তারা, যদিও তেমন একটা সুবিধা করে উঠতে পারেনি। তবে লড়াই যে তারা চালিয়ে যাবে তা আগেই জানিয়েছেন ঘাসফুল শিবির। সেই প্রেক্ষিতে গোয়া নির্বাচনে লড়ার প্রস্তুতি নিচ্ছে তারা। কিন্তু সেখানেও কিছু কি করতে পারবে তৃণমূল? ভোটের ফল কেমন হতে পারে সেখানে? তার ইঙ্গিত মিলছে সমীক্ষায়। সমীক্ষা দাবি করছে যে, গোয়ায় তেমন কিছুই সুবিধা করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। বরং অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি ভাল ফল করতে পারে…
Read More
করোনা সংক্রমণে আক্রান্ত হলেন কেজরিওয়াল

করোনা সংক্রমণে আক্রান্ত হলেন কেজরিওয়াল

আরো একবার করোনা সংক্রমনের কবলে পড়ছেন একের পর এক বড়ো মাপের মানুষ৷ ধীরে ধীরে আবার মাথা চাড়া দিয়ে উঠছে করোনা সংক্রমণে বাড়তে থাকা আক্রান্তের সংখ্যা যোগী৷ রাজ্যে ভোট প্রচারে গিয়েছিলেন তিনি৷ সেখান থেকে ফিরেই কোভিড আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল৷ মৃদু উপসর্গ রয়েছে তাঁর৷ আপাতত রয়েছেন নিভৃতবাসে৷ মঙ্গলবার সকালে টুইট করে নিজেই সে কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটে লিখেছেন, ‘‘আমার কোভিড টেস্টের রিপোর্ট পজিটিভ। মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতে আইসোলেশনে রয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁদের কাছে অনুরোধ, কোভিড পরীক্ষা করিয়ে নিন এবং আইসোলেশনে থাকুন।’’ উল্লেখ্য, গতকালই নির্বাচনী প্রচারে উত্তরপ্রদেশে গিয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফেরার…
Read More
পার্ক পিকনিক স্পট সহ শিশু উদ্যানই কর্মসংস্থানের পথ দেখাবে শুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তোরসা নদীর চর

পার্ক পিকনিক স্পট সহ শিশু উদ্যানই কর্মসংস্থানের পথ দেখাবে শুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের তোরসা নদীর চর

এক সময় সকাল হলেই সেখানে মলমূত্র ত্যাগ করতেন এলাকার বাসিন্দারা। আজ সেখানেই গড়ে উঠেছে পার্ক, পিকনিক স্পট সহ শিশু উদ্যান। শুটকা বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় সরকারি সহযোগিতা পেয়ে এভাবেই গড়ে উঠেছে অভিনব এক পিকনিক স্পট। কোচবিহার শহর লাগোয়া শালবাগান ছিল সাধারণ মানুষের পিকনিকের অন্যতম জায়গা। কিন্তু এ বছর থেকেই বনদপ্তর একাধিক নির্দেশিকা জারি করেন শাল বাগানকে নিয়ে। এরফলেই কোচবিহারের সাধারণ মানুষ তাদের নতুন জায়গা খুঁজছেন পিকনিকের জন্য। এরইমধ্যে শুটকা বাড়ি গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় নদীর চরে তৈরি করেছেন শিশু উদ্যান,সাথে পিকনিক করার মত এক মনোরম পরিবেশ। এই বিষয়ে শুটকা বাড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আলতাফ হোসেন বলেন, আমরা এখানে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন…
Read More
দেশে বাড়তে থাকা সংক্রমণ নিয়ে প্রধানমন্ত্রীর মত

দেশে বাড়তে থাকা সংক্রমণ নিয়ে প্রধানমন্ত্রীর মত

ফের একবার দেশ জুড়ে বাড়ছে চিন্তা, মাত্র ছাড়াচ্ছে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা৷ বিশেষজ্ঞদের মতে দেশজুড়ে আছড়ে পড়েছে কোভিডের তৃতীয় ঢেউ৷ ফের আতঙ্কে ভুগতে শুরু করেছে মানুষ৷ তবে কি ফের লকডাউন হবে? দ্বিতীয় ঢেউ মারণ কামড় বসালেও দেশের অর্থনীতির কথা ভেবে পূর্ণ লকডাউনের পথে হাঁটেনি দেশ৷ এখন তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মুখে দাঁড়িয়ে গোটা দেশ৷ বছরের প্রথম দিনেই দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলন, ‘‘আমাদের সামনে করোনার চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু করোনা ভারতের গতি রুখতে পারবে না।’’ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরেই ওয়াকিবহাল মহল মনে করছে, তৃতীয় ঢেউ আছড়ে পড়লেও দেশে সম্পূর্ণ লকডাউন হবে না৷ প্রধানমন্ত্রী বলেন, “ভারত সব রকম সাবধানতা অহলম্বন করেই সতর্কতার…
Read More
মালদার গাজোলে শ্যাম সুখী বালিকা শিক্ষা নিকেতনে বিধি-নিষেধ মেনে চলছে টিকাকরণ কর্মসূচি

মালদার গাজোলে শ্যাম সুখী বালিকা শিক্ষা নিকেতনে বিধি-নিষেধ মেনে চলছে টিকাকরণ কর্মসূচি

মালদার গাজোলে শ্যাম সুখী বালিকা শিক্ষা নিকেতনে বিশ্ব মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় রাজ্য সরকারের নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবারে শুরু হলো ১৫ থেকে ১৮ বয়সি ছাত্রীদের করোনা টিকা কর্মসূচি । সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাক্স পড়ে করুণা মুকাবেলায় সমস্ত বিধি-নিষেধ মেনে চলছে টিকাকরণ কর্মসূচি ।
Read More
সংকটে উত্তরবঙ্গের পর্যটন শিল্প: ফের কড়া বিধি নিষেধ ডুয়ার্সে

সংকটে উত্তরবঙ্গের পর্যটন শিল্প: ফের কড়া বিধি নিষেধ ডুয়ার্সে

গত ডিসেম্বরে পর্যটকদের ভিড় বাড়ছিল ডুয়ার্স, দার্জিলিং, কালিম্পং- এ। ঘুরে দাঁড়াতে শুরু করেছিল উত্তরবঙ্গের পর্যটন শিল্প। যা অর্থনৈতিক সমৃদ্ধিকে প্রভাবিত করছিল। কিন্তু কড়া বিধি-নিষেধ জারি হওয়ায় তা সবই ভেস্তে গেল। বছরের শুরুতেই রাজ্যে দৈনিক সংক্রমণের লাগাম ছাড়া বৃদ্ধি পাওয়ার ফলে ফের সংকটে পড়লো পর্যটন শিল্প। গতকাল নবান্ন থেকে কড়া বিধিনিষেধ ঘোষণা করার পরই গরুমারা জাতীয় উদ্যান চাপরামারি ওয়াইল্ডলাইফ স্যানচুয়ারি এবং ইকো-ট্যুরিজম সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য। বন দফতর সূত্রে খবর, বর্তমানে নতুন কোনও নির্দেশিকা জারি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
Read More
এবার অভিযোগ এল উরি খ্যাত অভিনেতার বিরুদ্ধে

এবার অভিযোগ এল উরি খ্যাত অভিনেতার বিরুদ্ধে

সদ্দ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি৷ গত বছরের শেষেই রাজকীয় ভাবে বিবাহ সম্পন্ন করেছেন তিনি৷ এখনও চলছে তাঁর বিয়ের রেশ৷ বিবাহের কদিনের মাথায়ই বিপাকে পড়লেন উরি খ্যাত বলিউড অভিনেতা ভিকি কৌশল৷ তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন জয় সিং যাদব নামে এক ব্যক্তি৷ তিনি ইনদৌরের বাসিন্দা৷ অভিযোগ, তাঁকে জিজ্ঞাসা না করেই তাঁর বাইকের নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে ভিকির ছবিতে৷   প্রসঙ্গত, দিন কয়েক আগেই একটি ছবির শ্যুটিংয়ে বাইকে চেপে  ভিকির ঘুরে বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷  সেই ছবিটি নজরে আসে জয় সিংয়েরও৷ এর পরেই সোজা থানায় যান তিনি৷ সংবাদসংস্থা এএনআইকে জয় বলেন, “ছবিতে ভিকির বাইকে যে নম্বর…
Read More
নতুন বছরের শুরুতেই ভয়াবহ ভূমিধসের মুখে হরিয়ানা

নতুন বছরের শুরুতেই ভয়াবহ ভূমিধসের মুখে হরিয়ানা

বছরের শুরুতেই খারাপ খবর। নতুন বছরের প্রথম দিন পরপর দুর্ঘটনার খবর সামনে আসছে। একদিকে বৈষ্ণদেবী মন্দিরের পদপিষ্ট হওয়ার ঘটনা, অন্যদিকে, হরিয়ানায় একটি খনি অঞ্চলে ভূমিধস। এই ঘটনায় ইতিমধ্যেই ১ জনের মৃত্যু হয়েছে বলে খবর এবং কমপক্ষে ২০ জন নিখোঁজ হয়ে গিয়েছে। এ দিন সকাল ১০টা-১১টা নাগাদ আচমকাই হরিয়ানার ভিওয়ানি জেলায় একটি খনি অঞ্চলে ভূমিধস নামে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও অবধি তিনজনকে উদ্ধার করা গিয়েছে। যার মধ্যেই একজনের মৃত্যু হয়েছে। এই ধসের কারণে বেশ কিছু গাড়ি আটকে পড়েছে এবং খনিজ উত্তোলনে বড় বড় যে মেশিনগুলি ব্যবহার করা হয়, সেগুলিও পাথরের মাঝে আটকে রয়েছে বলে জানা গিয়েছে। নিখোঁজদের যত দ্রুত সম্ভব…
Read More
ফিরহাদ: পাঁচ- ছয়জন কোভিড আক্রান্ত হলেই কনটেনমেন্ট জোন

ফিরহাদ: পাঁচ- ছয়জন কোভিড আক্রান্ত হলেই কনটেনমেন্ট জোন

পাঁচ - ছয় জন করোনা আক্রান্ত রোগী কোনও এলাকাতে থাকলে সেই এলাকাকে কনটেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হবে। বছরের শেষদিন বিকালে এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন কলকাতার নতুন মেয়র ফিরহাদ হাকিম। শহরের ১৬-১৭টি জায়গাকে শনাক্ত করে সেই এলাকা গুলিকে মাইক্রো কনটেইনমেন্ট জোন করা হবে। শুক্রবার পুরসভায় লালবাজারের পদস্থ কর্তাদের সঙ্গে শহরের কোভিড নিয়ে পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক করেন মেয়র ফিরহাদ হাকিম এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় কোন এলাকায় সংক্রমণ ৫ এর বেশি হলে সেই জায়গাকে কনটেইনমেন্ট জোনের আওতায় আনা হবে।
Read More