উত্তরবঙ্গ

ওমিক্রনের সংক্রমণ নিয়ে চিন্তা বাড়ছে বিশেষজ্ঞদের

ওমিক্রনের সংক্রমণ নিয়ে চিন্তা বাড়ছে বিশেষজ্ঞদের

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের পর বেশ খানিকটা স্বস্তি ছিল বিশ্ব জুড়ে৷ কিন্তু এবার তৃতীয় ঢেউয়ের আশংঙ্কার মাঝেই চিন্তা বাড়ছে ওমিক্রন সংক্রমণের বাড়তে থাকা সংখ্যা নিয়ে৷ ইউরোপের একাধিক দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে৷ আমেরিকার অধিকাংশ করোনা রোগীই ওমিক্রনে আক্রান্ত৷ ওমিক্রমে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিটেন৷ ওমিক্রনের এই চোখ রাঙানির মাঝেই মাথাচাড়া দিয়েছে নয়া আতঙ্ক৷ করোনার ভয়ঙ্কর ভ্যারিয়েন্ট ডেল্টার সঙ্গে মিলে কি সুপার স্ট্রেন তৈরি করবে অতি সংক্রামক ওমিক্রন? প্রশ্নের জবাবে আশঙ্কার ইঙ্গিত দিলেন টিকা প্রস্তুতকারী সংস্থা মডার্নার প্রধান মেডিক্যাল অফিসার ডঃ পল বার্টন৷ তাঁর কথায়, এটা সম্ভব৷  সম্প্রতি আমেরিকার বিজ্ঞান ও প্রযুক্তি সংক্রান্ত কমিটির সামনে ডঃ পল বার্টন জানান, যদি…
Read More
দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালেতে থাকছেন মডেল অরিজিৎ লাহা

দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালেতে থাকছেন মডেল অরিজিৎ লাহা

দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালের দিন ঘোষনা করল এসআর মডেলিং স্টুডিও। এই মেগা ইভেন্টটি হবে শিলিগুড়িতে ২৫শে ডিসেম্বর ২০২১। এই এভেন্টের ভেনু পার্টনার সস্তিকা ইকো পার্ক ইভেন্টটি হোস্ট করবে। দ্যা স্টাইল আইকন ২০২১ প্রোজেক্টটি সন্দীপ জি. রিয়েলস্টেট লিমিটেড, দৈনিক জাগরণ, এবং স্টেটসম্যান-এর সহযোগে এসআর মডেলিং স্টুডিও’র একটি উদ্যোগ। দ্যা স্টাইল আইকন এই অঞ্চলের সব থেকে বড় মডেল হান্ট প্রতিযোগিতাগুলির মধ্যে অন্যতম। প্রতিবছর কয়েকশো ছেলে-মেয়েদের তাদের মডেলিং-এর প্রতিভা দেখানোর সুযোগ তৈরি করে দেয় দ্যা স্টাইল আইকন। ২০২০-তে ১০০ জনেরও বেশি ছেলেমেয়ে দ্যা স্টাইল আইকনে অংশগ্রহণ করে ছিল, যাদের মধ্যে ৫২ জন গ্র্যান্ড ফিনালেতে অংশ নিতে পেরেছিল। এই বছর দ্যা স্টাইল আইকন…
Read More
মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত জেনারেলের পদে বসবেন কে

মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত জেনারেলের পদে বসবেন কে

চলতি মাসের গত সপ্তাহেই দেশে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা৷ এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিনিপ রাওয়াত৷ তাঁর ছেড়ে যাওয়া চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান পদের দায়িত্ব নিলেন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে৷ তিন বাহিনীর প্রধানদের মধ্যে নারাভানেই সবচেয়ে সিনিয়র৷ তাই তাঁর হাতেই সঁপা হল এই কমিটির দায়িত্ব৷  সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতই আমৃত্যু চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান ছিলেন৷ ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে চপার দুর্ঘটনায় সিডিএস-এর মৃত্যুর পর এই পদটি ফাঁকা হয়ে যায়৷ সিনিয়রিটির দিক থেকে বুধবার এই পদে বসলেন নারাভানে৷ সেনাপ্রধান ছাড়াও এই কমিটিতে রয়েছেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল ভি আর চৌধুরী এবং…
Read More
প্রয়াত হলেন সদ্য ঘটে যাওয়া চপার দুর্ঘটনার গ্রুপ ক্যাপ্টেন

প্রয়াত হলেন সদ্য ঘটে যাওয়া চপার দুর্ঘটনার গ্রুপ ক্যাপ্টেন

অবশেষে ইতি পড়লো তার জীবনে৷ সমাপ্ত হলো বিগত সাতদিনের লড়াই৷ প্রয়াত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং৷ গত ৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়েছিল দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের চপার৷ ওই দিনই অভিশপ্ত চপারে সওয়ার ১৩ জনের মৃত্যু হয়৷ একমাত্র জীবিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং৷ আশঙ্কাজনক অবস্থায় ওয়েলিংটনের সেনা হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর৷ বুধবার লড়াই শেষ হল গ্রুপ ক্যাপ্টেনের৷ ৮ ডিসেম্বর এমআই-১৭ কপ্টারে সুলুর থেকে কুন্নুর যাচ্ছিলেন সস্ত্রীক রাওয়াত৷ ওই কপ্টারে সওয়ার ছিলেন সস্ত্রীক সিডিএস বিপিন রাওয়ত-সহ ১৪ জন। বেলা ১২টা ৪০ নাগাদ নীলগিরির উপর আচমকাই ভেঙে পড়ে এমআই-১৭ চপারটি৷ প্রত্যক্ষদর্শীদের বান অনুযায়ী অনেকটা নীচু দিয়ে যাচ্ছিল…
Read More
কেন্দ্র সরকারের কাছে জবাব তলব নেতাজির মৃত্যু রহস্য নিয়ে

কেন্দ্র সরকারের কাছে জবাব তলব নেতাজির মৃত্যু রহস্য নিয়ে

তিনি ছিলেন দেশবাসীর গর্ব৷ আজ এতো শতক বাদেও তার মৃত্যু রহস্যই রয়ে গেলো৷ নেতাজির মৃত্যু আজও আপামর দেশবাসীর কাছ এক রহস্য৷ তিনি বেঁচে রয়েছেন নাকি তাঁর মৃত্যু হয়েছে, এবার এই প্রশ্নের জবাব দিতে হবে কেন্দ্রকে৷ একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট৷ এই নির্দেশের জেরে ফের ‘নেতাজি’ অস্বস্তি বাড়ল কেন্দ্রের৷  প্রসঙ্গত, নেতাজি সম্পর্কিত বেশ কিছু ফাইল প্রকাশ করেছে কেন্দ্র৷ কিন্তু তাঁর মৃত্যু বা জীবিত থাকা নিয়ে কোনও তথ্য সামনে আনা হয়নি৷ এবার সেই বিষয়টিই হাইকোর্টের সামনে স্পষ্ট করতে হবে মোদী সরকারকে৷ হলফনামা দিয়ে কেন্দ্রকে জানাতে হবে নেতাজি জীবিত না মৃত? এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের৷ শুধু তাই…
Read More
দীর্ঘ সময় পর ভারতে এলো মিস ইউনিভার্সের তাজ

দীর্ঘ সময় পর ভারতে এলো মিস ইউনিভার্সের তাজ

দীর্ঘ অপেক্ষার অবসান হলো৷ ২১ বছরের খরা কাটিয়ে ভারতে এল ‘মিস ইউনিভার্স’-খেতাব৷ ‘ব্রহ্মাণ্ড সুন্দরী’র খেতাব জিতলেন পাঞ্জাবী সুন্দরী হারনাজ সান্ধু৷ ইজরায়েলের মাটিতে আয়োজিত ‘মিস ইউনিভার্স’-এর ৭০ তম আসর থেকে ভারতকে খেতাব এনে দিলেন চণ্ডীগড়ের মেয়ে৷ ২০০ সালে এই খেতাব জিতেছিলেন পঞ্জাবেরই সুন্দরী লারা দত্ত৷ তার আগে ‘মিস ইউনিভার্স’ হয়েছিলেন বঙ্গতনয়া সুস্মিতা সেন৷ তৃতীয় ভারতীয় হিসাবে ‘মিস ইউনিভার্সের’ শিরোপা জিতলেন হারনাজ সান্ধু৷  ইজরায়েলের এইলাটে বসেছিল মিস ইউনিভার্স-এর ৭০ তম আসর৷ বুদ্ধিমত্তার জোরে প্যারাগুয়ের প্রতিযোগী নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার প্রতিযোগী লালেলা এমএসওয়ানেকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে নেন ২১ বছরের সুন্দরী হারনাজ। মিস ইউনির্ভাস প্রতিযোগিতার আয়োজকদের তরফে সোশ্যাল মিডিয়ায় সেই স্বর্ণালি…
Read More
স্বস্তি বজায় রয়েছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়

স্বস্তি বজায় রয়েছে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যায়

নতুন প্রজাতি এবং শীতের মরশুম, দুইয়ের মাঝেও বিগত বেশ কয়েকদিন ধরে বড়ো স্বস্তি মিলছে সংক্রমণের সংখ্যায়। ওমিক্রন সংক্রমণের মাঝেও দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে আপাতত স্বস্তি বজায় থাকল। আজও দেশের দৈনিক সংক্রমণ ৮ হাজারের নীচে রয়েছে এবং কমেছে মৃত্যুও। এদিকে ধীরে ধীরে বাড়ছে টিকাকরণের হার। তবে এখনো পর্যন্ত সতর্কতামূলক পদক্ষেপ অবলম্বন করছে কেন্দ্র এবং রাজ্য সরকার গুলি। কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সংক্রমণ যে পরবর্তী ক্ষেত্রে বাড়তে পারে তার আশঙ্কাও রয়েছে। শেষ পাওয়া তথ্য অনুযায়ী আজ দেশের ভাইরাস আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৭৭৪ জন এবং এই একই সময় মৃত্যু হয়েছে ৩০৬ জনের। সব মিলিয়ে দেশের মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৩ কোটি…
Read More
মেলার ভিড় সামলাতে নয়া উদ্যোগ

মেলার ভিড় সামলাতে নয়া উদ্যোগ

করোনা আবহে মেলার ভিড় সামলাতে অভিনব উদ্যোগ। গঙ্গাসাগর মেলায় প্রতিবছরই উপচে পড়া ভিড় চোখে পরে। তীর্থযাত্রীদের ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। ভিড়ের জন্য পদপিষ্ট হয়ে মৃত্যু তো চেনা ছবির মধ্যে একটা। এই সমস্ত কিছু এড়াতে এবছর পুলিশ নতুন প্রযুক্তি ব্যবহারের কথা ভাবছে। অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন অটোমেশন সিস্টেম বসানোর পরিকল্পনা করেছে রাজ্য পুলিশ। এই সিস্টেমের ফলে ভিড় এড়ানো যেমন সম্ভম হবে তেমনি বেশি ভিড় হয়ে গেলে কিছু মানুষকে আটকে দেওয়াও যাবে। পরে ভিড় কমলে আবার তাদের ছাড়া হবে।   গঙ্গাসাগর মেলার জন্য যে কন্ট্রোল রুম থাকবে তার মধ্যে এই অটোমেশন সিস্টেমটি থাকবে। পুলিশ এই কন্ট্রোল রুম থেকে সিস্টেমটিকে পরিচালনা করবেন। কন্ট্রোল…
Read More
ডেল্টা প্রজাতি নিয়ে গবেষকদের মত

ডেল্টা প্রজাতি নিয়ে গবেষকদের মত

বিগত বেশ কয়েকদিন নিম্নমুখী থাকলেও এবার চিন্তা বাড়াচ্ছে করোনাভাইরাস প্রজাতি। চিন্তা বাড়াচ্ছে এর নতুন প্রজাতি। বিশ্বে এই মুহূর্তে করোনাভাইরাস প্রজাতির মধ্যে সবথেকে বেশি আতঙ্ক ছড়িয়ে রেখেছে ডেল্টা। এমন কোনও দেশ নেই যেখানে এই প্রজাতি ছড়িয়ে পড়েনি এবং এই নিয়ে আতঙ্ক আরো দিন দিন বাড়ছে। তবে প্রথম থেকেই একটা প্রশ্নের উত্তর মিলছে না যে আচমকা এই প্রজাতি কী করে ছড়িয়ে পড়ল। এরমধ্যে আবার নতুন করে ভাইরাস আতঙ্ক সৃষ্টি হয়েছে তাইওয়ানে। যিনি প্রথম সংক্রমিত হয়েছেন তিনি কোনও রকম বিদেশ সফরে যাননি। তাই প্রশ্ন উঠে গিয়েছে যে তাহলে তিনি কী করে আক্রান্ত হলেন। এখন হয়তো এই প্রশ্নের উত্তর পাচ্ছেন গবেষকরা। জানা গিয়েছে, তাইওয়ানের…
Read More
উদ্ধার হলো প্রয়াত খেলোয়াড়ের খোয়া যাওয়া জিনিস

উদ্ধার হলো প্রয়াত খেলোয়াড়ের খোয়া যাওয়া জিনিস

অবশেষে মিলল খোয়া যাওয়া জিনিস৷ চলতি বছরে, প্রয়াত কিংবদন্তি খেলোয়াড়ের চুরি হওয়া মহামূল্য জিনিস মিললো এবার৷ ফুটবল জগতের রাজপুত্র তিনি৷ জগতের সর্বশ্রেষ্ঠ ফুটবলার দিয়েগো মারাদোনার চুরি যাওয়া সেই দুষ্প্রাপ্য ঘড়ি উদ্ধার হল অসম থেকে৷ চার মাস আগে দুবাই থেকে খোয়া গিয়েছিল এই মহামূল্য জিনিস৷ দুবাই পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্তের নাগাল পায় অসম পুলিশ৷ তাঁর কাছ থেকে ঘড়িটি উদ্ধার করা হয়েছে৷ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতারও করেছে অসম পুলিশ৷ এই খবরটি নিজে টুইট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷  এদিন টুইট করে অসমের মুখ্যমন্ত্রী লেখেন, ‘আন্তর্জাতিক সহযোগিতায় অভিযান চালিয়ে কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার চুরি যাওয়া দুষ্প্রাপ্য ঘড়িটি উদ্ধার করেছে অসম পুলিশ। ওয়াজিদ হুসেন নামে…
Read More
উত্তরপ্রদেশ সফরে রয়েছেন মোদী

উত্তরপ্রদেশ সফরে রয়েছেন মোদী

বিধানসভা ভোটের প্রস্তুতি তুঙ্গে গেরুয়া শিবিরের৷ ঘড়িতে তখন রাত ১ টা ১৩৷ হঠাৎ বারাণসী স্টেশনে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ গায়ে কালো কোট আর গলায় মাফলার৷ সঙ্গী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ৷ তবে শুধু বারাণসী স্টেশনই নয়, তার আগে তিনি যান কাশি বিশ্বনাথ মন্দিরেও৷   বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা ভোট৷ তার আগে জোর কদমে প্রচারে নেমেছে বিজেপি৷ ভোটের প্রচারে নিজের লোকসভা কেন্দ্র বারাণসীতে পৌঁছে যান প্রধানমন্ত্রী৷ যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে সোমবার সকাল থেকে কাশীর বিভিন্ন উন্নয়নমূলক কাজ খতিয়ে দেখেন তিনি৷ নতুন করে সেজে ওঠা কাশী বিশ্বনাথ মন্দিরের করিডরও উদ্বোধন করেন৷   আর রাতে চলে আসেন বারাণসী স্টেশনে৷ ডিজিটাল ঘড়ির সামনে দাঁড়িয়ে ছবি তোলেন নমো৷ ঘড়িতে…
Read More
মিন্ত্রা-এর দ্বিবার্ষিক EORS-এর ১৫তম সংস্করণ ঘোষণা করেছে

মিন্ত্রা-এর দ্বিবার্ষিক EORS-এর ১৫তম সংস্করণ ঘোষণা করেছে

নতুন বছরের আগে লক্ষ লক্ষ ক্রেতাদের আনন্দ দিতে মিন্ত্রা-এর দ্বিবার্ষিক EORS-এর ১৫ তম সংস্করণ আসছে, যা ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং ক্রেতাদের ৫০০০ টিরও বেশি ব্র্যান্ডের থেকে ১ মিলিয়ন শৈলীর সবচেয়ে বড় EORS সংগ্রহ অফার করবে। ৬-দিনের ইভেন্টটি সারা দেশে ৪০ লক্ষের বেশি অনন্য গ্রাহকদের ফ্যাশন, সৌন্দর্য এবং জীবনধারার চাহিদা মেটাতে নির্ধারিত হয়েছে যার চাহিদা BAU দিনের ২.৫X বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। ৭,০০,০০০ নতুন গ্রাহকের সাথে মিন্ত্রা ৬০ মিলিয়ন দর্শকদের আকৃষ্ট করার আশা করছে যে প্ল্যাটফর্মটি প্রতি মিনিটে ১৫,০০০ টি অর্ডার পরিচালনা করার জন্য প্রস্তুত। একটি প্রধান উৎসব বিক্রয় ইভেন্টে যা ওয়ালমার্ট-মালিকানাধীন অনলাইন ফ্যাশন খুচরা…
Read More
ওমিক্রন নিয়ে কেন্দ্র তরফে সতর্কতা

ওমিক্রন নিয়ে কেন্দ্র তরফে সতর্কতা

ক্রমাগত চিন্তা বাড়ছে দেশের ওমিক্রনে আক্রান্তের সংখ্যা নিয়ে। করোনাভাইরাস নতুন প্রজাতি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ বেড়েছে ভারতবর্ষে। সম্প্রতি আবার কেন্দ্র স্পষ্ট জানিয়ে দিয়েছে যে ইতিমধ্যে আরো ২৫ জন এই নতুন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। স্বাভাবিকভাবেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ওমিক্রন নিয়ে। তবে আদতে এই নতুন প্রজাতি কতটা উদ্বেগের বা আতঙ্কের আদৌ কারণ আছে? এই প্রশ্নের উত্তর বিবৃতি দিয়ে কার্যত জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বক্তব্য, আপাতত দেশে যে কজন এই নতুন প্রজাতির ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের সবাই সুস্থ আছেন এবং তাদের মৃত উপসর্গ দেখা গিয়েছে। কেউই বিপদের মধ্যে নেই এবং স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব লব আগারওয়াল জানান,…
Read More
ফ্রাইডে রিলিজ এখন শিলিগুড়িতে

ফ্রাইডে রিলিজ এখন শিলিগুড়িতে

বলিউডের আকর্ষণ আর কলকাতার জনপ্রিয় সুস্বাদু খাবারের সাথে পরিচয় ঘটাতে শিলিগুড়িতে নিজেদের নতুন রেস্টুরেন্ট নিয়ে এসেছে ফ্রাইডে রিলিজ। এখানকার খাদ্যতালিকায় বিশেষ আকর্ষণ হিসেবে আছে কলকাতার ফেবারিট ফিশ তাওয়া মসালা, চিলি চিকেন ট্যাংরা স্টাইল, দহি কে কাবাব ও মুর্গ দম বিরিয়ানি। ফ্রাইডে রিলিজের ম্যানেজিং হেড সুপ্রতীক ঘোষ জানান, শুধু সুস্বাদু খাবার নয়, এখানে রয়েছে চলচ্চিত্র জগতের জমকালো পরিবেশ। নানারকম ভেজ, নন-ভেজ ডিশ থাকবে মেনুতে, যা গ্রাহকদের খুশি করবে। উল্লেখ্য, ফ্রাইডে রিলিজ হল একটি বলিউড-থিমড রেস্টুরেন্ট। এখানে নর্থ ইন্ডিয়ান ও ইন্দো-চাইনিজ ডিশের পাশাপাশি ফ্রাইডে রিলিজ পরিবেশন করবে চমকদার ইন্ডিয়ান স্ট্রিট ফুডস। ফ্রাইডে রিলিজ এর নতুন আউটলেটটি খুলেছে হিলকার্ট রোডের সেভক মোড়ে হোটেল…
Read More